Awards & Grants
May 2017
Nov 2016
Scholarship: University of Development Alternative Scholarship; M.Pharm
Award: Poster Presentation
Skills & Activities
Skills
Languages
Pharmaceutics and Pharmaceutical Technology, Pharmaceutical Production, Pharmaceutics, Drug Formulation, Pharmaceutical Development, Biopharmaceutics, Pharmaceutical Research and Development, Pharmaceutical Formulation, Pharmaceutical Analysis, Dissolution, Drug Formulation Development, Minitab Statistical Software, 6 Sigma Design, Formulation Development of Pharmaceuticals, Malaria, Polymer Blends, Polyethylene Glycols, Solubility, Reverse Transcription, Virus Diseases
Bengali; Bangla, English, Japanese
Publications
Md. Mehdi Hasan, Md. Mizanur Rahman, Md. Mehedi Hasan, Md. Rakibul Islam, Hasanuzzaman Hasan, Harun Ar Rashid: A Key Approach On Dissolution Of Pharmaceutical Dosage Forms.
MD Silimul Karim, Sabrin Akter, Md. Mehdi Hasan: INNOVATIVE ANTICANCER THERAPEUTICS BY TARGETING TELOMERES AND TELOMERASE.
Md. Mehdi Hasan, A.S.M.Aktur-Uz-Zaman, Md. Moshin Islam, S.M.Nazrul Islam, Yousuf, Harun Ar Rashid: COMPENSATORY STRATEGY ON TRANSDERMAL DRUG DELIVERY SYSTEMS. DOI:10.21276/ijap.2017.7.2.2
Md. Al Amin, Prof. Syed Shawkatuzzaman, Md. Habibur Rahman, S. M. Sufiullah, Md. Mehdi Hasan: A FRAMEWORK ON COMPENSATORY STRATEGY OF CHILD LABOUR IN DHAKA CITY (BANGLADESH)”. DOI:10.21276/jos.2017.7.2.5
Md. Mehdi Hasan, Sabbir Al Habib, Mumu Mishouri Islam, Md. Mohshin Islam, Md. Salimul Karim, Kallol Banik, Harun Ar Rashid: PHARMACEUTICAL PREFORMULATION FOR PRODUCT DEVELOPMENT & ANALYTICAL TECHNIQUES USE IN NEW DOSAGE FORM. International Journal of Pharmacy & Therapeutics 01/2017; 8(1):16-32.
Md. Mehdi Hasan, Md. Moniruzzaman, Mubashwera Anee, Md.Saydur Rahaman, Golam Rabbani, Kallol Banik, Harun Ar Rashid: COMPENSATORY STRATEGY ON OCULAR DRUG DELIVERY SYSTEM.
Md. Mehdi Hasan, Md.Mizanur Rahman, Mahbub Hasan, S.M. Nazrul Islam, Masum Al Hasan, Harun Ar Rashid: SELF-MICROEMULSIFYING: A NEW APPROACH OF LIPID BASED DRUG DELIVERY SYSTEMS. DOI:10.21276/ijap.2017.7.1.3
Md. Mehdi Hasan, Sabrin Mahmud Shanta, Md. Aminul Islam, S.M. Nazrul Islam, Md. Mohon Farazi, Harun Ar Rashid: ZIKA VIRUS PATHOGENESIS : A GLOBAL BIOTERRORISM FOR PUBLIC HEALTH. DOI:10.21276/jpb.2017.7.1.1
Md. Mehdi Hasan, Sabbir Al Habib, Md. Jahangir Alam, S.M. Nazrul Islam, Md. Mohon Farazi, Hasan Asjad Khan, Harun Ar Rashid: PHARMACOLOGICAL AND TOXICOLOGICAL ASPECTS OF PERSICARIA HYDROPIPER (L.) DELARBRE OF BANGLADESHI MEDICINAL PLANT USED BY FOLK MEDICINE PRACTITIONERS. DOI:10.21276/ijp.2017.8.1.1
Md. Mehdi Hasan, Farid Uddin, Md. Mohshin Islam, Kallol Banik, Mahbub Hasan, Md. Aminul Islam, Harun Ar Rashid: NANOTECHNOLOGY DRUG DELIVERY SYSTEM: TOOLS IN ADVANCE PHARMACEUTICAL & HUMAN HEALTH CARE.
Esratul Jannat, Abdullah Al Arif, Md. Mehdi Hasan, Abdullah Bin Zarziz, Harun Ar Rashid: Granulation Techniques & Its Updated Modules.
Md. Mehdi Hasan, Md.Mizanur Rahman, A K lutful Kabir, Ajoy Kumar Ghosh, Mahbub Hasan, Md. Salimul Karim, Harun Ar Rashid: CONTEMPORARY INVESTIGATION ON NASAL SPRAY DRUG DELIVERY SYSTEM. International Journal of Pharmacy & Therapeutics 09/2016; 07(04):184-200.
Md. Mehdi Hasan, Ms. Sumaiya Mahmud, Md. Aminul Islam, Md. Mohshin Islam, Md. Salimul Karim, Md. Moniruzzaman, Harun Ar Rashid: A Key Approach To Care Pharmaceuticals Products and Recalls.
Md. Mehdi Hasan, Harun Ar Rashid, Somaia Haque Chadni, Md. Jahangir Alam, Rozi Hasna, Md. Mohshin Islam: GASTRORETENTIVE: AN INNOVATIVE DRUGDELIVERY SYSTEM. International Journal of Biological & Pharmaceutical Research 08/2016; 07(05):262-272.
Abhijit Sukul, Sanjana Haque, Md. Mehdi Hasan, Farid Uddin: EBOLA VIRUS PATHOGENESIS: IMPLICATIONS FOR DIAGNOSIS AND PREVENTION.
Harun Ar Rashid, Khandokar Sadique Faisal, Md. Habib Ullah Bhyian, Md. Jahangir Alam, Md.Mehdi Hasan: MIXTURE DESIGN EXPERIMENT ON DISSOLUTION OF PIOGLITAZONE HCL SOLID DISPERSION AS AFFECTED BY HYDROPHILIC POLYMERS INTERACTION.
Conference Proceedings
Md. Mehdi Hasan, Md. Mohshin Islam, Intekhab Alam, Mst. Shammy Akter, Harun Ar Rashid: SIMPLEX-CENTROID MIXTURE DESIGN EXPERIMENT ON DISSOLUTION OF REPAGLINIDE HCL SOLID DISPERSION AS AFFECTED BY HYDROPHILIC POLYMERS INTERACTION. ‘International Conference on Genomics, Nanotech and engineering- 2017’ (ICGNB 2017), North South University, Dhaka.; 05/2017
Md. Mehdi Hasan, Mahmudul Hasan, Md Sahab Uddin, Fatema Tabassum, Md. Ahasanul Habib Patowary, Harun Ar Rashid: Granulation techniques & its renovated modules. 1st INTERNATIONAL GCSTMR CONGRESS, 2017, 1st International Conference on Scientific Research and Practice 4-5 FEBRUARY 2017 DHAKA, BANGLADESH; 02/2017
S.M. Nazrul Islam, Md. Mehdi Hasan, Md. Asadujjaman, Md. Ahasanul Habib Patowary, Md. Mohon Farazi, Harun Ar Rashid: Implication for diagnosis, treatment & prevention of Zika virus Parthenogenesis. 1st INTERNATIONAL GCSTMR CONGRESS, 2017, 1st International Conference on Scientific Research and Practice 4-5 FEBRUARY 2017 DHAKA, BANGLADESH; 02/2017
Md. Salimul Karim, Md. Mehdi Hasan, Mohammad Taleb Hossain, Md. Mohon Farazi, Mahbub Hasan, Ajoy Kumar Ghosh, Harun Ar Rashid: Gastroretentive: A Novel Drug delivery System. 1st INTERNATIONAL GCSTMR CONGRESS, 2017, 1st International Conference on Scientific Research and Practice 4-5 FEBRUARY 2017 DHAKA, BANGLADESH; 02/2017
Md. Mehdi Hasan, Abhijit Sukul, Sanjana Haque, Md. Taleb Hossain, Harun Ar Rashid: PATHOGENESIS OF EBOLA VIRUS IMPLICATIONS FOR DIAGNOSIS AND PREVENTION. : Bangladesh International Conference for BioMedical Students & Young Doctors 2016, At Military Institute of Science and Technol6, Military Institute of Science and Technology (MIST), Dhaka.; 12/2016
Md.Jahangir Alam, Md. Kamrul Islam, Md.Mehdi Hasan, Harun Ar Rashid, Md. Mohshin Islam, Isratul Jannat, Md. Mehedi Hasan: Capacity skeletons of Traditional Medicine healers’ as a Primary Health Care Workers in South Asia. 4th AYUNS International Ayurvedic Conference 2016, Senate Bhaban, University of Dhaka, Bangladesh; 03/2016, DOI:10.13140/RG.2.2.21822.69448
Md. Mehdi Hasan, Kamnur Nahar Mou, Md. Mohshin Islam, Abdullah Bin Zarziz, A K lutful Kabir, Harun Ar Rashid: A hypercritical review of traditional medicine and traditional curandero use for malaria among people in malaria-endemic areas: contemporary research in low to middle-income South-east Asia countries. 4th AYUNS International Ayurvedic Conference 2016, Senate Bhaban, University of Dhaka, Bangladesh; 03/2016, DOI:10.13140/RG.2.2.18467.25120/1
Md. Mehdi Hasan, Md. Mohshin Islam, Ms. Sumaiya Mahmud, Md. Aminul Islam, Somaia Haque Chadni, Fayad Bin Abdus Salam, Harun Ar Rashid: SIGNIFICANCE OF RICE BRAN WAX AS A PHARMACEUTICAL EXCIPIENT.. : Bangladesh International Conference for BioMedical Students & Young Doctors 2016, At Military Institute of Science and Technology (MIST), Dhaka.; 12/2016
Md. Mehdi Hasan, Anil Giri, Md. Jahangir Alam, Md. Aminul Islam, Md Saydur Rahman, Farid Uddin, Harun Ar Rashid: MIXTURE DESIGN EXPERIMENTAL TECHNIQUES ON DISSOLUTION OF PIOGLITAZONE HCL SOLID DISPERSION AS AFFECTED BY HYDROPHILIC POLYMERS INTERACTION.. Bangladesh International Conference for BioMedical Students & Young Doctors 2016, Military Institute of Science and Technology (MIST), Dhaka.; 12/2016
Md. Mehdi Hasan, Md. Salimul Karim, Md. Aminul Islam, Md.Shajjad Hossen, Md. Moniruzzaman, Harun Ar Rashid: FUTURE IMPACT OF NANOTECHNOLOGY ON HEALTHCARE APPLICATIONS &NANOMEDICINE.. Bangladesh International Conference for BioMedical Students & Young Doctors 2016, Military Institute of Science and Technology (MIST), Dhaka.; 12/2016
Kushtia to California
Md. Mehdi hasan
ENROLL:BPH120100897;Deptt. Of pharmacy
Norhern university Bangladesh
Banbgladesh-USA
01) Academic Transcripts (Direct/Evaluated) - অনার্সের ট্রান্সক্রিপ্ট লাগবে। অধিকাংশ ইউনিভার্সিটি মিনিমাম সিজিপিএ হিসেবে৩.০০ চায়। কিন্তু এর চেয়ে উন্নত গ্রেড থাকা অবশ্যই ভালো। সিজিপিএ ভালো না হলে অন্যদিকে (নিচের গুলোতে) নিজের যোগ্যতাবাড়াতে হবে। এটা ভালো কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো ভালো। যারা Health science ব্যাকগ্রাউন্ডের (যেমন, Pharmacy, Genetic Engineering etc.), তাদের অনেকেরই US system এ evaluated trancript লাগে। WES এমন একটি সংস্থা যারা এ ধরনের evaluation এর কাজ করে থাকে। WES নিয়ে বিস্তারিত বলা আছে WES Transcript Evaluation
আমেরিকার বেশ কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সার্টিফিকেট সরাসরি গ্রহন করেনা। জিপিএ পদ্ধতি আর বিভিন্ন কোর্সের ভিন্নতার জন্যে, অনেক এপ্লিকেন্টকে তৃতীয় প্রতিষ্ঠানের শরণাপন্ন হতে হয় সার্টিফিকেট Evaluation জন্যে, বিশেষ করে health science student দেরকে। অধিকাংশ ক্ষেত্রে আমেরিকান বিশ্ববিদ্যালয় গুলি বলে দেয় কাকে দিয়ে এই কাজ করাতে হবে। সবচাইতে নামধারী প্রতিষ্ঠানটির নাম WES- World Education Service। এই নোটটিতে আমরা শুধু WES কে নিয়ে আলোচনা করবো।
WES কত লাগে?
একটা ইউনিভার্সিটিতে স্কোর পাঠাতে ICAP service এর জন্য লাগে ২১২ ডলার, নিচে ICAP এর ব্যাপারে বিস্তারিত বলা আছে। আর সকল সার্ভিসের মূল্য তালিকা আছে এখানে, http://www.wes.org/fees/schedule.asp
কিভাবে কি করবেন?
১. প্রথমত আপনাকে ওয়েবসাইটটিতে যেতে হবে। ওখানে Apply now বলে একটি অপশন থাকবে। এটাতে গেলে WES আপনাকে তাদের একটি একাউন্ট করার সুযোগ করে দিবে। একাউন্টটি খোলার সময় লক্ষ্য রাখবেন আপনি কোন দেশের জন্যে একাউন্টটি খুলছেন, কারন WES evaluation যুক্তরাষ্ট্র এবং কানাডার জন্যে ভিন্ন।
WES Account
২. একাউন্টটি খোলার পর আপনি আপনার অনলাইন আবেদনপত্রটি দেখতে পারবেন। এখানে আপনাকে বিস্তারিত একাডেমিক তথ্য দিতে হবে। এখানে দেয়া প্রতিটি তথ্য আপনার বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্রের তথ্যের সাথে মিল থাকতে হবে। ভুল এড়ানোর জন্য নোটবুকে তথ্য গুলো টুকে রাখুন।
৩. WES বিভিন্ন সার্ভিস রয়েছে। কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে WES এর ICAP সার্ভিসটি। এটি Course by Course Evaluation করে থাকে। আপনার এটাই প্রয়োজন। এই সার্ভিসটি সিলেক্ট করার সময় আপনি আপনার প্রত্যাশিত বিশ্ববিদ্যালয় গুলি নির্বাচনের সুযোগ পাবেন। একটি বিশ্ববিদ্যালয়ে ফ্রি তে পাঠাতে পারবেন। একের অধিক বিশ্ববিদ্যালয়ের জন্যে আলাদা ফি দিতে হবে। ICAP সার্ভিস নিতে খরচ পরে ২০৫ ডলার।
৪. এরপরে আসবে আপনি কতদিনের মধ্যে কাজটা করাতে চান। 7 buiness day এর জন্যে বাড়তি কোন টাকা গুনতে হয়না। আপনার তাড়া থাকলে আপনি অতিরিক্ত ফি পরিশোধ করে কুইক সার্ভিস নিতে পারেন। Delivery বিভিন্ন ভাবে করা যায়। US postal service এর মাধ্যমে পাঠাতে চাইলে লাগবে ৭ ডলার। ৩-৫ দিনের মধ্যে পাঠাতে চাইলে (বেসিক ডেলিভারী এর জন্যে) ১২ ডলার খরচ পড়বে। কুরিয়ার করতে চাইলে অতিরিক্ত ফি পরিশোধ করে তাও করা যাবে। এক্ষেত্রে আমাদের উপদেশ হচ্ছে, যাদের WES করাতেই হবে, আগেভাগে করিয়ে নিন যাতে আপনার তাড়াহুড়োর জন্যে অতিরিক্ত টাকা গুণতে না হয়। এরপর যদি অন্য কোন ভার্সিটিতে স্কোর রিপোর্ট পাঠাতে চান, তাহলে প্রতিটার জন্য খরচ পড়বে ৩৭ ডলার (evaluation-$30, score sending-$7) করে।
৫. ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট সম্পন্ন করার পর WES আপনার এমেইল এড্রেসে একটি রেফারেন্স নাম্বার পাঠিয়ে দিবে।
রেফারেন্স নাম্বার পাবার পর কি করবেন?
৬. আপনার অনার্স/মাস্টার্সের Certificate এবং Transcript এর ফটোকপি (অরিজিনাল নয়) আপনার নিজের বিশ্ববিদ্যালয়ের Registrar office/Office of Exam control থেকে Attested করে নিতে হবে। এরপর ডকুমেন্ট গুলি সিলগালা করে দিতে হবে (সাধারন স্কচটেপ দিয়ে করলেও হয়)। প্যাকেট লাগানোর পর জোড়া লাগানোর জায়গায় আবার বিশ্ববিদ্যালয়ের সিল এবং স্বাক্ষর নিয়ে নিতে হবে।
৭. ডকুমেন্ট গুলি এই ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে হবে
World Education Services
64 Beaver St,#146 New York,NY 10004 USA
Sender এর ঠিকানার ক্ষেত্রে আপনাকে আপনার বিশ্ববিদ্যালয়ের ওই অফিসের ঠিকানা দিতে হবে, যেখান থেকে আপনি Attested করেছেন। কোথাও আপনার নাম দেয়া যাবেনা। প্রত্যেকটা খামের উপর অবশ্যই WES থেকে পাওয়া Reference No টা উল্লেখ করতে হবে। নইলে WES আপনার খাম গ্রহণ করবেনা। TNT, DHL, FEDEX যে কোন কুরিয়ারে করে পাঠাতে পারেন।
৮. ডকুমেন্ট রিসিভ হলে WES তাদের কাজ শুরু করবে। আপনি email এ তার আপডেট পাবেন। ওদের কাজ শুরু হলে WES আপনার বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় (Exam Controller or Registrar Office) আপনার পাঠানো ডকুমেন্ট গুলি আবার পাঠাবে এটা জানার জন্যে যে, এই সার্টিফিকেট গুলি একই প্রতিষ্ঠান থেকে ইস্যু হয়েছে কিনা। আপনার Registrar/Exam controller তাদের কে Email/Fax/Mail করে যদি জানিয়ে দেয় যে এই ডকুমেন্টগুলি তাদের এখান থেকেই পাঠানো হয়েছে, ধরে নিতে পারেন Processing is Complete. WES আপনার ডকুমেন্ট গুলির সাথে আরেকটা রেফারেন্স নাম্বার পাঠাবে। আপনার বিশ্ববিদ্যালয় থেকে যেই Reply দিকনা কেন, তাকে Email/Fax/Mail এ ওই নাম্বারটা উল্লেয়খ করতে হবে, নতুবা WES এটা গ্রহন করবেনা।
*** এখানে আপনার করণীয় হচ্ছে, অবশ্যই আপনার Exam Controller or Registrar Office-কে আগেভাগে জানিয়ে রাখবেন। কারণ অনেক বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে কিছু জানে না।
৯. Processing complete হয়ে যাওয়ার পরে আপনি অনলাইনে আপনার Evaluated transcript দেখতে পারবেন। কিছুদিন এর মধ্যে আপনার ঠিকানায় এক কপি এবং আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় Evaluated transcript পৌছে যাবে।
দুটো ব্যাপার মনে রাখতে হবে-
ক. সব এপ্লিকেন্টের WES EVALUATION লাগেনা। এটা নির্ভর করে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সাবজেক্ট এর উপরে। WES করানোর আগে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের Admission Coordinator এর কাছ থেকে জেনে নিন এটা আপনার জন্য জরুরি কিনা।
খ. কারো যদি মাষ্টার্স করা থাকে তাহলে WES করানোর জন্যে দুইবার টাকা দিতে হবেনা। এক বারেই সব ডকুমেন্ট পাঠাতে হবে। অনার্স এবং মাষ্টার্সের বিশ্ববিদ্যালয় ভিন্ন হলে একই ভাবে আলাদা দুটি প্যাকেজ WES কে পাঠাতে হবে।
03) GRE/GMAT Scores - অনার্সে ভর্তি হতে হলে যেমন এইচ এস সি দিতে হয়, আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডি করার জন্য তেমনি এই পরীক্ষাটা দিতে হয়। শুধু বাংলাদেশী না, আমেরিকানদেরকেও এটা দিয়েই মাস্টার্স-পিএইচডি তে ঢুকতে হয়। বিজনেস স্কুলে ঢুকতে হলে GMAT, আর অন্য সকল জায়গায় GRE লাগে। আগের সিস্টেমের GRE তে মিনিমাম ১১৫০, নতুন রিভাইজড GRE তে ৩০০ এর ওপরে পাওয়া দরকার। যত বেশি পাওয়া যায়, ততই সুবিধা।
GRE = Graduate Record Examination, একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পরীক্ষা যা অনেক দেশের অনেক ইউনিভার্সিটিতে (বিশেষ করে উত্তর আমেরিকাতে) গ্র্যাজুয়েট স্টাডি (মাস্টার্স বা পিএইচডি) করার জন্য লাগে। প্রধানত science & arts ব্যকগ্রাউন্ড এর স্টুডেন্টদের এটা লাগে। Commerce ব্যকগ্রাউন্ডের জন্য লাগে GMAT; তবে অনেক বিজনেস স্কুল আজকাল GRE একসেপ্ট করছে।
Why GRE is important?
অনেক ইউরোপিয়ান ইউনিভার্সিটির জন্য শুধুমাত্র সিজিপিএ আর IELTS/TOEFL স্কোর হলেই চলে। কিন্তু আমেরিকা, কানাডার ইউনিভার্সিটিগুলো সহ আরো বেশ কিছু দেশের ইউনিভার্সিটি একটু শেয়ানা। তারা জানে, শুধু সিজিপিএ কারো যোগ্যতার মাপকাঠি হতে পারেনা। ওরা জানে, একেক ইউনিভার্সিটির সিজিপিএ নিয়ে উদারতা একেক রকম। যেমন, বাংলাদেশে পাবলিক ভার্সিটিতে যেখানে 3.5 তুলতে কৌষ্ঠকাঠিন্য হয়ে যায়, সেখানে প্রাইভেট ভার্সিটিতে 3.90(except NUB) বেশ নরম্যাল রেজাল্ট। যাদের সিজিপিএ কম, তাদের জন্য এটা বেশ সুখবর। নিজের যোগ্যতা প্রমাণের আরো একটা সুযোগ আছে আপনাদের জন্য।
মনে রাখবেন, আপনার নাম পাসপোর্টে যেভাবে আছে, মাই জিআরই অ্যাকাউন্টে ঠিক সেভাবে থাকতে হবে। কোন ভাবেই অন্তত: লাস্ট নেমযেন ভিন্ন না হয়। মাই জিআরই অ্যাকাউন্টের ফাস্ট বা লাস্ট নেমের মধ্যে কোন ডট (.) বা স্পেস ( ) দেওয়া যায় না।
যেমন ছবির মধ্যে দেখুন, A.B.Gaus কে ফাস্ট নেম হিসাবে দেওয়ার চেষ্ট হয়েছিল আর Islam Akond কে লাস্ট নেম হিসাবে। উভয়ক্ষেত্রেই এরর দেখাচ্ছে।
আপনার নামের মধ্যে যতগুলো অংশই থাকুক না কেন, শেষের পদটি আলাদা রেখে আগের সবগুলো এক সাথে জুড়ে দিয়ে ফার্স্ট নেম বানিয়েনিন। উদাহরণ স্বরূপ, Md Abdur Rab Mridha যদি আপনার পুরো নাম হয় তাহলে MdAbdurRab কে ফার্স্ট নেম আর Mridha কে লাস্ট নেম করুন।মনে রাখবেন, আপনি শব্দগুলোকে একসাথে জুড়ে দেবার পরিবর্তে হাইফেনও ব্যবহার করতে পারেন। তবে হাইফেনব্যবহার না করাই ভালো।
TEST STRUCTURE
এর সেকশন ৩টি- Analytical Writing, Verbal Reasoning, Quantitative Reasoning.
GRE হচ্ছে Multi-Stage Test. অর্থাৎ, Verbal আর Quantitative এর পরীক্ষা হবে একের অধিক (সচরাচর দুই) ধাপে। প্রথম ধাপে আপনার পারফর্ম্যান্স এর ওপর পরবর্তী ধাপের difficulty level নির্ধারিত হবে। রুটিন অনেকটা এই রকম-
Analytical writing section > 1 minute break > Verbal > Quantitative > 10 minute break > verbal > quantitative > an experimental section. এই এক্সপেরিমেন্টাল সেকশনটা verbalও হতে পারে, আবার quantitativeও হতে পারে।
1. Analytical writing - দুটো essay লিখতে হবে। একটি Issue Task, আরেকটা Argument Task. প্রত্যেকটার জন্য সময় থাকবে ৩০ মিনিট করে। বিস্তারিত এইখানে, NexTop's note- AWA for GRE/GMAT
2. Verbal Reasoning - আগেই বলা হয়েছে, এটা দুই ধাপে হবে। প্রত্যেক ধাপে 20 টা করে প্রশ্ন, সময় 30 মিনিট করে। এখানে তিন ধরনের প্রশ্ন আসবে।
Text Completion - সোজা বাংলায়, শুন্যস্থান পূরণ। একটা গ্যাপ থাকলে পাঁচটা অপশন, একটা সঠিক উত্তর সিলেক্ট করতে হবে। একের অধিক গ্যাপ থাকলে প্রত্যেক গ্যাপের জন্য 3 টা করে অপশন থাকবে, একটা করে সিলেক্ট করতে হবে। সর্বোচ্চ তিনটা গ্যাপ থাকতে পারে।
Sentence Equivalence - এটাও শুন্যস্থান পূরণ, একটু ভিন্ন আঙ্গিকে। একটা গ্যাপ, ছয়টা অপশন, দুইটা সঠিক উত্তর। Vocabulary তে ভালো হতে পারলে কাঁচা কাঁচা নাম্বার পাওয়া যাবে। আর নইলে অপশন নিয়ে ওবু দশ বিশ খেলতে হবে।
Reading Comprehension - ছোট বড় মিলিয়ে 3/4 টা passage থাকবে। আপনাকে বুঝে নিতে হবে অনুচ্ছেদের main or supporting idea কি, লেখক কি বোঝাতে চাইছেন, এই প্যাসেজ পড়ে কি কি প্রশ্নের উত্তর দেয়া যায় ইত্যাদি। একটা প্রশ্ন দিয়ে বলতে পারে, প্যাসেজের কোন লাইন দিয়ে এই প্রশ্নের উত্তর দেয়া যায়- সেক্ষেত্রে প্যাসেজ থেকে একটা লাইন সিলেক্ট করতে হবে।
3. Quantitative Reasoning - ম্যাথ সেকশনকে এই নামে ডাকা হয়। এটাও দুই ধাপে হবে। প্রত্যেক ধাপে 20 টা করে প্রশ্ন, সময় 35 মিনিট করে। এখানে চার ধরনের প্রশ্ন আসবে। M.C.Q.- একটা অংক, পাঁচটা অপশন, একটা সঠিক উত্তর, সিম্পল !!
M.C.Q. with more than one answer- একটা অংক, তিনটা থেকে ছয়টা অপশন, একের অধিক উত্তর। সবগুলোই উত্তর হতে পারে, সেক্ষেত্রে সবগুলোই সিলেক্ট করতে হবে।
Numeric Entry- কোন অপশন নাই, উত্তর লিখতে হবে একটা বক্সের মধ্যে। এখানে অপশন নিয়ে ওবু দশ বিশ খেলার সুযোগ নাই, চু চু...
Quantitative Comparison- আগের সবগুলোই আমাদের পরিচিত, এটা একটু নতুন। দুইটা quantity (Quantity A এবং Quantity B) -তে দুটো value (digit or variable) থাকবে। কোন কলামের value বড়, সেটার ওপর ভিত্তি করে উত্তর ঠিক করতে হবে। উদাহরণ দিচ্ছি...
Quantity A = Square root of 16
Quantity B = 4
যদি quantity A বড় হয়, তাহলে উত্তর A
যদি quantity B বড় হয়, তাহলে উত্তর B
যদি দুটো quantity-ই সমান হয়, তাহলে উত্তর C
আর যদি উত্তর দেয়ার জন্য যথেষ্ট তথ্য না থাকে, অথবা একেক বার একেক রকম উত্তর আসে, তাহলে উত্তর D
অনেকেই ওপরের প্রশ্নের উত্তর C ভেবেছেন হয়তো। কিন্তু, মনে রাখতে হবে 16 কে বর্গমূল করলে +4 এবং -4, দুটো মান পাওয়া যায়। প্রথমটা (+4) ধরলে দুটো quantity সমান হয়, অর্থাৎ উত্তর C; কিন্তু দ্বিতীয়টা (-4) নিলে Quantity B বড় হয়ে যায়, অর্থাৎ উত্তর B. এ ধরনের double trouble এর জন্য উত্তর D.
SCORING PATTERN
সব মিলিয়ে ৩৪৬ নাম্বারের পরীক্ষা। Verbal আর Quantitative এ 170 করে, আর analytical এ 6. Verbal আর Quantitative মিলিয়ে মিনিমাম স্কোর বলতে 305+ এবং ভালো স্কোর বলতে 315+ বোঝায়। Analytical এ 3 এর ওপরে পাওয়া উচিৎ। আপনার যদি আগের GRE তে স্কোর থাকে, তাহলে সেটাকে নতুন GRE তে convert করে নিন
OTHERS
একাউন্ট খুলতে হবে www.gre.org তে গিয়ে। এটার জন্য রেজিস্ট্রেশন করতে খরচ পড়বে 185 ডলার। Credit Card এর মাধ্যমে পেমেন্ট করতে হয়। একবার পরীক্ষা দিলে 4 টা ভার্সিটিতে ফ্রি স্কোর পাঠানো যায়, পরবর্তী প্রতিটি ভার্সিটিতে পাঠাতে লাগে 25 ডলার করে; স্কোর valid থাকে 5 বছর পর্যন্ত। এটাও ক্রেডিট কার্ডের মাধ্যমেই করতে হয়।
GRE বছরে পাঁচবার দেয়া যায়, কিন্তু একবার দেয়ার পরবর্তী 30 দিনের মধ্যে আর দেয়া যায়না।
Exam centre - American Alumni Association (AAA), House# 145, Road 13B, Block # E, Banani, Dhaka.
GMAT = Graduate Management Admission test, GRE এর মত একটি Standardized Test- যা আমেরিকাতে MBA করার জন্য প্রয়োজন হয়; যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মত অন্যান্য কিছু দেশেও লাগতে পারে। এটার জন্য রেজিস্ট্রেশন করতে খরচ পড়বে ২৫০ ডলার। একবার পরীক্ষা দিলে ৫টা ভার্সিটিতে ফ্রি স্কোর পাঠানো যায়, স্কোর valid থাকে ৫ বছর পর্যন্ত।
সব মিলিয়ে ৮০৬ নম্বরের পরীক্ষা, বিস্তারিত জানতে দেখুন এখানে, INTERPRET YOUR SCORE
ভালো স্কোর বলতে ৬৫০ এর ওপরে বোঝায়। কোন স্কুলে কত চায়, দেখে নিন এখানে, Score for US schools
TEST STRUCTURE
এর সেকশন ৩টি-
1. Analytical writing - যারা GRE এর writing section এর সাথে পরিচিত, তাদের নতুন করে আর কিছু জানার নেই। দুটো essay লিখতে হবে। একটি Issue Task, আরেকটা Argument Task. প্রত্যেকটার জন্য সময় থাকবে ৩০ মিনিট করে।
শেষ করার পর ৫ মিনিটের জন্য আপনাকে ছেড়ে দেয়া হবে।
2. Verbal - Verbal section এ সব মিলিয়ে প্রশ্ন থাকবে ৪১টা, সময় ৭৫ মিনিট। হিসাবে, প্রত্যেক প্রশ্নের জন্য পৌনে দুই মিনিট এর মত সময় পাওয়া যায়। এর মধ্যে ৩ ধরনের প্রশ্ন থাকতে পারে।
Reading Comprehension- মোটামুটি ৩৫০ শব্দের একটা passage থাকবে। ওখান থেকে আপনাকে বুঝে নিতে হবে অনুচ্ছেদের main or supporting idea কি, লেখক কি বোঝাতে চাইছেন, যে বিষয়ে আলোচনা হচ্ছে- লেখক সেটার প্রতি কতটুকু soft corner পোষণ করেন ইত্যাদি।
Sentence Correction - একটা লাইনের কিছু অংশ underline করা থাকবে। নিচের ৫টা অপশনে ঐ underlined অংশটা বিভিন্নভাবে rephrase করে বলা হবে। যেটা সবচেয়ে পবিত্র (শুদ্ধ), সেটাই সঠিক উত্তর। প্রথম অপশনটা underlined অংশের হুবুহু নকল (!). Original Line পড়তে গিয়ে ওটা আপনার পড়া হয়ে যাবে; তাই, ঐটা পড়তে গিয়ে সময় নষ্ট করবেন না।
Critical Reasoning - একটা ছোট প্যারাগ্রাফ থাকবে। এরপর ঐ প্যারাগ্রাফের ব্যাপারে একটা question বা statement থাকবে, তার নিচে পাঁচটা অপশন থাকবে। ঐ পাঁচটা অপশনের মধ্যে কোনটা প্যারাগ্রাফের assumption অথবা বিশেষ কোন দিককে দুর্বল/সবল করে দেয়, সেটা বের করতে হবে।
আবার ৫ মিনিট ছুটি
3. Quantitative - সোজা বাংলায় (!!), Math section. দুই টাইপের প্রশ্ন মিলিয়ে মোট ৩৭টা প্রশ্ন, সময় ৭৫ মিনিট; প্রত্যেকটার জন্য প্রায় ২ মিনিট করে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না; ঘুরিয়ে বললে বলা যায়, ক্যলকুলেটর লাগে না।
Problem Solving - পাঁচটা অপশনের মধ্যে থেকে একটা সঠিক উত্তর বেছে নিতে হবে। এ ধরনের প্রশ্ন থাকতে পারে ১৮ টা বা ১৯টা।
Data Sufficiency- এটাও ১৮/১৯ টার মত থাকতে পারে। একটা প্রশ্ন আর দুইটা statement (1 & 2) দেয়া থাকবে। ঐ প্রশ্নটার উত্তর দেয়ার জন্য ইনফর্মেশন গুলো কতটুকু প্রয়োজন হয়, সেটার ওপর ভিত্তি করে A, B, C, D, E সিলেক্ট করতে হবে।
উদাহরণের জন্য Barron's GMAT থেকে একটা প্রশ্ন তুলে দিচ্ছি-
Is "n" an even integer?
Statement 1: n=3k, for some integer k
Statement 2: n= 2j + 1, for some integer j
Statement 1 দিয়েই প্রশ্নটার উত্তর দেয়া যায়, কিন্তু Statement-2 দিয়ে করা যায় না - তাহলে উত্তর A
Statement 2 দিয়েই প্রশ্নটার উত্তর দেয়া যায়, কিন্তু Statement-1 দিয়ে করা যায় না - তাহলে উত্তর B
দুইটা Statement এরই প্রয়োজন হয়, যে কোন একটা দিয়ে লাভ নাই - তাহলে উত্তর C
প্রত্যেক Statement-ই কাবিল, যে কোন একটা দিয়েই কাম হয়ে যায় - তাহলে উত্তর D
কেউই কামের না, দুইটা একসাথে নিলেও কুনো লাভ নাই - তাহলে উত্তর E
পেরেছেন? এটার উত্তর B.
TEST TAKING STRATEGY
যেহেতু এটা Computer Adaptive Test, প্রত্যেক প্রশ্নের সাপেক্ষে আপনার উত্তরের ওপর নির্ভর করে পরবর্তী প্রশ্ন সামনে আসবে। তাই, আপনি পেছনের প্রশ্নগুলোতে ফেরত যেতে পারবেন না। কোন প্রশ্ন বাদ রাখা যাবেনা। সবগুলো প্রশ্নের উত্তর দেয়া খুবই জরুরী। ভুল করলে যতটুকু নাম্বার কাটা যাবে, খালি রেখে আসলে কাটা যাবে আরো অনেক বেশি। তাই, টাইম সেন্স ঠিক রাখবেন।২০১২ সালের জুনে একটা নতুন সেকশন যুক্ত হয়, Integrated Reasoning. ৩০ মিনিটের সেকশন, যেখানে ম্যাথ আর ভার্বাল এর যৌথ উদ্যোগ এর প্রয়োজন হবে। Data, Chart, Graph- একত্রে বিশ্লেষণ করতে হবে। শুনতে কঠিন মনে হলেও জিনিসটা অন্যান্য সেকশন থেকে সোজা হওয়ার সম্ভাবনা বেশি। দেখা যাক, কি থাকে কপালে !! আর হ্যাঁ, তখন Analytical Writing থেকে একটা task (ব্যক্তিভেদে issue অথবা argument) বাদ পড়বে।
04) TOEFL (Test Of English as a Foreign Language) Scores - ইংরেজি ভাষায় নিজের দক্ষতা প্রমাণের জন্য এই পরীক্ষাটা দেয়া লাগে। অধিকাংশ ইউনিভার্সিটি মিনিমাম ৮০ (১২০ এর মধ্যে) চায়। তবে তাদের কাছ থেকে টাকা-পয়সা (ফান্ডিং) আদায় করতে হলে ৯০ এর ওপরে পাওয়া উচিৎ।
TOEFL = Test of English as a Foreign Language, একটি কম্পিউটারাইজড টেস্ট যেটা যাচাই করে আপনি ইংরেজিতে কেমন কোপাইতে পারেন।
আমেরিকাতে বাঙালী আছে অনেক, কথা সত্য। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গেলে আশেপাশে সবার মুখে বাংলা শুনবেন, সাইনবোর্ডেও বাংলা দেখতে পাবেন। কিন্তু বাংলা দিয়ে সব জায়গায় তো আর চলতে পারবেন না, একটা মিনিমাম লেভেলের ইংরেজি জানতেই হবে- এটা তো জানা কথা। যদি পড়াশোনা করতে এখানে আসেন, তাহলে ক্লাসে তো ইংরেজিতেই বাতচিত করতে হবে। অতএব, undergraduate (অনার্স) অথবা graduate (মাস্টার্স বা পিএইচডি) যেটার জন্যেই এপ্লাই করেন, TOEFL দিতে হবে। আবার মনে করেন, যদি কেউ জব করতে আসেন, তাহলে বসকে তো ইংরেজিতেই পামপট্টি দিতে হবে (আমেরিকানরা পামপট্টি জিনিসটা একেবারেই খায়না যদিও)- সেখানেও TOEFL টা দরকার। সেই লেভেলের ইংরেজি আপনার জানা আছে কিনা, সেটা জানার জন্য কিছু টেস্ট আছে, তার মধ্যে একটা হলো TOEFL. যাদের first language ইংরেজি নয়, ইংরেজি প্রধান দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তাদের সবারই হয় TOEFL, নয়তো IELTS স্কোর লাগবেই।
TEST STRUCTURE
চারটা সেকশন- Reading, Listening, Speaking, Writing. সেকশনগুলোর ক্রমটা এরকমই থাকে। প্রথম দুই সেকশনের পর ১০ মিনিটের ব্রেক, তারপর বাকি দুইটা সেকশন।
1. Reading Section- সাধারণত ৩টা প্যাসেজ থাকে, প্রত্যেকটা থেকে প্রায় ১৪টা করে প্রশ্ন থাকে, মোট ৪২ টার মত প্রশ্ন থাকে। সময় দেয়া হবে ১ ঘণ্টা। এখন এখানে একটু আগাম হুঁশিয়ারির প্রয়োজন আছে। প্যাসেজের সংখ্যা ৪ টাও হতে পারে, এবং মোট প্রশ্নের সংখ্যা ৫৬টাও হতে পারে, সেক্ষেত্রে সময় অবশ্য ২০ মিনিট বাড়িয়ে দেয়া হবে। ব্যাপারটা তেমন কিছু না। অধিকাংশ মানুষের ক্ষেত্রে ৩টা প্যাসেজ থাকে, এবং যারা এই ব্যাপারটা আগে থেকে জানেনা, পরীক্ষার হলে আরো একটা অতিরিক্ত প্যাসেজ দেখে ঘাবড়ে যায়। অনেকে আবার এটাকে এক্সপেরিমেন্টাল হিসেবে ভেবে নিয়ে ইচ্ছেমত উত্তর দাগায়। মোদ্দা কথা হচ্ছে, নতুন প্যাসেজটাকেও আগের গুলোর মতই যত্ন সহকারে এপ্রোচ করতে হবে।
ম্যাক্সিমাম প্রশ্নই general MCQ টাইপের। এটার মধ্যে vocabulary নিয়ে প্রশ্ন থাকে, inference (অমুক লাইনটা থেকে কি ধারণা করা যায়, এই জাতীয়) টাইপ প্রশ্ন থাকে, Sentence Simplification টাইপ প্রশ্ন থাকে। এগুলোর সব কিছু নিয়ে আরেকদিন details এ গ্যাঁজানো যাবে। তবে এর বাইরেও দুই ধরনের প্রশ্ন থাকে।
a) Insert Text Question- এটাও অনেকটা MCQ টাইপ, তবে সবসময় ঠিক যেভাবে MCQ জিনিসটাকে দেখি, ঠিক ওরকম না আর কি। একটা লাইন দেয়া থাকবে, আর একটা প্যাসেজ দেয়া থাকবে যেখানে চারটা পজিশন মার্ক করা থাকবে। ঐ চার পজিশনের কোন জায়গায় লাইনটা সবচেয়ে বেশি ফিট খায়, সেখানে লাইনটাকে বসাতে হবে।
b) Reading to Learn question- এটার আবার দুটো টাইপ আছে
Prose Summary question- এটাতে MCQ এর মত অপশন একাধিক এবং উত্তরও একাধিক। যেমন, ওরা যে প্যাসেজটা দিয়েছে, সেটার ব্যাপারে ৭টা লাইন আপনাকে দিলো, এবং বের করতে বললো এই সাতটার মধ্যে কোন তিনটা লাইন দিয়ে প্যাসেজের সারমর্ম সবচেয়ে ভালোভাবে প্রকাশ করা যায়। আপনাকে ঐ তিনটা লাইন সিলেক্ট করতে হবে।
Fill in a Table question- মনে করেন, প্যাসেজে দুটো বিষয় (ধরা যাক, একটা forest, আরেকটা environment) নিয়ে কথা বলা হয়েছে। এরপর আপনাকে কয়েকটা লাইন দেয়া হলো, যার মধ্যে কয়েকটা ফরেস্ট এর ক্যাটাগরিতে পড়ে, কয়েকটা এনভায়রনমেন্টের ক্যাটাগরিতে পড়ে। আপনাকে সেগুলো সঠিক ক্যাটাগরিতে ফেলতে হবে। অপশনের সংখ্যা প্রয়োজনের চেয়ে বেশি থাকবে, অর্থাৎ আপনাকে বেছে নেয়ার পরেও কিছু অপশন বাকি থেকে যাবে।
2. Listening Section- বিভিন্ন বিষয়ের ওপর একজনের লেকচার অথবা দুজনের কথোপকথন শুনতে হবে, শুনতে শুনতে রাফ কাগজে নোট নিতে হবে। লেকচার বা কনভার্সেশন শেষ হবার পর প্রশ্ন আসবে। প্রত্যেকটা question type এর সাথে কিছু Note taking strategy দেয়া আছে, সেগুলো ভালো করে ফলো করুন। শুধু Listening এ নয়, Speaking এবং Writing এর মধ্যেও এগুলো লাগবে।
সাধারণত ৬টা টাস্ক থাকে (৬০ মিনিট এর জন্য), কারো কারো ক্ষেত্রে ৯টা (৯০ মিনিট এর জন্য) আসতে পারে। যদি Reading সেকশনে তিনটার জায়গায় চারটা প্যাসেজ চলে আসে, তাহলে Listening সেকশনে নয়টা টাস্কের সম্ভাবনা নেই বললেই চলে।
a) Basic Comprehension Questions- সারমর্ম বা কিছু বিশেষ খুঁটিনাটি নিয়ে এই জাতীয় প্রশ্ন করা হয়। যেমন- এই কনভার্সেশনের মূল বিষয়বস্তু কি, এই লেকচারের প্রধান উদ্দেশ্য কি, অথবা ঐ জিনিসটা কেন ঘটলো- এগুলো নিয়ে MCQ টাইপ প্রশ্ন হবে, সঠিক উত্তর বাছাই করতে হবে।
Note Taking Strategy: আপনি কতটুকু কার্যকর ভাবে নোট নিতে পারছেন, সেটার ওপর উত্তর দেয়া অনেকাংশেই নির্ভর করে। মুখ্য বিষয়বস্তু গুলো কি, সেটা আইডেন্টিফাই করে একেকটা টাইটেল ঠিক করুন। সেই টাইটেলের নিচে নিচে নোট নিতে থাকুন। পুরো লাইন লিখে সময় নষ্ট করার দরকার নেই, সেটা সম্ভবও না। জাস্ট key-word গুলো লিখে রাখুন, যাতে সেটা দেখলেই মনে পড়ে যায় কি নিয়ে কথা হচ্ছিলো, এবং সেখানে কি বলা হচ্ছিলো।
b) Pragmatic Understanding Questions- যে জিনিসটা এতক্ষণ শুনলেন, সেটা থেকে কি বুঝলেন, সেটা যাচাই করা হয় এই জাতীয় প্রশ্ন দিয়ে। একটা বিশেষ লাইন আপনাকে আবার শোনানো হতে পারে, এরপর জিজ্ঞেস করা হতে পারে, এই লাইনটা দিয়ে লোকটা আসলে কি বোঝাতে চাচ্ছে। অথবা speaker এর attitude জানতে চাইতে পারে। মনে করেন, কোন এক লেখক কে নিয়ে অনেকক্ষণ একজন লেকচার দিলো। এই বক্তাটি উক্ত লেখককে অত্যাধিক পছন্দ করে, নাকি মোটামুটি পছন্দ করে, নাকি দুই চক্ষে দেখতে পারেনা- এটা আপনাকে জিজ্ঞেস করবে।
Note Taking Strategy: বিশেষ কিছু শব্দ যদি বক্তৃতার মধ্যে খেয়াল করতে পারেন, তাহলে এটা বোঝা যাবে। যেমন- The author's impressively written book The Da Vinci Code লাইনের মধ্যে impressive শব্দটা শুনে বোঝা যাওয়ার কথা বক্তা লেখককে কেমন পছন্দ করেন। নোট নেয়ার সময় এ ধরনের কিছু বিশেষণ এর নিচে আন্ডারলাইন করে রাখতে পারেন। শুনতে শুনতে এটাও বুঝবেন কোনো কোনো শব্দের ওপর বক্তা একটু জোর দিচ্ছে, সেগুলো আন্ডারলাইন করুন।
c) Connecting Information Questions- পুরো লেকচার বা কনভার্সেশনের বিভিন্ন তথ্যের মধ্যে লিংক খুঁজে বের করতে হবে। যেমন- দুজনের মধ্যে কথা হচ্ছিলো, একজন বললো সে এই বছর তার থিসিস সাবমিট করবেনা। কেন সে এই সিদ্ধান্ত নিলো, সেটা নিশ্চয়ই সে স্পেসিফিক করে কোথাও না কোথাও বলেছে। সেটাকে অপশন থেকে সিলেক্ট করতে হবে। এখানে একাধিক কারণও থাকতে পারে। সেক্ষেত্রে সব কারণগুলোকেই অপশন থেকে সিলেক্ট করতে হবে।
Note Taking Strategy: টাইটেল গুলো বড় করে লিখুন, অথবা চারপাশে বৃত্ত এঁকে রাখুন, যাতে সহজেই চোখে পড়ে। এতে সময় বাঁচবে, অন্য কোন দিকে পথ হাতড়াতে হবেনা। যেমন- সে যখন বললো, সে থিসিস সাবমিট করবেনা, এটাকে FACT টাইটেলের নিচে লিখুন; এবং যখনই সে কারণ বলা আরম্ভ করলো, তখন সেটাকে CAUSE টাইটেলের নিচে লিখুন। আরেকজন তাকে এটার কিছু সম্ভাব্য সমাধান দিলো, সেগুলো SOLUTION টাইটেলের নিচে লিখুন। প্রশ্নে যদি কারণ জিজ্ঞেস করে, তাহলে CAUSE টাইটেলের ভেতরে যা আছে, সেটা ছাড়া আর কোন দিকে তাকানোর দরকার নেই।
অথবা মনে করেন, সে ফরেস্ট আর এনভায়রনমেন্ট নিয়ে বলতে গিয়ে অনেকগুলো উদাহরণ দিয়েছে, কিছু ফরেস্ট্রির, কিছু এনভায়রনমেন্টের। কোন উদাহরণটা কোনটার জন্য দিয়েছে, সেটা সাজাতে হবে।
Note Taking Strategy: নোট নেয়ার সময় যদি কিছু সহজ নিয়ম মেনে চলেন, তাহলে এটা কোন ব্যাপার না। যেমন, যখনই দেখলেন দুটো বিষয় নিয়ে কথা হচ্ছে, তখনই দুটো কলাম বানিয়ে ফেলুন। এরপর যখন যা নিয়ে কথা হচ্ছে, সেটা সেই কলামে লিখুন। একটানা প্যারাগ্রাফের মত লেখার চেয়ে এভাবে করে লিখলে সহজে তথ্য খুঁজে পাওয়া যাবে। কোন কোন প্রশ্নের জন্য হয়তো FOREST কলামটা দেখতেই হবেনা।
3. Speaking Section- দশ মিনিটের ব্রেকে কিছুটা বিশ্রাম নিয়ে, বাথরুম থেকে কিছুটা পাতলা হয়ে এসে আবার যখন কম্পিউটারের সামনে এসে বসবেন, তখন শুরু হবে কথার খই ফোটানোর সেকশন। তাই বলে প্রত্যেক প্রশ্নে "সে এক বিরাট কাহিনী। বাসায় গেসি ভাত খাইতে। বিবি বলে, তেল নাই। বাজারে গেলাম তেল কিনতে। রাস্তায় মফিজের সাথে দেখা"- এই জাতীয় কাহিনী শোনানো যাবেনা। যেটা জানতে চাওয়া হয়েছে, সেটাই বলতে হবে। গোটা সেকশনটা ২০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, এটাই TOEFL এর সবচেয়ে সংক্ষিপ্ত সেকশন।
স্পিকিং সেকশনে দু ধরনের টাস্ক থাকবে-
a) Independent Task- এগুলোকে Independent task বলা হয়, কারণ এখানে স্পিকিং ছাড়া অন্য কোন ব্যাপার নেই। এ ধরনের টাস্ক থাকবে দুইটা। এখানে আপনার পরিচিত কোন টপিক নিয়ে ৪৫ সেকেন্ড বলতে হবে, প্রিপারেশনের জন্য সময় পাবেন ১৫ সেকেন্ড। টপিকগুলো খুবই সহজ সহজ, যেমন- How do you want to celebrate your birthday- with some really close friends? Or with a lot of friends and relatives as in a party?
b) Integrated Task- এগুলোর মধ্যে আপনাকে স্পিকিং ছাড়াও আরো কিছু ক্ষেত্রে কেরামতি দেখাতে হবে। যেমন, আপনাকে একটা প্যারাগ্রাফ পড়তে হবে অথবা কোন একটা কনভার্সেশন বা লেকচার শুনতে হবে। এরপর সেগুলোর ওপর ভিত্তি করে যে প্রশ্নটা করা হবে, সেটার ওপরে বলতে হবে। যেমন, মনে করেন- হোস্টেলে থাকার সুবিধা-অসুবিধা নিয়ে একটা ছেলে আর একটা মেয়ে কথা বলছে। ছেলেটা হোস্টেলে থাকার পক্ষে, মেয়েটা বিপক্ষে। কথোপকথনের মধ্যে দুইজনেই ব্যাপক যুক্তি দিলো। শেষ পর্যন্ত কেউ কারো কথা মানলোনা, তারা আড়ি নিয়ে যার যার বাড়ি চলে গেলো। ছেলেটা কেন হোস্টেলে থাকার পক্ষে, সেটা আপনাকে বলতে হতে পারে। অথবা কার যুক্তি বেশি গ্রহণযোগ্য মনে হয় আপনার কাছে, সেটাও জানতে চাইতে পারে। Listening সেকশনের নোট নেয়ার স্ট্র্যাটেজিগুলো এখানে কাজে লাগাতে হবে। এ ধরনের টাস্ক থাকবে চারটা।
4. Writing Section- এটা মনে হয় টোফেলের সবচেয়ে স্বস্তিকর সেকশন। লিখতে বাঙালীর কখনো কোন সমস্যা নাই। প্রশ্ন ভুল আসলেও আমরা পাতার পর পাতা লিখে ফেলতে পারি।
স্পিকিং এর মত এই সেকশনেও দুই ধরনের টাস্ক থাকবে
a) Independent task- অনেকটা ভাব সম্প্রসারণের মত। তারা একটা টপিক দেবে, লেখা আরম্ভ করবেন। GRE এর Issue task এর মত এই জিনিসটা।
b) Integrated task- বুঝেই ফেলেছেন, লেখালেখি ছাড়াও আরো কিছু করতে হবে। এই টাস্কে প্রথমে আপনাকে একটা ছোট্ট প্যাসেজ পড়তে দেয়া হবে, এরপর ঐ প্যাসেজের বিষয়বস্তু নিয়েই একটা লেকচার শোনানো হবে। অতএব, এখানেও নোট নিতে হবে। আগের strategy গুলোর পাশাপাশি আরেকটা এখানে উল্লেখযোগ্য
Note Taking Strategy: প্যাসেজটা পড়ে একটা structure দাঁড় করিয়ে নিন, প্যাসেজটাকে কয়েক ভাগে ভাগ করে প্রত্যেক ভাগকে একটা টাইটেল দিন। এরপর লেকচার চলাকালীন সময়ে প্রত্যেকটা টাইটেলের নিচে রিলেটেড ইনফর্মেশন গুলো টুকে নিন।
যেমন, মনে করেন গ্লোবাল ওয়ার্মিং ঠেকানোর তিনটা উপায় নিয়ে একটা প্যাসেজ আপনাকে দেয়া হলো। এরপর লেকচারে উদাহরণসহ ব্যাখ্যা দেয়া হলো যে আসলে ঐ তিনটা উপায়ের কোনটাই কার্যকর না। প্যাসেজ পড়তে পড়তে আপনি তিনটা উপায় এর জন্য তিনটা টাইটেল রাফ কাগজে টুকে নিন। এরপর লেকচার চলাকালীন সময়ে প্রথম উপায়ের জন্য যে টাইটেল টা দিয়েছিলেন, সেটার নিচে নোট নিন কেন এই উপায়টা কার্যকর না, কি উদাহরণ দিয়ে সে এইটা ব্যাখ্যা করেছে। এভাবে নোট নিলে আপনার লেখার স্ট্রাকচারটাও তৈরি হয়ে যাবে। তখন জাস্ট নোটের কী-ওয়ার্ডগুলো দিয়ে লাইন বানালেই একটা essay হয়ে গেল।
SCORING PATTERN
প্রত্যেক সেকশনে ৩০ করে মোট ১২০ নম্বরের পরীক্ষা। নাম্বার এক এক করে বাড়ে, অর্থাৎ সাড়ে নিরানব্বই (৯৯.৫) পাওয়া যায় না; হয় নিরানব্বই, নয়তো গোটা একশো। বেশির ভাগ ইউনিভার্সিটি এর ক্ষেত্রেই minimum requirement থাকে ৮০ এর কাছাকাছি। কোন কোন অতি কাবিল ইউনিভার্সিটি ১০০ বা ১০৫ চায়, তবে এই ঘটনা মরুদ্যানের মতই বিরল। তবে একটা বিশেষ বার্তা- এসিস্ট্যান্টশিপ বা স্কলারশিপ এর জন্য speaking সেকশনে মিনিমাম ২৩ পাওয়াটা জরুরী।
OTHERS
www.toefl.org তে গিয়ে একাউন্ট খুলতে হবে। ঐ একাউন্ট থেকেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে লাগে ১৬০ ডলার।একবার রেজিস্ট্রেশন করলে চারটা ভার্সিটিতে ফ্রি স্কোর পাঠানো যায়। মনে থাকে যেন, ফ্রি স্কোর পাঠাতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগেই
পরবর্তীতে প্রতিটা ইউনিভার্সিটিতে স্কোর পাঠাতে ১৭ ডলার করে লাগে। একবার রেজিস্টার করার পর reschedule করতে চাইলে লাগবে ৬০ ডলার।
Register, score sending, reschedule-সবগুলোই ক্রেডিট কার্ড এর মাধ্যমে করতে হয়।.
আরো কিছু ট্যাকটিকস এর জন্য দেখতে পারেন
05) Search universities and Contact with Professors - GRE/GMAT এবং TOEFL/IELTS এর প্রস্তুতির সময় থেকেই ইউনিভার্সিটি খোঁজা উচিৎ এবং ভবিষ্যৎ সুপারভাইজার এর সাথে যোগাযোগ করা উচিৎ। চারটা ইউনিভার্সিটিতে ফ্রি GRE (পরীক্ষার দিনে), TOEFL (পরীক্ষার আগের দিনে) স্কোর পাঠানো যায়। সেই ইউনিভার্সিটিগুলো পরীক্ষার আগেই সিলেক্ট করতে হবে এবং এই সিলেকশনের পেছনে কিছুটা সময় ইনভেস্ট করা উচিৎ। এই লিংকে ক্লিক করে দেখে নিন University Selection Procedure. সম্ভাব্য প্রফেসরকে প্রথম ইমেইলটা কিভাবে করবেন, জেনে নিন এখান থেকে
IELTS= Internation English Language Testing System, ইংরেজি ভাষায় আপনার দক্ষতা যাচাই করার জন্য একটি স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। আপনার প্রয়োজনের ওপর ভিত্তি করে দু ধরনের IELTS থেকে যে কোন একটিতে অংশগ্রহণ করে ইংরেজিতে আপনার কারিশমা দেখাতে পারেন।
General Training version- পড়াশোনা ভিন্ন অন্য কোন উদ্দেশ্যে, যেমন-ইমিগ্রেশন, চাকরি, ইত্যাদির জন্য লাগবে জেনারেল ট্রেনিং ভার্সন।
Academic version- যাদের first language ইংরেজি নয়, ইংরেজি প্রধান দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তাদের সবারই হয় TOEFL, নয়তো Academic IELTS স্কোর লাগবেই। আজ থেকে কয়েক বছর আগেও আমেরিকার অনেক ইউনিভার্সিটি ভাষার দক্ষতার জন্য IELTS score accept করতোনা, কিন্তু এখন সব ইউনিভার্সিটিই IELTS accept করছে। তো, IELTS যদি আপনার যদি TOEFL এর চেয়ে বেশি ফ্যামিলিয়ার মনে হয়, বিনা দ্বিধায় IELTS এর প্রিপারেশন নিতে পারেন।
আমরা এই নোটে শুধু ILETS এর একাডেমিক ভার্সনের ব্যাপারেই জানবো......
TEST STRUCTURE
চারটা সেকশন- Listening, Reading, Writing, Speaking. প্রথম তিনটা সেকশন ক্রম মেনেই চলে, সমস্যা হয় speaking নিয়ে। যেহেতু স্পিকিং সেকশনটা ইন্টারভিউ স্টাইলের (ডিটেইলস নিচে দেখুন), তাই সবাইকে তো আর একসাথে সময় দেয়া যায়না। বাকি তিন সেকশন পরীক্ষার আগে পিছে সাতদিনের মধ্যে (অর্থাৎ, যদি বাকি তিনটার পরীক্ষা হয় ১৫ তারিখ, তাহলে ৮ থেকে ২২ তারিখের মধ্যে) যে কোন দিন তারিখ পড়তে পারে।
1. Listening section
চারটা লেকচার বা কনভার্সেশন আপনাকে শোনানো হবে, এবং শুনতে শুনতেই আপনাকে খসড়া উত্তর লিখতে হবে। লেকচার বা কনভার্সেশন শুরুর আগেই আপনাকে জানিয়ে দেয়া হবে, কে কি নিয়ে কথা বলতে যাচ্ছে। এখানে কিছুটা সময় পাওয়া যায়, যাতে আপকামিং প্রশ্নগুলোর ওপর আপনি একটু চোখ বুলিয়ে নিতে পারেন। প্রথমটা সবচেয়ে সোজা, শেষেরটা সবচেয়ে কঠিন, এই ক্রমে অডিওগুলোকে সাজানো হয়েছে।
চারটা অডিও এর ওপর মোট চল্লিশটা প্রশ্ন হবে, তিরিশ মিনিটের মধ্যেই অডিওগুলো শেষ হয়ে যাবে। অডিও শুনতে শুনতে প্রত্যেকটা প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো লিখে ফেলুন। IELTS এর বেশ কিছু প্রশ্নের মধ্যেই নির্দেশ দেয়া থাকে, NO MORE THAN TWO WORDS অথবা NO MORE THAN THREE WORDS. সম্ভাব্য উত্তর লেখার সময় এত কিছু ভাবার দরকার নেই। অডিও শেষ হবার পর আরো দশ মিনিট পাওয়া যাবে উত্তরগুলোকে answer sheet-এ ট্রান্সফার করার জন্য, তখন নির্দেশ মোতাবেক এডিট করে নিলেই হবে। অডিও চলাকালীন সময়ে এ জাতীয় এডিটিং করতে গেলে পরবর্তী প্রশ্নের উত্তর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে।
লিসেনিং সেকশনে মোটামুটি ছয় টাইপের প্রশ্ন থাকে। আলোচনার সুবিধার্থে আমরা একটি কাল্পনিক আলোচনা শুনি (I mean, পড়ি)......
মনে করুন, একজন একটা সেলফোনের কাস্টোমার কেয়ারে ফোন করেছে তার সমস্যার কথা বলার জন্য। আপনি সমস্যায় জর্জরিত ব্যক্তিটি এবং কাস্টোমার কেয়ার ম্যানেজারের মধ্যে কথাবার্তা শুনছেন। তাদের মধ্যে অনেকক্ষণ সুখ-দুঃখের আলাপ হলো। যেমন- প্রথমে নাম জানতে চাওয়া, ফোন নাম্বার জানতে চাওয়া, গ্রাহক কি ধরনের বাঁশ খেয়েছে, কবে থেকে এ জাতীয় বাঁশ খাচ্ছে, সপ্তাহে কয়বার ব্যাথা অনুভূত হয়, ইত্যাদি ইত্যাদি। পরে কাঁদে না, লক্ষী সোনা জাতীয় কথাবার্তা বলে ফুসলিয়ে একটা যা-তা সমাধান দেয়ার মাধ্যমে আলোচনা শেষ হলো।
MCQ- সঠিক উত্তর বাছাই করতে হবে। নির্দেশ অনুযায়ী এক বা একাধিক সঠিক উত্তর বেছে নিতে হবে। মনে রাখবেন, answer sheet এ ট্রান্সফার করার সময় শুধু সঠিক উত্তর নির্দেশকারী অক্ষরটাকেই লিখতে হবে, পুরো উত্তরটা নয়। যেমন, সপ্তাহে কয়বার ব্যথা হয়, এটার অপশন যদি এমন হয়-
a. once b. twice c. three times d. ten times
এবং সঠিক উত্তর যদি হয় দশবার (ব্যাটা বাঁইচ্যা আছে ক্যামনে?) তাহলে উত্তরপত্রে শুধু D লিখতে হবে, TEN TIMES লেখা যাবেনা। লিখলে গোল্লা !!
Short Answer Question- ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর দিতে হবে, তিন শব্দ বা সংখ্যার মধ্যে
Sentence Completion- শূন্যস্থান পূরণ, NO MORE THAN THREE WORDS AND/OR NUMBER নিয়ম প্রযোজ্য
Filling up a Table/Form/Note/Flow Chart/Summary- আপনার কাছে একটি ফর্ম আছে, যেখানে কিছু কিছু ইনফর্মেশন নেই। যেমন, জর্জরিত ব্যক্তির নাম আছে, কিন্তু ফোন নাম্বারটা নেই। বাঁশটা কি, সেটা ঐ ফর্মে আছে, কিন্তু কবে থেকে খাচ্ছে বা সপ্তাহে কয়বার খাচ্ছে, এগুলো নেই। শুনতে শুনতে আপনাকে সেগুলো লিখে ফেলতে হবে। ইনফর্মেশন যদি বিভিন্ন ক্যাটাগরিতে হয়, তাহলে পুরোটা টেবিল আকারে আসতে পারে। অথবা যদি কোন প্রসেস নিয়ে কথাবার্তা হয়, তাহলে ফ্লো চার্টের আকারে আসতে পারে। পুরো কনভার্সেশনটা একটা summary আকারে কিছু গ্যাপ সহও আসতে পারে।
Labelling a Diagram/Map- একটা ম্যাপ বা কোন যন্ত্রের ছবি দেয়া থাকবে এবং অডিওতে সেই ম্যাপ বা যন্ত্রের বর্ণনা দেয়া হবে। ম্যাপ বা যন্ত্রের কিছু কিছু অংশ মার্ক করা থাকবে। বর্ণনা শুনে শুনে ম্যাপের বাকি জায়গাগুলো মার্ক করতে হবে।
Matching- দুই কলামের দুই সেট ইনফর্মেশনের মধ্যে ম্যাচ করতে হবে। এ জাতীয় প্রশ্নের জন্য অডিও শুরুর আগে যে সময়টা পাওয়া যায়, সে সময়টাতে ভালো করে আগাম ধারণা নিয়ে রাখতে হয়।
2. Reading section
তিনটা প্যাসেজের ওপর মোট চল্লিশটা প্রশ্ন হবে, এবং ১ ঘণ্টার মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। লিসেনিং সেকশনে যে যে টাইপের প্রশ্ন আসে, সেগুলো ছাড়াও আরো দুই ধরনের প্রশ্ন আসে রিডিং সেকশনে।
Choosing Suitable Paragraph Headings- মনে করেন, প্যাসেজের মধ্যে পাঁচটা প্যারা ছিলো। প্রত্যেকটা প্যারাগ্রাফকে একটা করে টাইটেল দিতে হবে। ধরে নিন, a থেকে g পর্যন্ত টোটাল অপশন আছে সাতটা। মনে রাখবেন, উত্তরপত্রের মধ্যে পুরা টাইটেল না, শুধু অপশনের অক্ষরটা লিখতে হবে। যেমন, প্রথম প্যারার টাইটেল C অপশনে থাকলে শুধু C লিখতে হবে।
True/False/Not Given অথবা Yes/No/Not Given- কিছু কিছু স্টেটমেন্ট দেয়া থাকবে। প্যাসেজের টেক্সট অনুসারে যদি সেটা সত্য হয়, তাহলে True/Yes, মিথ্যা হলে False/No লিখতে হবে। যদি প্যাসেজে ঐ স্টেটমেন্ট টা সত্য নাকি মিথ্যা কিছুই না বলা থাকে, তাহলে NOT GIVEN লিখতে হবে।
3. Writing section
এক ঘণ্টা সময়ের মধ্যে দুটো রচনা লিখতে হয়।
Task 1- একটা figure/graph বা Diagram বা table দেয়া থাকবে, যেটার বর্ণনা দিতে হবে। মিনিমাম ১৫০ শব্দ লিখতে হবে, ২০ মিনিটের মধ্যে। আমার মতে, ২০০ শব্দ হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা নিয়ে একটা পূর্ণাংগ নোট লেখার ইচ্ছে রইলো।
Task 2- সোজা বাংলায়, ভাব সম্প্রসারণ। GRE এর Issue Task বা TOEFL এর Independent Task এর ব্যাপারটা হুবুহু এরকম। এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে চলে যান এখানে, NexTop's Note-Analytical Writing. আমার মতে, a little over 300 words is best.
4. Speaking section
টোটাল স্পিকিং সেকশন তিন ভাগে বিভক্ত-
Interview- আসেন, বসেন, কি অবস্থা, কি হালচাল, এই জাতীয় সাধারণ কথাবার্তা হবে। আপনি কোন শহরে থাকেন, সেই শহরের description জিজ্ঞেস করতে পারে। আপনি কি করেন, আপনার শখ কি কি, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আমি এই সেশনের নাম দিয়েছি, খোশগল্প সেশন; শুধু এক কাপ চা হাতে থাকলেই হয়ে যেত।
Topic card- এখানে আপনার সামনে কিছু কার্ড দেয়া হবে, প্রত্যেকটা কার্ডে একটা টপিক থাকবে। সেই টপিক নিয়ে আপনাকে এক মিনিট ভাবার সুযোগ দেয়া হবে, এরপর ২ মিনিট বলতে হবে। আমার মতে, ভাবাভাবির সময় পুরো স্পিচ রেডি করার চেষ্টা না করে শুধু প্রথম এক বা দুই লাইন রেডি করুন। বাকিটার জন্য শুধু কি নিয়ে বলবেন, সেটাই ভাবুন। প্রথম লাইন সাবলীলভাবে মুখ থেকে বের হলে বাকিটা এমনিতেই বের হতে থাকবে।
Discussion- টপিক কার্ড সেশনে যা যা বললেন, সেটার ওপরেই কিছুটা আলোচনা করা হবে। আপনার বক্তব্যের বিশেষ কোন লাইন নিয়ে ওরা আরেকটু ডিটেইলস জানতে চাইতে পারে।
SCORING PATTERN
প্রত্যেক সেকশনে ১ থেকে ৯ এর মধ্যে একটা স্কোর দেয়া হবে। আবার চার সেকশনের স্কোর যোগ করে গড় করা হয়, যেটাকে বলে Band Score- এটার স্কেলও একই, ১ থেকে ৯ এর মধ্যে। Band score বাড়ে আধা আধা করে, যেমন-6, 6.5, 7. চার সেকশনের গড় করতে গিয়ে যদি 6.75 হয়ে যায়, তাহলে সেটাকে round off করে 7 বানিয়ে দেয়া হয়। অধিকাংশ ইউনিভার্সিটিতে এপ্লাই করার জন্য 6.5 এর প্রয়োজন হয়
OTHERS
রেজিস্ট্রেশন করার জন্য Registration Form, এই লিংকে গিয়ে ফর্মটা ডাউনলোড>প্রিন্ট>পূরণ করে টাকা নিয়ে ব্রিটিশ কাউন্সিলে চলে যান অথবা ওখানে গিয়ে বসে বসে পূরণ করুন। পাসপোর্ট ছাড়া রেজিস্ট্রেশন করা যাবেনা।একবার পরীক্ষা দিতে ১২,৮০০ টাকা লাগে।
যে যে ভার্সিটিতে আপনার স্কোর পাঠাতে চান, সেগুলো রেজিস্ট্রেশনের ফর্মের ৭ নং পেজে লিপিবদ্ধ করুন। ব্রিটিশ কাউন্সিলই নির্দিষ্ট ফি গ্রহণ করে স্কোর পাঠানোর কাজটা করে থাকে।
05) Search universities and Contact with Professors - GRE/GMAT এবং TOEFL/IELTS এর প্রস্তুতির সময় থেকেই ইউনিভার্সিটি খোঁজা উচিৎ এবং ভবিষ্যৎ সুপারভাইজার এর সাথে যোগাযোগ করা উচিৎ। চারটা ইউনিভার্সিটিতে ফ্রি GRE (পরীক্ষার দিনে), TOEFL (পরীক্ষার আগের দিনে) স্কোর পাঠানো যায়। সেই ইউনিভার্সিটিগুলো পরীক্ষার আগেই সিলেক্ট করতে হবে এবং এই সিলেকশনের পেছনে কিছুটা সময় ইনভেস্ট করা উচিৎ। এই লিংকে ক্লিক করে দেখে নিন University Selection Procedure. সম্ভাব্য প্রফেসরকে প্রথম ইমেইলটা কিভাবে করবেন, জেনে নিন এখান থেকে University Selection Procedure
অগাস্ট বা সেপ্টেম্বরে Fall 2012 এর ক্লাস শুরু হবার দু'তিন মাস পর থেকেই শুরু হয়ে যাবে নেক্সট Fall এর জন্য এপ্লাই করার দৌড়। যদিও ক্ষেত্র বিশেষে অনেক ইউনিভার্সিটিতে এপ্লাই করার ডেডলাইন থাকবে মার্চ (কখনো কখনো এপ্রিল) পর্যন্ত, তবু জানুয়ারি-ফেব্রুয়ারি’র মধ্যেই এপ্লিকেশনের যাবতীয় কাজকর্ম খতম করা উত্তম। কোন ভার্সিটিতে এপ্লাই করবেন, এই প্রশ্নটা চোখে সরষে ফুল দেখিয়ে দিতে পারে। কারণ, সব মিলিয়ে অন্তত চার হাজার (মতান্তরে, আরো বেশি) ইউনিভার্সিটি আছে আমেরিকাতে। এতগুলোর মধ্যে মমতা সহকারে নিজের জন্য ভার্সিটি সিলেকশন বেশ জটিল বটে। চেষ্টা করবো, এই ব্যাপারে একটা comprehensive ধারণা দেয়ার...... নিচের বিষয়গুলো আপনার সার্চ-দ্যা খোঁজ'কে কিছুটা সহজ করে দিতে পারে।
1. University Rank - ইউনিভার্সিটির র্যাংকিং খুব একটা ইম্পর্ট্যান্ট না, কারণ তিনশোপঞ্চাশতম ইউনিভার্সিটিতে হয়তো এমন একটা ডিপার্টমেন্ট আছে, যেটার র্যাংকিং বা ফান্ডিং ৩৩তম ইউনিভার্সিটির চেয়ে ভালো। আর বেশি ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করা বুদ্ধিমানের কাজ নয়। নিজেকে যাচাই করে নিজ যোগ্যতা অনুসারে ভার্সিটি বাছাই করতে হবে। কাউকে হতাশ করার জন্য বলছি না, তবে এপ্লাই করে এসিস্ট্যান্টশিপ পাওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য বলছি। সাধারণত, ১৫০ থেকে ৪০০ র্যাংক পর্যন্ত ইউনিভার্সিটিগুলো হাতের নাগালের মধ্যে থাকার কথা, এবং এগুলিও একেকটা সেইরকম ইউনিভার্সিটি !! এগুলোর ক্লাস বা রিসার্চের মান অনেক অনেক অনেক ভালো !!
2. International Students Acceptance Rate - ভার্সিটি যতই ভালো হোক, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়ার পলিসি আছে কিনা, জানা দরকার। ওয়েবসাইট ঘুরলেই এই তথ্য খুব দ্রুতই জানতে পারবেন। ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এপ্লাই করার জন্য নিয়ম-কানুন বলা থাকবে... আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রেই এটা কোন সমস্যা না।
3. Research Level (Funding) - যেখানে রিসার্চ লেভেল ভালো, সেখানে ফান্ডিংও বেশি। ডিপার্টমেন্টে বা প্রফেসরের কাছে রিসার্চের জন্য ফান্ডিং আছে কি নেই, সেটার ওপরেই নির্ধারিত হবে আগামী সেশনে ওরা এসিস্ট্যান্ট নেবে কি নেবে না, অথবা নিলে কতজন নেবে। এই তথ্য যদি বের করতে পারেন, তাইলে আপনাকে আর ঠেকায় কে? আপনার ডিপার্টমেন্টের সিনিয়র কেউ যদি আমেরিকার কোন ভার্সিটিতে অধ্যয়নরত থাকে, তাহলে আগে ঐ সিনিয়রকে “আমি আপনাকে পাইলাম” বলে ঝাঁপিয়ে পড়ুন। ওনার ডিপার্টমেন্টে পরবর্তী সেশনে কোন স্টুডেন্ট নেয়া হবে কিনা, সেটা ওনার জানা থাকার কথা। না জানা থাকলে খবর নিয়ে জানানোর জন্য পীড়াপীড়ি করুন। বড় ভাই-আপুরা এসব ক্ষেত্রে মোটামুটি ভালোই সাহায্য করেন। যদি ওনার ডিপার্টমেন্টে কোন প্রফেসরের কাছে ফান্ডিং না থাকে, তাহলে শুরু করুন (গরু খোঁজা- যদিও এটা একটা প্রবাদ, তবু এই ক্ষেত্রে খুব একটা ভালো ঠেকছে না। তো, শুরু করুন...) চিরুণী তল্লাশি।
4. Research Topic and Communication with the Faculty Member - ফ্যাকাল্টি মেম্বারের সাথে যোগাযোগ করতে হলে আগে কার সাথে যোগাযোগ করবেন, তাকে তো খুঁজে বের করতে হবে। ঐ সিনিয়র ভাই বা আপুর ডিপার্টমেন্টেই ঢুঁ মারুন প্রথমে, কোন ফ্যাকাল্টি মেম্বারের সাথে আপনার রিসার্চ ইন্টেরেস্ট মেলে, বের করুন। ওনার মাস্টার্স, পিএইচডি কোথায় সেটা ওনার বায়ো-তে পেয়ে যাবেন। এই তো পেয়ে গেলেন আপনার নেক্সট গন্তব্য। এইবার সেই ইউনিভার্সিটির নাম গু-গোল করলেই ওয়েবসাইট চলে আসবে। অনেকেই ওয়েবসাইটে গিয়েও কোথায় সার্চ করতে হবে, সেটা নিয়ে প্রবলেমে পড়ে। তাদের সুবিধার জন্য বলি, প্রথমে হোমপেজ এ ফ্যাকাল্টি লিংক আছে কিনা দেখুন। না থাকলে সার্চ বার আছে কিনা দেখুন (মোটামুটি সবখানেই থাকার কথা)......থাকলে ওখানে আপনার বিষয় বা ডিপার্টমেন্টের নাম লিখে সার্চ দিন
চলে যান PEOPLES অথবা FACULTY AND STAFF সেকশনে। সার্চ বার-ও না থাকলে প্রথমে ACADEMIC অথবা FUTURE STUDENTS খুঁজে বের করুন। সেখান থেকে PEOPLE অথবা FACULTY পাবেন, তারপর কোন ডিপার্টমেন্ট এর ফ্যাকাল্টি'কে দেখতে চান, সিলেক্ট করুন।
ওখানে আলাদা আলাদা করে প্রত্যেকের স্পেশালিটি দেয়া থাকে। যেমন, ফরেস্ট্রির ক্ষেত্রে wildlife and fisheries, environmental chemistry, natural resource economics, ecosystem management etc. অথবা ফার্মেসীর ক্ষেত্রে pharmaceutics, pharmacology, medicinal chemistry, etc. সেখান থেকে ইমেইল এড্রেস টুকে নিন এমন ফ্যাকাল্টি মেম্বার এর, যার সাথে আপনার রিসার্চ ইন্টেরেস্ট এর মিল আছে। আপনি অনার্সের প্রজেক্ট পেপার (বা মাস্টার্সের থিসিস) যে টপিক এর ওপর করেছেন, সেটার সাথে যদি তার রিসার্চের মিল থাকে, তাহলে তো ছক্কা !! না থাকলেও আলাপ তো শুরু করা লাগে, নাকি?
5. Communication with the graduate program coordinator - অনেক ক্ষেত্রেই টিচার বলে দেয়, যে আমাদের ডিপার্টমেন্টে এসিস্ট্যান্টশিপের ডিসিশন নেয়া হয় এডমিশন বা এসিস্ট্যান্টশিপ কমিটির মাধ্যমে। এই ক্ষেত্রে আপনাকে ওদের ওয়েবসাইট ভালোমত ভিজিট করে জরুরী তথ্য টুকে নিতে হবে, যাতে বারবার একই জিনিসের জন্য ঘুরে সময় নষ্ট না করতে হয়। তারপর যোগাযোগ করতে হবে গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে। তাকে ইমেইল করে একদম স্পেসিফিক প্রশ্ন করুন। জেনারেল প্রশ্ন করার মানে হচ্ছে, আপনি আপনার হোমওয়ার্ক (ওদের ওয়েবসাইট ঠিকমত চেক) করেননি। তো, জেনারেল প্রশ্ন করলে সে আপনাকে আবার ঐ লিংকগুলো ধরিয়ে দিতে পারে। স্পেসিফিক প্রশ্ন হতে পারে এমন- আগামী সেশনে কতজন এসিস্ট্যান্ট নেবার সম্ভাবনা আছে, গত বছর যারা এসিস্ট্যান্টশিপ পেয়েছে- তাদের GRE, TOEFL স্কোর কেমন ছিলো, অথবা অনার্সের কারিকুলামে কোন কোর্স থাকা আবশ্যক কিনা
6. Weather - তেমন বড় কোন ইস্যু না, কারণ টেম্পারেচার সব জায়গাতেই কন্ট্রোলড- বাসায় এসি, গাড়িতে এসি, ভার্সিটিতে এসি। আর ঠান্ডা নিয়ে টেনশনের কোন কারণ নাই, কারণ ঠান্ডা লাগলে নিজেকে গরম করে তোলা সোজা, কিন্তু একবার গরম হয়ে গেলে ঠান্ডা হওয়া এত সোজা না (অতিরিক্ত কল্পনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গরম-ঠাণ্ডা কে তাপমাত্রাজনিত আক্ষরিক অর্থেই গ্রহণ করুন)...... তারপরেও কারো যদি ভয়াবহ ঠাণ্ডার সমস্যা থাকে, যেমন- দশ সেকেন্ডও ঠাণ্ডা সহ্য করতে পারবেন না, তাহলে southern US universities, যেমন - Mississippi, Texas, Louisiana, Arkansas, Florida- এসব স্টেটের ইউনিভার্সিটিগুলোতে এপ্লাই করুন।
7. Living cost - আমেরিকার একেক এলাকায় থাকা খাওয়ার খরচ একেক রকম, তাই এসিস্ট্যান্টশিপের বেতনও একেক এলাকায় একেক রকম। তাই, এসিস্ট্যান্টশিপ পেয়ে গেলে এইটা নিয়েও টেনশন করার কিছু নেই। সাধারণত ফান্ডিং জিনিসটা এমনভাবে ডিজাইন করা হয়, যাতে ঐ এলাকায় খেয়ে পরে আপনার হাতে ভালো একটা বান্ডিল হাতে থাকে...
8. Deadline - কোন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে শুরুতেই দেখে নিন, এপ্লাই করার ডেডলাইন আছে কিনা। কোন কোন ইউনিভার্সিটির ডেডলাইন ডিসেম্বরেই শেষ হয়ে যায়, কোন কোন ক্ষেত্রে ডেডলাইন থাকে মে মাস পর্যন্ত। আরেকটা ব্যাপার, অশিকাংশ ক্ষেত্রেই দুই ধরনের ডেডলাইন থাকে, একটা যারা এসিস্ট্যান্টশিপ চায়না, অন্যটা যারা চায়। এসিস্ট্যান্টশিপ চাইতে হলে ভিন্ন ডেডলাইন, যেটা সাধারণ ডেডলাইনের চেয়ে দু-এক মাস সামনে থাকে।
কিছু জিনিস মাথায় রাখা দরকার-
আমেরিকান টিচারদের জব রেসপনসিবিলিটি ভাগ করা থাকে, যেমন – ৪০% টিচিং, ৬০% রিসার্চ, অথবা এমন কিছু। প্রফেসরের বায়োডাটাতে যদি দেখেন যে সে গত ১৩/১৪ বছরে কোন পেপার পাবলিশ করেনি, তার শানে নূযুল হচ্ছে, তার চাকরি পার্মানেন্ট, এবং তার ফুল রেসপনসিবিলিটি হচ্ছে টিচিং। সে রিসার্চও করেনা, রিসার্চ এসিস্ট্যান্টও নেয়না।
মোটামুটি ৪টা থেকে ৬টা ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিৎ, এদের মধ্যে অন্তত তিনটা যাতে মিড র্যাংকের (১৫০ থেকে ৪০০) ইউনিভার্সিটি হয়, এবং যাতে হাই র্যাংকড ইউনিভার্সিটি এর সংখ্যা ২টার বেশি না থাকে। ৬টার বেশি ভার্সিটিতে এপ্লাই করলে অনুপাত ঠিক রেখে মিড র্যাংক ও হাই র্যাংক ভার্সিটির সংখ্যা বাড়াতে পারেন।
একই জিনিসের জন্য বারবার ঘুরে যাতে সময় নষ্ট না করতে হয়, এবং নিজের কাজের অগ্রগতির ট্র্যাক রাখার জন্য এমন একটা লিস্ট বানানো যেতে পারে। যে কাজটা শেষ, সেটা সবুজ বা পছন্দসই রঙ দিয়ে মার্ক করে নিতে পারেন।
06) Statement of Purpose (SOP) - কিভাবে, কখন, কেন এই বিষয়ে আপনার আগ্রহ গড়ে উঠলো; আপনার এই বিষয়ে পড়ার যোগ্যতা কতটুকু; কেন ঐ ইউনিভার্সিটি আপনার পছন্দ হয়েছে এবং এখানে পড়ার পর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি- এসব নিয়ে একটা ২ পৃষ্ঠার মত রচনা লিখতে হয়। এই জিনিসটা খুব-খুব-খুবই জরুরী এবং ২/৩ মাস ধরে লেখা-এডিট করা-রিভাইজ করা প্রয়োজন। অনেক সময় এটার ওপর ফান্ডিং হয়ে যায়। ভুলেও কোনদিন নকল করবেন না।
AMPLE EMAIL TO CONTACT FACULTY MEMBERS !!
Dear Dr. ___________,
Hope you are fine. I am a Bangladeshi student, undergraduated with _____(subject)_______. I am willing to pursue my graduate study in _______(name of the department and university)__________. Amid my pursuit, I found that you are interested in researching _________(desired topic)_______.
I took interest in _________(desired topic)_______ when (Select one of the following two or both)-----
1. my undergraduate supervisor gave me the chance to work on ____(may be your honors project paper or thesis topic)_____. [If you have a published or accepted paper with this, mention here. If you want to talk about some of his papers, this is the place]
2. I took ________(name of the course that you had in your honors syllabus)______. [If you got better marks in these courses, mention here]
My credentials are as follows-
Undergraduate CGPA : .............
Revised GRE score: .................[ if not taken yet, mention that you are registered to take the test]
TOEFL score : ........................[ if not taken yet, mention that you are registered to take the test]
Publication number: .................[ if any]
If you are considering employing research assistant for this Fall/Spring, I would be grateful if I could earn that position and learn more on ______(desired research topic)______ in my graduate study.
Regards.....
______Your name________
____Academic details_____
____Phone number______
SOP questions of Pennsylvania State University
The following questions are asked as the STATEMENT OF PURPOSE (SOP) or PERSONAL STATEMENT in the online application of PennState University. Answer these questions, rearrange it beautifully, you may have your own SOP in no time.......
-Do your academic records and test scores accurately reflect your ability to do graduate work in your desired subject? (Please try to keep your response to less than 250 words.)
-Describe you academic preparation in relevant undergraduate course works. (Please try to keep your response to less than 250 words.)
-State your goals in undertaking your desired graduate study, indicating your areas of interest. (Please try to keep your response to less than 250 words.)
-Describe any relevant research or teaching experience.
Please describe any other "non-academic experience" (i.e., outside the classroom) that might benefit you
- Definition, Sample, and Analysis
উচ্চশিক্ষার জন্য এপ্লিকেশনের একটা অংশ হিসেবে আপনাকে একটা রচনা লিখতে হবে। That is Statement Of Purpose. কিভাবে, কখন, কেন একটা নির্দিষ্ট বিষয়ে আপনার আগ্রহ গড়ে উঠলো; আপনার এই বিষয়ে পড়ার যোগ্যতা কতটুকু; কেন ঐ ইউনিভার্সিটি আপনার পছন্দ হয়েছে এবং এখানে পড়ার পর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি- এগুলো হচ্ছে SOP এর বিষয়বস্তু।
Some basic features-
No. of Pages - no more than 2 (it can vary from school to school)
Font - Times New Roman
Font size - 12
spacing - 1.5
এই জিনিসটা খুব-খুব-খুবই জরুরী এবং ২/৩ মাস ধরে লেখা-এডিট করা-রিভাইজ করা প্রয়োজন। অনেক সময় এটার ওপর ফান্ডিং হয়ে যায়। ভুলেও কোনদিন নকল করবেন না। তবে, একটা ফরম্যাট হয়তো আপনাকে সাহায্য করতে পারে। আমি আমার নিজের SOP এবং সেটার একটা analysis (প্রত্যেকটা প্যারাগ্রাফে কি লিখলাম, কেন লিখলাম), সেটা শেয়ার করছি। আশা করি, আপনাদের কাজে লাগবে......
STATEMENT OF PURPOSE
To
School of pharmacy
University of texas austin
I first started to give meticulous attention to xxxxxxxxxxx when I started to work on my undergraduate dissertation. My advisor gave me the opportunity to research on xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx, which later got published in Energy Policy, Elsevier. I even got more excited when I practically observed how xxxxxxxxxx practice can result in drugs development or exploitation by researching on xxxxxxxxxxxx of Bangladesh who depends only on Betel leaf culture for their livelihood. Knowledge of these researches further increased my thirst to research on drugs
xxxxxxx resources.
Comments - একেবারে প্রথম প্যারাগ্রাফেই আমি বলে দিচ্ছি আমার রিসার্চ ইন্টেরেস্ট এর ব্যাপারে। এটা এজন্য করলাম, কারণ যেহেতু আমি রিসার্চ করতে চাই Natural Resource Economics নিয়ে, একজন faculty member যাতে শুরুতেই সিদ্ধান্ত নিতে পারে পুরো SOP-টা তাকে পড়তে হবে কি হবেনা। যেমন - একজন Wildlife Biologist অথবা Silviculture Specialist যদি পুরো এক পৃষ্ঠা পড়ার পর আবিষ্কার করে যে এটা আসলে ইকোনোমিকস সংক্রান্ত, এটা তার সময়ের অপচয়। So, start with clearly stating and justifying your interest. আপনার প্যাশনের কিছুটা এখানে উল্লেখ করতে পারেন।
I entered into the realm of pharmaceutical Science through my admission at undergraduate level in the xxxxxxxxxxxxxx. This is considered the best higher learning educational institution for environmental science in the country. I finished the undergraduate page of my academic repertoire with 3.50 on a scale of 4.00. My undergraduate course curriculum (total 164 credits) was balanced with courses ofxxxxxxxxxxxxxxxxxxxxxx. I secured more than 70% marks in almost all the courses. Currently I am working on “xxxxxxxxxxxxxxxxxxxxx”. Through this research, I am trying to acquire comprehensive knowledge of the valuation technique which, I believe, will help me in my desired study.
Comments - এরপর আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনি এই বিষয়ে হায়ার স্টাডি করার জন্য কতটা উপযুক্ত। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, রিসার্চ এক্সপেরিয়েন্স নিয়ে (বিনয় সহকারে) ভাব মারতে পারেন এখানে। ঐ বিষয়ে রিসার্চ করার জন্য প্রয়োজনীয় অনার্স কোর্স আপনার ছিলো কিনা, থাকলে কি কি, সেগুলো বলতে পারেন। একাডেমিক লাইফ বলতে অনার্স অথবা মাস্টার্স লাইফ-এর কথা বোঝাচ্ছি, এর নিচে (এইচএসসি'র দিকে) যাওয়া লাগবে না।
I wish to continue my research on economics of energy; more precisely, wood based bio-energy. I would like to research on remodeling the valuation approaches of those resources to make it more apposite and just. My tentative targets would be-
a. Facilitation of pharmacy
using quantitative tools.
b. Determination of a policy that best minimizes xxxxxxxxxxxxxxx
c. How will market behave when a certain xxxxxxxxxxxxxxxxxx is introduced?
Comments - সামান্য কিছু স্পেসিফিকস, ফ্যাকাল্টি মেম্বারকে দেখানোর জন্য যে এই ব্যাপারে আপনার more or less clear idea আছে। যতই চান, আপনার ভবিষ্যত প্রজেক্ট নিয়ে সম্পূর্ণ পরিষ্কার আইডিয়া থাকা সম্ভব না, থাকলে আর গ্র্যাজুয়েট স্টাডি করার দরকার কি? হি হি হি...... তাই, বেশি টেনশন করার দরকার নেই।
It will be of most help in making sustainable policy for my country’s forest resource. Being a resourceful developing country overburdened with huge population, Bangladesh needs to utilize its resources with highest efficiency. I hope to contribute in country’s natural resource management plan with my expertise after I am done with my graduate study. The application of my research will also have impacts on gauging world’s natural resources outside my country.
Comments - এই রিসার্চটার scope কেমন, কার কি কাজে লাগবে, সেগুলোর সামান্য বর্ণনা দেয়া দরকার। সোজা কথায়, what is the big picture of your research?
My research intention is to learn, so that I can spread it. I dream to become a faculty member in a university where I can continue my research and teaching. To attain my goal, I need to make myself more efficient in my doctoral study which can be attained by working in an amiable environment, with obliging colleagues and extensive academic resources along with my perseverance. I believe, School of xxxxxxxx is the appropriate graduate school for me, as it provides all of the above including superior education from the highly qualified faculty members in the field of xxxxxxxxxxxxx.Here, I wish to receive an education that will give me both the technical skills and the intellectual discipline to fulfill my dream of becoming a perfect researcher and a teacher. My interest in xxxxxxxxxxx drove me to get involved in a number of relevant researches. I wish to continue along the same route if I get the chance in University of texas austin.
Comments - শেষের অনুচ্ছেদটা দুটো মেইন পয়েন্ট কভার করবে। এক, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। দুই, কেন এই স্কুল এবং কেন এই প্রোগ্রাম আপনার জন্য বেস্ট ফিট। এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে সাজানো জরুরী। কারণ, almost same type questions ফোন ইন্টারভিউয়ের জন্য কাজে লাগবে। এসব প্রশ্নের কিছুটা detailed discussion and sample response দেখতে পারেন এখানে, Phone Interview
7) Recommendation Letter (LOR) - আপনার স্যার বা রিসার্চ সুপারভাইজার আপনার একটু গুণগান করে দেবে, এই আর কি !STATEMENT OF PURPOSE
এই নোটে আমরা রিকমেন্ডেশন লেটার এর ৪টা স্যাম্পল দেখবো। প্রথমটাতে কিছু কিছু শব্দ বোল্ড করে দেয়া আছে, সে শব্দগুলো নির্দেশ করে যে আপনার কোন কোন কোয়ালিটি গুলো রিকমেণ্ডেশন লেটারে উঠে আসা উচিৎ। যিনি আপনার সুপারভাইজার অথবা যাদের সাথে আপনি রিসার্চ পারপাসে যুক্ত, তাদের লেটারে তারা রিসার্চ প্রজেক্ট নিয়ে উল্লেখ করেন। যাদের সাথে আপনি রিসার্চের মাধ্যমে যুক্ত না, তারা ক্লাস পারফরম্যান্স, বা অন্যান্য দিক তুলে ধরেন।
অনেক ফ্যাকাল্টি মেম্বার ছাত্রদের কাছ থেকে ড্রাফট চায়, এরপর এডিট করে খামে পুরে দেয়। আপনার রেফারি ফাইন্যালি যে লেটার টা লিখলেন, সেটা দেখার স্বাধীনতা আপনার আছে কি নেই, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার রেফারির ওপর। নিচের চারটা লেটারের প্রতিটা যার যার লেখা, নোটের নিচে তাদের নাম উল্লেখ করা হয়েছে। তারা নিজেরাই তাদের স্টুডেন্টের জন্য এগুলো লিখেছেন।
SAMPLE NO. 1
To whom it may concern
I am very content to write a recommendation letter for Mr. ___________ who I have observed for the last five years develop both academically and personally into a matured individual ready in every way for graduate study. He is bright, energetic, compassionate and genuinely well rounded.
While teaching, I found him very attentive and enthusiastic to the subject matter of the courses. His lucid understanding of courses is reflected in his grades - consistently above average in all his undergraduate semesters. I have also a good scrutiny in the area of his research interest. I have guided him in accomplishing his research thesis at undergraduate level. He is still in a research project under my supervision. From my close and constant supervision I have found him intuitive and patient enough to devote fully into the anatomy of a research project he works in.
I know from my sound acquaintance with Mr. ___________ that he has active participations in a diverse assortment of extracurricular activities ranging from cultural activities to social welfare and leadership.
I hope that Mr. _________ is an exceptional candidate with potent enthusiasm to excel in any graduate program under the board domain of environmental economics. I strongly recommend him and wish him the very best in all future endeavors.
Written by....
SAMPLE NO. 2
To whom it may concern,
Mr. _______, being a student at the Institute of Forestry and Environmental Sciences of Chittagong University, has been in touch with me since his undergraduate years. It is certainly a long time for me to get a detailed idea about his curricular and co-curricular abilities. I need not mention his curricular abilities which are evident from the documentary proofs he is submitting with this application. He kept the signature of his scholastic aptitudes all through his educational career, he got Bangladesh government scholarship at primary, junior, secondary and higher secondary levels in competitive examinations under the Bangladesh Education boards.
What I am rather more interested than his results is the organizational and communicative skills he possesses. In my judgment, these are the deciding factors in selecting any candidate for graduate study. I found him to be a very amicable and adaptive team player with clear understanding about the roles and responsibilities that an individual must have to make team-works successful. Moreover, he was very social and concerned about the problems of his team members as evident from his efforts to reach them when they need him.
His ability to organize is demonstrated by his active participation in the formation of a non-profit organization – Janala (in English, Window) along with his batch mates. They have so far organized a number of successful events including – documentary shows, community based waste management campaign and so forth. This ability of organization will definitely help him during his graduate study.
One big challenge for the students in overseas graduate courses is the ability to adapt to foreign environment. Though Mr. __________ has not stayed overseas earlier, he stayed away from his family and lived at IFESCU dormitory during his undergraduate studies. This experience of staying away from family and adapt to students of diverse choices and backgrounds will immensely help in adapting overseas towards successful completion of his graduate education.
I wish him a very successful graduate career at par with the educational performances he has demonstrated so far.
Written by...
SAMPLE NO. 3
To whom it may concern,
Confirmed that the aforementioned fellow has been pursuing an M.Sc. in Environmental Sciences at University of Chittagong, Bangladesh. He did his Bachelor in Environmental Sciences from thesame University with a very high academic note.
He has been in close research cooperation with me since the beginning of 2008. He started to work with me as a Research Assistant on community forestry development and its socio-economic functionalities in Bangladesh. Later he assisted in field data collection to one of my Japanese students who worked on community forestry. Now he along with few other Bangladeshi students are working with me as Research Assistant and we are working on Indigenous people and their livelihoods and forest dependency analysis alongside of his M.Sc. studentship. For this purpose he has been awarded a research grant from the Freiburg University.
Mr. ________ as a young student has shown a good research promisethat some of his papers have been published from reputed journal and some are underway. Scrutinizing his past academic record, this is evident that this young fellow has an outstanding academic feat from primary education to his under graduate studies. He is one of the talented guys that have pursued all academic education through different forms competitive national scholarships.
This young fellow is blessed with splendid communication skills. Ibelieve that he will able to plan and execute research worksindependently. I congratulate his endeavor on learning and he is a quick and passionate learner. I am confident that when he is given achance, he will continue to show his further academic promise while pursing his education at your University. I wish him very best in his life.
Written by...
SAMPLE NO. 4
To whom it may concern,
I recommend you one of my brilliant students, Mr. _________ as a graduate student at your university. I am a faculty member in the institute where he earned his undergraduate degree and where I teach courses like Principles of Economics, Forest Resource Economics, Environmental Economics and Project Analysis etc. Mr. _________ worked as my research assistant for a year and I know him quite well both academically and personally for about three years.
As for research, I found him very much organized in his job. I supervised him in his undergraduate dissertation on Environmental Kuznets Curve. He ensconced quickly in the research and dealt with it pretty well. The characteristics, I noticed, that make him most suitable for research, is his passion and perseverance to get things done. His perception of Environmental Economics guided him well in this particular research. From that study, a total of 4 papers are published; one of them is in Energy policy (Elsevier) with the title “Global observation of EKC hypothesis for CO2, SOx and NOx emission: A policy understanding for climate change mitigation in Bangladesh”.
His academic records are considered as above average (within the upper 10%). Beside his academic performance, he gave us some well-organized cultural programs that show his organizing ability.
Mr. _________ is a good fit for graduate work in your university and I am positive that he will excel in his further studies/research if it is oriented to Environmental economics. I wish him all the best.
Written by...
P.S. Do not copy. Copying is harmful for your health. :P
09) Research Proposal - অধিকাংশ সময়েই লাগে না এই জিনিসটা। আপনার রিসার্চের প্রতিপাদ্য বিষয় এবং কি পদ্ধতিতে সেটা carry out করবেন, সেটা নিয়ে একটা রচনা। SOP এর মধ্যেই এর কিছু কিছু জিনিস চলে আসে।
10) Financial Document - জাস্ট একটা ফরম্যালিটি। ঐ বিশ্ববিদ্যালয়ের এক বছরের খরচ চালানোর সামর্থ্য আপনার (অথবা আপনার বাবা-মা'র অথবা নিকট-আত্মীয় এমনকি পারিবারিক বন্ধুর ব্যাংক একাউন্টে) আছে কিনা, সেটার একটা ডকুমেন্ট। অনেক ভার্সিটি আছে, যাদেরকে এটা পাঠাতে হয় admission decision এর পরে। Admission decision এর পর ওদের কাছ থেকে এসিস্ট্যান্টশিপের দলিল পেয়ে গেলে এটাও লাগে না।
11) Medical Certificate - আপনার শরীরে (অথবা মনে !!) ভয়াবহ কোন রোগ যে নেই, ভবিষ্যতে না হওয়ার জন্য টীকা দেয়া হয়েছে কিনা, সেটার দলিল। অনেক ক্ষেত্রেই এপ্লাই করার সময় এটা লাগে না, ওরা এডমিশন দিলে তারপর লাগে।
12) Online Application - ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওদের পোর্টালেই একটা অনলাইন এপ্লিকেশন পূরণ করতে হয়। আপনার পূর্ববর্তী পড়াশোনার ইতিহাস, বর্তমান-স্থায়ী ঠিকানা, এগুলি এখানে দিতে হয়। আপনার SOP, রিকমেন্ডেশন লেটার (LOR) কোন কোন স্যারদের কাছ থেকে নেবেন, সেই স্যারদের কনট্যাক্ট ইনফর্মেশনও অনেক সময় এই অনলাইন একাউন্টেই দিতে হয়। এই একাউন্টেই CV আপলোড করতে হয় সাধারণত।
দুনিয়ার ইনফর্মেশন দিতে হয়। যেমন, শেষ পহেলা বৈশাখের দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলেন, হি হি, just kidding. কিন্তু হ্যাঁ, ৬/৭ পৃষ্ঠা থাকে। তবে জিনিসটা খুবই সোজা এবং সব মিলিয়ে ৩০ মিনিটের বেশি লাগে না। All in all, take good care, but don't worry. It's easy !!
welcome to bangladesh machine readable passport online application website
Please read the following guides in using this website:
১। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ওতাদের নির্ভরশীল স্ত্রী/স্বামী এবং সরকারি চাকুরীজীবিগণের ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান, ৫ (পাঁচ)/১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃত (সারেন্ডারড)দের জন্য একটি ফরম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ২ (দুই) কপিপূরণকৃত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।
২। অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
· ৩। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।
৪। যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনেরমেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজেরঅধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।
৫। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি(NOC) দাখিল করতে হবে।
৬। কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।
৭। শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবেপরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণকরতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।
Fill the form correctly with all mandatory fields(*) and click the “Save” button.
On successful completion of first page, you will receive an email containing your Application ID and Password. Please preserve your Application ID and Password carefully for future print/view/modification of application.
To submit your application, click “submit” button. You are not allowed to modify anything after you click “submit”. You will also receive an “Online Application Form” in pdf format. You have to report to the Passport Office for providing biometric data along with a printed version of the Online Application form.
After submission, the system will assign you to your authorised Regional Passport Office. Your application shall remain valid for 15 days from the date of submission. Your record will be removed automatically by the system after 15 days.
I have read the above information and the relevant guidance notes.
Thank you every one. Best of luck.
আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া , যুক্তরাষ্ট্রে ফার্মাসিস্টের তুলনামূলক স্যালারি l
দেশে দেশে ফার্মাসিস্টের বেতনের মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান। যুক্তরাষ্ট্রে বেতন ঘণ্টায় কিংবা বছরে হিসেব করা হয়।বাংলাদেশের মত মাসিক মাইনে পদ্দতি এখানে নেই । US Government Bureau of Labor Statistics এর হিসেব অনুযায়ীযুক্তরাষ্ট্রে Pharmacist যারা Community Store, hospitals, clinics and Academia তে কাজ করেন তাদের working average সপ্তাহে 40 hours ধরে বছরে total 2080 hours হলে আমেরিকায় ফার্মাসিস্টের বেতন নিন্মরূপ
ঘণ্টায় বেতন
$42.93 (10% ফার্মাসিস্ট এই বেতন পান)
$49.69 ( 25% ফার্মাসিস্ট এর বেতন পান)
$56.09 ( 50% ফার্মাসিস্ট এর বেতন পান)
$64.28 ( 75% ফার্মাসিস্ট এর বেতন পান)
$70.15 ( 90% ফার্মাসিস্ট এর বেতন পান)
বছরে বেতন
$89,280 (10% ফার্মাসিস্ট এই বেতন পান)
$103,350 ( 25% ফার্মাসিস্ট এর বেতন পান)
$116,670 ( 50% ফার্মাসিস্ট এর বেতন পান)
$133,700 ( 75% ফার্মাসিস্ট এর বেতন পান)
$145,910 ( 90% ফার্মাসিস্ট এর বেতন পান)
আমেরিকায় যেসব ফার্মাসিস্ট ব্যাক্তিগত ভাবে প্রাকটিস করেন তারা বছরে approximately $140,000 ইনকাম করেন। BLS এর হিসেবে প্রাইভেট প্রাকটিসে সর্বচ্চ বছরে $200,000 আর সর্বনিন্ম বছরে $60,000
যুক্তরাষ্ট্রে যেসব স্টেটে ফার্মাসিস্টের বেতন সবচেয়ে বেশিঃ Alaska, Maine, California, Vermont, and Delaware । Alaska তে বছরে বেতন $129,000 আর Delaware বেতন বছরে প্রায় $122,000।
যে সব শহরে ফার্মাসিস্টের বেতন সবচেয়ে বেশিঃ El Centro CA, Gadsden AL, Chico CA, Bowling Green KY, and Goldsboro NC. El Centro CA তে বছরে বেতন $160,000 , Goldsboro NC তে বছরে বেতন $139,000।
US Department of Labor nationally এর হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে 281,560 ফার্মাসিস্টের বেতনের চেক হস্তান্তর হয়।
Canada তে Pharmacist Salary বছরে এভারেজ $75,000 CAD$ (approximately $67,500 USD)
United Kingdom (UK) এ Pharmacist Salary বছরে এভারেজ ₤35, 237 (roughly about $60,000 USD)
Australia (AUS) Pharmacist Salary বছরে এভারেজ $66,560 AUD (approximately $60,000 USD)
সাধারণ প্রায় সব দেশেই বেতনের বাইরে ফার্মাসিস্টের vacation, health insurance, retirement plans প্রভৃতি মিলিয়েবছরে প্রায় বিশ হাজার ডলারের মত উপরি মাইনে ভোগ করেন।
এহতেশাম রেজা, নিউ ইয়র্ক।
(এই আরটিক্যাল্টি ইন্টারনেটের সার্ভে আর দেশে দেশে কর্মরত বাংলাদেশি ফার্মাসিস্টদের সাথে কথা বলে তৈরি করা হয়েছে।ভবিষ্যৎ বাংলাদেশি ফার্মাসিস্টদের উপকারের জন্য ক্ষুদ্র প্রয়াস। প্রত্যেক দেশের বেতনের ক্ষেত্রে Median wage ধরা হয়েছে।
তুমি হয়তবা এখন ৩য় অথবা চতুর্থ বর্ষে পড়ছো এবং চিন্তা করছো যে উচ্চশিক্ষার্থে বাইরে যাবে। খুবই ভালো চিন্তা।
কোন দেশে পড়াশুনো করতে যাবে, সেটা নির্ভর করবে বিভিন্ন জিনিশ এর উপরে। তোমার ব্যক্তিগত লক্ষ্য, রিসার্চ অপর্চুনিটি , কোনো দেশেযদি তোমার আত্মীয়স্বজন থাকেন এবং তুমি তাদের কাছে থাকতে চাও – ইত্যদি সহ আরো অনেক জিনিশ এর উপরে। এখানে একটা কথাবলে রাখি। আমাদের সবার মধ্যে কিছু ভূল ধারনা আছে – গেলে খালি ইউএস এ তেই যেতে হবে । এটা ভূল। তোমার যদি উচ্চশিক্ষা লক্ষ্যহয় তাহলে তোমার ডিসিশন হওয়া উচিত ইউনিভার্সিটিতে তোমার রিসার্চ এরিয়ার পোর্টফোলিও দেখে এবং প্রফেসর এর কাজ দেখে। তুমিযদি যোগ্য হও তুমি চায়না থেকে পিএইচডি করেও অনেক কিছু করতে পারবে (চায়না কে কেউ এই কথা শুনে আবার বাজে কাতার এফেলানোর ভূল না করে যাতে, তাদের কিছু বিশ্ববিদ্যলয়ের রিসার্চের কাজ প্রথম শ্রেণীর।) অনেকের মধ্যে এই ধারনা এখন কাজ করে যেতার সিজিপিএ হয়তবা অসম্ভব ভালো না, অথবা সে বাংলাদেশের সবচাইতে ভালো বিশ্ববিদ্যলয় থেকে পড়ে নি। তাদের জন্য নিচেরকথাগুলো জরুরী। এই সিরিজের লেখার প্রথম অংশ ইউএস এ তে এপ্লিকেশন করা নিয়ে কিছু সাধারন কথা, কিছু সাধারণ ভূল এবং এপ্রোচনিয়ে বলা হলো। লেখাটা বাংলায় কারন অনেকে আছে যাদের জন্য পুরা ইংলিশ এ এধরনের বড়ো লেখা পড়াটা ডিফিকাল্ট হবে।
মাস্টার্স এ ফান্ড পাওয়া US এ তে ডিফিকাল্ট সব সাব্জেক্টের ক্ষেত্রে, বিশেষত STEM (science and technology) এর ক্ষেত্রে। তারমানে এই না যে সেটা সম্ভব না, এবং তার মানে এই না যে তোমার সিজি যদি মিডিয়াম রেঞ্জের হয় ৩ দশমিক ৯ এর রেঞ্জে না হয়ে , তোমারহবেনা। এপ্লিকেশন পোর্টফোলিও শুধুমাত্র তোমার রেজাল্টের উপরে ডিপেন্ড করে না। এটা একটা ওভারঅল জিনিশ – তোমার রেজাল্ট শুধুএকটা পার্ট মাত্র। রেজাল্টের পাশাপাশি তোমার হাতে যদি পাবলিকেশন , ভালো জি আর ই স্কোর, আই ই এল টি এস / টোফেল স্কোর থাকে, ভালো স্টেটমেন্ট অফ পারপাস থাকে এবং রেকোমেন্ডেশন থাকে , অবশ্যই সম্ভব।
তোমার সিজিপিএ যাই হোক না কেনো, একটা জিনিশ মনে রাখবে – ভালো প্ল্যানিং, প্রিপারেশন এবং এক্সিকিউশন যেকোনো বাধা অতিক্রমকরতে সক্ষম। উপরে যে কয়টা জিনিশের কথা বললাম, এদের মধ্যে একটাতে ঘাটতি থাকলেও সেটা অন্য কিছু দিয়ে পুরন করা সম্ভব।তোমার যদি জি আর ই স্কোর ৩০০ এর রেঞ্জেও থাকে, কিন্তু তোমার পাব্লিকেশন, স্টেটমেন্ট অফ পারপাস ভালো থাকে তাহলেও অনেকভালো যায়গায় যাওয়া সম্ভব।
বাইরে যাওয়ার চিন্তা সবার আসলে এভারেজ এ ৩য় বর্ষ থেকেই আসে আমার দেখামতে। তোমার হাতে পাশ করতে এখনো এক দুই বছরআছে ধরে রেখে কথাগুলো বলছিঃ
১) এখন থেকে চেস্টা করতে যে কিছু পাবলিকেশন করতে – যত বেশি তত ভালো। পাবলিকেশন তোমার সিজির যে এপারেন্ট ঘাটতি আছেযেটা তুমি মনে করছো, সেটার ব্যাক আপ হিসাবে কাজ করবে। (এইখানে বলে রাখি, আমরা মনে করি বাইরে পড়তে গেলে হাই সিজি নাহলে দুনিয়া উল্টায়ে যাবে – এই ধারনা পুরাই ভূল)।
২) সিজি যত বাড়াতে পারো তত ভালো। It always helps ।
৩) আগে থেকে প্ল্যানিং শুরু করো। প্রথমে জি আর ই এর ম্যাথ দিয়ে শুরু করো, আস্তে আস্তে তোমার মাথায় ম্যাথ এর টেকনিক গুলা গেথেফেলাও। প্রতিদিন ৩০ মিনিটের বেশি করার দরকার নেই, কিন্তু রেগুলার থাকো।
আর এখনই ওয়ার্ড মুখস্ত করতে যেও না। এর চাইতে ইংলিশ গল্পের বই , যেমন মারিও পুজোর গডফাদার, টম ক্ল্যান্সির থ্রিলার – এইধরনের ফাস্ট পেসড বই পড়া শুরু করো। কারন জি আর ই এর ব্যাপারটা আসলে ওয়ার্ড মুখস্ত করার উপরে ডিপেন্ড করেনা । পুরাপুরিএকটা ভুল ধারনা ওয়ার্ড মুখস্ত করা- জি আর ই এর ৫০% প্রশ্ন আসবে তোমার রিডিং স্কিলের উপরে , এবং তোমাকে তোমার রিডিং স্কিলভালো করতে হবে।
কাজেই গল্পের বই পড়ো এবং প্রচুর ইংলিশ গল্পের বই পড়ে ফ্লুয়েন্সি আনার চেস্টা করো।
প্যাসিভ ভাবে নিজের স্কিল গ্রো করাও – লং টার্মে আরো কাজে দিবে।
৪) জি আর ই তে একটা সেকশন আছে রাইটিং। এই সেকশন টা বেশ ইম্পর্টেন্ট – কিন্তু বাংলাদেশিরা এই সেকশন কে বেশি গুরুত্ব দেয় না।এডমিশন কমিটি এই সেকশনের স্কোর কে বেশ ভালো গুরুত্ব দেয়। তোমাকে চেস্টা করতে হবে এই সেকশনে যত ভালো করতে পারোকরতে। এই সেকশনে বাংলাদেশ এবং সাবকন্টিনেণ্ট থেকে এভারেজ মার্কিং ৩-৩ দশমিক ৫ আউট অফ ৬ থাকে। যেকোনো গ্রাড স্কুলে যদিতোমার এখানে স্কোর ৬ এ ৪ এর উপরে থাকে, তোমার এপ্লিকেশন কে যথেস্ট গুরুত্ব দিতে বাধ্য। কারন তারা তোমার লেখার স্টাইলেরএকটা ইভ্যালুয়েশন পাইতেসে। এই মার্ক টা তোমার ভার্বালে স্কোর যদি খারাপ ও আসে সেটাকে কাটাতে সক্ষম। কাজেই ইংলিশে লেখাপ্র্যাক্টিস করো।
এখানে একটা কথা বলি। আমি ফেসবুকে লিখি, ফ্রিকুয়েন্টলি লিখি, বিরক্তিকর পর্যায়ে বড়ো বড়ো স্ট্যাটাস দেই এবং যা দেই সব শুদ্ধইংলিশে দেই। এটা নিয়ে অনেকে বিরক্ত হয় এবং কেনো করি এইটা নিয়ে অনেকে অনেকবার প্রশ্ন তুলসে। হনেস্ট উত্তর? আমি জিনিশটা করাশুরু করসিলাম জি আর ই রাইটিং এ রাইটিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য। ফেসবুক এই দিকে তোমার জন্য খুবই ভালো প্র্যাকটিস। তুমিরেগুলার যেহেতু লেখো, সেই লেখাটাই ইংলিশে লেখো, এবং শুদ্ধ ইংলিশে। ইংলিশে নিজের মনের ভাব প্রকাশ করো, কনস্ট্রাকটিভ আর্গুমেন্টকরা শিখ, ক্রিয়েটিভ রাইটিং করা শিখো। যেহেতু এটা রিয়েল লাইফ কথা বার্তা হচ্ছে, তুমি প্রতি মুহুর্তে তোমার রাইটিং স্টাইলের একটারিভিউ পাবে। অন্যদের লেখার স্টাইল দেখে বুঝবে নিজেকে আরো ভালোভাবে কিভাবে প্রকাশ করতে হয় এবং কিভাবে নিজের আর্গুমেন্টকে খুবই সুন্দর করে গুছাতে হয়। কিভাবে একটা ভালো ফিনিশিং দিতে হয় । এগুলো কাজে লাগবে অনেক। ফেসবুক যখন ইউজ ইকরতেসো কনস্ট্রাকটিভ ভাবে ইউজ করো।
৫) স্টেটমেন্ট অফ পারপাস গুরুত্বপূর্ন। তুমি যদি ফল ২০১৬ তে এপ্লাই করতে যাও, আইডিয়ালি তোমার ইউনিভার্সিটি সিলেকশন প্রসেসজানুয়ারি ২০১৫ থেকে মে ২০১৫ পর্যন্ত এবং মে ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত স্টেটমেন্ট অফ পারপাস এর জন্য রাখা উচিত। আমিএটা করেছিলাম। এটা গুরুত্বপূর্ণ। স্টেটমেন্ট অফ পারপাসের ক্ষেত্রে বাংলাদেশের এপ্লিকেন্ট রা কিছু ভূল করে এবং মেজর ভূল যেটার কারনেবাংলাদেশ থেকে ভালো যায়গায় অনেক সময় ভালো ক্যান্ডিডেট রা যেতে পারেনা। সেটা হলো এপ্লাই করার কয়েকদিন আগে তাড়াহুড়া করেস্টেটমেন্ট অফ পারপাস লেখা এবং এক স্টেটমেন্ট অফ পারপাস সব যায়গায় কুমিরের ছানা হিসাবে দেখানো। এটা একটা ভুল এপ্রোচ। আরেকটা ভূল এপ্রোচ হলো স্টেটমেন্ট অফ পারপাস কপি পেস্ট করে লেখা এবং কঠিন কঠিন জি আর ই ওয়ার্ড ব্যবহার করে ভালো ইংলিশযানানোর ভাব দেখানো।
স্টেটমেন্ট অফ পারপাস প্রতিটি জায়গা যেখানে তুমি এপ্লাই করবে সে জায়গার জন্য কাস্টমাইজড হওয়া উচিত। কেনো ওই পার্টিকুলারপ্রোগ্রাম এ তুমি এপ্লাই করেছো, এই প্রোগ্রামের কোন কোণ দিক তোমার কাছে আকর্ষনীয় মনে হয়েছে এবং তুমি এ পর্যন্ত যা করেছো , তাকিভাবে ওটার সাথে খাপ খেয়ে যাচ্ছে, তা তোমাকে বুঝাতে হবে – এটা তুমি যত ভালোভাবে এবং সহজবোধ্যভাবে বুঝাতে পারবে, তোমারসাকসেস রেট তত বেশি হবে। সিম্পল, এফিশিয়েন্ট এবং টু দি পয়েন্ট । ডু নট বেগ, প্রুভ বাই রাইটিং হোয়াই ইউ আর এ ডিজার্ভিংক্যান্ডিডেট ফর দি পোস্ট। তোমার স্টেটমেন্ট অফ পারপাস তোমার জন্য কাস্টমাইজড হবে – এবং যাতে এডমিশন কমিটি বুঝতে পারে যেএটা একটা ইউনিক রাইটিং। মনে রাখবে, ইউনিকনেস ওয়ার্কস।
তোমার স্টেটমেন্ট অফ পারপাস লেখাটা তোমার জি আর ই রাইটিং প্র্যাকটিস করার একটা বেশ ভালো যায়গা হবে। প্রথম এক মাস একটারাফ স্কেচ দাড় করায়ে ফেলাও। কিচ্ছু যায় আসে না প্রথম ড্রাফট কতটা বাজে দেখাচ্ছে। তোমার হাতে এখনো কয়েকমাস সময় আছে।প্রতিদিন কিছু এডিট করো ১০ মিনিট সময় দিয়ে। প্র্যাকটিস , হ্যাভ ফান। প্রতিদিন কিছু লাইন এডিট করো। একই লাইন বিভিন্নভাবেলিখো। স্টেটমেন্ট অফ পারপাস তোমার নিজেকে প্রকাশ করার সবচাইতে ভালো উপায় – মেক ইট এ ওয়ার্ক অফ আর্ট। দরকার হলেতোমার স্টেটমেন্ট অফ পারপাস এর ফাইনাল সাবমিশনের আগে ৫০ টা ড্রাফট হবে , হোক।
৬) ভালো এবং ডায়রেক্টেড রেকোমেন্ডেশন। বাংলাদেশের প্রফেসর দের কিছু সমস্যা আছে – তারা দায়সারা কথাবার্তা লিখে চালায়ে দিতেচান। কোনো প্রফেসর এর সাথে এখন থেকে ভালো একটা কাজের সম্পর্ক গড়ে তোলার চেস্টা করো। রিসার্চ ওয়ার্ক করো , পেপার লেখারচেস্টা করো, এবং এ ধরনের টিচার দের কাছে থেকে ডাইরেক্টেড রেকোমেন্ডেশনের ব্যাবস্থা করো। ডাইরেক্টেড রেকোমেন্ডেশন মানে হলোসেই টিচার যে তোমাকে রেকোমেন্ড করবে, কি স্পেসিফিক কাজের জন্য সে করতেসে, কি কি কারনে, কি কি ঘটনার কারনে তার মনে হচ্ছেযে তুমি ওখানে ভালো করবে এইগুলা লেখা। রেকোমেন্ডেশন যতটা ক্রিটিকাল আর ডায়রেক্টেড হয় ততটা ভালো।
৭) আমরা মনে করি যে আগে গুস্টিশুদ্ধা প্রফেসর কে মেইল করবো, যে রিপ্লাই দেয় সেখানে সেখানেই এপ্লাই করবো – ভূল ধারনা।এডমিশন সিজনে প্রফেসরদের কাছে হাজার হাজার মেইল আসে। কাজেই তোমাকে আলাদা করে দেখার তাদের হাতে এতটা সময় নেই। যেটাকরা উচিত, প্রথমে এডমিশনের জন্য এপ্লাই করে তারপর প্রফেসরদেরকে মেইল করা যে তুমি এডমিশনের জন্য এপ্লাই করেছো অলরেডি, তার সাথে কাজ করার ইচ্ছা, তিনি যাতে তোমার প্রোফাইল টা দেখেন। এটা করা যে দরকার এরকম না – এডমিশন কমিটি সব সময়এডমিশন ডেডলাইন শেষ হবার পরে সব এপ্লিকেশন নিয়ে সব ফ্যাকাল্টি নিয়ে একসাথে বসেন এবং এপ্লিকেশন গুলাকে এরিয়া অফ রিসার্চইন্টারেস্ট দিয়ে সাজান। তারপর রিসার্চ ইন্টারেস্ট এর সাথে যেসব প্রফেসর যায়, তাদের কাসে ওই রিসার্চ ইন্টারেস্টের আসা সব কয়টাএডমিশন প্যাকেট যায়। তারা দেখেন যে তাদের লাইনে আসতে চাওয়া স্টুডেন্ট গুলার প্রফাইল কেমন। তোমার প্রফেসর তোমাকে প্রথমেনাও সিলেক্ট করতে পারে, কিন্তু তোমার প্রোফাইলের কারনে তোমার প্রথম টার্মে টিচিং এসিস্টেন্টশিপ পাওয়ার তার পরেও সম্ভবনা থাকে- আর সেটা ডিপার্টমেন্ট ডিপেন্ডেন্ট। কাজেই তুমি যদি আসলে প্রফেসর এর সাথে নাও যোগাযোগ করো ইউ এস এ তে এপ্লিকেশনের ক্ষেত্রে, খুববেশি সমস্যা আসলে হবেনা। তবে এই ক্ষেত্রে তুমি যত শুরুতে এপ্লিকেশন করতে পারবে তত ভালো। তোমার এপ্লিকেশন সাইকেল এর শুরুরদিকে পড়া মানে তোমার কাছে ফান্ডের কনফার্মেশন দ্রুত আসার চান্স বেশি।
৮ ) বিশ্ববিদ্যলয় র্যাঙ্ক দেখে সিলেক্ট করার চাইতে ভালো হলো রিসার্চ গ্রুপের কাজ দেখে সিলেক্ট করা। সবচেয়ে ভালো এপ্রোচ হলোকনফারেন্স গুলো ঘাটা – তুমি কোন লাইনে ইন্টারেস্টেড, সেই লাইনের সেরা কনফারেন্স গুলো দেখো। সেখানে কি কি পেপার এসেছেসেগুলো দেখো। শুধু সেই বছরের না, গত ৪-৫ বছরে এই ধরনের কনফারেন্সে কে কারা কোথা থেকে পেপার সাবমিট করেছে দেখো।তাদের কাজের নমুনা ঘেটে দেখো যে তারা কোন রিসার্চ গ্রুপে কাজ করছে। সেই রিসার্চ গ্রুপ আর কোথায় কোথায় কি কি পাবলিকেশনকরছে। মাস্টার্স অথবা পিএইচডি লাইনে ইউনিভার্সিটি র্যাংকলিস্ট গুরুত্বপূর্ণ – কিন্তু সত্যিকার অর্থে প্রথম ১০ এর বাইরে আসলেযেকোনো ইউনিভার্সিটি প্রায় সমান গুরুত্ব বহন করবে (কথাটা কন্ট্রোভার্শিয়াল কিছুটা)। সেক্ষেত্রে ইউনিভার্সিটি সিলেকশন হওয়া উচিত স্ট্রংআর একটিভ রিসার্চ গ্রুপ দেখে। তোমার প্রফেসর যদি একটিভ হয়, ভালো ভালো যায়গাতে পাবলিকেশন করে রেগুলারলি, তার ফিল্ডে যদিতার নাম যথেস্ট পরিচিত হয়, সেক্ষেত্রে ঠান্ডা মাথায় তার সাথে কাজ করার চেস্টা করো। কাজে দিবে। এই স্টেজে তোমার কাজ আসলেরিসার্চ করা এবং তোমার রিসার্চের রেজাল্ট তুমি যেখানে থেকে সবচাইতে ভালভাবে করতে পারবে সেখানেই তোমার যাওয়া উচিত।
৯) পুরা লেখার এই অংশটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অপ্রাসঙ্গিক, গায়ে লাগার মত এবং কন্ট্রোভার্শিয়াল হবে।
আমাদের কিছু জাতিগত সমস্যা আছে। কেউ কিছুর চেস্টা করলে তাকে এনকারেজ করার চাইতে ডিসকারেজ করতে অনেক পছন্দ করি।কনস্ট্রাক্টিভ ক্রিটিসিজম করতে গিয়ে মাত্রা অতিক্রম করে ফেলাই।
তুমি যেই হওনা কেনো, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যলয়, শাহজালাল, আই ইউ টি, কুয়েট রুয়েট চুয়েট রাজশাহী চিটাগাং পটুয়াখালি এনএসইউ এআইইউ বি অতীশ দিপঙ্কর – যেখানে থেকেই আসো না কেনো , তোমাকে আজকে একটা কথা বলি। তুমি ততটুকুই বড়ো যতটুকু বড়োতোমার স্বপ্ন। এক বড়োভাই এর কথা শুনেছিলাম যিনি বুয়েট থেকে কোনো এক সাব্জেক্টে সবচেয়ে কম মার্ক পেয়েছিলেন পরে জেদ করে সেইসাবজেক্টে বিশ্বসেরা রিসার্চার দের একজন হয়ে দেখিয়েছেন। তুমি যেখানেই থাকো না কেনো, যে অবস্থাতেই থাকো না কেনো তুমি ঘুরেদাড়াতে এবং প্রচন্ড ভালো করতে সক্ষম – যেটা দরকার সেটা হলো আত্মবিশ্বাস আর জেদ।
তুমি অতীশ দিপঙ্করে ( এইটা একটা নাম উদাহরন এর জন্য, ভাই প্লিজ – আমি এইখানের একজন ফ্যাকাল্টিরে চিনি যার এসিএম ওয়ার্ল্ডর্যাঙ্কিং যথেস্ট উপরে এবং মনে হয় এইখানে থেকে পাশ করসে, ইউনিভার্সিটির নাম ভূল হইতে পারে ) পড়ে এম আই টি এর স্বপ্ন দেখতেপারো। অবশ্যই পারো এবং অবশ্যই যেতে পারো – কারো এইটা বলার অধিকার নাই যে তুমি চেস্টা করতে পারবে না। চেস্টা করে হেরেযাওয়া না চেস্টা করে হার মানা থেকে অনেক ভালো।
তোমার সিজি বুয়েটে ৩ দশমিক ৫ হতে পারে এবং তার পরেও তুমি স্ট্যানফোর্ডে এপ্লাই করার অধিকার এবং ঢোকার অধিকার তোমারআছে – এবং এইটা কারো বলার অধিকার নাই যে তুমি পারবানা। যখন ই তুমি আসলে ভালো কোথাও চেস্টা করবে – কিছু মানুষ তুমিঅবশ্যই পাবে যে তোমাকে হতোদ্যম করার চেস্টা করবে। ডোন্ট ওয়ারি। পাইলে বুঝবা যে ঠিক পথে আগাচ্ছো।
সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যারা যেটা করতে পারেনা যখন দেখে অন্য কেউ সেটা চেস্টা করছে তারা সেটাকে থামানোর চেস্টাকরবে – নিজেদের স্ট্যাটাস কুয়ো বজায় রাখার জন্য। এটা ঠিক যে বাইরের ভার্সিটিতে যাওয়া পৃথিবীতে সবকিছু না – তুমি চাইলে দেশেথাকলেও অনেক ভালো কিছু করতে পারবে। আর তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে ঠিক এই লোকগুলাই তোমাকে ক্রিটিসিজমকরতে যাবে এবং হতোদ্যম করতে যাবে।
নিজের উপরে বিশ্বাস রাখো। পৃথিবীর ৭০০ কোটি মানুষ তোমার ভাত জোগায় না – তারা তোমাকে একটা মুভি হিসাবে দেখবে। আজকেযারা তোমাকে উপহাস করছে কালকে তারাই তোমার পিছনে ছুটবে যখন তুমি ভালো কিছু করতে পারবে।
নিজের স্বপ্নগুলাকে বড়ো করো, এম্বিশাস হও, প্ল্যানার হও , ঠান্ডামাথায় বড়ো ডিসিশন নিতে শিখো এবং সবচাইতে বড়ো কথা, পুরাপুরিএকা সবকিছু করার সাহস রাখো। বড়ো কিছু এচিভ করতে চাইলে এম্বিশন কে ওই পরিমান বড়ো করতে হয়।
About the writer: Shawon Arefin , Ex-CSE,BUET , will start MS in Computer Science at Colorado State University from August 2014.
আমি এই সপ্তাহে টোফেল এবং জিআরই এর রেজিস্ট্রেশন করেছি ডিবিবিএল ভার্চুয়াল কার্ডের মাধ্যমে । আমার অভিজ্ঞতাটা শেয়ার করি, যদি কারও কোন কাজে লাগে ।
জুলাই এর ১ তারিখে টোফেল এর অক্টোবর মাসের পরীক্ষার তারিখ পাবলিশ হওয়ার পর জুলাই এর ২ তারিখে তড়িঘড়ি করে উপস্থিতহলাম ডাচ্ বাংলা ব্যাংকের উত্তরা শাখায় ভার্চুয়াল কার্ড ইস্যু করার জন্য । যাওয়ার আগে নেটে সার্চ করে গিয়েছিলাম এটা ইস্যু করতে কিকি ডকুমেন্ট লাগে তা জানার জন্য । সেগুলো সাথে করে নিয়ে গিয়েছিলাম । অবশ্য এর আগে শুনিনি যে কারও কাছে ইউনিভার্সিটিরসার্টিফিকেট চেয়েছে, আমার কাছে কেন চাইলো আল্লাহ মালুম । গিয়ে আরও শুনলাম যে কার্ড ইস্যু করতে হলে আগে নিজের নামে ব্যাংকেঅ্যাকাউন্ট খুলতে হবে । কারও যদি পরিচিত কেউ থাকে তাহলে হয়তো তার ক্ষেত্রে অভিজ্ঞতা ভিন্ন হতে পারে ; কিংবা ব্যাপারটা ব্র্যাঞ্চ টুব্র্যাঞ্চ কিংবা দায়িত্ত্বরত পার্সন টু পার্সন আলাদা হতে পারে ; আমি শিওর না । যাই হোক নিজের অভিজ্ঞতাই লিখি ।
প্রথমে বলি ব্যাংকে অ্যাকাউন্ট করতে যা যা লাগলো : নিজের পাসপোর্ট বা ন্যাশনাল আইডি এবং তার ফটোকপি । অরিজিনালটা দেখেফটোকপিটা রেখে দেয় । নিজের দুই কপি পাসপোর্ট ছবি , ছবির পেছনে আপনার পরিচায়কের সাইন থাকতে হবে । নমিনির এক কপিপাসপোর্ট ছবি , নমিনির পাসপোর্ট বা ন্যাশনাল আইডি এবং তার ফটোকপি । বাসার যেকোন বিলের (গ্যাস , ইলেক্ট্রিসিটি , টিএন্ডটিইত্যাদি) ফটোকপি এবং প্রাইমারি ডিপোজিট হিসেবে ২০০০ টাকা ।
তারপর ভার্চুয়াল কার্ড করতে যা যা লাগলো : নিজের পাসপোর্ট বা ন্যাশনাল আইডি এবং তার ফটোকপি , অরিজিনালটা দেখে ফটোকপিটারেখে দিবে । বিএসসির সার্টিফিকেট ফটোকপি (বিএসসি বেশ আগেই শেষ এবং বর্তমানে বেকার সেজন্য হয়তোবা চেয়েছিলো), এক কপিপাসপোর্ট ছবি । ইন্টারনেটে পড়েছিলাম যে বিলের কপি লাগে , নিয়ে গিয়েছিলাম ; কিন্তু ওটা আর নেয়নি । আর ইটিএস ওয়েবসাইটেরটোফেল এবং জিআরই এর পেমেন্ট ইনফরমেশন সম্বলিত পেজ এর প্রিন্টেড কপি । ভালো হয় যদি ইটিএস এর লোগো এবং আপনার নিজেরনাম ও অন্যান্য বিবরণ সহ পেজের প্রিন্ট নিয়ে যান ।
ভাবলাম হয়রানি শেষ , কিন্তু না । আসল কাজ বাকি- রেজিস্ট্রেশন ! যেদিন কার্ড ইস্যু করা হয় সেদিন রাত ১০.৩০ এর পর কার্ডটিব্যবহার করা যাবে । কোন কারণে রাতে কাজ না করলে পরের দিন সকালে ট্রাই করতে হবে । ভার্চুয়াল কার্ডের উপরে ডিবিবিএল কার্ডঅপারেশন ডিভিশনের ফোন নাম্বার রয়েছে , কোন প্রবলেম হলে সেটাতে কল করা যায় ।
ওইদিন রাতেই টোফেল এর রেজিস্ট্রেশন করে ফেললাম । যারা এখনও টোফেল এর রেজিস্ট্রেশন করেননি এবং জানেন না কিংবা আমারমতো কেয়ারলেস তাদেরকে বলে রাখি টোফেল এর সিট সংখ্যা কম , তাই
মনমতো সময়ে এবং জায়গায় পরীক্ষা দিতে চাইলে আগে আগেই রেজিস্ট্রেশন করে ফেলেন । প্রথম প্রথম ভয় লাগবে , যে ভয়ের জন্য আমারএই পরিণতি । কিন্তু নিজের সময় , প্রিপারেশন এবং ডেডলাইন বুঝে রেজিস্ট্রেশন টা করে ফেললেই মাথা থেকে একটি বোঝা নেমে যাবে ।
বিপত্তি বাধলো জিআরই রেজিস্ট্রেশন করতে গিয়ে । সেদিন রাতের বেলা বেশ কয়বার ট্রাই করলাম , বার বার অ্যাপয়েন্টমেন্টভেরিফিকেশন পেজ এ দেখাচ্ছে “An error has occurred, please try again later” । এরর টা যে কি তাই আর বুঝতে পারি না ।কার্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে না মোটামুটি শিওর ছিলাম , কারণ কয় মিনিট আগেই টোফেল এর রেজিস্ট্রেশন কমপ্লিট করে কনফরমেশনইমেলও পেয়ে গিয়েছিলাম । আরেকটা ব্যাপার , টোফেল এর রেজিস্ট্রেশন এর সময় দেখিয়েছিলো যে , সেন্টার এ ল্যাপটপ নিয়ে যেতে হবেবাধ্যতামূলকভাবে । আমরা তো রেজিস্ট্রেশন করে অবাক , পরের দিনই আরেকটা ইমেল আসলো যে , এটা ওদের এরর ছিলো ; ল্যাপটপনিয়ে যেতে হবে না । যাই হোক পরের দিন অনেক বার জিআরই রেজিস্ট্রেশন এর ট্রাই করলাম , তাও একই সমস্যা । বাধ্য হয়ে ভার্চুয়ালকার্ডের উপরে দেয়া ডিবিবিএল কার্ড অপারেশন ডিভিশনে ফোন করলাম , ওরা বললো যে ওদের নেটওয়ার্কে কোন সমস্যা নাই । ফোনরেখে আবার রেজিস্ট্রেশন করা শুরু করলাম । হয় না তো হয়ই না । আমার আরেক ফ্রেণ্ড একই দিনই রেজিস্ট্রেশন করে ফেলেছে জিআরইএর , তাহলে ওয়েবসাইটের প্রবলেম না । বুঝতেই পারছিলাম না কী সমস্যা । কি মনে করে আমেরিকান অ্যালমনাই অ্যাসোসিয়েশনে (এএএ) ফোন করলাম । রাত তখন ৮ টা । আমার সমস্যা শুনে বললো যে , আর কেউ তো এরকম কোনো সমস্যার কথা জানায়নি । আমাকেবললো অন্য কম্পিউটারে রেজিস্ট্রেশন করে দেখতে । অন্য কম্পিউটারে রেজিস্ট্রেশন করতে গিয়ে বেকুব হয়ে গেলাম , পেমেন্ট ইনফরমেশনপেজ এর আগে আরেকটা পেজ আসে যেখানে বেশ কিছু ইনফরমেশন দিতে হয় , যেমন : আমার নাগরিকত্ব , বাবা মা’র শিক্ষাগত বিবরণ , আরও কি কি জানি । জিআরই অ্যাকাউন্ট খোলার পর গত এক মাসে এতোবার যে আমি অ্যাকাউন্টে লগ ইন করেছি একবারও আমাকে এইপেজ এর পুরোটা দেখায়নি । যাই হোক , এই বার আমার রেজিস্ট্রেশন টা শেষমেষ কমপ্লিট হলো !
ভার্চুয়াল কার্ড সম্পর্কে যারা কিছু জানেন না তাদের জন্য বলি – এটা কোন প্লাস্টিক কার্ড না , একটা রিসিট পেজ এর মতো ; যেখানেআপনার কার্ড নাম্বার , সিকিউরিটি কোড এবং মেয়াদোত্তীর্ণ তারিখ দেয়া থাকবে । আর ভার্চুয়াল কার্ডটি পরে ভিসা কার্ড ক্রাইটেরিয়ারমধ্যে পড়ে ।
এই গল্পটির নীতিকথা : ভার্চুয়াল কার্ড আগেভাগেই ইস্যু করা ভালো । নাহলে আমার মতো হয়রানিতে পড়তে হবে ।
আর রেজিস্ট্রেশন এর ব্যাপারে কিছু বলার নাই । সবাই তাদের ভিসা অভিজ্ঞতা শেয়ার করে , আমার ততোটুকু যাওয়া হবে কিনা জানি না, কিন্তু এতোটুকু তো শেয়ার করতেই পারি । যদি কখনও কারও কোন কাজে আসে এবং তার হয়রানি কিছুটা হলেও কমানো যায় সেইআশায়…
[stextbox id="grey"]Written By: শেখ ফারহানা বিনতে আহমেদ[/stextbox]
.