প্রথমেই বলে দেই আমার ইংরেজী বেশ খারাপ না হলেও খুব একটা সুবিধার না। যদিও এখানে ইংরেজিতে পোস্ট দেওয়াটাই সুবিধার। কেননা, তাতে রাইটিং প্র্যাক্টিসটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে!! কিন্তু, যেহেতু "চামে চামে" পার হয়ে এখন গ্রাড স্টুডেন্ট হয়ে গেছি, কাজেই কিছু কথা শেয়ার করতে চাই, (মোটেই পরামর্শমূলক না। যেকেউ চাইলেই স্কিপ করতে পারে/ পারেন..) তবে আমি যেমন করে ফাঁকিঝুকি দিছি, কাউকে উৎসাহিত করতেছি না, এইভাবে পড়ার জন্যে, কিন্তু কারো যদি সময় কম থাকে, তাইলে এইগুলা ট্রাই করতে পারে।
জি.আর.ই:
যে যাই বলুক, মোটেই হতাশ হবার কিছু নাই। আমার বন্ধু এই বই থেকে ২০০০ শব্দ পড়ে শেষ করে ফেলছে, ঐ বন্ধু ৩টা ম্যাথের বই শেষ করে ফেলছে। এইসব বাদ দেন। আপনার পড়া আপনি পড়েন। কে কি পড়লো আপনি খালি জেনে নিন। আর নিজে নিজে চেষ্টা করেন সেইসব পড়তে। যদি পড়তে পারেন, তাহলে সবচাইতে ভালো।
ক) যদি পড়ে শেষ করতে না পারেন, তাইলে?
হোল্ড অন। পড়ে শেষ করতে পারছেন না, তার মানে এই না, দুনিয়া উল্টায়ে গেছে। আপনিও পারবেন। একটু কম নম্বর পাবেন, এই যা। মনের মাঝে সব শেষ হয়ে গেছে, পারবো না, পরীক্ষার আগের রাতে পেটে প্রজাপতি উড়তে দিবেন না।
খ) পড়ছেন, কিন্তু মনে রাখতে পারছেন না, তাইলে?
তাইলেও উপায় আছে। শব্দ মুখস্ত থাকছে না। অসুবিধা নাই। পত্রিকা পড়তে পারেন। তার চাইতে বরঞ্চ ন্যাশনাল জিওগ্রাফি/ ডিসকভারির লিংকে গিয়ে প্রতিদিন দুয়েকটা আর্টিকেল পড়ে আসুন। দাঁত ভেঙ্গে যাবে না নিশ্চয়ই!! বড়জোড় একটু স্লথ হবে পড়ার গতি। আর কি! পড়ুন। তবে, সময় লাগবে। কিচ্ছু করার নাই। মনে থাকবে। শব্দগুলার কনটেক্স মনে থাকবে আপনার। অর্থ ভুলে গেলেও তখন চিপা দিয়ে বের হয়ে যাওয়া যাবে।
আমি কি করেছি?
# ভার্বাল:
[আগেই বলে দিই। আমার স্কোর ভার্বাল: ১৪৪। পরবর্তী অংশ পড়া এখনো বাদ দিতে পারেন!]
ভার্বালের জন্যে আমি পুরাপরি কৃতজ্ঞ Forhad Hossain Masum ভাইয়ের কাছে। ইউটিউবে উনার একটা চ্যানেল (https://www.youtube.com/user/gr8masum) আছে। সেখানে অনেকগুলা ভিডিও আছে। যেখানে একই ধরণের শব্দগুলাকে গ্রুপ করে করে দেওয়া আছে। এবং শব্দগুলাকে মনে রাখার জন্যে বিচিত্র সব ছবি/ তথ্যও (Mnemonic) দেওয়া আছে। এবং কয়েকটা শব্দগুচ্ছকে মিলিয়ে একসাথে মনে রাখার জন্যে একটা বাক্যও তৈরি করে দেওয়া আছে। ফেসবুকে আমার এক বন্ধু পোস্ট করেছিলো একটা পর্ব। আমি এইরকম কিছুই খুঁজছিলাম। কারণ, আমরা এমনিতেও যদি পড়তে যাই, তাহলে কাছাকাছি শব্দগুলাকে একসাথে গ্রুপ করে খাতায় লিখে রাখতাম। এরপর আমি খালি এই সিরিজটাই ফলো করছি।
যেহেতু ফাঁকিবাজ কিসিমের মানুষ আর এখন খাতায় লিখে সেইটা সাথে করে নিয়ে ঘুরাটা ঝামেলার, কাজেই বেশ কয়েকদিন লেগে থেকে একটা অ্যাপ বানায়ে ফেললাম, যেইটা হুবহু এই ভিডিওগুলাকে মাথায় রেখেই বানানো..
https://play.google.com/store/apps/details?id=com.wordlist.meaning.sentence.synonyms&hl=en
যদি সবগুলা ঠিকঠাক পড়তে পারেন, তাইলে খুবই ভালো। যদি না পড়তে পারেন, তাইলে কি হবে?
কি আর হবে? আমার মত অবস্থা হবে!! ৩ দিনের প্রিপারেশনে পরীক্ষা দিবেন!
জোকস এপার্ট, সময় কম থাকলে ভিডিওগুলা সব দেখে দেখে খাতায়/ অ্যাপে টুকে নিন। পরে সময় করে পড়বেন চলতি পথে। আমি পরীক্ষার আগের দিন নতুন কোন শব্দ শিখতে যাইনি। খালি বসে বসে ভিডিওগুলা দেখছি আর খাতায় লিখছি। বিশ্বাস করুন, কাজে লাগবে। যদি ভেবে থাকেন, ভিডিও দেখলেই মনে থাকবে; তবে সেটা ভুল, মনে থাকবে না। কাগজে লিখুন, মোবাইলে লিখুন। পরীক্ষা দিতে ঢুকার আগেও একবার দেখে যেতে পারবেন।
এ তো গেল শব্দ শেখার ক্ষেত্রে। শুধু শব্দ শিখলেই তো আর হবে না। পরীক্ষার ধরণ সম্পর্কেও তো প্রস্তুতির একটা ব্যাপার আছে। প্রিপারেশন নেবার শুরুতেই একটা জি.আর.ই মক টেস্ট দিয়ে দিন ই.টি.এস.-এর সফটওয়ার থেকে। সুবিধা ২টা।
#১. পরীক্ষার রকম সম্পর্কে ধারণা পাবেন।
#২. আপনি কোন জায়গায় আছেন, কোথায় আপনার উন্নতি করতে হবে, বুঝতে পারবেন।
RC গুলায় বেশি সময় দেওয়াই ভালো মনে হয়। কারণ, তাতে অন্তত উত্তর সঠিক হবার সম্ভাবনা বেশি। আর, Fill in the gaps, Choose the best match এইগুলায় দেখে চলে যান। উত্তর যদি জানা থাকে, তাহলে তো ভালোই। যদি জানা না থাকে, তাহলে একটু ভাবুন। যদি সময় বেশি লাগে মনে হয়, তাহলে "আপনার নিজস্ব স্ট্র্যাটেজি" অনুসরণ করুন। এইখানে কি করবেন, সেটা যার যার স্ট্র্যাটেজি।
তবে মনে রাখবেন, Fill in the gaps/ Choose the best match এ কিছু পুরো নাম্বার। কাজেই এখানেও বেশি সময় দিতে পারেন। আপনাদের স্ট্র্যাটেজি।
# অ্যানালিটিক্যাল:
[আবারও সময় বাঁচাতে পারেন চাইলে, বাকিটুকু না পড়ে। কেননা স্কোর ১৬২]
আপনাদের আসলে বুঝতে হবে, আপনি কি চান? ভোকাবে জোর দেবেন নাকি অ্যানালিটিক্যালে? যেহেতু ইংরেজিতে আমরা একটু বেশি "ভালো", আবার যেখানে জি.আর.ই-তে মোটামুটি ছোটবেলার অংক দেয়, কাজেই কোনটায় আপনি অল্প সময়ে জোর দিলে ভালো করতে পারবেন। আমি চিন্তা করে দেখলাম, ইংরেজি অল্প সময়ে খুব উল্টায়ে ফেলতে পারবো না, কিন্তু ম্যাথে একটু ট্রাই করেই দেখা যাক।
আমি ম্যাথ পড়েছি ২ সপ্তাহ। খালি ম্যানহাটনের ৫ পাউন্ড (Manhattan 5lb) টা। বিরাট বই। পুরাটা শেষ করতে পারলে মোটামুটি প্রিপারেশন শেষ। তাই বলে আনন্দে তা- ধিন- ধিন করার কিছু নাই। এরপর আপনি নোভার বইটা পড়তে পারেন, বিগ বুক পড়তে পারেন। যত পড়বেন, তত বিচিত্র ধরণের সাথে পরিচিত হবেন। আর, ততই কোথায় ভুল হতে পারে, সেটা বুঝতে পারবেন। আর, নিজেকে সংশোধন করার সুযোগ তত বাড়বে। আমি খালি ম্যানহাটন পড়ছি। শেষ করছি পরীক্ষার দুইদিন আগে। এরপর আর কোন ম্যাথ করি নাই। ইংরেজি পড়ছি। আর যাবার আগের দিন সূত্রগুলা পড়ছিলাম।
২টা জিনিস মনে রাখবেন, "জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই"। আর, "ক্ষুধার্ত থেকো, বোকা থেকো।" এর ফলে যেটা হবে, আপনি যদি কোথাও ভুল করেন, তাইলে সংশোধন করতে চাইবেন। কিন্তু, যদি মনে করেন, "আরে ধূর, আর কি পড়বো, সবই তো একই!" তাইলে হবে না।
বইগুলা পড়তে গিয়ে যেই কাজটা অবশ্যই মনে করে করবেন, তা হল, যেখানে যত সূত্র কাজে লাগছে, একটা খাতায় লেখা শুরু করবেন। ফলে প্রিপারেশন শেষে একসাথে সবগুলা সূত্র পেয়ে যাবেন হাতের কাছে। পরীক্ষা আগ মুহূর্তে কোনটা মনে পরলে চট করে দেখে নিতে পারবেন।
#রাইটিং:
এইটায় আমার বলার কিছু নাই। ইন্টারনেটে প্রচুর টেমপ্লেট আছে। বিভিন্ন প্রশ্নের জন্যে বিভিন্নভাবে লেখা। সার্চ করে দেখুন, অনেকগুলা এমন তথ্যসূত্র পাবেন, যারা ৬ পাওয়া লেখা, ৫ পাওয়া লেখা, ৪ পাওয়া লেখা কেমন হয় কোন একটা নির্দিষ্ট বিষয়ে এমন উদাহরণ দিয়ে রেখেছে। সেগুলো দেখুন। আমি এইরকম কয়েকটা ওয়েবসাইট থেকে লেখাগুলা পড়েছি। একটু বোঝার চেষ্টা করেছি কোন জায়গায় তফাৎ। যে ৬ পায়, তার ইংরেজি একেবারেই আলাদা। কিন্তু যারা ৪/৫ পায়, তারা আমাদের কাছাকাছি। খালি তাদের ভোকাবুলারি ভালো, বাক্যগঠন স্টাইল আলাদা। কাজেই, তাদের থেকে স্টাইলটা বুঝে নিছিলাম। চেষ্টা করে দেখেছি ২ টা লেখার যতটুকু হয়, ততটুকুই। যদি বেশিদিন সময় দেই, তাইলে হয়তো আরো ভালো হবে, কিন্তু অত সময় কই!! তাই ২টা লিখেই ক্ষান্ত। আপনারাও একটু চেষ্টা করুন, তাদের মত লেখা যায় কিনা। ৩ এর কম পড়ে লাভ নাই। কারণ, আপনি নিজেই একটু চেষ্টা করলে এমন লিখতে পারবেন বা আরো ভালো লিখতে পারবেন। কিন্তু, আমাদের মূল লক্ষ্য হল কিভাবে আরো ভালো লেখা যায়। একটা কাজ করতে পারেন, যতগুলা পারেন, লিংকিং ওয়ার্ড (but, nevertheless, although, so.. that) মনে রাখতে। কাজে আসবে। আর, যেকোন বিষয় নির্বাচন করে অন্তত: একটা করে বাসায় প্র্যাকটিস করে যান। বিলিভ মি, আপনি যতই মনে করেন না কেন, পরীক্ষার হলে আপনি একবারেই পারবেন লিখতে। অবশ্যই আপনি লিখতে পারবেন ভালো। কিন্তু, বাসায় বসে যদি একবার অন্তত: লিখে যান, সেক্ষেত্রে পরীক্ষায় আরো ভালো করে লিখতে পারবেন।
পরিশিষ্ট: জি.আর.ই নিয়ে আমার এক বন্ধু একটা চমৎকার কথা বলছে। "যেইটা মনে হবে সোজা প্রশ্ন আর উত্তর যেইটা মনে হচ্ছে। সেইটা আসলে উত্তর না!!" কাজেই, প্রশ্ন দেখেই হুট করে ঝাপায়ে পড়বেন না। একটু সময় নিয়ে পড়ুন। তারপর চিন্তা করে উত্তর করুন।
আর, যতই মক টেস্ট দেন না কেন, মূল পরীক্ষায় পাওয়া নাম্বার সবচাইতে বেশি ম্যাচ করে ই.টি.এস-এর মক টেস্টে প্রাপ্ত নাম্বারের সাথে। কাজেই প্রথমে একটা ই.টি.এস টেস্ট দিয়ে নিজের দূর্বলতাগুলা খুঁজে নিন, মাঝে পড়াশুনা করুন, অন্যান্য মক টেস্টগুলো দিন, আর সবশেষে ই.টি.এস-এর দ্বিতীয় টেস্টটা দিন।
টোফেল:
সবচাইতে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, হতাশ হবেন না। কে কী করলো তাতে আপনার কিছু যায় আসে না, এইটা কেবলই আপনার পরীক্ষা। আপনি কয়দিন প্রিপারেশন নিয়ে কিভাবে পড়াশুনা করছেন, সেইটাই আসল কথা।
আমি কি করেছি?
#রিডিং: (২৩)
আমি বেসিক্যালি তেমন কিছু করি নাই। খালি কোশ্চেন প্যাটার্ন দেখছি। ২টা প্রশ্ন প্র্যাকটিস করছি। তবে, যেইটা আমার কাছে পরীক্ষা দিতে গিয়ে মনে হইছে, পুরা পরীক্ষাটা একসাথে দেওয়াটা উচিত। আমি একটা প্যাসেজ দিয়ে কতক্ষণ ঘুরে আসি। এরপর পরেরটা দেই! এইভাবে আসলে করা ঠিক না। তাতে সময় সম্পর্কে ঠিকঠাক ধারণা হয় নাই। আর, আসল পরীক্ষার সময় হিসাব গরমিল হয়ে গেছিলো। সবচাইতে ভালো হয়, বাসায় পুরাটা একবার প্র্যাকটিস করা।
#লিসেনিং: (২৯)
এই অংশটা শুরুর আগেই আমি যেই কাজটা করছিলাম, পরীক্ষা হল সহকারীকে বলে আরো ২টা অতিরিক্ত কাগজ নিয়ে নিছিলাম। এরপর যখন পরীক্ষা শুরু হইলো, আমি সবকিছু বাদ দিয়ে খালি লিখে গেছি আর লিখে গেছি। এতে করে আমার যেই সুবিধাটা হইছিলো, পরে যখন প্রশ্ন দেখলাম, দেখি সবগুলার উত্তরই আমার কাগজে লেখা। কোন টেনশন নাই। এইবার খালি বসে বসে আমার লেখা নোটের সাথে মিলায়ে মিলায়ে উত্তর করা।
আমার কাছে মনে হইছে বাসায় প্র্যাকটিস করার সময়, যত বেশি ইনফরমেশন আপনার হাতে থাকবে, তত সুবিদা উত্তর করতে। কাজেই আমি বাসায়ও এইভাবেই প্র্যাকটিস করে গেছি, যতটুকু সম্ভব নোট নিয়ে নেওয়া। হাতে ব্যাথা করবে, কিন্তু থামার কোন সুযোগ নাই।
আমার কিছু বন্ধু আছে, যারা এত নোট নেয় নাই। তাই বলে তাদের কেউ কম নাম্বারও পায় নাই। দুইটা অপশন আছে।
#১. মনোযোগ দিয়ে পুরাটা শুনে কনটেক্সটা মনে রাখা। আর মাঝে মাঝে গুরুত্বপূর্ণ তথ্যগুলা লিখে রাখা।
#২. যা বলে সবকিছু ধুমাধুম লিখে ফেলা
আপনারা বাসায় প্র্যাকটিস করে ঠিক করে ফেলুন কোনভাবে এগুবেন?
স্পীকিং: (২২)
সারাজীবনের কৃতজ্ঞতা: Notefull (https://www.notefull.com/) এর Joseph এর কাছে। এত চমৎকার করে টেমপ্লেট আর কে বানায়ে দিবে!! স্পীকিং শুরুর আগে যেই বিরতি দেয়, সেই সময় বাইরে গিয়ে প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেরার পথে একবার আবার টেমপ্লেটগুলা পড়ে নিছিলাম। আর, আসামাত্রই এক্সাম শুরুর আগ পর্যন্ত কাগজে সবগুলা টেমপ্লেট বরাবর বসায়ে দিছিলাম। এরপর আর কাজ কি? প্রশ্ন দেখবেন, উত্তরের মূল বিষয়টা ঠিক করবেন। এরপর বরাবর টেমপ্লেটে বসায়ে দিবেন আর সংকেত পেলেই বলতে শুরু করুন, "In my view, I think.... "!! আর, অবশ্যই পরীক্ষা শুরুর আগে হেডফোনগুলা ঠিকঠাক চেক করে নিবেন।
টেমপ্লেটগুলা সব লিখতে ভুল করবেন না। আমি একটা ভুলে গেছিলাম। ফলে যেইটা হইলো ঠিকঠাক বলতে পারলাম না। পুরাটাই বানাইতে হইল। যদিও বাকিগুলা পুরাই টেমপ্লেট মেরে দিছি! টেমপ্লেটে বাইরে বেশি কিছু বলার দরকার নাই। আবার আগে আগে যেন শেষ না হয়ে যায়, একটু খেয়াল রাখবেন। আপনি আস্তে আস্তে বলুন, কোন অসুবিধা নাই; যতটুকু পারুন, খালি "এম/ উমম.." এইসব বাদ দেওয়ার চেষ্টা করেন।
রাইটিং:(২৯)
প্রথম রাইটিংটায় আবার কাগজ কলম নিয়ে বসে পড়েন। যেহেতু প্রফেসরের কথা শুনে সেটা লিখতে হবে, যত বেশি পারেন প্রফেসরের কথা নোট করে নিন। আমি যা করছিলাম, হুবহু যা বলছে, ধুমধাম করে মোটামুটি কাগজে নোট করে নিছিলাম। এরপর যখন লিখতে বলা হইল, তখন আর কি দেখে দেখে লিখে দিলাম। মনে রাখতে হবে এইখানে যত বেশি প্রফেসরের হুবহু কথা, তত বেশি নাম্বার।
আর, পরেরটায় আসলে গপ্প!! তবে যেইটা করা যেতে পারে, প্রশ্নটা পড়তে পড়তে যত রকমের "ally" মনে আছে, সবগুলা লিখে ফেলতে পারেন, আমার মতন!! Socially, Politically, Scientifically, Financially, যতরকম দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে analysis করা যায়, লিখে ফেলেন। এরপর প্রশ্ন পড়া শেষ হলে পর এইসব ally এর ১টা করে উদাহরণ আর ২টা করে লাইন লিখে ফেলুন। মনে রাইখেন, ওরা দেখতে আসবে আপনি ঠিক ঠাক লিখেন কিনা, কতগুলা দৃষ্টিকোণ আপনার মনে হইছে এইসব। আপনি ভিতরে কি দিতেছেন এইগুলা কেউ কিন্তু দেখবে ন!! ওরা তথ্য চায় না, চায় সুন্দর উপস্থাপনা।
আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শেষে ২/৩ মিনিটে কিছু লেখার দরকার নাই। খালি প্যাসেজটা শেষ করবেন আর বানান ভুল আছে কিনা রিভিশন দিবেন। "ভানাম বুল" খুবই খারাপ।
পরিশিষ্ট:
মনে রাইখেন, কোন ছাড়াছাড়ি নাই। যতক্ষণ পারেন লিখবেন, যতক্ষণ পারেন বলবেন। বলা শেষ না হওয়াটা স্বাভাবিক। কিন্তু কো- কো/ মাঝপথে শেষ করে দেওয়াটা বরং ক্ষতিকর।