বাবু, আমিও যে দুষ্টু ছিলাম তোর ই মতো
সকাল বিকাল হাজার রকম বায়না যতো
খেলনা পেলে সাথে সাথেই ভেঙ্গে ফেলা
সারাটা দিন দুষ্টুমি আর যত খেলাতোর মামার সাথে আমার ঝগড়া হতো কত
রাগ হলে মুক ফুলাতাম তোর ই মতো
লেখা পড়ায় ভালোই ছিলাম, দুষ্টু বেজায়
পাড়ার শত অভিযোগ আমার মাথায়একবার একদিন কাঁচ ফেললাম চলার পথে
বাবা শুনে কিযে রাগ চর বসালো গালে
অথচ দেখ তোকে কত আদর করি
বায়না দেখে আমি যে খুব কষ্টে মরি।।তোর জন্য মনে হয়, চাঁদটা ছিড়ে দেই হাতে
বায়না যত পূরণ করার চেষ্টা করি সাথে সাথে।।
তোর হাতে চাঁদ উঠুক সূর্য হাসুক
তোর কৃতিত্বে পৃথিবীতে মানুষ বাঁচুক।।
তোর ছোঁয়াতে মোরা গাছে ফুল ফুটবে
তোর হাসিটা দেখতে ভীষণ ভালোবাসি
তোর মুখেতে লেগে থাকুক নিত্য হাসি।।হাসি দিয়ে জয় করবি বিশ্ব ভূবন
সবার সেরা হবি তুই জনম জনম।।
তুই সুখী হবি। এই প্রার্থনা সদাই করি
তোর সাফল্য দেখেই যেনো মরতে পারি।।