বাবা মানে সূর্যের মতো আলো, যিনি সবসময় পথ দেখান।
বাবা মানে সূর্যের মতো আলো, যিনি সবসময় পথ দেখান।
কোলাহলময় পৃথিবীটা আমাকে আর মোহিত করেনা,
আত্মার ডানায় ভর করে পাড়ি জমাই অচেনা এক দেশে;
পৃথিবীর রূপ রস সৌন্দর্য্য যেন সবই অথর্ব আমার কাছে,
সকল হাসির পিছনে খোঁজে পাই কান্নার অনন্ত ঘ্রাণ।
দিনের পাপাচারের হিসাব নিকাশ চলে রাতের গভীরে,
নক্ষত্রগুলো যেন আকাশ থেকে সরে যায় অন্য এক ভুবনে;
দীপ্তিময় চাঁদের চাহনি বারাবার জানায় অজানা ইঙ্গিত,
তারাগুলো থেকে শিহরণ এসে ভর করে মনের নীরব প্রকোষ্ঠে।