রওশন সিদ্দিকা সাবরিন
পাঠ ও সেমিস্টার বিভাজন - ২০২৬ সিলেবাস
একটি শিক্ষাবর্ষে দুইটি সেমিস্টার পরীক্ষা হবে। প্রতিটি সেমিস্টার পরীক্ষার পূর্বে দুইটি ক্লাস টেস্ট (C.T) নেওয়া হবে।
এক শিক্ষাবর্ষে প্রতিটি বিষয়ে (মূল ও সহায়ক মিলে ) মোট ২৪টি পাঠ থাকবে।
প্রতি সেমিস্টারে ১২ টি লেসন এ পাঠ দান করা হবে।
৩য় C.T: পাঠঃ লেসন ১৩ – ১৬ ক্লাস -৩১ টি
৪র্থ C.T: পাঠঃ লেসন ১৭ – ২০ ক্লাস - ৩০ টি
সেমিস্টার পরীক্ষা: পাঠঃ লেসন ২১ – ২৪ ক্লাস - ৩০ টি
প্রতিটি C.T: ২০ নম্বর, সময়: ৩৫ মিনিট
প্রতিটি সেমিস্টার পরীক্ষা: ১০০ নম্বর, সময়: ২ ঘণ্টা
সেমিস্টারের ফলাফল নিম্নরূপ নির্ধারিত হবে—
সেমিস্টার ফলাফল = (C.T 1 + C.T 2) × ২০% + সেমিস্টার পরীক্ষার নম্বর × ৮০% (এখানে C.T বলতে সংশ্লিষ্ট সেমিস্টারের দুইটি ক্লাস টেস্টকে বোঝায়।)
উভয় সেমিস্টারের গড ফলাফলের ভিত্তিতে বার্ষিক ফলাফল নির্ধারণ করা হবে।
আখলাক
প্রাত্যহিক ডায়েরীর তথ্য অনুসারে এই বিষয়ের মুল্যায়ন সম্পন্ন করা হবে ।
নির্ণায়ক সমুহঃ
উপস্থিতি - ২০ শতাংশ
অনুপস্থিতির ক্ষেত্রে পরবর্তীতে উপস্থিত হওয়া দিনে আবেদন পত্র বাধ্যতা মুলক । এরপর ভূতপূর্ব তারিখ দিয়ে আবেদন গ্রহন করা হবে না । এক্ষেত্রে ছুটির আবেদন অনুমোদিত হলে অনুমোদিত দিন সমুহ হতে ২০ শতাংশ নম্বর কর্তন করা হবে । প্রতি ৩ দিন দেরীতে উপস্থিত এর জন্য ১ নম্বর কাটা যাবে ।
দৈনিক ৫ ওয়াক্ত সালাত - ২০ শতাংশ
একজন শিক্ষার্থী কে অবশ্যই দৈনিক ৫ ওয়াক্ত সালাত পড়তেই হবে । একজন অভিভাবক এই সালাত পড়তে ছাত্র ছাত্রীকে সহযোগিতা করবেন । ৭ বছরের নিচে ( এলিমেন্টারি সেকশনে ) অভিভাবক সুপারিশ এর ভিত্তিতে এই নম্বর প্রদান করা যেতে পারে ।
কুরআন পাঠ - ১০ শতাংশ
একজন শিক্ষার্থীকে দৈনিক নির্দিষ্ট সময় শ্রেণি রুটিন এর বাইরে আবশ্যিক ভাবে কুরআন / কায়েদা / আমপারা পড়তেই হবে । এই পড়ার হার ও তথ্য প্রাত্যহিক ডায়েরিতে লিখতে হবে । অভিভাবক এক্ষেত্রে প্রতিদিন তথ্য সমুহ পূরণে সহযোগিতা করবেন ।
সহ পাঠ্যক্রমিক কার্যক্রম - ১০ শতাংশ
গজল হামদ নাত / কেরাত / আবৃত্তি / বক্তৃতা / বিতর্ক / অংকন / স্কাউটিং / দাবা যে কোন দুইটি ( ৫ + ৫ ) বিষয়ে অংশগ্রহন এবং সেটির পারফরমেন্স বিবেচনায় এই নম্বর প্রদান করা হবে ।
পোশাক - ২০ শতাংশ
একজন ছাত্র ছাত্রী অবশ্যই মাদরাসা কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করে মাদরাসায় আসবে । পোশাক -( ৬ ) , জুতো / মোজা - ( ৪ ), টুপি / স্কার্ফ - ( ৪ ), আই ডি কার্ড - ( ৪ ), সুয়েটার / ব্যাগ -( ২ )মাদরাসা নির্ধারিত থাকবে । অবশ্যই পোশাক পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকতে হবে । এই তথ্য প্রতিদিন ক্লাসে শ্রেণি শিক্ষক ডায়েরিতে লিপিবদ্ধ রাখবেন ।
পরিছন্নতা - ১০ শতাংশ - পোশাক পরিষ্কার - ( ৪ ) , নখ ও চুল কাটা ( ৪ ) , শরীর পরিষ্কার ( ২ ) পরিচ্ছন্নতা্র তথ্য প্রতিদিন সংরক্ষন করা হবে ।
ভালো ব্যবহার ( দৈনিক ভালো কাজ সমুহ ) - ১০ শতাংশ - প্রতিদিন সহপাঠিদের সাথে আচরণ , শিক্ষকদের সাথে আচরণ , অভিভাবকগনের ডায়েরী স্বাক্ষর এর তথ্য , ছুটি কালীন প্রতিবেদন জমা , অভিভাবক সভায় উপস্থিতি ইত্যাদি বিবেচনা করে এই নম্বর প্রদান করা হবে ।