হোম নতুন ভর্তি ফি তালিকা - ২৭ মাদরাসার নিয়মাবলী পরিচালনা পর্ষদ শিক্ষক মণ্ডলী শ্রেণি কার্যক্রম সি সি এ প্রোগ্রাম ইংলিশ ভার্সন বাংলা ভার্সন এবতেদায়ী হিফজ বিভাগ বালিকা শাখা গ্যালারী নোটিশ বোর্ড প্রশাসন
Riajul Quran English Version
A modern yet Islamic English-version educational program, designed through a blend of selected Cambridge learning approaches and educational materials with innovative teaching strategies. The program aims to develop students’ English communication skills, critical thinking, creativity, and academic excellence. Conducted in a caring and Islamic environment, it ensures the balanced development of students’ knowledge, character, and leadership qualities.
Main Subject : Quran & Arabic Language
Focus Curriculum : Cambridge
Language : English
Admission open : Play to Standard Three
Click for Fee & Costing Details
Know More ☎️WhatsApp
প্রাক প্রাথমিক বিভাগ — বাংলা ভার্সন
দেশ সেরা ইসলামী শিশু শিক্ষাবিদদের প্রনীত ও জাতীয় শিক্ষাক্রমের ( এবতেদায়ি - মাদরাসা বোর্ড ) এর ভিত্তিতে পরিচালিত একটি সমন্বিত বাংলা ভার্সন প্রাক - প্রাথমিক শিক্ষা কার্যক্রম, যা আধুনিক শিক্ষণ-পদ্ধতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয় , ভবিষ্যতের জন্য একাডেমিক ভিত্তি, ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ এবং ইসলামী শিক্ষার প্রতি ভালোবাসা তৈরী ও মানবিক মানসিকতা তৈরী করে ।
মুল পঠিত বিষয় : কুরআন ও আরবী ভাষা
সিলেবাস : মাদরাসা বোর্ড অনুসৃত জাতীয় শিক্ষা ক্রম
ব্যবহৃত ভাষা : বাংলা , আরবী ও ইংরেজি
ভর্তি শ্রেণি : প্লে - নার্সারি
ফি ও কোর্স সম্পর্কে জানতে ক্লিক করুন
আরো জানতে ☎️WhatsApp
জাতীয় মাদরাসা শিক্ষাক্রমের আলোকে পরিচালিত একটি ভারসাম্যপূর্ণ বাংলা - আরবি মাধ্যম শিক্ষা কার্যক্রম, যাতে জাতীয় একাডেমিক মানদণ্ডের সঙ্গে শতভাগ ইসলামী মূল্যবোধ, নৈতিক চরিত্র গঠন এবং একই সাথে আধুনিক শিক্ষণ-পদ্ধতির সমন্বয় করা হয়েছে । এই কার্যক্রম শিক্ষার্থীদের বাংলা - আরবী ভাষাগত দক্ষতা, আত্ম সমালোচনামূলক চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং শরীয়া ভিত্তিক জীবনদক্ষতা বিকাশে সহায়তা করে, যাতে তারা জ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
মুল পঠিত বিষয় : কুরআন , আরবী বাংলা , ইংরেজী ও গণিত সহ জাতীয় শিক্ষাক্রমের সকল বই ।
সিলেবাস : মাদরাসা বোর্ড অনুসৃত জাতীয় শিক্ষা ক্রম
ব্যবহৃত ভাষা : বাংলা , আরবী ও ইংরেজি
ভর্তি শ্রেণি : প্রথম - পঞ্চম শ্রেণি
ফি ও কোর্স সম্পর্কে জানতে ক্লিক করুন
আরো জানতে ☎️WhatsApp
দ্বীনদার মেহনতি উস্তাদ গন পরিচালিত একটি সুসংগঠিত ও ঐতিহ্যবাহী নিয়মতান্ত্রিক কুরআনিক শিক্ষা কার্যক্রম, যা নূরানী, নাজেরা ও হিফজ শিক্ষার উপর ভিত্তি করে পরিচালিত। এ কার্যক্রমে শুদ্ধ তিলাওয়াত, তাজবিদের দক্ষতা, নির্ভুল মুখস্থকরণ, নিয়মিত সবক ও আমুক্তার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। পাশাপাশি ইসলামী চরিত্র গঠন, আখলাকের বিকাশ এবং পবিত্র কুরআনের শিক্ষা ও মূল্যবোধের সাথে আজীবন সম্পর্ক স্থাপনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।
মুল পঠিত বিষয় : কুরআন ও ফিকাহ
সিলেবাস : হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সিলেবাস
ব্যবহৃত ভাষা : বাংলা , আরবী
ভর্তি শ্রেণি : নুরানী - নাজেরা - হিফজ
ফি ও কোর্স সম্পর্কে জানতে ক্লিক করুন
আরো জানতে ☎️WhatsApp
পবিত্র কুরআন মুখস্থকারী শিক্ষার্থীদের জন্য একটি শান্ত, মনোযোগী ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করতে বিশেষভাবে পরিচালিত স্বতন্ত্র হিফজ ক্যাম্পাস।
দেশের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদীস মুফতি মিজানুর রহমান কাসেমীর পরামর্শে ও তদারকিতে পরিচালিত ।
মেইন ক্যাম্পাসের সাথে লাগোয়া আলাদা ক্যাম্পাস
আবাসিক / অনাবাসিক সুবিধা এবং হিফজ বিভাগের জন্য পাঠ বান্ধব অধ্যয়ন সূচি ।
আরামদায়ক ও আধুনিক সুবিধা সহ অধ্যয়ন কক্ষ
নিয়মিত আধ্যাত্মিক দিকনির্দেশনা, শৃঙ্খলা এবং অনুপ্রেরণামূলক পরামর্শ প্রদান ।
স্বাস্থ্যসম্মত খাবার ও দৈনন্দিন যত্নের সুষ্ঠু ব্যবস্থাপনা
আমাদের স্বতন্ত্র হিফজ ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য এমন একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে, যেখানে তারা শুদ্ধ তিলাওয়াত, মজবুত হিফজ, উত্তম চরিত্র এবং ইসলামী মূল্যবোধের আলোকে আত্মিক ও নৈতিক বিকাশের সুযোগ লাভ করে।
মুল পঠিত বিষয় : কুরআন ও ফিকাহ
সিলেবাস : হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সিলেবাস
ব্যবহৃত ভাষা : বাংলা , আরবী
ভর্তি শ্রেণি : নুরানী - নাজেরা - হিফজ
ফি ও কোর্স সম্পর্কে জানতে ক্লিক করুন
আরো জানতে ☎️WhatsApp
ইসলামী শরিয়তের পর্দার নির্দেশনা মোতাবেক ছাত্রীদের স্বাচ্ছন্দ্য, গোপনীয়তা, নিরাপত্তা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সম্পূর্ণ পৃথক ও সুরক্ষিত ছাত্রী ক্যাম্পাস পরিচালিত হয়।
দেশের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদীস মুফতি মিজানুর রহমান কাসেমীর পরামর্শে ও তদারকিতে পরিচালিত ।
ছাত্রীদের জন্য পৃথক ভবন , আধুনিক শ্রেণিকক্ষ ও স্বতন্ত্র শিক্ষা পরিবেশ
মহিলা শিক্ষিকা ( হাফেজা , আলেমা ও সাধারণ বিষয়ের শিক্ষিকা ) এর তত্ত্বাবধানে পাঠ দান ।
নিরাপদ, সুশৃঙ্খল ও ইসলামী মূল্যবোধভিত্তিক ক্যাম্পাস
আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে সমান অংশগ্রহণের সুযোগ
নৈতিক মূল্যবোধ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং একাডেমিক উৎকর্ষতার উপর বিশেষ গুরুত্ব ।
আমাদের স্বতন্ত্র ছাত্রী ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য এমন একটি নিরাপদ ও অনুপ্রেরণামূলক পরিবেশ নিশ্চিত করে, যেখানে তারা ইসলামী আদর্শের আলোকে জ্ঞান, চরিত্র, দক্ষতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে পারে।
মুল পঠিত বিষয় : কুরআন ও ফিকাহ
সিলেবাস : হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সিলেবাস
ব্যবহৃত ভাষা : বাংলা , আরবী
ভর্তি শ্রেণি : নুরানী - নাজেরা - হিফজ
ফি ও কোর্স সম্পর্কে জানতে ক্লিক করুন
আরো জানতে ☎️WhatsApp
আমাদের দক্ষ, অভিজ্ঞ ও উচ্চ যোগ্যতাসম্পন্ন শিক্ষকবৃন্দ একাডেমিক উৎকর্ষতা, ইসলামী মূল্যবোধ এবং আধুনিক শিক্ষণ-দক্ষতার সমন্বয়ে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করেন।
স্ব স্ব বিষয়ে উচ্চ শিক্ষিত ও বিশেষ ভাবে শিশু শিক্ষায় প্রশিক্ষিত ।
ইসলামী মুল্যবোধে বিশ্বাসী , ব্যাক্তিগত জীবনে যথা সম্ভব ইসলামী আকীদায় চাল চাল চলনে অভ্যস্ত ।
বিজ্ঞান, আইসিটি (ICT) এবং আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষণ-পদ্ধতিতে প্রশিক্ষিত ।
বন্ধুত্বপূর্ণ, সহানুভূতিশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠ অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে পারদর্শী ।
জ্ঞানের পাশাপাশি ছাত্র ছাত্রীদের সুন্দর চরিত্র ও নৈতিক মূল্যবোধ গঠনে আন্তরিক ভাবে নিবেদিত ।
আমাদের শিক্ষকবৃন্দ কেবল পাঠদানই করেন না; বরং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করেন।
রিয়াজুল কুরআন মডেল মাদরাসা অভিজ্ঞ ও দূরদর্শী পরিচালকদের একটি দক্ষ পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। শিক্ষা নেতৃত্ব, প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁদের সমৃদ্ধ অভিজ্ঞতা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
• একাডেমিক মান ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণ ও উন্নয়ন
• শিক্ষার্থীদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা নিশ্চিতকরণ
• আধুনিক ও যুগোপযোগী শিক্ষানীতি ও কৌশল প্রণয়ন
• শিক্ষাক্রমের সঠিক বাস্তবায়ন ও ক্যাম্পাস ব্যবস্থাপনা তদারকি
• ভবিষ্যৎ-প্রস্তুত ইসলামী শিক্ষার পরিবেশ গড়ে তোলা
• শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন
পরিচালনা পর্ষদের লক্ষ্য হলো এমন একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, ইসলামী মূল্যবোধ এবং উত্তম চরিত্রের সমন্বয়ে ভবিষ্যতের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
রিয়াজুল কুরআন মডেল মাদরাসার হালনাগাদ কারিকুলাম শিক্ষার্থীদের আধুনিক পেশাজীবন এবং দায়িত্বশীল ইসলামী জীবনযাপনের জন্য সমানভাবে প্রস্তুত করে।
কার্যক্রমসমূহের মধ্যে রয়েছে:
ইসলামী শরিয়ার ব্যবহার ভিত্তিক একজন ছাত্রের দৈনন্দিন পাঠ পরিকল্পনা এবং সিলেবাসে এর বাস্তব প্রয়োগ ।
যুগোপযোগী ও বাস্তব জীবনে প্রায়োগিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর মৌলিক ধারণা ও নৈতিক ব্যবহার ।
রোবোটিক্স ও ব্যবহারিক STEM শিক্ষা , উন্নত আইসিটি (ICT) ও ডিজিটাল সক্ষমতা
যোগাযোগ দক্ষতা ও নেতৃত্ব বিকাশ
সাংস্কৃতিক কার্যক্রম ও সৃজনশীল শিল্পচর্চা
বাস্তব জীবনে প্রয়োগযোগ্য ইসলামী নৈতিক শিক্ষা
প্রকল্পভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রম
ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা, জ্ঞানভিত্তিক সমাজে নেতৃত্ব প্রদান এবং ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলাই এই কারিকুলামের মূল লক্ষ্য।
রিয়াজুল কুরআন মডেল মাদরাসা শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে, যেখানে নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য, প্রযুক্তি এবং ইসলামী মূল্যবোধের সমন্বয় ঘটেছে।
• শীতাতপ নিয়ন্ত্রিত (এয়ার-কন্ডিশন্ড) স্মার্ট শ্রেণিকক্ষ
• প্রশস্ত ও শিক্ষাবান্ধব পাঠদান পরিবেশ
• অভিভাবকদের জন্য আরামদায়ক অপেক্ষমাণ লাউঞ্জ
• অনলাইন ভর্তি ও ফি পরিশোধ ব্যবস্থা
• স্বাস্থ্যসম্মত ক্যান্টিন ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা
• বিশুদ্ধ পানীয় জলের সুবিধা
• খেলার মাঠ ও ক্রীড়া কার্যক্রমের সুযোগ
• জুনিয়র শিক্ষার্থীদের জন্য বিশেষ কিডস জোন
• বিনামূল্যে Wi-Fi সমৃদ্ধ শিক্ষণ এলাকা
• নিরাপদ ও তত্ত্বাবধানাধীন আবাসিক ব্যবস্থা
• নিজস্ব পরিবহন সেবা ও পর্যবেক্ষণ ব্যবস্থা
• আধুনিক লাইব্রেরি ও সমৃদ্ধ শিক্ষাসামগ্রী
• সিসিটিভি পর্যবেক্ষণ ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা
• নিয়মিত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনা
একটি নিরাপদ, প্রযুক্তিনির্ভর এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশে মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করি।
• আধুনিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সুষম সমন্বয়
• নিরাপদ, সুরক্ষিত ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ
• আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা
• নৈতিকতা, আদর্শ ও চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব
• স্বচ্ছ অনলাইন ব্যবস্থাপনা ও অভিভাবকদের সঙ্গে কার্যকর যোগাযোগ
• পৃথক ছাত্রী ক্যাম্পাস ও স্বতন্ত্র হিফজ ক্যাম্পাস
• আবাসিক ও ডে-কেয়ার সুবিধা
• অভিজ্ঞ শিক্ষকবৃন্দ ও দক্ষ নেতৃত্ব
• এক ছাদের নিচে সমন্বিত ও আধুনিক ক্যাম্পাস সুবিধাসমূহ
রিয়াজুল কুরআন মডেল মাদরাসা এমন শিক্ষার্থী গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা জ্ঞানসমৃদ্ধ, আত্মবিশ্বাসী, নৈতিক চরিত্রে বলীয়ান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা দীন ও দুনিয়া—উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারে এবং সমাজ ও জাতির জন্য কল্যাণকর ভূমিকা পালন করতে সক্ষম হয়।