Franz Kafka is one of the most influential writers of 20th century's world literature. No other writer has been so studied as kafka since William Shakespeare. The great thing about Kafka's writings is that they convey all kinds of situations and feelings, but they don't say anything definitely. Kafka's literature includes 9 complete stories; About 40 complete compositions; 3 unfinished novels and some diaries, letters and notebooks.
Kafka was a German writer whose name has become an adjective in the whole world. It is called “Kafkaesque”. Kafkaesque means a nightmarish reality, where people are lonely, bewildered, isolated; confusing frightening situations; anarchic feelings; A world of fantasy characterized by nightmares. Such as we can say - A Kafkaesque judiciary system.
It is said that Kafka was himself imprisoned in his own literary web. He was oppressed by an abusive father and a bureaucratic job. His writings reflect his own life. For example, George, the character in the play, is crass, tormented, self-loathing. People find this negative nature of Kafka's writing depressing and researchers call this view the "Kafka-myth".
Kafka was born on July 3, 1883 in Prague, the capital of the Czech Republic. Her father, Herman Kafka and mother, Yuli Kafka ran a small shop. Kafka was the eldest of six siblings. He studied law at university and received his doctorate. He worked in an insurance company. In 1917, he got to know that he had tuberculosis. Towards the end of his life he visited several clinics and health complexes and finally died in a sanatorium near Vienna at the age of 40 years and 11 months; in 3 June 1924.
See the bengali translation here :
ফ্রানজ কাফকা হলেন বিংশ শতাব্দীর বিশ্বসাহিত্যের সবথেকে প্রভাবশালী লেখক। উইলিয়াম শেক্সপিয়ারের পরে আর কোন লেখককে নিয়ে এতো গবেষণা হয়নি; যা কাফকাকে নিয়ে হয়েছে। কাফকার লেখার মহত্ব হল- এগুলো সব ধরণের পরিস্থিতি ও অনুভূতি তুলে ধরে, কিন্তু নিশ্চিত করে কিছু বলে না। কাফকার সাহিত্যের মধ্যে রয়েছে ৯ টি পূর্ণাঙ্গ গল্প; ৪০ টির মতো পূর্ণাঙ্গ রচনা; ৩ টি অসমাপ্ত উপন্যাস এবং কিছু ডায়েরি, চিঠি ও নোটবুক।
কাফকা ছিলেন চেক পাসপোর্টধারী জার্মান লেখক; যার নাম পুরো বিশ্বে একটা বিশেষণ হয়ে দাড়িয়েছে। যাকে বলা হয় “কাফকায়েস্ক”। কাফকায়েস্ক বলতে যা বোঝায় তা হল- দুঃস্বপ্নময় বাস্তবতা, যেখানে মানুষ নিঃসঙ্গ, হতবুদ্ধি, বিচ্ছিন্ন; বিভ্রান্তিকর ভীতিময় পরিস্থিতি; নৈরাজ্যময় অনুভূতি; দুঃস্বপ্নের লক্ষণাক্রান্ত কাল্পনিক পৃথিবী। যেমন বলা যায়- কাফকায়েস্ক বিচারব্যবস্থা।
বলা হয়, কাফকা তার নিজের সাহিত্যের জালে নিজেই বন্দী ছিলেন। তিনি ছিলেন অত্যাচারী এক পিতার কবলে এবং আমলাতান্ত্রিক এক চাকরী দ্বারা নিষ্পেশিত। তার লেখায় তার নিজের জীবনের চিত্র অনেকটাই ফুটে ওঠে। যেমন- আমার নাটকের চরিত্র জর্জ খ্যাপাটে ধরণের, যন্ত্রণাপীড়িত, আত্মোবিশ্বাহীন, তার নিজের প্রতি নিজেরই ঘৃণা হয়। কাফকার লেখার এই নেতিবাচক প্রকৃতিকে মানুষ হতাশাজনকভাবে দেখে; এই দৃষ্টিভঙ্গিকে গবেষকগণ বলেছেন “কাফকা-মিথ”।
কাফকার জন্ম ১৮৮৩ সালের ৩ জুলাই চেক রিপাব্লিকের রাজধানী প্রাগে। তার বাবা হারমান কাফকা এবং মা ইয়ুলি কাফকা একটা ছোট দোকান চালাতেন। ছয় ভাইবোনের মধ্যে কাফকা ছিলেন সবথেকে বড়। তিনি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেন এবং ডক্টরেট লাভ করেন। তিনি বীমা কোম্পানীতে কাজ করতেন। ১৯১৭ সালের আগস্টে তাঁর যক্ষ্মা রোগ ধরা পড়ে। জীবনের শেষদিকে তিনি বেশ কয়েকটি ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে অবশেষে ভিয়েনার কাছের এক স্যানাটোরিয়ামে ৪০ বছর ১১ মাস বয়সে মারা যান; ১৯২৪ সালের ৩ জুন।