NDBC REGISTRATION BATCH-2022
বিশ্ব প্রতিনিয়ত এগিয়ে চলেছে। প্রতিযোগিতার পাশাপাশি বাড়ছে নতুন প্রতিভা। এক্ষেত্রে তরুণ প্রজন্ম প্রতিনিয়ত এগিয়ে চলেছে। শুধুমাত্র পড়াশোনার বেড়াজালে আবদ্ধ না থেকে সময় এসেছে এর পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করার। তবেই শিক্ষার্থীদের কর্মক্ষমতা, দক্ষতা ও প্রতিভার বিকাশ ঘটবে।
সহশিক্ষা কার্যক্রমের অন্যতম উদাহরণ হলো ক্লাব কার্যক্রম। নটরডেম কলেজে সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে ২৩টি ক্লাব যার মধ্যে অন্যতম হলো “নটর ডেম বিজনেস ক্লাব”। এটি বাংলাদেশে বিজনেস ক্লাবের পথপ্রদর্শক। এ ক্লাবটি প্রতিনিয়ত উল্লেখযোগ্য শিক্ষার্থী ও সদস্যদের মানবিক গুণাবলি ও নানা কর্মদক্ষতা বিকাশে কাজ করছে প্রতিনিয়ত। তার সুফল তারা তাদের কাজের মাধ্যমে নিয়মিত দেখিয়ে চলেছে।
আশা করি, প্রতিবছর ক্লাবটি এমনভাবে তাদের মেধা ও দক্ষতার উজ্জ্বল কৃতিত্ব সকলের সামনে সগৌরবে তুলে ধরতে সক্ষম হবে। ক্লাবটি যেভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থপন করে যাচ্ছে আশা করি আগামীতে দক্ষতা ও সফলতার সাথে আরো এগিয়ে যাবে।
-ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সি.এস.সি., অধ্যক্ষ, নটর ডেম কলেজ ঢাকা