NDBC REGISTRATION BATCH-2022
একজন মানুষ কখনো দক্ষ হয়ে জন্মায় না, দক্ষ তাকে নিজেকে হয়ে উঠতে হয়। চারপাশের পরিবেশের প্রভাবে সে নিজেকে গড়ে তোলে। "নটরডেম বিজনেস ক্লাব" এমন একটি পরিবেশ যা তরুণদের দক্ষতার বৃদ্ধি ঘতিয়ে উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
গৌরবের সাথে পরিচালিত ক্লাবটি বাংলাদেশে বিজনেস ক্লাবের পথ প্রদর্শক। ৪৭টি বছর ধরে এ ক্লাবটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা ধৈর্য ধারন, নিয়মানুবর্তিতা, ভ্রাতৃত্বসহ নানা গুণ শিখেছে যা পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে ব্যাপক কাজে আসবে। এছাড়াও কিভাবে বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম মানুষের সাথে মিশতে হয় তাও এই ক্লাবই আমাদের শেখায়। "নটরডেম বিজনেস ক্লাব" কর্তৃক নানা কর্মসূচি প্রতিবছর আয়োজিত হয় যার মধ্যে অন্তর্ভুক্ত হলো বিভিন্ন কর্মশালা, ফেস্ট, ইন্ট্রা ফেস্ট, শিক্ষা সফর ইত্যাদি। এগুলোতে অংশগ্রহণ তাদের জ্ঞান বিকাশের পাশাপাশি তাদের মনোবলকেও বৃদ্ধি করে। এই সহশিক্ষা কার্যক্রমে নিজের কাজ নিজে করার মাধ্যমে পরনির্ভরশীলতা দূর হয় এবং বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে পারার ফলে ব্যাবস্থাপনা দক্ষতার বিকাশ ঘটে। এছাড়াও তারা নতুন কিছু বের করার চেস্টা করে যা তারা ক্লাব হতেই শিখে।
"Bigger & Better" এই প্রত্যাশায় "নটরডেম বিজনেস ক্লাব" প্রতিনিয়ত কাজ করে যাবে এবং ভবিষ্যতে আগত নবীনদের সৃজনশীলতার সমৃদ্ধি ঘটিয়ে ভবিষ্যত নেতা হিসাবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে।
-এম এ এফ আকিব সাবুর, সভাপতি (২০১৯-২০), নটরডেম বিজনেস ক্লাব