NDBC REGISTRATION BATCH-2022
ব্যবসায় যেকোনো দেশেই অর্থনীতির মূল চালিকা শক্তি। উন্নত দেশের পর্যায়ে পৌঁছাতে হলে ব্যবসায় তথা শিল্প বাণিজ্যের অগ্রগতির বিকল্প নেই। তরুণ সমাজে কর্মক্ষেত্রে যা যা মানবিক গুনাবলি ও দক্ষতা প্রয়োজন সব তারা "নটরডেম বিজনেস ক্লাব" থেকে শিখতে পারছে।
শিক্ষার্থীদেরকে দক্ষ ও বিকশিত করে তুলতে "নটরডেম বিজনেস ক্লাব" সারা বছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে, ক্লাবের সদস্যরা সেসব কর্মসূচিতে কেবল অংশগ্রহণই নয় আয়োজন ও করে থাকে। ফলে তাদের ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি পায় আরো বৃদ্ধি পায় যোগাযোগ দক্ষতা। বর্তমান যুগ হলো প্রতিযোগিতার যুগ। শুধু মাত্র লেখাপড়াই নয়, সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে থাকতে হবে আর এক্ষেত্রে "নটরডেম বিজনেস ক্লাব" এর সদস্যরা তাদের সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবছর ক্লাব কর্তৃক ফেস্ট আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আর এ ফেস্টকে সফল করে তুলতে ছাত্ররা কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার অনুসরণ করে।
নটরডেম বিজনেস ক্লাবের সদস্যরা শুধু ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন স্কুল কলেজ কর্তৃক আয়জিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা বিজয়ী হয়ে কলেজের সুনাম বয়ে আনে।
তরুণ প্রজন্মেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নেতৃত্বদানে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে "নটরডেম বিজনেস ক্লাব" যে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
-মিসেস ফারজানা হোসেন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, নটর ডেম কলেজ ঢাকা