আমাদের চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন বহু মানুষ আসে এবং তাদের অনেকেরই একরকম প্রশ্ন থাকে। এই FAQ পৃষ্ঠায় আমরা সেইসব সাধারণ ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সংক্ষেপে ও স্পষ্টভাবে তুলে ধরছি:
১. কমিউনিটি প্যারামেডিক কে?
কমিউনিটি প্যারামেডিক হল এমন একজন স্বাস্থ্যসেবক যিনি স্থানীয় পর্যায়ে সাধারণ রোগের চিকিৎসা, প্রাথমিক সেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রেফার করার কাজ করেন।
২. আপনি কী ধরনের চিকিৎসা দেন?
আমি মূলত সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়া, শিশুদের সাধারণ অসুস্থতা, প্রাথমিক ব্যথা-বেদনা, ড্রেসিং, ইনজেকশন, ব্লাড প্রেশার ও সুগার চেকআপ, প্রাথমিক পরামর্শ ইত্যাদি সেবা দিয়ে থাকি।
৩. আপনার সেবা নিতে কীভাবে যোগাযোগ করবো?
Contact পৃষ্ঠায় মোবাইল নম্বর, WhatsApp, ফেসবুক লিংক ও লোকেশন ম্যাপ দেওয়া আছে। আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।
৪. আপনি কী ওষুধ লিখে দেন?
হ্যাঁ, তবে তা শুধুমাত্র সাধারণ রোগের জন্য। জটিল ক্ষেত্রে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়।
৫. শিশুদের ওষুধ কীভাবে দিবো?
এই পৃষ্ঠায় ওষুধের সময়, ডোজ, খাবারের সাথে সম্পর্কসহ একটি ভিডিও ও চার্ট দেওয়া থাকবে।
৬. আপনি সাইটে স্বাস্থ্য তথ্য দেন কেন?
কারণ আমি চাই প্রতিটি মানুষ নিজের ও পরিবারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোক। যাতে তারা অপ্রয়োজনে ভুল চিকিৎসা না নেয়, অ্যান্টিবায়োটিক অপব্যবহার না করে।
এই পৃষ্ঠাটি রোগীদের দুশ্চিন্তা কমাবে এবং সাইটে এসে তারা সহজে তাদের প্রশ্নের উত্তর পাবে।