হাট-হাটুরে পরিবার তাদের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, উদ্যোক্তা-দের পণ্য সহজেই খুঁজে পাওয়া ও সঠিক সময়ে পণ্য সম্পর্কে সঠিক তথ্য সম্পর্কে আপডেট থাকার জন্য তিনটি প্রাইভেট গ্রুপের ব্যবস্থা করেছে।
হাত-হাতুরে পেজে যেসব আপডেট যাচ্ছে সেসব আপডেটের অনুরূপ পোষ্ট এই গ্রুপ গুলোতেও পোষ্ট করা হবে বিভাগ ও পণ্যের ধরন/ ক্যাটাগরি অনুযায়ী।
একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আশা করি এই গ্রুপ গুলোতে সংযুক্ত হয়ে আমাদের পাশে থাকবেন ও উদ্যোগটির প্রচার ও প্রসার ঘটিয়ে ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা কামনা করি।
‘হাট-হাটুরে’ লাইফ স্টাইল
হাট-হাটুরে লাইফ স্টাইল একটি গ্রুপ যেখানে হাট-হাটুরে পরিবারের লাইফ স্টাইল বিষয়ক পণ্য সামগ্রী সংগ্রহ, ক্রয়, বিক্রয়, প্রচার, প্রসার, এমন সকল বিষয়ে ক্রেতা ও বিক্রেতারা সরাসরি সুবিধা পাবেন।
গ্রুপ লিঙ্ক- https://www.facebook.com/groups/551138809106495/about/
‘হাট-হাটুরে’ বাজার সদাই
‘হাট-হাটুরে’ বাজার সদাই একটি গ্রুপ যেখানে হাট-হাটুরে পরিবারের দৈনিক বাজার সদাই, ঘরের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, রান্না ও খাবার, ইত্যাদি সামগ্রী সংগ্রহ, ক্রয়, বিক্রয়, প্রচার, প্রসার, এমন সকল বিষয়ে ক্রেতা ও বিক্রেতারা সরাসরি সুবিধা পাবেন।
গ্রুপ লিঙ্ক- https://www.facebook.com/groups/2632936053610228/about/
‘হাট-হাটুরে’ গৃহসজ্জা
‘হাট-হাটুরে’ গৃহসজ্জা একটি গ্রুপ যেখানে হাট-হাটুরে পরিবারের উদ্যোগে সংগ্রহ ও তৈরি করা বিভিন্ন প্রকার আসবাবপত্র, গৃহসজ্জা সামগ্রী ক্রয়, বিক্রয়, প্রচার, প্রসার, এমন সকল বিষয়ে ক্রেতা ও বিক্রেতারা সরাসরি সুবিধা পাবেন।
গ্রুপ লিঙ্ক- https://www.facebook.com/groups/1138275086528469/about/
‘হাট-হাটুরে’ খাবার দাবার
‘হাট-হাটুরে’ খাবার দাবার একটি গ্রুপ যেখানে হাট-হাটুরে পরিবারের উদ্যোগে সংগ্রহ ও তৈরি করা বিভিন্ন প্রকার খাবার-পানীয়, বিভিন্ন এলাকার প্রসিদ্ধ খাবার, গৃহিণীদের নিজের হাতে তৈরি খাবার, প্রত্যন্ত অঞ্চলের প্রস্তুত করা খাবার, অরগানিক খাবার, আন্তর্জাতিক বিভিন্ন দেশীয় খাবার, অনলাইন খাবারের অর্ডার ইত্যাদি এমন সকল বিষয়ে ক্রেতা ও বিক্রেতারা সরাসরি সুবিধা পাবেন।
গ্রুপ লিঙ্ক- https://www.facebook.com/groups/1187505324931325/about/
'হাট-হাটুরে' একটি ঘরোয়া ভাবে পরিচালিত অনলাইন ভিত্তিক দোকান। হাট-হাটুরের সদস্যরা বিভিন্ন কাজে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তারা তাদের কাজের ফাঁকে সেখানকার বিভিন্ন স্থানে প্রসিদ্ধ পণ্য খুঁজে বের করেন এবং সেখানকার সুপরিচিত কৃষক ও প্রস্তুতকারকদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আড্ডা দেন, গল্প করেন, তাদের জীবন ও জীবিকার গল্প সংগ্রহ করেন। ফিরে আসার সময় তাদের উৎপাদিত পণ্য থেকে দু চারটা করে সাথে সংগ্রহ করে নিয়ে আসেন।
এই পণ্যগুলো আমরা আমাদের সংগ্রহে রাখি, আপনাদের মাঝে ছড়িয়ে দেই প্রদর্শন করি এবং বিদেশের বন্ধুদের সহযোগিতায় সেখানে স্থানীয় কিছু বাজারে সরবরাহ করি।
তাছাড়া আমাদের পছন্দের সকল সংগ্রহ আমরা এই অনলাইন মাধ্যমে প্রচার করি এবং আপনাদের কাছে বিক্রয় করি।
অন্যদিকে, আপনাদের চাহিদার পণ্য আপনাদের কাছে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করি। পণ্যটির গুন ও মান পর্যবেক্ষণ করে, সংগ্রহ করে আপনার কাছে পৌঁছে দেই।
'হাট-হাটুরে' একটি ঘরোয়া ভাবে পরিচালিত অনলাইন ভিত্তিক দোকান।
দেশের বিভিন্ন স্থান থেকে আপনার চাহিদা অনুসারে পণ্য ও সেবা সংগ্রহ করে আপনার কাছে পৌঁছে দেই।
আমাদের সম্পর্কে জানুন
'হাত-হাটুরে' একটি ঘরোয়া ভাবে পরিচালিত অনলাইন ভিত্তিক দোকান। হাট-হাটুরের সদস্যরা বিভিন্ন কাজে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তারা তাদের কাজের ফাঁকে সেখানকার বিভিন্ন স্থানে প্রসিদ্ধ পণ্য খুঁজে বের করেন এবং সেখানকার সুপরিচিত কৃষক ও প্রস্তুতকারকদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আড্ডা দেন, গল্প করেন, তাদের জীবন ও জীবিকার গল্প সংগ্রহ করেন। ফিরে আসার সময় তাদের উৎপাদিত পণ্য থেকে দু চারটা করে সাথে সংগ্রহ করে নিয়ে আসেন।
এই পণ্যগুলো আমরা আমাদের সংগ্রহে রাখি, আপনাদের মাঝে ছড়িয়ে দেই প্রদর্শন করি এবং বিদেশের বন্ধুদের সহযোগিতায় সেখানকার স্থানীয় কিছু বাজারে সরবরাহ করি।
তাছাড়া আমাদের পছন্দের সকল সংগ্রহ আমরা এই অনলাইন মাধ্যমে প্রচার করি এবং আপনাদের কাছে বিক্রয় করি।
অন্যদিকে, আপনাদের চাহিদার পণ্য আপনাদের কাছে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করি। পণ্যটির গুন ও মান পর্যবেক্ষণ করে, সংগ্রহ করে আপনার কাছে পৌঁছে দেই।
আমাদের এই উদ্যোগটি তিনটি বিশেষ গোত্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে।
আমরা হাট-হাটুরে দল
আমরা আমাদের প্রযুক্তি দক্ষতা, বিপণন দক্ষতা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে উৎপাদনকারী জনগোষ্ঠীর উৎপাদিত পণ্য সংগ্রহ, প্রচার ও বিপণন করছি। এভাবে আমরা আমাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছি এবং অর্থনৈতিক চাহিদা পুরন করছি।
উৎপাদক ও প্রান্তিক জনগোষ্ঠী
প্রান্তিক, মফঃস্বল ও দেশের অনুন্নত যোগাযোগের স্থানগুলো থেকে একদল মেধাবী, দক্ষ, পরিশ্রমী উৎপাদকদের খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ করছি। প্রযুক্তিনির্ভর পৃথিবীতে তাদের হাতে বানানো পণ্যগুলোকে সংগ্রহ করছি, সেগুলো বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশ তথা বিদেশেও প্রচার করছি এবং চাহিদা অনুসারে ভোক্তার কাছে পণ্যটি পৌঁছে দিয়ে উৎপাদকের অর্থনৈতিক অভাব পুরনে সহযোগিতা করছি। অন্যদিকে, উৎপাদকের অক্লান্ত পরিশ্রম ও জীবন জীবিকার জীবনের গল্প আপনাদের মাঝে উপস্থাপন করছি। আমরা চেষ্টা করছি কৃষকের কাছ থেকে সরাসরি পণ্যটি আপনার ঘরে পৌঁছে দিয়ে কৃষক/ প্রান্তিক অঞ্চলের উৎপাদকের মুখে হাসি ফোটাতে।
ভোক্তা জনগোষ্ঠী
ব্যস্ত জীবন সকলের। এমন অবস্থায় ভোক্তাদের আগ্রহ ও ইচ্ছা থাকলেও তারা একটি শখের জিনিস, মান সম্মত জিনিস, সস্তা দামে কিনতে পারছেন না। দেশীয়, প্রাকৃতিক, হস্ত/কুটির/লোকশিল্প পণ্য উৎপাদনকারী জনগোষ্ঠীর কাছে থেকে সরাসরি একটি পণ্য ভোক্তার নিজের হাতে সংগ্রহ করতে পারার সুখ-শান্তি কেবল একজন ভোক্তাই বুঝবেন। আমরা 'হাত-হাটুরে' দল দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কাজে চলাফেরার ফাঁকে দরিদ্র, প্রান্তিক, দক্ষ, মেধাবী, কর্মঠ, সৎ, উদ্যমী কিছু ক্ষুদ্র ও মাঝারি মাপের কুটির শিল্প উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের তালিকা তৈরি করি এবং তার সাথে সাথে তাদের উৎপাদিত পণ্যের ছবি এবং উৎপাদকের জীবন ও জীবিকার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমাদের ভার্চুয়াল ও অনলাইন মাধ্যম গুলোতে। আপনারা সেগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করেন, তারপর আমরা সেই অনুযায়ী আপনাদের কাছে পণ্যটি পৌঁছে দেই। এখানে উৎপাদকের খরচের সাথে আমাদের পারিশ্রমিক ও পরিবহন খরচের একটা অংশ যোগ করে আমরা পণ্যটির মূল্য নির্ধারণ করি। আমাদের সংগ্রহ করা পণ্যগুলোর বেশিরভাগ পণ্যই হাতে তৈরি করা। কোন মেশিনের সংস্পর্শ না থাকায় পণ্যগুলোর মান খুব সূক্ষ্মভাবে যাচাই বাছাই ও মান নিয়ন্ত্রণ করার সুযোগ খুব অল্প থাকে উৎপাদক ও আমাদের হাতে। তবে আপনাকে বাছাইকৃত উৎকৃষ্ট মানের পণ্যটি সরবরাহ করার আপ্রাণ চেষ্টা আমরা করে থাকি সর্বদা।