Sadaqah -Foundation একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণতা মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এটি ২০২২ সালে পথ চলা শুরু করে। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর সুন্নাহ  অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার ও পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন করার সর্বোচ্চ চেষ্টা করছে । সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং পরিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার সাদাকার অন্যতম লক্ষ্য। সালফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।   

                                                                                                                              শিক্ষা  সেবা দা‘ওয়াহ ।