আপনার যাকাত, কারো আশার আলো
একটি ছোট্ট দান, একটি নতুন সম্ভাবনা। আপনার যাকাত হতে পারে কারো শিক্ষা, চিকিৎসা বা জীবনের নতুন পথচলার সুযোগ। আজই আপনার যাকাতের মাধ্যমে একটি জীবন স্পর্শ করুন...
নির্দিষ্ট খাতে দান ও সাধারণ তহবিল ব্যবস্থাপনা
Sadaqah-Foundation-এ দান করার ক্ষেত্রে, আপনি যদি সুনির্দিষ্ট কোনো খাতে দান করেন, তবে সেই অর্থ নির্ধারিত খাতেই ব্যয় করা হবে। অন্যদিকে, সাধারণ তহবিলের অর্থ ফাউন্ডেশন পরিচালিত সকল কল্যাণমূলক কার্যক্রমে ব্যবহার করা হয়। এছাড়া, এই তহবিলের মাধ্যমে দীনি শিক্ষা, মানব সেবা এবং দাওয়াহমূলক যাবতীয় কার্যক্রমও পরিচালনা করা হয়...
সবার জন্য কুরবানী’ – Sadaqah-Foundation ঈদের দিনও অনেক পরিবার গোশতের স্বাদ পায় না—এই কষ্টের কথাই আমাদের নাড়া দেয়। তাই Sadaqah-Foundation প্রতিবছর “সবার জন্য কুরবানী” উদ্যোগের মাধ্যমে কুরবানির আনন্দ ও গোশত পৌঁছে দেয় সেই সব প্রান্তিক মানুষের ঘরে, যাদের জন্য ঈদ মানেই শুধু প্রতীক্ষা....
সাদাকাহ-ফাউন্ডেশন রামাদ্বান মাসে অভাবী সিয়াম পালনকারীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করে, যাতে তারা নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন। আমরা বিশ্বাস করি, এই পবিত্র মাসে একটু সহানুভূতির হাত বাড়ালে, তারা শুধু শারীরিকভাবেই নয়, মন এবং আত্মায়ও শান্তি অনুভব করতে পারেন। আমাদের ছোট্ট এই প্রয়াস, তাদের জীবনে আল্লাহর রহমত ও ভালোবাসা পৌঁছানোর এক পথ।
শীত অনেকের কাছে আনন্দের সময়, কিন্তু দেশের বহু দারিদ্র্যপীড়িত মানুষের জন্য এটি চরম কষ্টের কারণ।
এই বাস্তবতা উপলব্ধি করে Sadaqah- Foundation এ বছর প্রথমবারের মতো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। আমাদের উদ্দেশ্য—শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এই কঠিন সময়ে একটু উষ্ণতা দেওয়া।
মাত্র 55০ টাকার সহযোগিতায় একটি শীতবস্ত্র প্যাকেজ (কম্বল + শীতের টুপি) প্রদান করে আপনি একজন মানুষকে এই শীতে উষ্ণতা ও ভালোবাসা উপহার দিতে পারেন।
শুরুটা হোক আপনার সঙ্গেই। আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই।