খাদ্য ও চিকিৎসা সহায়তা
খাদ্য ও চিকিৎসা সহায়তা
সেবা,
সচ্ছলদের সহযোগিতায় ২০২৩–২০২৬ সাল পর্যন্ত মোট ৩টি ছাগল ও ২টি গরু কুরবানী করে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে।
বন্যায় ত্রাণ বিতরণ
প্রতিষ্ঠালগ্ন থেকে বন্যা-কবলিত বিভিন্ন জেলায় ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে Sadaqah-Foundation। এই প্রকল্পের আওতায় খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমও পরিচালিত হয়েছে।
বিগত কয়েক বছরে মোট ৯০টি রোযাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দারিদ্র্যপীড়িত ও অসহায় পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় খাদ্য সহায়তা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা প্রদান করা হয়েছে, যাতে তারা মানবিক জীবনের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারে।
অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করে তুলতে Sadaqah-Foundation ভবিষ্যতে আয়বর্ধক ও কর্মসংস্থানমূলক প্রকল্প চালুর পরিকল্পনা করছে, ইনশাআল্লাহ—যাতে সুবিধাবঞ্চিত মানুষ দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে পারে।