নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কার্যাবলী সম্পাদন করে, সালাতকে প্রতিষ্ঠিত রাখে ও যাকাত প্রদান করে, তাদের জন্য তাদের রবের নিকট পুরষ্কার রয়েছে; এবং তাদের কোনো আশংকা নেই এবং তারা দুঃখিত হবেনা।
সূরা -আল- বাকারা
যারা রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে তাদের রবের নিকট তাদের পুরস্কার রয়েছে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবেনা।
এবং যারা আল্লাহর সন্তুষ্টি সাধন ও স্বীয় জীবনের প্রতিষ্ঠার জন্য ধন সম্পদ ব্যয় করে তাদের উপমা - যেমন উর্বর ভূভাগে অবস্থিত একটি উদ্যান, তাতে প্রবল বৃষ্টিধারা পতিত হয়, ফলে সেই উদ্যান দ্বিগুণ খাদ্যশস্য দান করে; কিন্তু যদি তাতে বৃষ্টিপাত না হয় তাহলে শিশিরই যথেষ্ট এবং তোমরা যা করছ আল্লাহ তা প্রত্যক্ষকারী।
সূরা -আল- বাকারা
আল্লাহই হচ্ছেন মু’মিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে যান; আর যারা অবিশ্বাস করেছে তাগুত তাদের পৃষ্ঠপোষক, সে তাদেরকে আলো হতে অন্ধকারের দিকে নিয়ে যায়, তারাই জাহান্নামের অধিবাসী, ওখানে তারা চিরকাল অবস্থান করবে।
সূরা -আল- বাকারা
নিয়মিত অনুদান ফাউন্ডেশনকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। নিয়মিত দানের অর্থেই মূলত সকল কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়। নিয়মিত দানের জন্য কোনো অংক নির্দিষ্ট নেই, যে কোনো পরিমাণ দান করা যায়। আর যে কোনো ভালো কাজ অনিয়মিতভাবে বেশি করার চেয়ে নিয়মিতভাবে অল্প করা উত্তম।
Sadaqah Foundation মানবতার শিক্ষক, শান্তি ও কল্যাণের পথপ্রদর্শক মহানবী মুহাম্মদ ﷺ-এর আদর্শ ও জীবনাদর্শ অনুসরণ করে আর্তমানবতার সেবায় নিবেদিত। মানবসেবা, নৈতিকতা ও ইসলামি মূল্যবোধের আলোকে একটি আদর্শ, কল্যাণমুখী ও মানবিক সমাজ গঠনে আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।