জয়ের সুযোগের জন্য এখনই আপনার তথ্য লিখুন।
একটি কোম্পানি প্রোফাইল হলো আপনার ব্যবসার পরিচিতির প্রতিচ্ছবি,
যা কোম্পানির লক্ষ্য, সেবা, এবং বিশেষত্বগুলোকে গ্রাহকদের কাছে তুলে ধরে।একটি ভালো কোম্পানি প্রোফাইল আপনার ব্র্যান্ডকে আলাদা করে তুলে ধরে, বিশ্বস্ততা বাড়ায়, এবং আপনাকে প্রতিযোগিতার শীর্ষে নিয়ে যেতে সাহায্য করে।
ইনভেস্টর, বর্তমান এবং নতুন কাস্টমার, ব্যাংক, আপনার কোম্পানি প্রোফাইল দেখবে বিভিন্ন প্রয়োজনে। যা প্রতিযোগিতার এই ভিড়ে আপনার কোম্পানিকে আলাদা ভাবে উপস্থাপন করবে।
কোম্পানী প্রোফাইল কেনো লাগে?
১. কোনো চুক্তি সম্পাদনা কিংবা কোনো সংস্থার সাথে পার্টনারশীপ ব্যবসা করতে চাইলে কোম্পানী প্রোফাইল প্রয়োজন হয়।
২. আপনার পণ্য বা সার্ভিস সম্বন্ধে সাধারণ ক্রেতাকে আপনার কোম্পানী সম্বন্ধে পজিটিভ ধারণা তৈরী করতে পারে আপনার কোম্পানীর প্রোফাইল। শুধু তাই নয়, এটি প্যাসিভ আয়ের একটি অন্যতম মাধ্যমও বটে।
৩. সরকারী সংস্থা কিংবা বড় এনজিওগুলোতে প্রোপোজাল লিখতে ১০০% আপনার কোম্পানীর প্রোফাইল ব্যবহার করতে হবে।
৪. কোনো এসোসিয়েশন এর সদস্য লাভে কোম্পানীর প্রোফাইল প্রয়োজন হতে পারে। যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন পেতেও এই কোম্পানীর প্রোফাইলটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে।
৫. আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে এই কোম্পানী প্রোফাইল এর শতভাগ কনটেন্টই আপনার সাইটে আপডেট করা সম্ভব, যা আপনার ওয়েবসাইটকে আরও সমৃদ্ধ করবে।
৬. আপনার কোম্পানীর কোনো প্রতিনিধি যদি কোনো কর্পোরেট অফিস ভিজিট করেন, তাহলে ভিজিটেড কোম্পানীর প্রতিনিধি আপনার প্রতিনিধির কাছে কোম্পানীর প্রোফাইল চাইতে পারে। আর সেই সম্ভাবনা ৫০%। মিটিং এ বসে কথা বলতে বলতে আপনার কোম্পানী সম্বন্ধে At a Glance জেনে নিতে পারেন। আপনার যদি ভালো কনটেন্ট এবং রিসার্চড প্রোফাইল থাকে, তাহলে আপনার কোম্পানীর সাথে ভালো একটি ডিল হবার সম্ভাবনা থাকে।
আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করবো?
১. আমাদের স্ট্রং টিম আছে, যারা এই বিষয়ে অভিজ্ঞ। দেশের স্বনামধন্য কনটেন্ট রাইটার আপনার প্রোফাইল এর কনটেন্ট লিখতে সাহায্য করবে। আপনার কোম্পানী সম্বন্ধে পর্যাপ্ত ডাটা সংগ্রহ করবে, আপনার রিলেটেড ইন্ডস্ট্রি এনালাইসিস করে আপনার কাঙ্খিত প্রোফাইলটি তৈরী করা হবে।
২. কোয়ালিটি এবং ব্র্যান্ডিং এ সর্বোচ্চ মনোযোগ দেওয়া হবে। আমাদের ইন হাউজ গ্রাফিক্স ডিজাইনার টিম আছে, যারা আপনার কোম্পানীর ব্র্যান্ড ভ্যালুকে সর্বোচ্চ গুরুত্বের সাথে অনুধাবন করতে যথেষ্ট সক্ষম।
৩. আমাদের বিগত ৬ বছরের অভিজ্ঞতার পুরো প্রতিফলনই থাকবে আপনার কোম্পানীর প্রোফাইলে, যা আপনার ব্যবসাকে আরও ত্বরান্বিত করবে বলে আমরা বিশ্বাস করি।
কোম্পানি প্রোফাইল-এ যা যা থাকেঃ
# কোম্পানির বেসিক তথ্য:এখানে আপনার কোম্পানির বেসিক ইনফরমেশন থাকবে যেমন আপনার কোম্পানির নাম, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোথায় আপনার কোম্পানি অবস্থিত, যোগাযোগের মাধ্যম ইত্যাদি।
# ম্যানেজমেন্ট টিম:এখানে আপনার কোম্পানির মালিক পক্ষ এবং ম্যানেজমেন্ট টিম সম্পর্কে ধারনা থাকবে। যেমন কে কি ধরনের ভূমিকা পালন করছে।
# কোম্পানির ইতিহাস: এখানে আপনার ব্যবসার ইতিহাস বর্ননা করবেন।
# মিশন এবং ভিশন: মিশন আপনার কোম্পানি প্রোফাইল এ থাকবে এভাবে যে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কোম্পানিকে কাজ করতে হচ্ছে এবং কিভাবে সমাধান করছেন। ভবিষ্যতের পরিকল্পনাতে আপনি কিভাবে আপনার বিজনেসকে গড়ে তুলবেন, আপনার পরিকল্পনা কি ইত্যাদি তুলে ধরবেন।
# প্রোডাক্ট এবং সার্ভিস: এই সেকশনে আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে বিস্তারিত থাকবে। আপনার কাস্টমার একটি বেসিক ইনফরমশন পাবে এখান থেকে।
# হাইলাইট: আপনি আপনার কোম্পানির অর্জন, এওয়ার্ড, সার্টিফিকেট, স্পেশাল প্রজেক্ট, টেস্টিমনিয়াল ইত্যাদি বিস্তারিত থাকতে পারে।
পেমেন্ট পদ্ধতিঃ
বিকাশ, রকেট, নগদ, ব্যাংক।