Embedded Files

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম অধ্যায়

বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন

বর্ণনামূলক প্রশ্ন

১। ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়? ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন?

উত্তর : ঐতিহাসিক নিদর্শনগুলো প্রদর্শনের জন্য জাদুঘরে রাখা হয়।

ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত। কারণ

 i. ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের অতীত সভ্যতার পরিচয় বহন করে।

    ii. এগুলো অতীতের সংস্কৃতি ও কৃষ্টির পরিচয় বহন করে।

       iii. এগুলো অতীত ইতিহাস জানতে সহায়তা করে।

       iv. আমরা এসব ঐতিহ্যে গৌরব বোধ করি বলে।

২।পাহাড়পুর সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।

উত্তর : বাংলাদেশের একটি অন্যতম ঐতিহাসিক নিদর্শন হচ্ছে পাহাড়পুর। পাহাড়পুর সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হলো

       i. পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত।

       ii. এই ঐতিহাসিক নিদর্শনটি ৭৮১-৮২১ খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়।

    iii. এখানে ২৪ মিটার উঁচু গড় রয়েছে, যা সোমপুর মহাবিহার নামে পরিচিত।

       iv. এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে ১৭৭টি গোপন কুঠরি আছে।

       v. এখানে মন্দির, রান্নাঘর, খাবার ঘর ও পাকা নর্দমা আছে। এ ছাড়া এখানে জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা পাওয়া গেছে।

৩। লালবাগ দুর্গ কোন নদীর তীরে অবস্থিত? লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য কী? লালবাগ দুর্গ সম্পর্কে তিনটি বাক্য লেখো।

উত্তর : লালবাগ দুর্গ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।

লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য হলোএটি সম্পূর্ণ ইটের তৈরি।

লালবাগ দুর্গ সম্পর্কে তিনটি বাক্য লেখা হলো

       i. ঢাকার দক্ষিণ-পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ১৬২৮ খ্রিস্টাব্দে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়।

       ii. দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকরা তাঁবু টানিয়ে বসবাস করতেন।

       iii. দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে।


ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত


শিক্ষকদের টানা ১০ দিন আন্দোলনের মুখে দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একসঙ্গে মাদ্রাসাগুলো সরকারিকরণ না করা হলেও তা পর্যায়ক্রমে করা হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে এ কথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এস এম মাসুদুল হক।

জাতীয়করণে দাবিতে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলেন। আন্দোলনের এক পর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে দেশজুড়ে সমালোচনা তৈরি হয়। নিগ্র্রহের পরও তারা আন্দোলন চালিয়ে যান। একপর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের দাবি মেনে নিতে বাধ্য হয়। 

এর আগে দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে সভায় বসেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এস এম মাসুদুল হক বলেন, আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে। 






দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ : সিইসি


বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। 

রবিবার জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।

এ সময় সিইসি বলেন, ‌অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। 

আমরা মনে করি ইসির প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি। আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছি, বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।

এদিন ভোটার দিবসের উদ্বোধন ঘোষণার পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।


বিদেশে উচ্চশিক্ষা 

আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে



ইংরেজি ভাষায় দক্ষতার একটি পরীক্ষা হলো আইইএলটিএস (IELTS)। এ পরীক্ষায় ভালো স্কোর করতে পারলে যে কোনো ব্যক্তি বিশ্বের ১৪০টি দেশে পাড়ি জমাতে এক ধাপএগিয়ে যায়। আইইএলটিএস পরীক্ষায় মূলত একজন পরীক্ষার্থীর ইংরেজি ভাষা দক্ষতার চারটি ধাপ-রাইটিং, রিডিং, লিসেনিং ও স্পিকিং এর ওপর সক্ষমতা যাচাই করা হয়। পর্যাপ্ত চর্চার মাধ্যমে এই সবগুলো ধাপেই সেরা প্রস্তুতি আরও জানতে তবে যেহেতু করোনা পরিস্থিতিতে বাইরে বেরিয়ে প্রাতিষ্ঠানিকভাবে আইইএলটিএস প্রস্তুতি নেওয়া একটু ঝুঁকিপূর্ণ তাই ঘরে বসেই অনলাইনে 'টেন মিনিট স্কুলের' আইইএলটিএস কোর্স করার পরামর্শ দিচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা মুনজেরিন শহীদ। তিনি আইএলটিএস ব্যান্ড স্কোর ৮.৫ পেয়ে বিদেশে পাড়ি জমান। ইতোমধ্যে অনলাইনে সহজ কথায় ইংরেজি পড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন মুনজেরিন।
আইইএলটিএস এর চারটি সেকশনের জন্য মুনজেরিনের কিছু টিপস:
১. লিসেনিং (শোনা): লিসেনিং টেস্টে কী তথ্য দেওয়া হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনতে হবে। ভিন্ন ধরনের উচ্চারণ শুনে ভয় না পেয়ে, কী বলছে তা বোঝার চেষ্টা করতে হবে। পরীক্ষার সময় যে রেকর্ডিং বাজানো হয়, সেখানে প্রতিটি অংশের প্রশ্নের ওপর চোখ বুলিয়ে নেওয়ার কিছু সময় দেওয়া হয়, সেই সময়টা কাজে লাগিয়ে প্রশ্নে কী চাওয়া হচ্ছে, সে-জাতীয় শব্দ পেনসিল দিয়ে দাগিয়ে নেওয়া যেতে পারে। এতে সময় নষ্ট কম হয়। আর পূর্ব প্রস্তুতি হিসেবে প্রচুর ইংরেজি মনোলগ, ডায়ালগ, নিউজ বুলেটিন শুনতে হবে। ইংরেজি মুভি, সিরিজ দেখাও অনেকটা কাজে লাগে।
২. রিডিং (পড়া): এই সেকশনটিতে ভালো করার জন্য ইংরেজি ভোকাবুলারি সমৃদ্ধ করার পাশাপাশি প্রচুর ইংরেজি আর্টিকেল, নিউজ, ম্যাগাজিন, জার্নাল পড়তে হবে। আর পরীক্ষার সময় আগে প্রশ্নে দেখে নিতে হবে কী চাওয়া হয়েছে, প্রয়োজনে কী-ওয়ার্ডগুলো দাগিয়ে নিতে হবে, সেই তথ্যগুলোই প্যাসেজ থেকে আগে খুঁজে নিতে হবে, কেন না প্রথমেই পুরো প্যাসেজ পড়তে গেলে অপ্রয়োজনীয় তথ্য পড়তে গিয়ে সময় অপচয় হতে পারে।
৩. রাইটিং (লেখা): লেখার হাত সবার ভালো হবে, এমন কোনো কথা নেই, তবে নিজেকে চ্যালেঞ্জ করার অনেক সুযোগ রয়েছে। নিয়মিত লেখার অভ্যাস থাকলে, গ্রামারের ভুল সংশোধন করে নিলে লেখার দক্ষতা বাড়বেই। এ ধাপের প্রথম সেকশনে একটি গ্রাফ বা চার্টের ওপর বর্ণনা লিখতে হয়। কোনো বড় ধরনের উন্নতি বা অবনতি গ্রাফে লক্ষণীয় কি না তা বুঝতে হবে এবং সেটা প্রথমে লিখতে হবে তারপর বাকি গ্রাফটি ধীরে ধীরে বুঝিয়ে লিখতে হবে। আর মতামত বর্ণনার অংশে নিজের যুক্তিকে সঠিক গ্রামার ও ভোকাবুলারি দিয়ে সহজবোধ্য করে লিখতে হবে।
৪. স্পিকিং (বলা): স্পিকিংয়ে ভালো করার প্রথম শর্তই হলো স্পিকিংকে ভয় পেলে চলবে না। মক টেস্ট দেওয়ার সময় স্পিকিং মক টেস্ট দিতে এবং মক পরীক্ষকের পরামর্শ নিলে সুবিধা হবে মূল পরীক্ষায়। স্পিকিংয়ের দুই মিনিট উপস্থিত বক্তৃতা অংশটির জন্য আয়নার সামনে, বন্ধুদের সঙ্গে ও আত্মীয়স্বজনের সঙ্গে ইংরেজি চর্চা করলে মানুষের সামনে কথা বলার জড়তা কেটে যাবে। চেষ্টা করতে হবে, কোনো শব্দ ভুলভাল বলে ফেললে একটু কৌতুকের ছলে সামলে নিতে হবে। এতে যেমন নার্ভারনেস কেটে যায়, তেমনই ক্যাজুয়াল একটি পরিবেশ তৈরি হয়। পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য বোধ হয় পরীক্ষার্থীর। ১১ থেকে ১৪ মিনিটের এই সময়টিতে যথাসম্ভব ফরমাল ইংরেজিতে কথা বলতে হবে, এটি ভালো স্কোর এনে দেয় স্পিকিংয়ে।
এই টিপসগুলো শেয়ার করার পাশাপাশি মুনজেরিন শহীদ বলেন, 'যেহেতু এটি একটি পরীক্ষা তাই রাতারাতি ভালো করার কোনো উপায় নেই। তবে প্রতিদিন একটু একটু করে চর্চা করলে ভালো স্কোর করা অসম্ভব কিছু নয়। চারটি সেকশনেই সমান গুরুত্ব দিয়ে কার্যকরভাবে নিয়মিত পড়তে হবে, প্রয়োজনে পরীক্ষার আগে মক টেস্ট দিতে হবে। এতে করে মূল পরীক্ষার ২ থেকে ৩ ঘণ্টার সময়টুকু সঠিক ব্যবস্থাপনা করা যায় এবং ব্যান্ড স্কোর ভালো করা যায়।'
আইইএলটিএস (IELTS) ব্যান্ড স্কোর ভালো করার জন্য টেন মিনিট স্কুলের কোর্সটিতে রয়েছে ৫২টি ভিডিও যেখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কথোপকথন প্র্যাকটিস করার সুযোগ রয়েছে। কোর্সটিতে আরও থাকছে ১৫টি মক টেস্ট এর সুযোগ এবং রাইটিং পার্টের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ নোটস। ইতোমধ্যে ১২৫০ জন শিক্ষার্থী কোর্সটিতে এনরোল করেছেন এবং প্রতিনিয়ত এ সংখ্যাটি বাড়ছে।
উচ্চশিক্ষা ছাড়াও যারা নিজেদের পরিবার নিয়ে বিদেশে ইমিগ্রেশনের জন্য আবেদন করতে চান এবং যারা বিদেশে ভালো কোনো কাজের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্যও এই কোর্সটি হতে পারে আইইএলটিএস প্রস্তুতির জন্য সেরা সমাধান। কোর্সটির বিস্তারিত জানা যাবে- (https://10ms.io/p-01) এই লিংক।
Page updated
Google Sites
Report abuse