খোদ
আবারো আসবে তুমি
ফিরেই
এবারে ডাকবোনা কাছে
এক্কেবারেই
তুমিও পারবেনা আসতে
কোনোভাবেই
বদলে ফেলেছি চাহনিটা
সেইভাবেই
খোদ ছিল
রয়ে গেলো
অভাবেই ।
যতটাই কাছে ছিলে
এতদিন
ভুলে যাই কীকরে
পরাধীন
একসাথে শুয়ে কাছাকাছি
একখাটে
বাকিটাদিন দূরে কাটাই
যানজটে
খোদ ছিল
রয়ে গেলো
অভাবেই।
আমার পেছনে তুমি
লুকিয়েই
চালাচ্ছ নাকি আশিকী
গোপনেই
তেষ্টাকি নেভেনা একদম
আমাতেই
যাচ্ছটা চলে কার কাছে
এভাবেই
খোদ ছিল
রয়ে গেলো
অভাবেই।
বাচ্চাটা কার এখনি
বলো দেখি
নামটা তার এবার
আমিও মনে রাখি
একদিন এ ভাবেই
খোদ আছে
রয়ে যাবে
অভাবেই।
ময়নাকলি
আমিই,
তোমার মত নয়কো
ওগো উড়নবালি
তোমার মত নয়কো
এত ময়নাকলি
আমি আমার নিজের মত
উড়ে বেড়াই
আমি আমার মত করে
পাখনা দুলাই
তুমি যতই বলো
আমি শুনবো নাকো
তোমার মুখের বুলি
নেবওনাকো হাতে
তোমার পরা গয়নাগুলি
তুমি নয়কো ওগো
তোমার মেয়ের মতো
কেনো অত বদনফুলি
আমাদের বাগানেও ফোটে
তোমাদের মত কাননকলি
আমি চাই হিসেবমাখা
হাতিয়ে তোলা
মাখনগুলি
বাকিদের মত
নয়কো এত
লুকিয়ে চাপিয়ে
জলমেশালী
বুঝলেনাকো এখনও
কেনো এতো
মিথ্যে বলি
যাতে তোমরা বোঝো আমায়
তোমাদের মত
কাঙালি
এমন করে লোকে আমায়
সাধে বলে কি
ওরে ময়নাকলি
ময়নাকলি
আমিই,
তোমার মত নয়কো
ওগো উড়নবালি
তোমার মত নয়কো
এত ময়নাকলি
আমি আমার নিজের মত
উড়ে বেড়াই
আমি আমার মত করে
পাখনা দুলাই
তুমি যতই বলো
আমি শুনবো নাকো
তোমার মুখের বুলি
নেবওনাকো হাতে
তোমার পরা গয়নাগুলি
তুমি নয়কো ওগো
তোমার মেয়ের মতো
কেনো অত বদনফুলি
আমাদের বাগানেও ফোটে
তোমাদের মত কাননকলি
আমি চাই হিসেবমাখা
হাতিয়ে তোলা
মাখনগুলি
বাকিদের মত
নয়কো এত
লুকিয়ে চাপিয়ে
জলমেশালী
বুঝলেনাকো এখনও
কেনো এতো
মিথ্যে বলি
যাতে তোমরা বোঝো আমায়
তোমাদের মত
কাঙালি
এমন করে লোকে আমায়
সাধে বলে কি
ওরে ময়নাকলি
তোমায়
তোমায় যতন করে রাখবো বলি
কই রাখতে তো আর পারলাম না
আমায় বাঁধন খুলে রাখবি বলিস
কই বাঁধতেই তো আর পারলি না
আমার খোলামেলা বাতাস ছিল
তাকেও ধরে রাখলাম না
ও মোর
ছায়া কেবল রয়ে গেলো
মানুষটা আর রইলো না
......
হে অবুঝ
তুই মায়া ছেড়ে চলে যাবি
সায়া ছাড়তে পারবি না
হায়রে ব্যাধি
তুই একা ছেড়েই যাস বা কেন
দেহটাকে সঙ্গে নিয়েই যানা
......
ওরে
মনটা তুইও যারে উড়ে
তোকে তো ধরতে পারব না
হয়তো বা কেউ পেরে গেলেও
ভাগাভাগি করতে ছাড়বে না
তোমায় নূতন করে রাখবো ভাবি
কই করতে তো আর পারলাম না
আমায় মনের মতন সাজাবি ভাবিস
কিন্তু কই সাজাতেই তো আর পারলি না
....
আরও হবে
আর কতদিন ?
চিন্তায় এ শহর
ডুবছে কত বহর
ডাকছে কে দ্বিপ্রহর ?
আজ এই যন্ত্রনায়
এমনভাবে
আর কতদিন ?
এ দোষারোপ
আর কি হবে
প্রতিদিন ?
খালি চোখের পরতে
ঈর্ষ নজর সরাতে
আরো একটু সুযোগ কমাতে
কে দিবে খবর ?
আসছে এক ঘনঘোর
দুইদিকে জুড়ে
ঘুরেফিরে
এবার কি হবে ?
আর প্রতিবাদ করে
চিৎকারে সুর মিলিয়ে
ভাবো আরো কয়েকবার
ঘুরে তাকালে ?
পাঁচিলেও ছেদ
মানুষে মানুষেও ভেদ
তাহলে বলো সঙ্গ দিবে কে ?
বিবেক বলে, বেঁচে আছে যে
কিন্তু আছেই বা আরকে ?
এবারও নিভভে প্রদীপ
তবে, আরও কবেকে ?
আর কটাদিন
পথগুলো এমনও রঙিন
জমবে আকাবুকিতে,
ঢাকবে বলো কিতে ?
দুঃখী মুখেরও ছায়ার
এমনও নগ্না বাঁচাতে।
এতই বৃষ্টি হয়
এখন,
কেনো যে এত বৃষ্টি হয়
কেনো যে এত সৃষ্টি হয়
যাক ডুবে, জল থৈথৈ মধ্যিখানে
বেঁচে থাকলেও তো, এতএত কষ্ট হয়
কে জানে ভগবান,
কেনোই যে বৃষ্টি হয়
ভাবতে পারিনি আর জানাতে মনটাকে
বৃষ্টি আসে আর যায় ছুয়ে বাতাসটাকে
ভিজিয়েও ফেলে তোমাকে ঘরেরও ভেতর
স্যাঁতস্যাঁতে বালিশ ভেজে বিছানার ওপর
কিভাবে
তোমার মন ও শান্তি পায়
ঘড়ি দেখলে সময় ও যায়
কেনোই যে বৃষ্টি হয়
তবুও এভাবে,
কখনও কি এরকম বৃষ্টি হয় ?
ছাতের ওপর কালো শ্যাওলা দৃষ্টি হয়
রাস্তা পুকুর ভরে যায় নোংরা জলে
সত্যিই বৃষ্টিও তো বেশ ভারী মিষ্টি হয়
....
বৃষ্টিটা যাতো ধরে
মনেতে দুইবেলাতে
উপোস করে
চারটিখানিক তেলভাজা
আর গল্পজুড়ে
তুমি এবার উঠে পড়ো
আমার 'পরে
বাইরের এই বৃষ্টিটা
যাতো ধরে
তোমার ঐ কলমখানি
দাওগো ফিরে
আজ আমার গানটি তোমার
তৃষার তরে
যেটুকু মিলবে রইবে
তার হাতেকরে
সাধের এই বৃষ্টিটাও
যাউক ধরে
দূরেতে সবাই কেমন
রেগে আছে
তোমারই ঘরের ভেতর
রোগ লেগেছে
আজকে দোর খুলেছি
গভীর ভোরে
আমার এই বৃষ্টিটাও
গেছে ধরে
দেখি তোমারও বৃষ্টিটাও
যাক ধরে
যবেতে গেছি তোমার
পাড়ার মাঠে
যেভাবে এসেছ মোর
পুকুরঘাটে
আমাকে যাবেনাকি
একাছেড়ে
অগোছালো বৃষ্টিটাও
যাকতো ধরে
আমি এখন রয়েযাবো
তোমার দরে
তুমি যাওনাকো আমা' সখের
অভিলাষী মেরে
তোমারি রূপটা দেখি
আমারি ঘুমশহরে
জোরের এই বৃষ্টিখানা
যাতো ধরে
তোমার আমার
সেদিন কুয়াশা ছিল
মাথার ওপর
তোমার আমার
চিন্তায় ভাঁজও ছিল
কপালের ওপর
তোমার আমার
বেশ তড়িঘড়ি ছিল
সময়ের সামনে
তোমার আমার
সুযোগের হাতছানি ছিল
চোখের সম্মুখে
তোমার আমার
সেদিন কুয়াশা ছিল
মাথার ওপর
তোমার আমার
ব্যাথাটাও মজে ছিল
বুকের ভেতর
তোমার আমার
প্রয়োজনীয়তাও খুঁজেছিল
লাখের মধ্যেই
তোমার আমার
দিনগুলি কাটছিল
অপেক্ষার চারপাশে
তোমার আমার
সেদিন কুয়াশা ছিল
মাথার ওপর
তোমার আমার
বদমায়শি চাল
দেখছি তোমায় বছরভরে
পাশের বাড়ির গলির ধারে
বেরিয়ে পড়ে পাড়ার মোড়ে
বুঝলা তোমার হাল
তোমার বদমায়শি চাল
যাতে পাইনাকো নাগাল
আলতো করে জড়িয়ে নিয়ে
পাশ কাটিয়ে চলে গিয়ে
একটু পরেই ছবি ছেড়ে
দেখালে তোমার হাল
তোমার বদমায়শি চাল
যাতে পাইনাকো নাগাল
তোমা দুজনাতে সঙ্গে দেখে
জলভরা দুই অবাক চোখে
চটকরে তাই একলা ছেড়ে
জানলা তোমার হাল
তোমার বদমায়শি চাল
যাতে পাইনাকো নাগাল
💛💙🧡💟💕💝💘💜💔❤🤎🤍❣♥💞💓
2
দেখছি তোমায় বছরভরে
পাশের বাড়ির গলির ধারে
বেরিয়ে পড়ে পাড়ার মোড়ে
বুঝলা তোমার কামাল
তোমার বদমায়শি চাল
যাতে পাইনাকো নাগাল
আলতো করে জড়িয়ে নিয়ে
পাশ কাটিয়ে চলে গিয়ে
একটু পরেই ছবি ছেড়ে
দেখালে তোমার সাওয়াল
তোমার বদমায়শি চাল
যাতে পাইনাকো নাগাল
তোমা দুজনাতে সঙ্গে দেখে
জলভরা দুই অবাক চোখে
চটকরে তাই একলা ছেড়ে
জানলা তোমার বেহাল
তোমার বদমায়শি চাল
যাতে পাইনাকো নাগাল
💕💘💟💙🧡❤🤔❤🤎💜💔♥💌💞🤍💛
3
বদমায়শি চাল
দেখছি তোমায় বছরভরে
পাশের বাড়ির গলির ধারে
বেরিয়ে পড়ে পাড়ার মোড়ে
বুঝলা তোমার হাল
তোমার বদমায়শি চাল
যাতে নেইকোনো কামাল
আলতো করে জড়িয়ে নিয়ে
পাশ কাটিয়ে চলে গিয়ে
একটু পরেই ছবি ছেড়ে
দেখালে তোমার হাল
তোমার বদমায়শি চাল
যাতে পাইনাকো নাগাল
তোমা দুজনাতে সঙ্গে দেখে
জলভরা দুই অবাক চোখে
চটকরে তাই একলা ছেড়ে
জানলা তোমার হাল
তোমার বদমায়শি চাল
যাতে নাইকোনো সাওয়াল
আমি পারিনি
তুমিই যে এত সুন্দর হও
আমি ভাবতেই পারিনি
অন্যদিকে তাকিয়েও,
আড়চোখে যে দেখেফেলো
আমি দেখতেই পারিনি
সত্যিই পারিনি
তুমিই যে এত গল্প বলো
আমি বুঝতেই পারিনি।
নেহাতই লুকিয়ে লুকিয়ে
কত ছবি ছাড়, না দেখলে
আমি জানতেই পারিনি
সত্যিই আমি পারিনি
তোমার মধ্যে যে এত সুযোগ
আমি খুঁজতেই পারিনি
এমন খোলামেলাভাবে মেশ
না মিশলে, আন্দাজ করলেও
আমি মানতেই পারিনি
সত্যিগো আমি পারিনি
তোমার লেখায় যে এত প্রেম
আমি পড়তেই পারিনি
যেভাবে চারিদিকে ঘুরেফিরে
ভিড়ের মধ্যে, মিলিয়ে যাও
আমি বাছতেই পারিনি
সত্যিই পারিনি
দেখামিলে কোনখানে ?
স্বপ্নরে খাটানোর বেলা
মাথায় ঘুরে ঘোরপ্যাঁচ খেলা
যেভাবে খুঁজেছি তোমাকে যৌবনে..
তোমায়
ডেকেছি ভরা মেলাতে
দেখেছি কত অবহেলাতে
তবুও হয়নি কথা বারনে...
প্রত্যেক রাতেতে ভেসে ওঠ
ভাবনায় নতুন মুখ আছে যত
এবারে বাছা শুধু রুপগুন দেখাতে..
তোমায়
ভাবি যত মনে মনে
ভেজাই যত চিন্তার সঙ্গমে
মনেরমত মিল দেখি দুইদিন থাকাতে...
মানছি নাকো দুর্বলে
চাইছি থাকো সক্ষমে
একটু করেই থামো কি পরিশ্রান্তে..?
তোমাকে
পাইছিকো সেই মিডিয়ায়
মেলাইছিকো দু চার নিজপোস্টের কথায়
পাগল লেখকের ভাগ্যে রয়ে কি
সুন্দরী পাঠিকা অন্তে... ?
আজ বারিধারাতে
জানি তুমি ভিজতে চাও, আজ বারিধারাতে
কোনো এক খোলামেলার, সঙ্গিনী হইতে
তোমার স্বপ্নভাঙ্গা দুপুরে, কার বুকে শুয়ে
এমনে তাকিয়ে থাকতে পারো... ও..?
আজব সান্ধ্যমুখর দিনে
আমারও মনের গহীনে,
অমন মেঘও, তোমাকে বৃষ্টি দিতে থাকে আরও...?
কীকরে তবুও মিশতে চাও
সব জেনেশুনেও
আজকের এই বারিশে ?
দাঁড়িয়েও গাছতলায়
ফাঁকা আকাশের নীচেতে
আলসের মত তাও, থাকতে পারোতো শুয়ে ?
পায়ের উপর পা তুলে, ছিটেফোঁটা মেখে গায়ে ?
তোমার কান্নাভেজা চোখে, গলা ব্যথা করে
তুমি আমার কথাই মনে করো....?
বৃষ্টিময় আকাশের কোনখানে
নীল সাদার ফ্যাকসানে
আমাকে ছেড়ে দিয়ে, খুঁজে দেখি হাতখানি নাড়...?
কীকরে তবুও জানতে চাও
কতটা জোর
আজকের এই বর্ষণে ?
দাঁড়িয়েই গাছতলায়
এত লোকের সমাগমে
❣💓💛❤🤎💝🤍💘💕💞💜💜💖💚💙♥
Poem version
বারিধারা
জানি তুমি ভিজতে চাও, আজ বারিধারাতে
আরো এক খোলামেলার, সঙ্গিনী হইইতে
আজব বৃষ্টিমুখর দিনে
আমারও মনের গহীনে
কেমনে তাকিয়ে থাকতে পারো ?
তোমার স্বপ্ন ভাঙ্গা দুপুরে, কার বুকে শুয়ে
পায়ে পা তুলে, ছিটেফোঁটা মেখে গায়ে,
এমন বৃষ্টিও তোমাকে দিতে থাকে আরও।
কীকরে তবুও ভিজতে চাও
আজই এই বৃষ্টিতে
দাঁড়িয়েও খোলামেলা
পুরো খোলা আকাশের নিচেতে
দাঁড়িয়ে থেকো না
নিচে বসে থেকো না
একটু উঠে এসো না
ছন্দে তাল মিলিয়ে, পাখানি দেখাও দুলিয়ে
দেখি জোয়ারে কেমন ভাসো না
উপরে চলে আসো না
তাই চুপ করে দাঁড়িয়ে থেকো না !!!!!
হইচই করো !!!
নাহয় মাইকটাই ধরে নাও
আমাদের সঙ্গে সঙ্গে গাও
আওয়াজটা যায় যেনো শেষ দূরে, যারাও দাঁড়িয়ে আছে ঘাপটি মেরে,
তাদেরকেও নেচে দেখাও না
সঙ্গে জুড়ে জোরে চেঁচাও না
তাই চুপ করে দাঁড়িয়ে থেকো না !!!!!
কোলাহল করো !!!
দূরে ঠায়ে লাফাবেননা
কাছে চলেই আসুননা
মনে হয় আশিকিরা আজ ছাড়বে না, তাছাড়া এ সুযোগও দ্বিতীয়বার আর আসবে না
তাই আজকেই শেষ গলাব্যথা করে নাও
গাছেড়ে মোদের সুরে মেতে যাও
তাই চুপ করে দাঁড়িয়ে থেকো না !!!!
চিৎকার করো !!!
তাও যারা ঠাঁইটুকু পায় না এত ভিড়ে
ভাবো তারাও কি মনে করে
তারথেকে সবাই কাছাকাছি থাকই না
যারাও দাঁড়িয়ে আছে কটকটা রোদে
তাদের কথাও যেনো ভুলো না ;
তাদের বেলা কেনো বলো না ?
তাই চুপ করে দাঁড়িয়ে থেকো না !!!!
গোলমাল করো !!!
তাদেরকে থামিয়ে দেখাও না
দুর থেকে তাকিয়ে দেখো না
কাছে চলে এসে, মোদেরকে ভালবেসে
দেখো তারপর কিছু হয়ে যায় কিনা
তবুও ওদের বেলা কেনো ভাবো না
তাই চুপ করে দাঁড়িয়ে থেকো না !!!!
অবহেলা করো !!!