উচ্চশিক্ষা ও স্কলারশিপ সমাচার (চায়না পর্ব):

উচ্চ শিক্ষা ও স্কলারশিপ নিয়ে ধারাবাহিক লিখনের আজকের পর্বে আলোচনা করবো চাইনিজ গভা:মেন্ট ও এর ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে। পরবর্তীতে ধাপে ধাপে আরো অন্যান্য দেশে স্কলারশিপ নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ।


আলহামদুলিল্লাহ, আমার চায়নার একাধিক স্কলারশিপ ও এর রিকোয়ারমেন্ট নিয়ে কমবেশি ধারণা আছে। তবে আজ আলোচনা করব ছাত্র-ছাত্রীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা স্কলারশিপ গুলো নিয়ে। স্কলারশিপ এ আবেদন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আমি আগের পোস্টে আলোচনা করেছি। এখন স্কলারশিপ এর সুবিধা গুলো নিয়ে একটি বেসিক ধারণা দিব।


Chinese Government Scholarship (CGS/CSC):

এটি চায়নার অন্যতম একটি ডিমান্ডেবল স্কলারশিপ। এই স্কলারশিপ এর আওতায় টিউশন ফি ফ্রি, হোস্টেল সুবিধা, এয়ার টিকেট প্লাস 40,000/= বাংলাদেশি টাকা পর্যন্ত মাসিক বৃত্তি প্রদান করে। তাই অনেক স্টুডেন্টদের কাছেই এটি কাঙ্খিত একটি স্কলারশিপ এবং এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই সব ডকুমেন্ট ফুলফিল থাকতে হবে।


University of Chinese Academy of Science Schiolarship or CAS-TWAS Scholarship:

এই স্কলারশিপ এর আওতায় মাস্টার্স ও পি এইচ ডি স্টুডেন্টরা আবেদন করতে পারে। এই স্কলারশিপ অর্জনের অন্যতম শর্ত হলো ভালো একাডেমিক রেজাল্ট ও এর সাথে থিসিস অভিজ্ঞতা। প্রতিবছর বিভিন্ন দেশ থেকে 200 থেকে 250 জন স্টুডেন্ট এই স্কলারশিপ এর আওতায় পড়ার সুবিধা পায়।


University and Local Government Scholarship:

এই স্কলারশিপও ছাত্র-ছাত্রীদের অন্যতম পছন্দের একটা স্কলারশিপ। প্রতিবছর সব থেকে বেশি স্টুডেন্ট এই স্কলারশিপ এর আওতায় পড়ার জন্য চায়নাতে গমন করে। এই স্কলারশিপ এর অফার গুলো হলো- টিউশন ফি ফ্রি, হোস্টেল এবং লিভিং কস্ট হিসাবে প্রতি মাসে সর্বোচ্চ 30 হাজার টাকা পর্যন্ত মাসিক বৃত্তি।


University Partial Scholarship:

এটি চায়নার মধ্যম মানের স্কলারশিপ গুলোর মধ্য অন্যতম। এর আওতায় শুধু টিউশন ফি ফ্রি থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে হোস্টেল ফি বা মাসিক বৃত্তি থাকে বাট থাকে না বললেই চলে। সাধারণত যে সকল স্টুডেন্ট গুলোর পক্ষে সকল ডকুমেন্ট প্রস্তুত করা সম্ভব হয়না তাদের জন্য এই স্কলারশিপ টা বেশ ঊপযোগী।


এখন তোমরা নিজেদের profile ও restriction দেখে ঠিক করে নাও যে, তোমরা কোন স্কলারশিপ এর জন্য ঊপযোগী। তাহলে আর দেরি কেনো এখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু হয়ে যাক। Pharmacy মেজর এর জন্য চায়নার বেশ কয়েকটি স্বনামধন্য University গুলো হলো-

1) Peeking University.

2) China Pharmaceutical University

3) Tianjin University.

4) Zhejiang University.

5) Zhengzhou University.


(বলা বাহুল্য যে, এই সকল University গুলোর ওয়ার্ল্ড র‍্যাংকিং ৫০ থেকে শুরু করে সেরা ৪০০ এর মধ্য, যা একজন স্টুডেন্ট এর জন্য পারফেক্ট চয়েস।) স্কলারশিপ এর জন্য কিছু গুরুত্বপুর্ন লিংক:


·        স্কলারশিপ সম্পর্কে জানতে এই লিংকে : http://www.campuschina.org/

·        নিজে নিজে বিশেষ বিশ্ববিদ্যালয়ে খুঁজতে এই লিংকে: http://www.csc.edu.cn/laihua

·       চাইনিজ স্কলারশিপ সংক্রান্ত বাংলাদেশ সরকারী সার্কুলার লিংক: http://moedu.portal.gov.bd/sites/ (বাংলাদেশ মিনিষ্ট্রির মাধ্যমে CSC স্কলারশীপে এই লিংক)

·         কনফুসিয়াস স্কলারশীপ: http://cis.chinese.cn এবং http://lxs.ecnu.edu.cn 

·         প্রভিন্সিয়াল স্কলারশিপ: http://feature.cucas.edu.cn/A…/How-to-Apply-Local-Provincial  Scholarship.


প্রতিটা লিংকে কোন স্কলারশিপের জন্য কি কি রিকোয়ারম্যান্ট লাগবে তা  ইংরেজিতে সুন্দর ভাবে দেয়া আছে। বেশ কিছু দিন ধরেই তোমাদের সবার স্কলারশিপ নিয়ে আগ্রহ দেখে সত্যিই আমি অভিভূত। আশাকরি সামনে দেশের বাইরে উচ্চশিক্ষা তোমাদের দ্বারাই বেগবান হবে। তোমাদের যে কোন দেশের স্কলারশিপ ও মতামত বা কিছু জানার থাকলে অবশ্যই আমাকে তা বলতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো।


(বি: দ্র: উচ্চ শিক্ষা ও স্কলারশিপ সমাচার পর্ব-২ এ ইনশাআল্লাহ, জাপান গভ:মেন্ট এর MEXT Schiolarship ও অন্যান্য স্কলারশিপ নিয়ে লিখবো)।


Md. Al-Amin

5th Batch, Dept. of Pharmacy

Varendra University.