ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস)
ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস)
'বিসমিল্লাহির রাহমানির রাহীম'
“এগিয়ে যাব এগিয়ে নিব, শিক্ষিত সমাজ গড়ে তুলব” এই স্লোগানে এগিয়ে যাচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস)। প্রতিষ্ঠার পর থেকেই এলাকাভিত্তিক শিক্ষার অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে ইউসাস। গত দুই বছর আগে ইউনিভার্সিটির প্রশ্নের ভিত্তিতে প্রায় ১৬০০ জন স্টুডেন্টের উপস্থিতিতে "ইউসাস মেধা উৎসব-২০১৯" আয়োজন করে। এর পর আর করোনার প্রকোপের কারনে শিক্ষাভিত্তিক কোনো কাজ করতে পারেনি ইউসাস৷ এখন যেহেতু সবকিছু মোটামুটি স্বাভাবিক এবং বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তাই "ইউসাস মেধা উৎসব-২০১৯" এর মত আবারও "ইউসাস মেধা উৎসব-২০২১" আয়োজন করতে যাচ্ছে ইউসাস। যেহেতু করোনা প্রকোপের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই আমরা আয়োজনটা অনলাইনে করার পরিকল্পনা করেছি।
ইউসাস মেধা উৎসব -২০২১ এ রেজিস্ট্রেশনের জন্য নিচের লিংকে প্রবেশ করুন এবং আবেদন সম্পন্ন করুন
"ইউসাস মেধা উৎসব - ২০২১" -এ মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের তালিকা। ইউসাসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।
দশম শ্রেণী
একাদশ শ্রেণী
দ্বাদশ শ্রেণী
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী
'বিসমিল্লাহির রাহমানির রাহীম'
“এগিয়ে যাব এগিয়ে নিব, শিক্ষিত সমাজ গড়ে তুলব” এই স্লোগানে এগিয়ে যাচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস)। প্রতিষ্ঠার পর থেকেই এলাকাভিত্তিক শিক্ষার অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে ইউসাস। গত দুই বছর আগে ইউনিভার্সিটির প্রশ্নের ভিত্তিতে প্রায় ১৬০০ জন স্টুডেন্টের উপস্থিতিতে "ইউসাস মেধা উৎসব-২০১৯" আয়োজন করে। এর পর আর করোনার প্রকোপের কারনে শিক্ষাভিত্তিক কোনো কাজ করতে পারেনি ইউসাস৷ এখন যেহেতু সবকিছু মোটামুটি স্বাভাবিক এবং বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তাই "ইউসাস মেধা উৎসব-২০১৯" এর মত আবারও "ইউসাস মেধা উৎসব-২০২১" আয়োজন করতে যাচ্ছে ইউসাস। যেহেতু করোনা প্রকোপের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই আমরা আয়োজনটা অনলাইনে করার পরিকল্পনা করেছি।
কেন এই আয়োজনঃ স্কুল কলেজে থাকা শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় মুখী করে তোলাই "ইউসাস মেধা উৎসব - ২০২১" এর মূল উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা দেওয়া।
কাদের জন্য এই আয়োজনঃ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস) কর্তৃক আয়োজিত "ইউসাস মেধা উৎসব - ২০২১" -এ শায়েস্তাগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং শায়েস্তাগঞ্জের বাসিন্দা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দশম, একাদশ-দ্বাদশ শ্রেণী ও বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
সিলেবাসঃ প্রত্যেক শ্রেণীর প্রত্যেক বিভাগ আলাদা প্রশ্নপত্রে আলাদা আলাদাভাবে প্রতিযোগিতা করবে।
# বিজ্ঞান বিভাগঃ- (পদার্থবিজ্ঞান - ১৫, রসায়ন - ১৫, জীববিজ্ঞান - ১৫, গনিত - ১৫, ইংরেজি - ১৫)
# ব্যবসায় শিক্ষা বিভাগঃ- (বিভাগীয় বিষয়াবলী ৪৫, ইংরেজি -১৫, বাংলা -১৫)
# মানবিক বিভাগঃ- (বিভাগীয় বিষয়াবলী- ৩০, ইংরেজী -১৫, বাংলা -১৫, সাধারন জ্ঞান - ১৫)
বিশদ বিবরণঃ বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার প্রশ্নপত্রের আলােকে ১ ঘন্টায় 75 টি MCQ উত্তর করতে হবে।
আবেদনঃ ২৩ জুন ২০২১ থেকে ১২ জুলাই ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন সম্পূর্ণ করার ফি-বাবদ ২০ টাকা বিকাশে (০১৭৭৮৭৬৩৯৮৯) পাঠিয়ে আবেদন নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করার জন্য আমাদের ফেসবুক পেইজ আছে যেখানে নিয়মিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কিত নানা ধরনের পরামর্শ এবং প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।প্রয়োজনে নিম্নে উল্লেখিত পেইজে যোগাযোগ করুন
University Admission Help Desk, Shaistaganj | Facebook
ATTENTION!!!!!!!!!
দিকনির্দেশনা :
১. প্রত্যেকটি প্রশ্নের মান ১।
২.প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা হবে |
৩. পরীক্ষার সময় ৬০ মিনিট (সকাল ১০.০০ থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত) . উক্ত সময় পর উত্তরপত্র আর গ্রহণ করা হবে না।
৪. প্রত্যেকে কেবলমাত্র একবার উত্তরপত্র জমা দিতে পারবেন।তাই সতর্কতার সাথে উত্তরপত্র জমা দেওয়ার অনুরোধ রইলো ।
৫. পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হইবে।
BEST OF LUCK !!!!!!!