ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস)
ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস)
আমরা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীগণ ১৯৯২ সালে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার লক্ষ্যে একটি সংগঠন করার পরিকল্পনা গ্রহন করে। এরপর থেকে “এগিয়ে যাব এগিয়ে নিব, শিক্ষিত সমাজ গড়ে তুলব” এই স্লোগানে এগিয়ে যাচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস)।
উদ্দেশ্যঃ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারী মেডিকেল কলেজে অধ্যয়নরত শায়েস্তাগঞ্জের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা বৃদ্ধি , সম্পর্ক উন্নয়ন ও শায়েস্তাগঞ্জের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা।
সংগঠনের ধরণঃ একটি স্বাধীন, অরাজনৈতিক ও ছাত্র সহযোগিতামূলক সামাজিক সংগঠন। এই সংগঠনের কোন অঙ্গ সংগঠন থাকবে না বা অন্য কোন সংগঠনের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে না।
কার্যক্রম সমূহঃ
শায়েস্তাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আগ্রহী করার লক্ষ্যে প্রচারণা চালানো।
শায়েস্তাগঞ্জের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মুখী করে গড়ে তোলার জন্য প্রত্যেক বছর "ইউসাস মেধা উৎসব" আয়োজন করা।
শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তোলার জন্য ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করা।
বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারী মেডিকেল কলেজ সমূহে চান্সপ্রাপ্ত শায়েস্তাগঞ্জের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা।
শায়েস্তাগঞ্জের নবীন বি.সি.এস. ক্যাডার, ডক্টরেট ডিগ্রীপ্রাপ্ত ব্যক্তি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষক ও নবম-দশম গ্রেডে সরকারি চাকরিপ্রাপ্ত ইউসাসিয়ানদের সংবর্ধনা দেয়া
শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য এসএসসি ও এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া।
বনভোজন ও ইফতার মাহফিল আয়োজন করা।
ক্যালেন্ডার ও ম্যাগাজিন প্রকাশ করা।
স্কুল ও কলেজ পর্যায়ে ক্যাম্ফেইন, মেধা অন্বেষণ, গণিত প্রতিযোগিতা, ভাষা প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা।
ঈদ পূণর্মিলনী আয়োজন করা।
সংগঠন কর্তৃক অন্যান্য বিশেষ কর্মসূচী।