কাশ্মীর ভ্রমণ প্যাকেজ!
পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপর। ট্রাভেল টেলস বিডি এখন থেকে নিয়মিতই কাশ্মীর ভ্রমণের আয়োজন করতে যাচ্ছে। চলুন এক নজরে দেখে নিই আমাদের কাশ্মীর ট্যুর প্যাকেজে কি কি থাকছে।
সময় সীমাঃ ৬রাত-৬দিন
সদস্য সংখ্যাঃ সর্বনিম্ন ৪জন
⮞ সম্ভ্যাব্য ভ্রমণ পরিকল্পনাঃ
০ দিন/রাতঃ
ঢাকা থেকে কলকাতা বাই বাস
১ম দিনঃ
কলকাতা টু শ্রীনগর বাই এয়ার
শ্রীনগরে পৌঁছে আমাদের প্রতিনিধি আপনাদের রিসিভ করবে ও অভ্যর্থনা জানাবে এবং পুরো ট্রিপে আপনাদের সহযোগিতা করবে। শ্রীনগর এয়ারপোর্ট থেকে বের হয়ে সরাসরি হোটেলে চেক ইন। ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে এদিন ঘুরে দেখা হবে মুঘল উদ্যানসমূহ যেমনঃ শালিমারবাগ, নিশাতবাগ, চিশমাবাগ, শংকরাচার্য মন্দির ও বিশ্ববিখ্যাত টিউলিপ গার্ডেন। তারপর আমরা যাব ডাল লেকে। এখান থেকে উপভোগ করব জাবারওয়ান মাউন্টেন রেঞ্জ। চাইলে লেকে নিজ উদ্যোগে শিকারা রাইড করতে পারেন।
২য় দিনঃ
শ্রীনগর টু সোনমার্গ
সকালের নাশতার পর হোটেলে থেকে চেক আউট করে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রউনা করব। যাত্রাপথে আমরা উপভোগ করব অপার্থিব সৌন্দর্য। বিশাল পর্বত, ঘন সবুজ বন, স্বচ্ছ পানির নদী দেখতে দেখতে আমরা পথ চলব। সোনমার্গ ট্রেকারদের স্বর্গরাজ্য। অনেকগুলো ট্রেকিং পথ আছে। চাইলে আপনারা নিজ উদোগ্যে সেগুলো পরখ করে দেখতে পারেন। থাজিওয়াস গ্লেসিয়ারে চাইলে রাইড করতে পারেন নিজস্ব উদ্যোগে। সন্ধায় আমরা চলে আসব শ্রীনগরে। রাতে আমরা শ্রীনগরে অনস্থান করব।
৩য় দিনঃ
গুলমার্গ ডে ট্যুর
সকালের নাশতার পর আমরা গুলমার্গ ডে ট্রিপে বের হব। গুলমার্গ সুমদ্রপৃষ্ঠ হতে ২৪৪০ মিটার উপরে। এটি কাশ্মীরের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে একটি। অনিন্দ্য সুন্দর গ্রাম ও সবুজ ধানক্ষেতের মধ্যে দিয়ে নয়নাভিরাম পথে আমরা ঘুরে বেড়াবো। গুলমার্গ থেকে ১৪ কিলোমিটার দূরে ছবির মত সুন্দর ট্যাংমার্গে যাব। গুলমার্গে আমরা পৃথিবীর সর্বোচ্চ স্কি স্লোপ, গলফ কোর্স, গন্ডোলা ক্যাবল কার, রোপওয়েতে সময় কাটিয়ে সন্ধায় ফিরে আসব শ্রীনগরে। রাতের ডিনার করে আমরা শ্রীনগরে রাত্রিযাপন করব।
৪র্থ দিনঃ
শ্রীনগর টু পেহেলগাম
সকালের নাশতার পর আমরা পেহেলগামের উদ্দেশ্যে রউনা হব। এদিন আমরা দেখব ন্যাশনাল হাইওয়ে, কোলাহই গ্লেসিয়ার, বাইসরান ভ্যালি, চন্দনওয়ারি, বেতাব ও আরু ভ্যালি। নিজ উদ্যোগে ইউনিয়ন ক্যাবের মাধ্যমে এই জায়গাগুলো আমরা ঘুরে দেখব। সব স্পটগুলো দেখে আমরা পেহেলগামে রাত্রিযাপন করব।
৫ম দিনঃ
পেহেলগাম টু শ্রীনগর
সকালের নাশতার পর আমরা পেহেলগাম থেকে শ্রীনগরে ফিরে আসব। হাউজবোটে চেক ইন করে নিজদের মত করে সময় কাটাবো। যদি আগে শিকারা রাইড না করে থাকেন তাহলে এদিন শিকারা রাইড নিতে পারেন নিজ উদ্যোগে। হাউজবোটে রাত্রিযাপন।
৬ষ্ঠ দিনঃ
শ্রীনগর-কলকাতা
সকালের নাশতার পর হাউজবোট থেকে চেক আউট করে চলে আসব শ্রীনগর এয়ারপোর্টে। বিমানে চলে আসব কলকাতা। এখানেই আমাদের ট্যুরের সমাপ্তি। চাইলে আপনারা কলকাতায় ১দিন থাকতে পারেন অথবা রাতের বাসে ঢাকায় চলে আসতে পারেন।
⮞ প্যাকেজ যা যা থাকছেঃ
· ঢাকা-কলকাতা ওয়ান ওয়ে বাস টিকেট*
· কলকাতা-শ্রীনগর-কলকাতা বিমান টিকেট*
· শ্রীনগর এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ
· স্ট্যান্ডার্ড ফ্যামেলি রুম
· সকালের নাশতা ও ডিনার
· সাইট সিয়িং এর জন্য রিজার্ভ গাড়ি
· ১ ঘন্টা শিকারা রাইড
⮞ প্যাকেজে যা যা থাকছে নাঃ
· লাঞ্চ
· কোন রাইড ও এন্ট্রি ফি
· ট্রাভেল ট্যাক্স, রাজ্য ফি বা সরকারী কোন ফি
· কোন ধ্রনের স্পিড মানি
· মেডিকেল খরচ বা বীমা
· ব্যক্তিগত কোন খরচ
· প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।
⮞ সাথে যা যা অবশ্যই নিতে হবেঃ
§ পথে হাটার জন্য কেডস/স্লিপার।
§ আবহাওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত ভারী ও হালকা পোশাক।
§ বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা/ রেইনকোট।
§ রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস, সানক্যাপ।
§ বাইনোকুলার, ক্যামেরা।
§ টুথপেস্ট, টুথব্রাশ, টাওয়েল, স্লিপার।
§ জরুরি ঔষধ, ফার্স্ট এইড ব্যান্ডেজ।
⮞ ভ্রমণের জন্য প্রয়োজনীয় যে সব ডকুমেন্টস সাথে রাখবেনঃ
§ অবশ্যই ৬মাসের মেয়াদের ভিসা থাকতে হবে।
§ পোর্ট হিসেবে বেনাপোল/পেট্রাপোল/বাই রোড/বাই এয়ার উল্লেখ থাকতে হবে।
§ জাতীয় পরিচয়পত্র ও তার কয়েক সেট ফটোকপি, পাসপোর্ট সাইজের কয়েক কপি রঙ্গিন ছবি।
⮞ ভিসা প্রাপ্তির বিষয়ে সহযোগিতা প্রয়োজন হলে যে সব ডকুমেন্ট জমা দিতে হবেঃ
০১. ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে।
০২. ভিসাসহ (যদি থাকে) পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
০৩. দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাইজের ল্যাব প্রিন্ট ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা।
০৪. ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট। ব্যালেন্স কমপক্ষে ২০,০০০/= টাকা। ব্যাংক হিসাব না থাকলে ২০০ ডলার এন্ডোর্সমেন্ট ।
০৫. বর্তমান ঠিকানা নিশ্চিতকরণের জন্য ইলেক্ট্রিক/গ্যাস/পানি বিলের মূল ও ফটোকপি (সর্বশেষ ৩ মাসের মধ্যে)।
০৬. ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৬. হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭. নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৮. ভিজিটিং কার্ড।
০৯. অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১০. স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
বি.দ্রঃ ভিসা প্রাপ্তির সহযোগিতার জন্য ভ্রমণের কমপক্ষে ২মাস আগে আমাদের জানাতে হবে। ভিসা প্রসেসিং ফি আলাদা ভাবে যুক্ত হবে।
⮞ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
§ ট্রিপ কনফার্মেশনের উপর ভিত্তি করে বাস/এয়ার টিকেট এবং রুম/রিসোর্ট দেয়া হবে। বাস বা এয়ার টিকেটের জন্য সিট পছন্দ বা সিলেক্ট করার অপশন নেই।
§ এই ট্রিপে মোটামুটি হাঁটতে হতে পারে বিভিন্ন যায়গায়, যদিও খুব বেশি নয়।
§ কেউ আলাদা রুম নিতে চাইলে জানাতে হবে আগে থেকেই, সম্ভব হলে করা হবে। অতিরিক্ত চার্জের প্রয়োজন হলে গ্রাহককে সেটি বহন করতে হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে। ১রুমে ৪জন করে থাকবে।
§ প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
§ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
§ ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
§ আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
§ প্রতিটি জায়গাই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিজমের কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
§ অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
§ স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে হোস্টের সহায়তা নিতে হবে।
§ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
§ দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
§ এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
§ অবৈধ কোন কিছু বহন করা যাবে না। এতে কোন সমস্যা সৃষ্টি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
§ গাইডের সকল নির্দেশনা মেনে চলতে হবে।
§ যে কোন সমস্যায় সর্বদা গাইডের সহযোগিতা নিতে হবে। একা একা কিছু করা যাবে না। সম্মিলিত সিদ্ধান্তের উপর ভিত্তি করে অনাকাংক্ষিত সমস্যা সমাধানে সকলের সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে।
⮞ শিশু ও ব্যাগেজ পলিসিঃ
§ বিমান ও বাস কর্তৃপক্ষ্যের নিয়মের মধ্যে বিবেচ্য হবে।
⮞ বুকিং পলিসিঃ
ভ্রমনের ১৫ দিন আগে বুকিং কনফার্ম করতে হবে। বুকিং এর জন্য জনপ্রতি ৫০% টাকা অগ্রিম প্রদান করতে হবে।
⮞ ক্যান্সেলেশন পলিসিঃ
§ বুকিং কনফার্ম করতে হবে ভ্রমণের ১৫দিন আগে। ১৫ দিনের পর কোন বুকিং হলে ট্যুর ক্যান্সেল প্রযোজ্য হবে না। এক্ষেত্রে বুকিং ফি সম্পূর্ণ অফেরতযোগ্য।
§ ১৫ দিন আগে বুকিং এর ক্ষেত্রে, ভ্রমণ করার ১০ দিন আগে ট্যুর ক্যান্সেল করলে হোটেল ক্যান্সেলেশন পলিসি'র আওতায় রিফান্ড প্রযোজ্য হবে। এক্ষেত্রে আমাদের কোন ক্যান্সেলেশন চার্জ নেই।
§ ১৫ দিন আগে বুকিং এর ক্ষেত্রে, ভ্রমণ করার ৭ দিন আগে ট্যুর ক্যান্সেল করলে হোটেল ক্যান্সেলেশন পলিসির'র আওতায় রিফান্ড হবে। এক্ষেত্রে আমাদের ১৫% ক্যান্সেলেশন চার্জ প্রযোজ্য হবে।
§ ১৫ দিন আগে বুকিং এর ক্ষেত্রে, ভ্রমণ করার ৫ দিন আগে ট্যুর ক্যান্সেল করলে হোটেল ক্যান্সেলেশন পলিসি'র আওতায় রিফান্ড হবে। এক্ষেত্রে আমাদের ৩০% ক্যান্সেলেশন চার্জ প্রযোজ্য হবে।
§ ভ্রমণ করার ৫ দিনের কম সময়ে ট্যুর ক্যান্সেল করলে কোন রিফান্ড প্রযোজ্য হবে না।
§ ভ্রমণ করার ১০ দিনের আগে ট্যুর ক্যান্সেল করলে সম্পূর্ণ রিফান্ড প্রযোজ্য হবে।
⮞ প্যাকেজ ফিঃ
জনপ্রতি ২৬৫০০/- (বিমান ও বাস টিকেট ব্যতিত)
জনপ্রতি ২৮৯৯৯/- (বিমান টিকেট ব্যতিত)
জনপ্রতি ৮৪৯৯৯/- (বিমান ও বাস টিকেট সহ)*
বি.দ্রঃ সকল প্রকার ভ্যাট, ট্যাক্স, জিএসটি আলাদাভাবে যুক্ত হবে।
⮞ বুকিং পদ্ধতিঃ
বুকিং এর জন্য সর্বনিম্ন ৪জন সদস্য হতে হবে। জনপ্রতি প্যাকেজ ফি’র ৫০% অগ্রিম বুকিং প্রদান করতে হবে। বুকিং ফি শর্ত সাপেক্ষে ফেরতযোগ্য। বুকিং ফি প্রদান করতেঃ
Ø বিকাশঃ ০১৯৯৯৫৯৮৭২৩ (মার্চেন্ট পেমেন্ট করতে হবে, সাথে ১.৫% গেটওয়ে চার্জ যুক্ত হবে)
Ø নগদঃ ০১৯৯৯৫৯৮৭২৩ (সেন্ড মানি করতে হবে, সাথে ১.৫% গেটওয়ে চার্জ যুক্ত হবে)
Ø বিকাশ পার্সোনালঃ ০১৮৭৬৮৫৯২৩৭ (সেন্ড মানি করতে হবে, সাথে ১.৫% গেটওয়ে চার্জ যুক্ত হবে)
Ø ব্যাংক ট্রান্সেকশানঃ
মোঃ মোতাসিম মাহবুব
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
মগবাজার ব্রাঞ্চ
একাউন্ট নাম্বারঃ 2861580002382