আপনি চাইলেই হতে পারেন আমাদের সাথে একজন বিনিয়োগ কারি। যেহেতু আমরা পণ্য ক্রয়বিক্রয় এর ব্যবসা করি তাই অনেক সময়ই আমাদের পণ্যের অনেক চাহিদা থাকে যা আমাদের কিস্তির অর্থ হতে সব পূরণ হয় না। তাই পণ্যের চাহিদার উপরে ভিত্তি করে আমরা অনেক সময় ক্ষুদ্র বিনিয়োগ কারি নিয়ে থাকি এবং ইসলামিক শরিয়ার ভিত্তিতে লভ্যাংশের বণ্টন করে থাকি। তবে যেহেতু ইসলামি শরিয়া ভিত্তিক তাই কোন কারনে কিস্তিতে সমস্যা হলে তার কিছুটা ক্ষতির ভাগ সকল বিনিয়োগ কারির মধ্যেই সমহারে বণ্টন করা হয়ে থাকে। তবে এখন পর্যন্ত আমাদের কিস্তির টাকা উঠে আসার হার ৯৯.৯৯%। তাই আমরা অনেকটাই secured investment বলতে পারি।
১। আমাদের এখানে সর্বনিম্ন বিনিয়োগ হতে হবে, ২০,০০০ টাকা যা একটি ইউনিট হিসেব করা হবে। কেও চাইলে দুই বা ততোধিক ইউনিটও বিনিয়োগ করতে পারবে যা ২০০০০ এর গুনিতক হবে। অর্থাৎ ২ ইউনিট বিনিয়োগ মানে ৪০,০০০ টাকা এবং ৩ ইউনিট বিনিয়োগ মানে ৬০,০০০ টাকা। তবে আমরা বিনিয়োগকারি থেকে কত নিবো তা আমাদের পণ্যের চাহিদার উপরে নিরভর করবে।
২। আমাদের প্রতিটি পণ্যের বিক্রয় লভ্যাংশ ১২% প্রতি ৬ মাসে, যেখানে ২% আমাদের বিক্রয় কমিশন আছে। তার মানে বিক্রয় লভ্যাংশ ১০%। এই ১০% এর লাভ যে টাকা আসবে তার ৫০% বিনিয়োগ কারিকে প্রদান করা হবে প্রতি ৬ মাস পর পর এবং বাকি ৫০% সংস্থা পরিচালনা বাবদ ব্যয় হবে।
অর্থাৎ টাকার হিসাবে যদি হিসাব করা হয়, ১ লক্ষ টাকার বিপরিতে আমাদের নিট লাভ ৬ মাসে হবে ১০,০০০/- যার ৫০% মানে, ৫০০০/-(কিছুটা কম-বেশি) টাকা বিনিয়োগ কারি ৬ মাস পর পর পাবে। এখানে ৫ ইউনিট বা ১ লক্ষ টাকার হিসাবে হিসাবে দেখানো হয়েছে বোঝানোর সুবিধার্থে। তবে ২০ হাজারের সাপেক্ষে হিসাব একই রকম হবে।
৩। বিনিয়োগের একটি চুক্তিপত্র হবে স্ট্যাম্প এর মাধ্যমে, যার খরচ বিনিয়োগ কারিকেই বহন করতে হবে।
৪। আমাদের সাথে বিনিয়োগ কারি হতে হলে কমপক্ষে ১ বছরের জন্য আসতে হবে, আর লভ্যাংশের বণ্টন প্রতি ৬ মাস পর পর প্রদান করা হবে।
৫। ১ বছরের আগেই বিনিয়োগ তুলে ফেলতে চাইলে, বিনিয়োগের আসল টাকা থেকে ৫% সার্ভিস চার্জ প্রদান সাপেক্ষে ৩ মাসের মধ্যে বিনিয়োগের টাকা প্রদান করা হবে।
৬। আমাদের বিনিয়োগ কারিরা আবার Sales Representative হিসেবে কাজ করতে পারবে। এবং প্রতি বিক্রয়ে আমাদের ১২% লভ্যাংশের ২% sales commission/salary হিসেবে তাকে প্রতি কিস্তির সব টাকা উঠার পর প্রদান করা হবে। অর্থাৎ ১২% লভ্যাংশ হতে একজন বিনিয়োগ কারি, বিনিয়োগের লভ্যাংশ ৫% + Sales commission ২% মোট ৭% লভ্যাংশ পেয়ে যাবে। তবে কেও যদি sales না করে তবে কেবলমাত্র বিনিয়োগের লভ্যাংশই পাবে।