১। আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে,
২। আপনার মাসিক কিস্তি চালানোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ আয় দেখাতে হবে,
৩। আয় হিসেবে Salary account statement, Salary office statement, Office ID Card, Bank statement, Trade license এর যেকোনো একটি বা দুইটি কাগজ দেখাতে হবে,
৪। সম আয়ের ২ জন জামিনদার দেখাতে হবে।
ধাপ-১ঃ আপনাকে প্রথমে পণ্য ক্রয়ের জন্য আমাদের কাছে আবেদন করতে হবে। নিচে (Apply now) নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যগুলো দিন এবং ফর্মে রেফারেন্স-এ যার মাধ্যমে জানতে পেরেছেন তার নাম দিবেন।
ধাপ-২ঃ আবেদন আমাদের কাছে জমা হওয়ার পর আমরা একটি প্রাথমিক যাচাই করবো এবং পরবর্তী ৫ দিনের মধ্যে জানিয়ে দিবো আমরা কি আপনাকে এই মাসে পণ্য দিতে পারছি কিনা বা কবে দিতে পারছি।
ধাপ-৩ঃ আপনি নির্বাচিত হলে, আপনাকে যে পণ্য ক্রয় করবেন তার মডেল বা দোকানের বা শোরুমের ঠিকানা দিতে হবে আমাদের কে প্রদান করতে হবে,
ধাপ-৪ঃ আমরা পণ্যটি আমাদের নামে ক্রয় করে তারপর আপনার কাছে কিস্তিতে বিক্রয় করবো। তাই আপনাকে ১০০ টাকার বিনিময়ে একটি ফর্ম ক্রয় করে আপনার বিস্তারিত সেখানে দিতে হবে। তবে আমরা পণ্য আমাদের নামে ক্রয় করলেও, ক্রয় রসিদ আপনার কিস্তি শেষ হয়ে গেলে আপনার কাছেই হস্তান্তর করবো,
ধাপ-৫ঃ পণ্যের ক্রয়মূল্যের সাথে ১২% লভ্যাংশ যুক্ত করে তা ৬ মাসের কিস্তিতে ভাগ করে আপনার কিস্তি হিসাব করা হবে, যদি কিস্তির পরিমাণ বাড়ে তবে প্রতি কিস্তির সংখ্যার জন্য ২% হারে লভ্যাংশ ১২% এর সাথে যোগ করে তারপর কিস্তি নির্ধারণ করা হবে।
ধাপ-৬ঃ পণ্য ক্রয় এর সময় যা যা লাগবে, সংস্থা থেকে প্রদান কৃত ফর্ম, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি/জব আইডি এর ফটোকপি, জামিনদারদের আইডি এবং সাক্ষর।
ধাপ-৭ঃ আপনার পণ্য হাতে পাওয়ার সাথে সাথে আমাদেরকে প্রথম কিস্তি পরিশোধ করতে হবে। এবং এরপরে প্রতি মাসে বাকি কিস্তি গুলো পরিশোধ করে যেতে হবে।
১। আপনাকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে কিস্তির টাকা প্রদান করতে হবে। কিস্তি আপনি ক্যাশ, ব্যাংক, বিকাশ, নগদ বিভিন্ন ভাবে দিতে পারেন তবে মোবাইল ব্যাংকের মাধ্যমে দিলে অবশ্যই খরচসহ দিতে হবে।
২। প্রতিমাসের ২ তারিখের মধ্যে আপনার কিস্তি প্রদানের একটি sms নোটিশ দেয়া হবে। কোন কারনে কোন মাসে কিস্তি প্রদানে ব্যর্থ হলে, উক্ত কিস্তি না উঠা পর্যন্ত প্রতি মাসে ১০% হারে কিস্তির সাথে জরিমানা যোগ হবে, (কিস্তি প্রদানের ক্ষেত্রে ব্যাক্তিগত কোন সমস্যা, চাকরি চলে যাওয়া, ব্যবসা লস, ধর্মীয় উৎসব বা করোনার সমস্যাকে সামনে আনা যাবে না)
৩। সময়মত কিস্তি প্রদান করলে, আমরা পরবর্তীতে আরও বেশি দামের পণ্য আপনাকে প্রদান করবো,
৪। প্রথম বার পণ্য ক্রয় করলে, তা ৫,০০০-৩০,০০০ টাকা এর মধ্যেই হতে হবে,
৫। আপাতত আমাদের পণ্য বিক্রয় এরিয়া, গাজিপুর (ডুয়েট, বিআইডিসি, চাপুলিয়া, শিমুলতলি, ফাওকাল, পাজুলিয়া, ভানুয়া, চতরবাজার, পশ্চিম চতর, সালনা)। এই সকল এরিয়ার বাহিরে আমরা পণ্য কিস্তিতে বিক্রয় করছি না। ভবিষ্যতে নতুন কোন এলাকা আমাদের আওতাতে আসলে আমরা এখানে উল্লেখ করে দিবো।
৬। পণ্যের ওয়ারেন্টি যে দোকান বা কোম্পানি থেকে ক্রয় করা হবে, তাদের দ্বারা প্রদানকৃত হবে। আমাদের সংস্থার সাথে পণ্যের কোন ওয়ারেন্টির সম্পর্ক নেই। এমনকি পণ্য ব্যবহার করার সময় নষ্ট বা ক্ষতিগ্রস্থ হলে তার সাথে কিস্তির কোন সম্পর্ক রাখা যাবে না।