uploanding...
Attending JOTA-JOTI 2026
বিশ্ব এ এক মহাউৎসব। বিশ্বের সকল স্কাউট বন্ধুদের প্রতিবছরই অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় জোটা-জোটি অনলাইন ভিত্তিক আয়োজন। যেখানে বিশ্বের সকল দেশের স্কাউট (কাব,স্কাউট,রোভার) বন্ধুদের সাথে বিভিন্ন তথ্য আদান-প্রদান, ক্যালচারাল এক্টিভিটি, ট্যালেন্ট হ্যান্ট সহ বিশ্বব্যাপী বন্ধুত্ব ছড়ানো নিয়ে সাজানো ছিল বিভিন্ন রোমাঞ্চকর চ্যালেঞ্জ। এ বছর ১৬-১৮ অক্টোবর, ২০২৬ সারা বিশ্বে আয়োজিত হচ্ছে জোটা-জোটি।
তারই ধারাবাহিকতায় শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ - ৪০নং কাশাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তথা ডেন-১ এর মাঠ প্রাঙ্গনে খোলা আকাশের নিচে মুক্তাঙ্গনে দলের সদস্যদের নিয়ে আয়োজন করেন জোটা-জোটি ২০২৬।
[ 69th Jamboree On the Air
30th Jamboree On the Internet ]
আয়োজন শেষে সর্বোচ্চ চ্যালেঞ্জ সম্পন্নকারী ৬জন সদস্যের মাঝে জোটা-জোটি ২০২৬ ব্যাজ প্রদান করা হয়।
মনোরম পরিবেশে আয়োজিত হল ৫ম টেনিং বেইসড ডে ক্যাম্প
জেলায় নতুন/পুরাতন/পুঃনগঠিত রোভার দল-ইউনিটের রোভার প্রোগ্রাম ভিত্তিক কার্যক্রমকে দক্ষতার সহিত পরিচালিত করার লক্ষ্যে ২৬-২৭ সেপ্টেম্বর,২০২৬ সরকারি এমএ রেজা ডিগ্রি কলেজ, ভেদরগঞ্জ, শরীয়তপুরের সহযোগিতায় শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ ৫ম বারের মত আয়োজন করেন "ট্রেনিং বেইসড ডে ক্যাম্প-২০২৬"
যাতে অংশ নেন শরীয়তপুর জেলা সহ অন্য জেলার প্রায় ৫০জন রোভার ও গার্ল-ইন রোভার এবং বিজ্ঞ লিডারগণ। যেখানে দক্ষ প্রশিক্ষকগণ রোভারদের প্রশিক্ষণ প্রদান করেন। যাতে করে রোভারগণ রোভার প্রোগ্রাম বুঝে নিজ ইউনিট অথা গ্রুপের কার্যক্রমে দক্ষতার সহিত সহায়তা করতে পারেন এবং পিআরএস -এর জন্য প্রস্তুত হতে পারেন।
বিঃদ্রঃ নানান অসুবিধার জন্য যাদের দীক্ষা নেওয়া সম্ভব হচ্ছিল না তাদের নিজ নিজ ইউনিটের লিডারদের মাধ্যমে দীক্ষা প্রদান করা হয়।
শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ, আশাবাদী যারা প্রশিক্ষণ নিলেন তাদের এক্টিভিটিতে ফুটে উঠবে তাদের দল/ইউনিট। সকলের রইল নিরন্তর শুভকামনা
(ইউনিট/গ্রুপের যেকোনো প্রয়োজনে আমাদের জানাতে পারেন, যথাসাধ্য চেষ্টা করবে আমাদের টিম)
স্কাউটিংয়ের চেতনা হোক তারুণ্যের শক্তি
(Spirit of Scouting, Strength of Youth)
২০ সেপ্টেম্বর ২০১৯-২০২৬ একটি স্বপ্ন, অঙ্গীকার ও সেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ। সময়ের পথপরিক্রমায় আজ আমরা এগিয়ে চলেছি নতুন স্বপ্ন, নতুন উদ্যম ও নতুন অঙ্গীকার নিয়ে।
৭ম বর্ষপূর্তিকে কেন্দ্র করে শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ আয়োজন করতেছে বিভিন্নমুখী সামাজিক, শিক্ষামূলক, সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রমের সমন্বিত আয়োজন। তারইল ধারাবাহিকতায় বর্ষপূর্তীকে কেন্দ্র করে প্রতিবারের ন্যায় ২০সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার) আয়োজিত হল ' প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প' এবারের পুরো জেলার বিভিন্ন দর্শনীয় স্থান-স্থাপনা ও সংস্কৃতি উপভোগ নিয়েই বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে সমাপ্ত হয় এই দিনব্যাপী কার্যক্রম।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, স্কাউটার কামরুল হাসান মোল্লা (উডব্যাজার), কমিশনার- শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক- শরীয়তপুর জেলা রোভার;
এছাড়াও দলের সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত রোভার ও সংক্ষিপ্ত অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও লিডাতবৃন্দ।
আয়োজনটি আরো সাফল্যমণ্ডিত করতে অংশ নেন বিভিন্ন রোভার-স্কাউট সদস্যদের অভিভাবকগণ।
এই আয়োজন শুধু একটি বর্ষপূর্তি উদযাপন নয় এটি শেখার, সেবার, সচেতনতা ছড়িয়ে দেওয়ার এবং সমাজের জন্য ইতিবাচক কিছু করার একটি সম্মিলিত প্রয়াস।
স্কাউটিং আমাদের শেখায়
নিজেকে গড়ে তুলতে, অন্যকে সাহায্য করতে এবং সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করতে।
তাই আসুন, স্কাউটিংয়ের চেতনাকে ধারণ করে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা গড়ে তুলি একটি সচেতন, মানবিক ও সুন্দর সমাজ।
Hike with Scout Friends (27/08/2026)
দিনব্যাপী আয়োজিত হল ভিন্নমাত্রায় হাইকিং
শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ -এর এক বিশেষ কার্যক্রম স্কাউট বন্ধুদের সাথে হাইকিং, যেখানে শরীয়তপুর জেলার নির্দিষ্ট স্থানগুলো রোভার-স্কাউট এবং বয়স্ক লিডারদের সমন্বয়ে ডিগ্রি-কম্পাসের মাধ্যমে রোমাঞ্চকর রুট অনুযায়ী পায়ে হেঁটে বিভিন্ন ঐঐতিহাসিক স্থান পরিদর্শন ও প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে উদযাপিত হয়।
২৭আগস্ট, ২০২৬ ৩য় বারের মতো এবারের কার্যক্রমটিতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট-রোভার (২৫জন) সদস্যগণ অংশগ্রহণ করেন। এবারের নান্দনিক কার্যক্রমে ছিল প্রকৃতি পর্যবেক্ষণ ও যাত্রাপথে বিভিন্ন দর্শনীয় স্থান প্রদর্শন এবং কমিউনিটি ওয়ার্ক (SDGs)।
যাত্রাটি শুরু হয় সকাল ১০টায় শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ'-এর অফিস/ডেন পালং উত্তর বাজার, শামীম প্লাজা, সদর, শরীয়তপুর হতে এবং বিভিন্ন প্রতিকূল ও রোমাঞ্চকর পরিস্থিতির মধ্যতে সমাপ্ত হয় আটং প্রাথমিক বিদ্যালয়, সদর, শরীয়তপুর।
উক্ত আয়োজনে বিশেষভাবে উপস্থিত ছিলেন, স্কাউটার কামরুল হাসান মোল্লা (উডব্যাজার), কমিশনার - বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক - বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; আমিনুল ইসলাম, শিক্ষক - আটং প্রাথমিক বিদ্যালয় সহ সম্মানিত স্কাউট অভিভাবকগণ।
আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করায় অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা
[বিঃদ্রঃ কমিউনিটি ওয়ার্কে ছিল : নিরাপদ পানি, স্যানিটেশন, পানির আয়রন, ডেঙ্গু সচেতনতা, প্রাথমিক প্রতিবিধান বিষয়ক, আর্সেনিক ও পানিবাহিত রোগ (ক্লিন ওয়াটার) অন্যতম এবং দর্শনীয় স্থান: রথিকান্ত ঘটকের নিবাস (রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য) ও প্রাচীন মনসা বাড়ীর মন্দির]
শরীয়তপুরে আয়োজিত হলো স্কাউটিংয়ে আগ্রহীদের বরণ-২০২৬ অনুষ্ঠান
প্রতিবছরের ন্যায় এবারও ১৭আগষ্ট, ২০২৬খ্রিঃ রোজ সোমবার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, শরীয়তপুরে আয়োজিত হল শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ কর্তৃক স্কাউটিং কার্যক্রমে আগ্রহী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে দিনব্যাপী "স্কাউটিংয়ে আগ্রহীদের বরণ" অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্কাউটার কামরুল হাসান মোল্লা (উডব্যাজার) গ্রুপ সম্পাদক ও জেলা রোভার কমিশনার, বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার;
প্রধান অতিথি হিসেবে ছিলেন, স্কাউটার মোহাম্মদ হেদায়েতউল্যাহ, জেলা রোভার স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার;
এছাড়াও বিভিন্ন দলের স্কাউত-রোভার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগন।
নবীন 'স্কাউট-রোভার' সকলের জন্য রইল সফলতার শুভকামনা, স্কাউটিং চিরজীবী হোক।
বার্ষিক গ্রুপ ক্যাম্প (০৫-০৭/০২/২০২৬)
শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ
শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক গ্রুপ ক্যাম্প।
৫-৭ ফেব্রুয়ারি ২০২৬, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, শরীয়তপুর ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পটি তে দশটি চ্যালেঞ্জে অংশগ্রহণ করেন রোভার ও গার্ল-ইন রোভার স্কাউটস সদস্যরা। ক্যাম্প সমাপনীতে সাবেক রোভার স্কাউট সদস্যদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পে ক্যাম্প চীফ হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার কামরুল হাসান মোল্লা, গ্রুপ সম্পাদক, শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ ও কমিশনার, বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্কাউটার মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার।
স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার কোহিনুর খানম, গার্ল ইন ইউনিট লিডার, শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ ও যুগ্ন-সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার হেদায়েত উল্লাহ সহ-সভাপতি, শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ ও জেলা রোভার স্কাউট লিডার, শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার মোঃ হানিফ বেপারী, ইউনিট লিডার শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ।
আরো উপস্থিত শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট, সাবেক রোভার সদস্য, রোভার সদস্য ও গার্ল-ইন রোভার সদস্য, জেলার বিভিন্ন ইউনিটের রোভার এবং স্কাউট সদস্যবৃন্দ।
৪র্থ ট্রেনিং বেইসড ডে ক্যাম্প (২০-২১/১২/২০২৫)
২০-২১/১২/২০২৬ শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ -এর আয়োজনে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, শরীয়তপুরে অনুষ্ঠিত হল ৪র্থ টেনিং বেইসড ডে ক্যাম্প
JOTA-JOTI 2025
দলের বর্ষপূর্তি উপলক্ষে প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প (২০/০৯/২০২৫)
দলের ৬ষ্ঠ বর্ষপূর্তী উদযাপন
২০১৯সালের ২০সেপ্টেম্বর হতে প্রতিষ্ঠিত শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ'-এর ৬ষ্ঠ বর্ষপূর্তীকে কেন্দ্র করে পদ্মা সেতু এলাকায় আয়োজিত হল প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প। যেখানে অংশনেন দলের সকল সদস্য সহ অন্যান্য দলের সদস্য ও লিডারগণ।
উক্ত আয়োজনে গ্রামীণ কমিউনিটিতে প্রাথমিক প্রতিবিধান, বৃক্ষরোপণ এবং বিভিন্ন খেলাধুলা সহ পদ্মা নদী ও পদ্মা রেল স্টেশন ভ্রমণ করা হয়।
হজ ক্যাম্পে সেবা প্রদান (২৫-৩১/০৫/২০২৫)
হজ যাত্রীদের সেবাদানে শরীয়তপুরের রোভারদের অংশগ্রহণ
আশকোনা,ঢাকা -এর হজ ক্যাম্পে ২০২৫ হজ যাত্রীদের সেবায় নিয়োজিত ছিল সারা দেশের রোভার স্কাউট তন্মধ্যে অন্যতম ছিল শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর ২সদস্য রোভার মশিউর রহমান ও লামিয়া সানজিদা গত ২৫-৩১মে,২০২৫।
পবিত্র হজ যাত্রীদগণ সুস্থ এবং সফলতার শুভকামনা রইল
Hike with Scout Friends (24/05/2025)
দিনব্যাপী আয়োজিত হল ভিন্নমাত্রায় হাইকিং
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর এক বিশেষ কার্যক্রম স্কাউট বন্ধুদের সাথে হাইকিং, যেখানে শরীয়তপুর জেলার নির্দিষ্ট স্থানগুলো রোভার-স্কাউট এবং বয়স্ক লিডারদের সমন্বয়ে ডিগ্রি-কম্পাসের মাধ্যমে রোমাঞ্চকর রুট অনুযায়ী পায়ে হেঁটে বিভিন্ন স্থান পরিদর্শন ও প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে উদযাপিত হয়। ২৪মে, ২০২৫ এবারের কার্যক্রমটিতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট,রোভার সদস্যগণ অংশগ্রহণ করেন। এবারের নান্দনিক কার্যক্রমে ছিল প্রকৃতি পর্যবেক্ষণ ও যাত্রাপথে বিভিন্ন দর্শনীয় স্থান প্রদর্শন।
যাত্রাটি শুরু হয় সকাল ১০টায় ৪০নং কাশাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় (মুক্ত রোভার ডেন),পূর্ব কাশাভোগ, সদর,শরীয়তপুর হতে এবং বিভিন্ন প্রতিকূল ও রোমাঞ্চকর পরিস্থিতির মধ্যতে সমাপ্ত হয় দীঘির পাড়,স্বর্নঘোষ,সদর,শরীয়তপুর।
আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করায় অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা
গ্রুপ ক্যাম্প (১৫/০৫/২০২৫)
১৫মে,২০২৫খ্রি: শরীয়তপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, শরীয়তপুর কর্তৃক আয়োজিত হয় রোভার সহচরদের হাইকিং ও দীক্ষাগ্রহণ অনুষ্ঠান সহ নান্দনিক কার্যক্রম।
শুভকামনা ও শুভকামনা রইল
শরীয়তপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, শরীয়তপুর
গ্রুপ ক্যাম্প (১২/০৫/২০২৫)
১২মে,২০২৫খ্রি: শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ, শরীয়তপুর কর্তৃক আয়োজিত হয় গ্রুপ ক্যাম্প ও গার্ল-ইন রোভারদের দীক্ষা অনুষ্ঠান সহ নান্দনিক কার্যক্রম।
শুভকামনা ও শুভকামনা রইল
শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ, শরীয়তপুর
৭ম জাতীয় কমডেকা (১৯-২৫/০২/২০২৫)
জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ২, সিরাজগঞ্জ
৭ম জাতীয় কমডেকা প্রস্তুতিমূলক ক্যাম্প (১৫/০২/২০২৫)
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ থেকে ২ টি ইউনিট ৭ম জাতীয় কমডেকা ২০২৫ -এর আয়োজনে অংশগ্রহণ করছে।
১৫/২/২০২৫ আয়োজিত হল ৭ম জাতীয় কমডেকা প্রস্তুতি ক্যাম্প
৩য় ট্রেনিং বেইসড ডে ক্যাম্প (০৭-০৮/০২/২০২৫)
আয়োজনেঃ শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ
স্থানঃ শরীয়তপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর।
বার্ষিক গ্রুপ ক্যাম্প (২৯ -৩০/১২/২০২৪)
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ২৯-৩০ডিসেম্বর,২০২৪ সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ এ অনুষ্ঠিত হয় বার্ষিক গ্রুপ ক্যাম্প।
উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন, গ্রুপ সম্পাদক স্কাউটার কামরুল হাসান মোল্লা, গার্ল-ইন ইউনিট লিডার স্কাউটার কহিনুর খানম, সাবেক সিনিয়র রোভার মেটগণ এবং রোভার স্কাউট সদস্যরা।
বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান
২৩ নভেম্বর ২০২৪ জাজিরা ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ
নড়িয়া সরকারি কলেজে আয়োজিত হল বার্ষিক ক্যাম্প
নড়িয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভারের অন্তর্ভুক্ত একটি নিয়ন্ত্রিত দল। দীর্ঘদিন প্রশিক্ষণ প্রাপ্ত সহচর স্তরের রোভারদের দীক্ষা অনুষ্ঠানকে কেন্দ্র করে নড়িয়া সরকারি কলেজ -এর রোভার স্কাউট গ্রুপটির সকল সদস্যদের নিয়ে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গনেই ২৬-২৮অক্টোবর আয়োজিত হয় "বার্ষিক গ্রুপ ক্যাম্প"
উক্ত আয়োজটিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ নেন,
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ/গ্রুপ সভাপতি, স্কাউটার প্রফেসর মাকসুদা খাতুন; বিশেষ অতিথি প্রফেসর এস এম ছাইদুর রহমান, উপাধ্যক্ষ, নড়িয়া সরকারি কলেজ;
সভাপতিত্ব করেন, স্কাউটার এস এম মাসুদ কবির, সহযোগী অধ্যাপক ও গ্রুপ সম্পাদক, নড়িয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
এছাড়াও স্কাউট ব্যাক্তিত্ব ও ক্যাম্পটি পরিচালনায় ছিলেন,
স্কাউটার মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার কামরুল হাসান মোল্লা, জেলা রোভার স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; রোভার মশিউর রহমান, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার।
আয়োজিত হল তিন দিনব্যাপী বার্ষিক ক্যাম্প
সরকারি আব্দুর রাজ্জাক কলেজ রোভার স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভারের অন্তর্ভুক্ত একটি নিয়ন্ত্রিত দল। দীর্ঘদিন প্রশিক্ষণ প্রাপ্ত সহচর স্তরের রোভারদের দীক্ষা অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকারি আব্দুর রাজ্জাক কলেজ -এর রোভার স্কাউট গ্রুপটির সকল সদস্যদের নিয়ে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গনেই আয়োজিত হয় "৩য় বার্ষিক গ্রুপ ক্যাম্প"
"তারুণ্যের আলোয় স্কাউটিং"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ০৬-০৮ অক্টোবর সরকারি আব্দুর রাজ্জাক কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত হলো ৩য় বার্ষিক গ্ৰুপ ক্যাম্প -২০২৪
ক্যাম্পটি সার্থক করতে সার্বক্ষণিক সহায়তা করেন শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর সদস্যবৃন্দ ও লিডার তন্মধ্যে অন্যতম ছিলেন,
স্কাউটার কামরুল হাসান মোল্লা, গ্রুপ সম্পাদক, শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ; রোভার মশিউর রহমান, সাবেক সিনিয়র রোভার মেট, শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ; রোভার মোঃ হানিফ বেপারী, সিনিয়র রোভার মেট, শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ।
ভিন্ন মাত্রায় মুক্ত দলের ৫ম বর্ষপূর্তি উদযাপন
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ❝পরিবেশ পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প❞ ২০সেপ্টেম্বর, ২০২৪
পদ্মা সেতু ভিউ পয়েন্ট, জাজিরা, শরীয়তপুরে অনুষ্ঠিত হয়।
উক্ত দিনব্যাপি আয়োজনে স্কাউটিং বিষয়ক কার্যক্রম ও পরিবেশ পর্যবেক্ষণ-সংরক্ষণ বিষয়ক নানান কার্যক্রম করা হয়।
Hike with scout friends (10/07/2024)
স্কাউট বন্ধু নিয়ে হাইকিং
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর এক বিশেষ নন্দিত কার্যক্রম স্কাউট বন্ধুদের সাথে "হাইকিং" বা পায়ে হেঁটে ভ্রমণ। প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও যেটির যাত্রা শুরু হয় ১০জুলাই,২০২৪ বিকেল ৪টায় মুক্ত রোভার স্কাউট ডেন তথা ৪০নং কাশাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, (মনোহর বাজার মোড় সংলগ্ন), সদর, শরীয়তপুর হতে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, শরীয়তপুর পর্যন্ত হাইকিং কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
কার্যক্রমগুলো বিশেষ ক্রু-মিটিংয়ের অন্তর্ভুক্ত।
হাইকিং আয়োজনে অংশগ্রহণ করেন শরীয়তপুর জেলার বিভিন্ন ইউনিটের স্কাউট, রোভার ও লিডারগণ। অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
আয়োজনটি নন্দিত করে তুলেন,
বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার -এর জেলা রোভার স্কাউট লিডার, স্কাউটার কামরুল হাসান মোল্লা; গার্ল-ইন স্কাউটিং সহ-কমিশনার, স্কাউটার কোহিনূর খানম; জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি, রোভার মশিউর রহমান সহ দলের সিনিয়র রোভার মেট ও অনান্য স্কাউট ব্যাক্তিত্বগণ।
সুবর্ণজয়ন্তী রোভার মুটে মুক্ত দলের অংশগ্রহণ
রোভার অঞ্চলের ৫০বছরপূর্তি কে কেন্দ্র করে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুর জেলার বাহাদুরপুরে গত ১-৫ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হয় সুবর্ণজয়ন্তী রোভার মুট।
উক্ত মুটে অংশগ্রহণ করেন, শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ'-এর ইউনিট ১ (লিডারসহ) ও ২জন স্বেচ্ছাসেবক এবং ১জন কর্মকর্তা।
ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান (০৭/০২/২০২৪)
রোভার অঞ্চলের সুবর্ণজয়ন্তী তথা স্কাউটিং কার্যক্রম প্রচারে মুক্ত রোভারের সৌজন্য সাক্ষাৎ
রোভার অঞ্চলের সুবর্ণজয়ন্তী তথা স্কাউটিং কার্যক্রম প্রচারে 'শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ'-এর ভিন্ন উদ্যোগ। ৭ই ফেব্রুয়ারি,২০২৪ শরীয়তপুর জেলার বিভিন্ন স্তরের জনমানব এবং স্থানীয় লোকবল (বিভিন্ন অফিস-কার্যালয়) ও বিভিন্ন অঙ্গনের প্রশাসনিক কর্মকর্তাগণের সাথে সৌজন্য সাক্ষাৎ -এর পাশাপাশি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সুবর্ণজয়ন্তী (৫০বছরপূর্তি) তথা স্কাউটিং কার্যক্রম কি,কেন,কেমন বিষয়ক আলোচনা এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান।
এসময়, জেলা প্রশাসন, শরীয়তপুর; উপজেলা নির্বাহী অফিসার,শরীয়তপুর সদর; উপজেলা ভাইস-চেয়ারম্যান,শরীয়তপুর সদর উপজেলা; চেয়ারম্যান জেলা পরিষদ,শরীয়তপুর জেলা; সিইও -সপ্নপূরণ কন্সট্রাকশন; সিভিল সার্জন, শরীয়তপুর -মহোদয়গণের সহিত সৌজন্য সাক্ষাৎ করেন শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ-এর প্রতিনিধিগণ।
উক্ত কার্যক্রমগুলো সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন, স্কাউটার মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক,বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার কামরুল হাসান মোল্লা, জেলা রোভার স্কাউট লিডার,বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; রোভার মশিউর রহমান, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার এছাড়াও শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ-এর এসআরএম সহ দলের অন্যান্য সদস্যবৃন্দ।
সুবর্ণজয়ন্তী ডে ক্যাম্প (২৭/০১/২০২৪)
জেলা রোভার কর্তৃক আয়োজিত সুবর্ণজয়ন্তী ডে-ক্যাম্পে অংশগ্রহণ
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পঞ্চাশ (৫০)বছর পূর্তি উপলক্ষে রোভার অঞ্চলের পরিচালনায় দিনব্যাপী সারাদেশে একযোগে উদযাপিত হয় সুবার্ণজয়ন্তী ডে-ক্যাম্প। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা রোভার -এর ব্যবস্থাপনায় ২৭ জানুয়ারি, ২০২৪ খ্রিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, শরীয়তপুরে সুবার্ণজয়ন্তী ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে সফলভাবে অংশগ্রহন করেন শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর সদস্যবৃন্দ এবং ক্যাম্পটি সফল করে তুলতে বিশেষ ভূমিকা পালন করেন।
ক্যাম্পে দিন ব্যাপি রোভারদের পাইওনিয়ারিং, কোড এন্ড সাইফার, প্রাথমিক প্রতিবিধান, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা, তাঁবু জলসা পুরস্কার বিতরন এবং ক্যাম্প সনদ বিতরনের মাধ্যমে ক্যাম্প শেষ হয়।
Messengers of Peace Local Coordinator Gathering (14-16/12/2023)
mouchak, gazipur
মৌচাকে তিন দিনব্যাপী আয়োজিত হল ম্যাসেঞ্জার অব পিস কো-অর্ডিনেটরস গ্যাদারিং-২০২৩
বাংলাদেশ স্কাউটস, ম্যাসেঞ্জার অব পিস বিভাগের আয়োজনে গত ১৪-১৬ ডিসেম্বর, ২০২৩ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র,মৌচাক,গাজীপুরে তিন(০৩)দিনব্যাপী আয়োজিত হল "ম্যাসেঞ্জার অব পিস কো-অর্ডিনেটরস গ্যাদারিং-২০২৩"
অনুষ্ঠানটি সারাদেশের ১৩জন রিজিওনাল ও ৫৪জন লোকাল কো-অর্ডিনেটর নিয়ে আয়োজিত হয় । যেখানে প্রথমবারের মতো কো-অর্ডিনেটরদের অফিসিয়ালি একসাথে দায়িত্ব অর্পন এবং কো-অর্ডিনেটরদের দায়িত্ব-কর্তব্য,প্রজেক্ট সম্পাদনা সহ বিভিন্ন বিষয়ে নান্দনিক উপায়ে উপস্থাপন করা হয়।
উক্ত আয়োজনে শরীয়তপুর জেলার হয়ে অংশনেন রোভার মশিউর রহমান, শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর সাবেক সিনিয়র রোভার মেট ও বর্তমান -> ম্যাসেঞ্জার অব পিস লোকাল কো-অর্ডিনেট, বাংলাদেশ স্কাউট শরীয়তপুর জেলা ও শরীয়তপুর জেলা রোভার।
মহিলা কলেজে আয়োজিত হল ২দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান
সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ গত ১৪-১৫নভেম্বর,২০২৩ ২দিনব্যাপী গার্ল-ইন রোভারদের নিয়ে আয়োজন করেন "বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান"
২দিনব্যাপী এই আয়োজনের মধ্যে অন্যতম ছিল তাঁবুবাস,দীক্ষা ও মহাতাঁবু জলসা।
উক্ত আয়োজনটি সাফল্যমণ্ডিত করতে সার্বিক সহায়তায় ছিলেন শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ-এর লিডার ও সদস্যবৃন্দ
দীক্ষাপ্রাপ্ত সকল গার্ল-ইন রোভার জানাই শুভেচ্ছা ও শুভকামনা
নানান আয়োজনে সম্পন্ন হল শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপের ৪র্থ বর্ষের 'প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প'
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ ৪র্থ বর্ষে পদার্পণ কে কেন্দ্র করে প্রতিবারের মতো ২০-২১ সেপ্টেম্বর,২০২৩ খ্রিঃ দুই (২) দিনব্যাপী দু'টি ধাপে "প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প" আয়োজিত হয়।
★১ম (২০সেপ্টেম্বর,২০২৩) ধাপঃ
দিনব্যাপী জেলার দর্শনীয় স্থান ও স্থাপনা পরিদর্শন, স্কাউটিং কার্যক্রম প্রচার, শতর্কতামূলক কার্যক্রম, বিভিন্ন কলেজ ইউনিটের সাথে কুশল বিনিময়, বৃক্ষ রোপণ ইত্যাদি।
★২য় (২১সেপ্টেম্বর,২০২৩) ধাপঃ
বিশ্ব শান্তি দিবস কে কেন্দ্র করে দিনব্যাপী বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী, ৩টি বিদ্যালয়ে যেয়ে শান্তি দিবস সম্পর্কিত কার্যক্রম ও কুইজের মাধ্যমে চারা গাছ বিতরন ইত্যাদি।
[বিঃদ্রঃ "ইচ্ছে মতো গাছ নিব, শপথ করলাম যত্ন নিব"
উন্মুক্তভাবে গাছ রাখাছিল ছাত্র-ছাত্রীরা খুশি মনে গাছ নিয়ে বাসায় গেছে এবং শপথ নিয়েছে যে সে নিজেই যত্ন নিবে আর সময় পর পর স্কুলে আপডেট জানাবে।]
এবারের শান্তি দিবসটির প্রতিপাদ্য ছিলঃ Action for peace : our ambitions for the Global Goals.
উক্ত আয়োজনের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জনাব পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন, তত্ত্বাবধায়ক ও প্রকল্প পরিচালক চিশতীনগর খানকায়ে চিশতীয়া; স্কাউটার কামরুল হাসান মোল্লা, (প্রোগ্রাম চীফ) জেলা রোভার স্কাউট লিডার,বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; মশিউর রহমান ও লামিয়া সানজিদা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার এছাড়াও উপস্থিত ছিলেন মুক্ত দলের রোভার ও গার্ল-ইন রোভারগণ।
শরীয়তপুরে আয়োজিত হল 'টেনিং বেইসড ডে ক্যাম্প ২০২৩
শরীয়তপুর জেলায় নতুন/পুরাতন/রোভার দল-ইউনিটের রোভার প্রোগ্রাম ভিত্তিক কার্যক্রমকে দক্ষতার সহিত পরিচালিত করার লক্ষ্যে, গত ২৯জুলাই,২০২৩খ্রিঃ শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ আয়োজন করেন "২য় ট্রেনিং বেইসড ডে ক্যাম্প ২০২৩"।
যাতে অংশ নেন শরীয়তপুর জেলা সহ অন্য জেলার প্রায় ৩০জনাধিক স্কাউট/রোভার/গার্ল-ইন রোভার এবং বিজ্ঞ লিডারগণ। যেখানে দক্ষ প্রশিক্ষকগণ রোভারদের প্রশিক্ষণ প্রদান করেন। যাতে করে রোভারগণ রোভার প্রোগ্রাম বুঝে নিজ ইউনিট অথা গ্রুপের কার্যক্রমে দক্ষতার সহিত সহায়তা করতে পারেন এবং পিআরএস -এর জন্য প্রস্তুত হতে পারেন।
বিঃদ্রঃ নানান অসুবিধার জন্য যাদের দীক্ষা নেওয়া সম্ভব হচ্ছিল না তাদের ২৮জুলাই রাত্রিযাপন ও আত্মশুদ্ধির শর্তসাপেক্ষে দীক্ষা প্রদান করা হয় স্ব-স্ব ইউনিট লিডার দ্বারা যার সহায়তায় ছিলেন জেলা রোভার স্কাউট লিডার।
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ, আশাবাদী যারা প্রশিক্ষণ নিলেন তাদের এক্টিভিটিতে ফুটে উঠবে তাদের দল/ইউনিট এবং বাড়বে নানান অর্জন। সকলের রইল নিরন্তর শুভকামনা 💐
(ইউনিট/গ্রুপের যেকোনো প্রয়োজনে আমাদের জানাতে পারেন, যথাসাধ্য চেষ্টা করব)
program organized by: Shariatpur Open Rover Scout Group
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল ও কলেজ স্কাউট গ্রুপের ডে ক্যাম্প কার্যক্রম
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির স্কাউট দীক্ষা নিতে আগ্রহী ১২০ জন শিক্ষার্থী নিয়ে আজ কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে দিনব্যাপী "ডে ক্যাম্প"
প্রথম প্রহরে গ্রুপ সভাপতি ও কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব এম ফরিদ আল হোসাইন মহোদয় স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত আয়োজনটি সাফল্যমণ্ডিত করতে যুক্ত ছিলেন 'শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ'-এর সদস্য রোভার মশিউর রহমান (জেলা SRM প্রতিনিধি) ও গার্ল-ইন রোভার লামিয়া সানজিদা (জেলা SRM প্রতিনিধি)।
সরকারি শামসুর রহমান ডিগ্রি কলেজের রোভারদের ডে ক্যাম্প ও দীক্ষা
২৩জুলাই, ২০২৩খ্রিঃ 'সরকারি শামসুর রহমান ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ' কর্তৃক সংক্ষিপ্ত আকারে আয়োজিত হয় "ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান", এছাড়াও জেলা রোভার স্কাউটস হতে ইউনিট পরিদর্শন করা হয়।
উক্ত আয়োজনটি সাফল্যমণ্ডিত করেন,
স্কাউটার মোঃ জাহিদুল ইসলাম, সম্পাদক,বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার;
স্কাউটার কামরুল হাসান মোল্লা, জেলা রোভার স্কাউট লিডার,বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার;
রোভার মশিউর রহমান, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার;
এছাড়াও সরকারি শামসুর রহমান ডিগ্রি কলেজ রোভাত স্কাউট গ্রুপ-এর গ্রুপ সম্পাদক ও সহ-সভাপতি এবং সাবেক রোভারবৃন্দ।
নব দীক্ষিত সকল শুভেচ্ছা-অভিনন্দন এবং সফলতার শুভকামনা।
Life Skill Based Education Course (11-13/05/2023)
৪০জন প্রশিক্ষনার্থী নিয়ে গত ১১-১৩মে ২০২৩ মাদারীপুর জেলার, পাঁচখোলায় কোর্সটি অনুষ্ঠিত হয়। দৈনন্দিন জীবনের বাস্তবিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্রিক এই কোর্সটি
উক্ত কোর্সটিতে ছিল "প্রযুক্তির সামাজিক ব্যবহার, মানসিক স্বাস্থ্য, নেতৃত্ব উন্নয়ন, দ্বন্দ্ব ব্যবস্থাপনা, স্ট্রেস ম্যানেজমেন্ট, মহামারী ও দূর্যোগ ব্যবস্থাপনা, ডিসিশন মেকিং, ক্যারিয়ার প্লেনিং, সেইফ ফর্ম হার্ম"-এর মত গুরুত্বপূর্ণ বিষয়।
সাধুবাদ জানাই বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের জাতীয় কমিশনার জনাব, কাজী নাজমুল হক নাজু স্যার এবং ধন্যবাদ জানাই কোর্স লিডারসহ সকল কোর্স স্টাফদে কার্যকরী ও উদ্যমী প্রোগ্রাম শিডিউল এর পরিকল্পনার জন্য।
পরিভ্রমণ (০৩-০৭/০৫/২০২৩)
শরীয়তপুরের ৩ তরুণ রোভারের ১৫০ কি.মি. পায়ে হেঁটে পরিভ্রমণের সমাপ্তি
৩জুন,২০২৩খ্রিঃ সকাল ১১ঃ৩০মিনিট নাগাত জেলা প্রশাসন শরীয়তপুর ও সভাপতি শরীয়তপুর জেলা রোভার জনাব, মোঃ পারভেজ হাসান; জেলা রোভার কমিশনার, স্কাউটার মাহবুবুর রহমান; জেলা সম্পাদক স্কাউটার মোঃ জাহিদুল ইসলাম (উডব্যাজার); জেলা রোভার স্কাউট লিডার স্কাউটার কামরুল হাসান মোল্লা; স্যারদের উপস্থিতিতে পরিভ্রমণকারী ৩রোভার -কে ব্যাজ প্রদানের মাধ্যমে তাদের পরিভ্রমণ কার্যক্রমের সপাপ্ত করা হয়।
গত ৩-৭মে, ২০২৩খ্রিঃ ১ম বারের মত বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার (শরীয়তপুর জেলা)-এর আওতাধীন 'শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ (একটি অপ্রাতিষ্ঠানিক/মুক্ত দল) -এর সেবা স্তরের রোভার মশিউর রহমান ( SRM-unit1), মোঃ হানিফ বেপারী (RM-unit1) ও অরুপ ঢঙ্গি (member unit1) তাদের পরিভ্রমণের মূল প্রতিপাদ্য "তাবুর মতো সাজাবো দেশ, ফুলের মতো রাখব পরিবেশ" এছাড়াও "মাদকদ্রব্য পরিহার করি, সুন্দর জীবন গড়ি" "গাছ লাগান পরিবেশ বাচান" "বিদ্যুৎ অপচয় রোধ করি, স্বনির্ভর বাংলাদেশ গড়ি" এই স্লোগানগুলো জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে ও স্কাউটিংয়ের বয়োজ্যেষ্ঠ (রোভার) শাখায় সর্বোচ্চ অ্যাওয়ার্ড পি.আর.এস. অর্জনের লক্ষে টানা ০৫ দিনব্যাপী পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার অধিক পথ পরিভ্রমণ করেছে। ৩জনের এই উপদলটির যাত্রার শুরু করেন ০৩মে,২০২৩ খ্রিঃ জেলা প্রশাসন,শরীয়তপুর-এর কার্যালয় সম্মুখ হতে যা ক্রমান্বয়ে আরো ৪টি জেলা অতিক্রম করে "মাদারিপুর (শিবচর উপজেলা), ফরিদপুর( ভাংগা ও সদর উপজেলা), রাজবাড়ি (সদর উপজেলা), কুষ্টিয়া (খোকসা উপজেলা)" তথা কুষ্টিয়া জেলায় তারা পায়ে হেঁটে ১৫০ কি.মি. অধিক পথ পরিভ্রমণের সমাপ্তি করেন।
★যাত্রার পথে তারা প্রত্যেক উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা ও স্কাউটারবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়াও জনসাধারণের মাঝে সতর্কতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করেন।
★৫দিনের এই পরিভ্রমণের উদ্দেশ্যঃ
১) প্রকৃতি পর্যবেক্ষণ,
২) ঐতিহাসিক স্থাপত্য, নিদর্শন, কৃষ্টি-সংকৃতি সম্পর্কে ধারণা ও জ্ঞানার্জন,
৩) সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ এবং
৪) প্রেসিডেন্ট রোভার স্কাউট ( পি.আর.এস. ) অ্যাওয়ার্ড অর্জনের শর্ত পূরণ।
(বিঃদ্রঃ ফুপির কিডনিজনিত কারণে মৃত্যুজনিত কারণে রোভার নাজমুল তালুকদার নামের একজন রোভার যুক্ত হতে পারে নি)
উক্ত পরিভ্রমণ কার্যক্রমটি সম্পন্ন করতে যারা নানানভাবে সহায়তা করেছিলেন তাদের সকলকে শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ-এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ
নড়িয়া স্কাউটস উপজেলায় আয়োজিত হলো ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী -২০২৩
'কাবিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব' -এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬-১৯মার্চ ২০২৩ বাংলাদেশ স্কাউটস, নড়িয়া উপজেলা -এ আয়োজিত হয় ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী। উক্ত ক্যাম্পে বিভিন্ন ইউনিট লিডার ও প্রাতিষ্ঠানিক কাব দল অংশগ্রহণ করেন। এছাড়াও অংশনেন বিভিন্ন লিডার, স্বেচ্ছাসেবক-কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের অতিথিবৃন্দ।
স্থানঃ নড়িয়া বিহাড়িলাল উচ্চ বিদ্যালয়, নড়িয়া, শরীয়তপুর।
বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান
সরকারি বি. কে. নগর বঙ্গবন্ধু কলেজ রোভার স্কাউট গ্রুপ -এর আয়োজনে ১২-১৩ই মার্চ ২০২৩ ২দিন ব্যাপি "বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান" আয়োজিত হয়। উক্ত আয়োজনের মাধ্যমে গ্রুপের সহচরগণ দীক্ষাগ্রহণ করেন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, গ্রুপ সভাপতি জনাব আলংগীর হোসেন ও গ্রুপ সম্পাদক এমদাত এবং জেলা সম্পাদক স্কাউটার জাহিদুল ইসলাম; ডিআরএসএল স্কাউটার কামরুল হাসান মোল্লা; জেলা কমিশনার স্কাউটার মাহবুবুর রহমান জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মশিউর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষক ও ইউনিট লিডার এবং শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর রোভারবৃন্দ।
নব দীক্ষিত রোভারদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন
শরীয়তপুর সদর উপজেলায় আয়োজিত হলো ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী -২০২৩
'ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় কাবিং' -এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ০৯-১২মার্চ ২০২৩ বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর সদর উপজেলা -আয়োজন করেন ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৩। উক্ত ক্যাম্পে ৫১টি প্রাতিষ্ঠানিক কাব দলের কাব শিশু সদস্য ও ইউনিট লিডারগণ অংশগ্রহণ করেন। এছাড়াও অংশনেন বিভিন্ন এডাল্ট লিডার, স্বেচ্ছাসেবক-কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের অতিথিবৃন্দ।
উক্ত আয়োজনের 'মহাতাবু জলসা' আলোকিত করেন, জনাব, মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক ও সভাপতি বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা; জনাব, জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর সদর উপজেলা; স্কাউটার সঞ্জীব চন্দ্র কর্মকার (এলটি), জেলা কমিশনার বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা; স্কাউটার সঞ্জীব চন্দ্র কর্মকার, বাংলাদেশ স্কাউটস, সম্পাদক শরীয়তপুর জেলা।
স্থানঃ পালং তুলাষার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর।
ডামুড্যা স্কাউটস উপজেলায় আয়োজিত হলো ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী -২০২৩
'আলোকিত জীবন গঠনে কাবিং' -এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬-১৯জানুয়ারি ২০২৩ বাংলাদেশ স্কাউটস, ডামুড্যা উপজেলা -এ আয়োজন করেন ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী। উক্ত ক্যাম্পে মোট ১৫০জন ইউনিট লিডার ও ২৫টি প্রাতিষ্ঠানিক কাব দল অংশগ্রহণ করেন। এছাড়াও অংশনেন বিভিন্ন লিডার, স্বেচ্ছাসেবক-কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের অতিথিবৃন্দ।
স্থানঃ উপজেলা মাঠ, ডামুড্যা, শরীয়তপুর।
ভেদরগঞ্জ স্কাউটস উপজেলায় আয়োজিত হলো ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী -২০২৩
'স্মার্ট বাংলাদেশে বিনির্মানে কাবিং' -এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৩-২৬জানুয়ারি ২০২৩ বাংলাদেশে স্কাউটস,ভেদরগঞ্জ উপজেলা আয়োজন করেন ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী। উক্ত ক্যাম্পে মোট ৬০টি প্রাতিষ্ঠানিক কাব দল অংশগ্রহণ করেন। এছাড়াও অংশনেন বিভিন্ন লিডার, স্বেচ্ছাসেবক-কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের অতিথিবৃন্দ।
স্থানঃ ইউরো বাংলা ফাউন্ডেশন মাঠ, ভেদরগঞ্জ, শরীয়তপুর।
JOTA-JOTI (14-16/10/2022)
জোটা-জোটি ২০২২ শরীয়তপুর জেলায় উদযাপন
১৪-১৬ই অক্টোবর ২০২২ইং সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার ও স্কাউট জেলাব্যপি যৌথভাবে আয়জন করেন,
৬৫তম জোটা ও ২৬তম জোটি অনুষ্ঠান ।
ভেন্যুঃ শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট সদর, শরীয়তপুর।
৩দিন ব্যপি উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উক্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও জেলার সকল উপজেলার কাব,স্কাউটস,রোভার ও লিডারবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাব ৩০জন, স্কাউট ৪৮জন, রোভার ২৪জন, টেকনিক্যাল সাপোর্ট ও কর্মকর্তা ৯জন
জোটক-জোটি ২০২২ইং -এর প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত করতে দায়িত্বে দায়িত্বে ছিলেনঃ
স্কাউটার, জাহাঙ্গীর আলম, জেলা স্কাউট লিডার; স্কাউটার মোঃ জাহিদুল ইসলাম, জেলা রোভার সম্পাদক
রোভার মশিউর রহমান, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি এবং সার্বিক টেকনিক্যাল সহযোগীতায় ছিলেন শরীয়তপুর জেলা রোভার-এর সদস্যবৃন্দ।
মুক্ত দলের বর্ষপূর্তি উপলক্ষে পরিবেশ পর্যবেক্ষণ-সংরক্ষণ (২০/০৯/২০২২)
সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ও আপনাদের সকলের সহযোগীতায় শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ ৩য় বছরের যাত্রা শুরু করল।
২০সেপ্টেম্বর ২০২২ইং, মঙ্গলবার নান্দনিক আয়োজনের মাধ্যমে উদযাপিত হল বর্ষপূর্তি অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন দলের সকল সদস্য ও গ্রুপ সম্পাদক (স্কাউটার কামরুল হাসান মোল্লা) এবং প্রতিষ্ঠাতা (স্কাউটার মোঃ মহিবর রহমান খান)
"প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প-২০২২
মনোরম পরিবেশে আয়োজিত হয়ে গেল 'ট্রেনিং বেইসড ডে ক্যাম্প ২০২২
জেলায় নতুন/পুরাতন/পুঃনগঠিত রোভার দল-ইউনিটের রোভার প্রোগ্রাম ভিত্তিক কার্যক্রমকে দক্ষতার সহিত পরিচালিত করার লক্ষ্যে, গত ৩০জুলাই,২০২২ইং শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ আয়োজন করেন "ট্রেনিং বেইসড ডে ক্যাম্প ২০২২"।
যাতে অংশ নেন শরীয়তপুর জেলা সহ অন্য জেলার প্রায় ৩০জনাধিক রোভার ও গার্ল-ইন রোভার এবং বিজ্ঞ লিডারগণ। যেখানে দক্ষ প্রশিক্ষকগণ রোভারদের প্রশিক্ষণ প্রদান করেন। যাতে করে রোভারগণ রোভার প্রোগ্রাম বুঝে নিজ ইউনিট অথা গ্রুপের কার্যক্রমে দক্ষতার সহিত সহায়তা করতে পারেন এবং পিআরএস -এর জন্য প্রস্তুত হতে পারেন।
বিঃদ্রঃ নানান অসুবিধার জন্য যাদের দীক্ষা নেওয়া সম্ভব হচ্ছিল না তাদের দীক্ষা প্রদান করা হয়
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ, আশাবাদী যারা প্রশিক্ষণ নিয়েন তালের এক্টিভিটিতে ফুটে উঠবে তাদের দল/ইউনিট। সকলের রইল নিরন্তর শুভকামনা
(ইউনিট/গ্রুপের যেকোনো প্রয়োজনে আমাদের জানাতে পারেন, যথাসাধ্য চেষ্টা করব)
camp organized by: Shariatpur Open Rover Scout Group
support by : Bangladesh Scouts, Shariatpur District Rove
বার্ষিক দীক্ষা অনুষ্ঠান ও হাইকিং (২৯-৩০/০৫/২০২২)
বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার -এর অন্তর্গত রোভার একটি প্রতিষ্ঠান ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয় রোভার গ্রুপ -এর দীক্ষা প্রার্থী রোভারদের নিয়ে গত ২৯-৩০মে ২০২২খ্রিঃ ২দিন ব্যাপি অনুষ্ঠিত হয় 'বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান"
২দিন ব্যাপী ক্যাম্প, রাত্রিযাপন, হাইকিং ইত্যাদি ছিল যার অন্তর্গত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনাব এস এম শহীদুল ইসলাম, অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়।
বিশেষ অতিথি ছিলেন,
স্কাউটার মোঃ জাহিদুল ইসলাম, সম্পাদক, শরীয়তপুর জেলা রোভার এবং স্কাউটার কামরুল হাসান মোল্লা, জেলা রোভার লিডার(DRSL), শরীয়তপুর জেলা রোভার।
রোভার স্কাউট লিডার/সম্পাদক, স্কাউটার মাহবুবুর রহমান
এছাড়াও বিশেষভাবে অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি (মশিউর রহমান)
সার্বিক সহযোগীতা/সেবাদানে ছিলেনঃ শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর সদস্যবৃন্দ।
নব দীক্ষিত সকল রোভারদের প্রতি রইল অঢেল শুভেচ্ছা ও অভিনন্দন🌷
৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প ২০২২
বাংলাদেশ স্কাউটস -এর আয়োজনে ২৬-৩০মার্চ ২০২২ইং কিশোরগঞ্জ,মিঠামইন অনুষ্ঠিত হয়ে গেল ' ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প ২০২২ ' যেখান অংশগ্রহণের করেন বিভিন্ন অঞ্চলের রোভার স্কাউট সদস্য ও লিডারগণ বিদেশী বন্ধু দেশ নেপাল ও ভারত।
উক্ত ক্যাম্পে শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ থেকে ৪জন রোভার ও ২জন গার্ল-ইন রোভার সাফল্যের সহিত অংশগ্রহণ করেন।
ক্যাম্পে প্রশিক্ষিত সকলের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
৩য় সদর উপজেলা স্কাউটস সমাবেশ-২০২২
গত ২৪ মার্চ ২০২২ খ্রিঃ শরীয়তপুর সদর উপজেলায় আয়োজিত হয়ে গেল ৩য় উপজেলা স্কাউট সমাদেশ-২০২২।
প্রধান অতিথিঃ জনাব আবুল হাসেম তপাদার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শরীয়তপুর সদর, শরীয়তপুর।
সভাপতিঃ জনাব মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর সদর উপজেলা।
স্থানঃ আংগারিয়া উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর
আয়োজনেঃ বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর সদর উপজেলা, শরীয়তপুর।
বার্ষিক গ্রুপ ক্যাম্প (১৪-১৫/০৩/২০২২)
দীক্ষা অনুষ্ঠান ও মহা তাবু জলসা
১৪ ও ১৫ মার্চ ২০২২ খ্রিঃ সরকারি আব্দুর রাজ্জাক কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজন করা হয় দীক্ষা অনুষ্ঠান ও মহা তাবু জলসা, উক্ত আয়োজনে সহযোগিতায় ছিলেন শরীয়তপুর মুক্ত রোভার।
স্থানঃ কলেজ প্রাঙ্গন, ডামুড্যা, শরীয়তপুর।
বার্ষিক গ্রুপ ক্যাম্প (১০-১১/১২/২০২১)
মুক্ত
JOTA - JOTI (15-16/10/2021)
on 15-16october also participate in this year 64th JOTA & 25th JOTI. @shariatpur_orsg also help to success this program in shariatpur district and our member SRM, Mosiur Rahman(@mosiur.rsk11) was one of the co-ordinator in jotajoti program
বর্ষপূর্তি উপলক্ষে গ্রুপ ক্যাম্প ও তাবুবাস (১৯-২০/০৯/২০২১)
সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে বিভিন্ন বাধা প্রতিকূলতার মাঝেও সুন্দরভাবে স্বাস্থ্য-বিধি মেনে সু-সম্পন্ন হল শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর ২য় বর্ষপূর্তি উদযাপন এবং সম্পন্ন হল "২য় দীক্ষা অনুষ্ঠান ও তাবুবাস" অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে অতিথি এবং কিছু বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
★প্রধান অতিথি জনাব, মনদীপ ঘড়াই
উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর উপজেলা
★সভাপতি স্কাউটার মন্মথ কুমার দাস
★গার্ল-ইন রোভার স্কাউট লিডার কোহিনূর খানম এবং রোভার স্কাউট লিডার জাহিদুল ইসলাম
* বিশেষ ব্যক্তিবর্গ
স্কাউটার তরুণ সরকার, আমিনুল ইসলাম, গাজী মুস্তাকিম তানভীর, নাইমুর রহমান সহ শরীয়তপুর জেলা রোভারের বিভিন্ন ইউনিটের সদস্য ও লিডারবৃন্দ।
Massengers of Peace Local Coordinator Gathering (17/09/2021)
গ্রুপ ক্যাম্প ও পরিবেশ পর্যবেক্ষণ-সংরক্ষণ (১৭/০২/২০২১)
প্লাষ্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ
পর্যায়:- চ্যাম্পিয়ন
ধাপ:- সমাজ সেবা ও সমাজ উন্নয়ন।
গ্রুপের কার্যক্রমঃ পদ্মসেতুর পাড়/পদ্মসেতুর এলাকায় জনপ্রতিনিধি ও মুরুব্বিদের সাথে নিয়ে প্লাষ্টিক বর্জ্য অপসারণ।
★প্রতিষ্ঠান/সংস্থা /দোকান পর্যায়ে প্লাষ্টিক ব্যবহার কমানো ৫০ শতাংশ প্লাষ্টিকের বিকল্প ব্যবহার সম্পর্কে বার্তা প্রদান নিশ্চিত করা।
এর উদ্দেশ্যে ভিন্নমাত্রায় "শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ" কর্তৃক দিনব্যাপী আয়োজন করা হয়ঃ
★ গ্রুপ ক্যাম্প ও পরিবেশ পর্যবেক্ষণ-সংরক্ষণ ★
ভেন্যুঃ- পদ্মাসেতু এলাকা
তারিখঃ-১৭ ফ্রেব্রুয়ারি ২০২১ইং
63th JOTA 24th JOTI (17-18/10/2020)
63th jamboree on the air (JOTA) 24th jamboree on the internet (JOTI) and jamboree on the SMS (JOTS)
বার্ষিক গ্রুপ ক্যাম্প ও তাবু বাস (১৪-১৫/১০/২০২০)
১৪-১৫ অক্টোবর ২০২০ইং শারীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ-এর "বার্ষিক গ্রুপ ক্যাম্প" (১ম দীক্ষা অনুষ্ঠান) স্বাস্থ্য-বিধি মেনে অনুষ্ঠিত হয়।
JOTA -JOTI and JOTS (3-5/04/2020)
online programm