মনোরম পরিবেশে আয়োজিত হল ৫ম টেনিং বেইসড ডে ক্যাম্প
জেলায় নতুন/পুরাতন/পুঃনগঠিত রোভার দল-ইউনিটের রোভার প্রোগ্রাম ভিত্তিক কার্যক্রমকে দক্ষতার সহিত পরিচালিত করার লক্ষ্যে ২৬-২৭ সেপ্টেম্বর,২০২৬ সরকারি এমএ রেজা ডিগ্রি কলেজ, ভেদরগঞ্জ, শরীয়তপুরের সহযোগিতায় শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ ৫ম বারের মত আয়োজন করেন "ট্রেনিং বেইসড ডে ক্যাম্প-২০২৬"
যাতে অংশ নেন শরীয়তপুর জেলা সহ অন্য জেলার প্রায় ৫০জন রোভার ও গার্ল-ইন রোভার এবং বিজ্ঞ লিডারগণ। যেখানে দক্ষ প্রশিক্ষকগণ রোভারদের প্রশিক্ষণ প্রদান করেন। যাতে করে রোভারগণ রোভার প্রোগ্রাম বুঝে নিজ ইউনিট অথা গ্রুপের কার্যক্রমে দক্ষতার সহিত সহায়তা করতে পারেন এবং পিআরএস -এর জন্য প্রস্তুত হতে পারেন।
বিঃদ্রঃ নানান অসুবিধার জন্য যাদের দীক্ষা নেওয়া সম্ভব হচ্ছিল না তাদের নিজ নিজ ইউনিটের লিডারদের মাধ্যমে দীক্ষা প্রদান করা হয়।
শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ, আশাবাদী যারা প্রশিক্ষণ নিলেন তাদের এক্টিভিটিতে ফুটে উঠবে তাদের দল/ইউনিট। সকলের রইল নিরন্তর শুভকামনা
(ইউনিট/গ্রুপের যেকোনো প্রয়োজনে আমাদের জানাতে পারেন, যথাসাধ্য চেষ্টা করবে আমাদের টিম)
স্কাউটিংয়ের চেতনা হোক তারুণ্যের শক্তি
(Spirit of Scouting, Strength of Youth)
২০ সেপ্টেম্বর ২০১৯-২০২৬ একটি স্বপ্ন, অঙ্গীকার ও সেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ। সময়ের পথপরিক্রমায় আজ আমরা এগিয়ে চলেছি নতুন স্বপ্ন, নতুন উদ্যম ও নতুন অঙ্গীকার নিয়ে।
৭ম বর্ষপূর্তিকে কেন্দ্র করে শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ আয়োজন করতেছে বিভিন্নমুখী সামাজিক, শিক্ষামূলক, সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রমের সমন্বিত আয়োজন। তারইল ধারাবাহিকতায় বর্ষপূর্তীকে কেন্দ্র করে প্রতিবারের ন্যায় ২০সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার) আয়োজিত হল ' প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প' এবারের পুরো জেলার বিভিন্ন দর্শনীয় স্থান-স্থাপনা ও সংস্কৃতি উপভোগ নিয়েই বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে সমাপ্ত হয় এই দিনব্যাপী কার্যক্রম।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, স্কাউটার কামরুল হাসান মোল্লা (উডব্যাজার), কমিশনার- শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক- শরীয়তপুর জেলা রোভার;
এছাড়াও দলের সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত রোভার ও সংক্ষিপ্ত অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও লিডাতবৃন্দ।
আয়োজনটি আরো সাফল্যমণ্ডিত করতে অংশ নেন বিভিন্ন রোভার-স্কাউট সদস্যদের অভিভাবকগণ।
এই আয়োজন শুধু একটি বর্ষপূর্তি উদযাপন নয় এটি শেখার, সেবার, সচেতনতা ছড়িয়ে দেওয়ার এবং সমাজের জন্য ইতিবাচক কিছু করার একটি সম্মিলিত প্রয়াস।
স্কাউটিং আমাদের শেখায়
নিজেকে গড়ে তুলতে, অন্যকে সাহায্য করতে এবং সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করতে।
তাই আসুন, স্কাউটিংয়ের চেতনাকে ধারণ করে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা গড়ে তুলি একটি সচেতন, মানবিক ও সুন্দর সমাজ।
বার্ষিক গ্রুপ ক্যাম্প (০৫-০৭/০২/২০২৬)
শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ
শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক গ্রুপ ক্যাম্প।
৫-৭ ফেব্রুয়ারি ২০২৬, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, শরীয়তপুর ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পটি তে দশটি চ্যালেঞ্জে অংশগ্রহণ করেন রোভার ও গার্ল-ইন রোভার স্কাউটস সদস্যরা। ক্যাম্প সমাপনীতে সাবেক রোভার স্কাউট সদস্যদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পে ক্যাম্প চীফ হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার কামরুল হাসান মোল্লা, গ্রুপ সম্পাদক, শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ ও কমিশনার, বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্কাউটার মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার।
স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার কোহিনুর খানম, গার্ল ইন ইউনিট লিডার, শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ ও যুগ্ন-সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার হেদায়েত উল্লাহ সহ-সভাপতি, শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ ও জেলা রোভার স্কাউট লিডার, শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার মোঃ হানিফ বেপারী, ইউনিট লিডার শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ।
আরো উপস্থিত শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট, সাবেক রোভার সদস্য, রোভার সদস্য ও গার্ল-ইন রোভার সদস্য, জেলার বিভিন্ন ইউনিটের রোভার এবং স্কাউট সদস্যবৃন্দ।
৪র্থ ট্রেনিং বেইসড ডে ক্যাম্প (২০-২১/১২/২০২৫)
২০-২১/১২/২০২৬ শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ -এর আয়োজনে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, শরীয়তপুরে অনুষ্ঠিত হল ৪র্থ টেনিং বেইসড ডে ক্যাম্প
দলের বর্ষপূর্তি উপলক্ষে প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প (২০/০৯/২০২৫)
দলের ৬ষ্ঠ বর্ষপূর্তী উদযাপন
২০১৯সালের ২০সেপ্টেম্বর হতে প্রতিষ্ঠিত শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপ'-এর ৬ষ্ঠ বর্ষপূর্তীকে কেন্দ্র করে পদ্মা সেতু এলাকায় আয়োজিত হল প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প। যেখানে অংশনেন দলের সকল সদস্য সহ অন্যান্য দলের সদস্য ও লিডারগণ।
উক্ত আয়োজনে গ্রামীণ কমিউনিটিতে প্রাথমিক প্রতিবিধান, বৃক্ষরোপণ এবং বিভিন্ন খেলাধুলা সহ পদ্মা নদী ও পদ্মা রেল স্টেশন ভ্রমণ করা হয়।
৩য় ট্রেনিং বেইসড ডে ক্যাম্প (০৭-০৮/০২/২০২৫)
আয়োজনেঃ শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ
স্থানঃ শরীয়তপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর।
বার্ষিক গ্রুপ ক্যাম্প (২৯ -৩০/১২/২০২৪)
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ২৯-৩০ডিসেম্বর,২০২৪ সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ এ অনুষ্ঠিত হয় বার্ষিক গ্রুপ ক্যাম্প।
উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন, গ্রুপ সম্পাদক স্কাউটার কামরুল হাসান মোল্লা, গার্ল-ইন ইউনিট লিডার স্কাউটার কহিনুর খানম, সাবেক সিনিয়র রোভার মেটগণ এবং রোভার স্কাউট সদস্যরা।
ভিন্ন মাত্রায় মুক্ত দলের ৫ম বর্ষপূর্তি উদযাপন
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ❝পরিবেশ পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প❞ ২০সেপ্টেম্বর, ২০২৪
পদ্মা সেতু ভিউ পয়েন্ট, জাজিরা, শরীয়তপুরে অনুষ্ঠিত হয়।
উক্ত দিনব্যাপি আয়োজনে স্কাউটিং বিষয়ক কার্যক্রম ও পরিবেশ পর্যবেক্ষণ-সংরক্ষণ বিষয়ক নানান কার্যক্রম করা হয়।
ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান (০৭/০২/২০২৪)
রোভার অঞ্চলের সুবর্ণজয়ন্তী তথা স্কাউটিং কার্যক্রম প্রচারে মুক্ত রোভারের সৌজন্য সাক্ষাৎ
রোভার অঞ্চলের সুবর্ণজয়ন্তী তথা স্কাউটিং কার্যক্রম প্রচারে 'শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ'-এর ভিন্ন উদ্যোগ। ৭ই ফেব্রুয়ারি,২০২৪ শরীয়তপুর জেলার বিভিন্ন স্তরের জনমানব এবং স্থানীয় লোকবল (বিভিন্ন অফিস-কার্যালয়) ও বিভিন্ন অঙ্গনের প্রশাসনিক কর্মকর্তাগণের সাথে সৌজন্য সাক্ষাৎ -এর পাশাপাশি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সুবর্ণজয়ন্তী (৫০বছরপূর্তি) তথা স্কাউটিং কার্যক্রম কি,কেন,কেমন বিষয়ক আলোচনা এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান।
এসময়, জেলা প্রশাসন, শরীয়তপুর; উপজেলা নির্বাহী অফিসার,শরীয়তপুর সদর; উপজেলা ভাইস-চেয়ারম্যান,শরীয়তপুর সদর উপজেলা; চেয়ারম্যান জেলা পরিষদ,শরীয়তপুর জেলা; সিইও -সপ্নপূরণ কন্সট্রাকশন; সিভিল সার্জন, শরীয়তপুর -মহোদয়গণের সহিত সৌজন্য সাক্ষাৎ করেন শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ-এর প্রতিনিধিগণ।
উক্ত কার্যক্রমগুলো সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন, স্কাউটার মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক,বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার কামরুল হাসান মোল্লা, জেলা রোভার স্কাউট লিডার,বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; রোভার মশিউর রহমান, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার এছাড়াও শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ-এর এসআরএম সহ দলের অন্যান্য সদস্যবৃন্দ।
বার্ষিক গ্রুপ ক্যাম্প (২৯-৩০/১২/২০২৩)
মুক্ত
নানান আয়োজনে সম্পন্ন হল শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপের ৪র্থ বর্ষের 'প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প'
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ ৪র্থ বর্ষে পদার্পণ কে কেন্দ্র করে প্রতিবারের মতো ২০-২১ সেপ্টেম্বর,২০২৩ খ্রিঃ দুই (২) দিনব্যাপী দু'টি ধাপে "প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প" আয়োজিত হয়।
★১ম (২০সেপ্টেম্বর,২০২৩) ধাপঃ
দিনব্যাপী জেলার দর্শনীয় স্থান ও স্থাপনা পরিদর্শন, স্কাউটিং কার্যক্রম প্রচার, শতর্কতামূলক কার্যক্রম, বিভিন্ন কলেজ ইউনিটের সাথে কুশল বিনিময়, বৃক্ষ রোপণ ইত্যাদি।
★২য় (২১সেপ্টেম্বর,২০২৩) ধাপঃ
বিশ্ব শান্তি দিবস কে কেন্দ্র করে দিনব্যাপী বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী, ৩টি বিদ্যালয়ে যেয়ে শান্তি দিবস সম্পর্কিত কার্যক্রম ও কুইজের মাধ্যমে চারা গাছ বিতরন ইত্যাদি।
[বিঃদ্রঃ "ইচ্ছে মতো গাছ নিব, শপথ করলাম যত্ন নিব"
উন্মুক্তভাবে গাছ রাখাছিল ছাত্র-ছাত্রীরা খুশি মনে গাছ নিয়ে বাসায় গেছে এবং শপথ নিয়েছে যে সে নিজেই যত্ন নিবে আর সময় পর পর স্কুলে আপডেট জানাবে।]
এবারের শান্তি দিবসটির প্রতিপাদ্য ছিলঃ Action for peace : our ambitions for the Global Goals.
উক্ত আয়োজনের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জনাব পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন, তত্ত্বাবধায়ক ও প্রকল্প পরিচালক চিশতীনগর খানকায়ে চিশতীয়া; স্কাউটার কামরুল হাসান মোল্লা, (প্রোগ্রাম চীফ) জেলা রোভার স্কাউট লিডার,বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; মশিউর রহমান ও লামিয়া সানজিদা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার এছাড়াও উপস্থিত ছিলেন মুক্ত দলের রোভার ও গার্ল-ইন রোভারগণ।
শরীয়তপুরে আয়োজিত হল 'টেনিং বেইসড ডে ক্যাম্প ২০২৩
শরীয়তপুর জেলায় নতুন/পুরাতন/রোভার দল-ইউনিটের রোভার প্রোগ্রাম ভিত্তিক কার্যক্রমকে দক্ষতার সহিত পরিচালিত করার লক্ষ্যে, গত ২৯জুলাই,২০২৩খ্রিঃ শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ আয়োজন করেন "২য় ট্রেনিং বেইসড ডে ক্যাম্প ২০২৩"।
যাতে অংশ নেন শরীয়তপুর জেলা সহ অন্য জেলার প্রায় ৩০জনাধিক স্কাউট/রোভার/গার্ল-ইন রোভার এবং বিজ্ঞ লিডারগণ। যেখানে দক্ষ প্রশিক্ষকগণ রোভারদের প্রশিক্ষণ প্রদান করেন। যাতে করে রোভারগণ রোভার প্রোগ্রাম বুঝে নিজ ইউনিট অথা গ্রুপের কার্যক্রমে দক্ষতার সহিত সহায়তা করতে পারেন এবং পিআরএস -এর জন্য প্রস্তুত হতে পারেন।
বিঃদ্রঃ নানান অসুবিধার জন্য যাদের দীক্ষা নেওয়া সম্ভব হচ্ছিল না তাদের ২৮জুলাই রাত্রিযাপন ও আত্মশুদ্ধির শর্তসাপেক্ষে দীক্ষা প্রদান করা হয় স্ব-স্ব ইউনিট লিডার দ্বারা যার সহায়তায় ছিলেন জেলা রোভার স্কাউট লিডার।
শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ, আশাবাদী যারা প্রশিক্ষণ নিলেন তাদের এক্টিভিটিতে ফুটে উঠবে তাদের দল/ইউনিট এবং বাড়বে নানান অর্জন। সকলের রইল নিরন্তর শুভকামনা 💐
(ইউনিট/গ্রুপের যেকোনো প্রয়োজনে আমাদের জানাতে পারেন, যথাসাধ্য চেষ্টা করব)
program organized by: Shariatpur Open Rover Scout Group
মুক্ত দলের বর্ষপূর্তি উপলক্ষে পরিবেশ পর্যবেক্ষণ-সংরক্ষণ (২০/০৯/২০২২)
সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ও আপনাদের সকলের সহযোগীতায় শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ ৩য় বছরের যাত্রা শুরু করল।
২০সেপ্টেম্বর ২০২২ইং, মঙ্গলবার নান্দনিক আয়োজনের মাধ্যমে উদযাপিত হল বর্ষপূর্তি অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন দলের সকল সদস্য ও গ্রুপ সম্পাদক (স্কাউটার কামরুল হাসান মোল্লা) এবং প্রতিষ্ঠাতা (স্কাউটার মোঃ মহিবর রহমান খান)
"প্রকৃতি পর্যবেক্ষণ-সংরক্ষণ ও গ্রুপ ক্যাম্প-২০২২
বার্ষিক গ্রুপ ক্যাম্প (১০-১১/১২/২০২১)
মুক্ত
বর্ষপূর্তি উপলক্ষে গ্রুপ ক্যাম্প ও তাবুবাস (১৯-২০/০৯/২০২১)
সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে বিভিন্ন বাধা প্রতিকূলতার মাঝেও সুন্দরভাবে স্বাস্থ্য-বিধি মেনে সু-সম্পন্ন হল শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ -এর ২য় বর্ষপূর্তি উদযাপন এবং সম্পন্ন হল "২য় দীক্ষা অনুষ্ঠান ও তাবুবাস" অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে অতিথি এবং কিছু বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
★প্রধান অতিথি জনাব, মনদীপ ঘড়াই
উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর উপজেলা
★সভাপতি স্কাউটার মন্মথ কুমার দাস
★গার্ল-ইন রোভার স্কাউট লিডার কোহিনূর খানম এবং রোভার স্কাউট লিডার জাহিদুল ইসলাম
* বিশেষ ব্যক্তিবর্গ
স্কাউটার তরুণ সরকার, আমিনুল ইসলাম, গাজী মুস্তাকিম তানভীর, নাইমুর রহমান সহ শরীয়তপুর জেলা রোভারের বিভিন্ন ইউনিটের সদস্য ও লিডারবৃন্দ।
গ্রুপ ক্যাম্প ও পরিবেশ পর্যবেক্ষণ-সংরক্ষণ (১৭/০২/২০২১)
প্লাষ্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ
পর্যায়:- চ্যাম্পিয়ন
ধাপ:- সমাজ সেবা ও সমাজ উন্নয়ন।
গ্রুপের কার্যক্রমঃ পদ্মসেতুর পাড়/পদ্মসেতুর এলাকায় জনপ্রতিনিধি ও মুরুব্বিদের সাথে নিয়ে প্লাষ্টিক বর্জ্য অপসারণ।
★প্রতিষ্ঠান/সংস্থা /দোকান পর্যায়ে প্লাষ্টিক ব্যবহার কমানো ৫০ শতাংশ প্লাষ্টিকের বিকল্প ব্যবহার সম্পর্কে বার্তা প্রদান নিশ্চিত করা।
এর উদ্দেশ্যে ভিন্নমাত্রায় "শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ" কর্তৃক দিনব্যাপী আয়োজন করা হয়ঃ
★ গ্রুপ ক্যাম্প ও পরিবেশ পর্যবেক্ষণ-সংরক্ষণ ★
ভেন্যুঃ- পদ্মাসেতু এলাকা
তারিখঃ-১৭ ফ্রেব্রুয়ারি ২০২১ইং
বার্ষিক গ্রুপ ক্যাম্প ও তাবু বাস (১৪-১৫/১০/২০২০)
১৪-১৫ অক্টোবর ২০২০ইং শারীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপ-এর "বার্ষিক গ্রুপ ক্যাম্প" (১ম দীক্ষা অনুষ্ঠান) স্বাস্থ্য-বিধি মেনে অনুষ্ঠিত হয়।