রক্তদান করা ও রক্তদাতা ম্যানেজড করা আমাদের প্রধান লক্ষ্য। আমাদের সদস্যরা মূমুরষ রোগীদের বিনামূল্যে রক্ত দান করে থাকে।
ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকি। এই কার্যক্রম সর্বদা আমাদের অফিস থেকেও চলমান রয়েছে। রক্তের গ্রুপ জানাটা জরুরী তাই আপনি চাইলে যেকোন সময় আমাদের অফিসে এসে আপনার রক্তের গ্রুপ নির্ণয় করতে পারেন।
স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য কথা, স্বাস্থ্য পরামর্শ, অনলাইন পরিষেবাদির চারটি কার্যক্রম নিয়ে আমাদের মেডিকেল ইউনিট 'এসবিডিএ মেডিকেল কেয়ার' চলমান রয়েছে। মেডিসিন, ডায়াবেটিস ও এ্যাজমা বিশেষজ্ঞ ডাঃ আব্বাস উদ্দীন বর্তমানে এই ইউনিটের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন।
আমাদের স্বেচ্ছাসেবক ইউনিট 'এসবিডিএ ভলেন্টিয়ার' সর্বদা মানুষের সেবা করতে এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত।