একটি স্বেচ্ছাসেবী সংগঠন । A VOLUNTARY ORGANIZATION
সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন’ একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। এসোসিয়েশনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান এবং অন্যান্য সামাজিক ও মানবিক কাজ করে থাকে। বিনামূল্যে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম ছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল ইউনিটের মাধ্যমে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে থাকে এই সংগঠন। গ্রামীন সামাজিক অবক্ষয় দূরীকরণে এই সংগঠনটির বিশেষ ভূমিকা রয়েছে।
বিনামূল্যে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, খেলাধুলা আয়োজন করা নিয়ে বর্তমানে এসবিডিএ'র কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়-এর কয়েকজন প্রাক্তন কৃতি ছাত্রের উদ্যোগে ও ফলপ্রসু প্রচেষ্টায় ২০১৮ সালের ৩রা জানুয়ারী ‘সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়।
সপ্তগাঁও ভিত্তিক ৭ টি গ্রামের (মুরাইম,মানিকপুর,মুটকী, রুদ্ররামপুর, চাঁদপুর, মনোহরপুর, হোসেনপুর) মানুষের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন ও মানবিক কাজ সম্পাদনের উদ্দেশ্যে এই এসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে।
স্লোগানঃ
নিরাপদ হোক রক্তদান - আপনার রক্তে বাঁচুক প্রাণ
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য । OUR AIM & OBJECTIVES