আজ বড় একা প্রভাতে দাঁড়িয়ে,
আনমনা নির্জন প্রান্তে চেয়ে ।
কাঁপিতেছে থর থরে শরীর,
কখন আসিল যে ভেজা শিশির ।
কী যেন ভাসিতেছে মোর মনে তরে,
একাকী নিরবে নির্জন গুনজনে ।
কে যেন কী কলরবে মনে মনে,
ডাকিতেছে মোরে গানের ছন্দে ।
মোর আবেগী হিয়া নাচিতেছে যেন,
তালে_তালে কী যেন এক আনন্দে ।
কবে যে আসিল শীতল হাওয়া মোর,
হিয়ার তেপান্তরের খিয়াঘাটের তরে ।
সিগদ্ধ করিল মোর কোমল নয়ন,
আসিতে লাগিল আষাঢ়ের ঝড়ো বূষ্টি ।
কবে জানি রিক্ত দুনয়নে দূরপান্ত চেয়ে,
দেখিতেছি কতই না সুন্দর নীল আকাশ ।
সমাপ্ত..!