এসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদক তাদের মোবাইল নম্বর ব্যবহার করে এসোসিয়েশনের জন্য একটি ইমেইল আইডি খুলবে। পরবর্তীতে যখন নতুন কমিটি গঠিত হবে, তখন উক্ত ইমেইলের মোবাইল নম্বর পরিবর্তন করে নতুন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক-এর মোবাইল নম্বর দেওয়া হবে।
সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক - সকলে এসোসিয়েশনের জন্য ফর্মালিটিজ কার্যক্রমের দায়িত্বে থাকবে। এডভাইজরদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, বুদ্ধি পরামর্শ নেওয়া, এসোসিয়েশনের কার্যক্রমকে ত্বরান্বিত করাসহ যাবতীয় কাজে যুক্ত থাকবে। তবে শিক্ষকদের সাথে যোগাযোগের ক্ষেত্রে তারা প্রচার সম্পাদককে সঙ্গে নিবে। এছাড়াও, ওয়েবিনার কিংবা সেমিনার আয়োজনের ক্ষেত্রে সম্ভাব্য সম্মানিত গেস্টের সাথে যোগাযোগ করা, তাকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ করার দায়িত্ব থাকবে সভাপতি, সাধারণ সম্পাদক-এর এবং এ কাজে সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।
কোন সেমিনার কিংবা ওয়েবিনার আয়োজনের পূর্বে যাবতীয় প্রচার প্রচারণার দায়িত্বে থাকবে প্রচার সম্পাদক ও যুগ্ম প্রচার সম্পাদকবৃন্দদের উপরে।
সোস্যাল মিডিয়া এক্টিভিস্টদের সহযোগিতা নিয়ে ওয়েবিনার কিংবা সেমিনারে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধির কল্পে সমূহ কার্যকলাপের দায়িত্ব থাকবে তাদের উপরে। এছাড়া, সোস্যাল মিডিয়া এক্টিভিস্টদের কার্যক্রম তদারকি এবং সোস্যাল মিডিয়া এক্টিভিস্টদের জন্য পোস্ট লিখার দায়িত্বও প্রচার সম্পাদক ও যুগ্ম প্রচার সম্পাদকবৃন্দ করবেন, যা শেয়ার কিংবা কপি পোস্ট করবেন সোস্যাল মিডিয়া এক্টিভিস্টবৃন্দ।
ইমেইলের মাধ্যমে কোন সেমিনার কিংবা ওয়েবিনারের নোটিফিকেশন প্রদানের দায়িত্বও তাদের উপর ন্যস্ত থাকবে। এক্ষেত্রে প্রচার সম্পাদক দুটি গ্রুপে যুগ্ম প্রচার সম্পাদকবৃন্দদের বিভক্ত করতে পারেন - এক গ্রুপ যারা ইমেইল আদান প্রদানের দায়িত্বে থাকবে এবং অন্য গ্রুপ ফেসবুক এবং সোস্যাল মিডিয়া এক্টিভিটিস্ট বৃন্দদের নিয়ে কাজ করবে।
ইমেইলে তিনটি ইমেইল গ্রুপ করা যেতে পারে। সোস্যাল মিডিয়া এক্টিভিস্টদের ইমেইল দিয়ে একটি গ্রুপ, কমিটির সকলের ইমেইল নিয়ে ২য় গ্রুপ এবং সাধারণ মেম্বার ও সকল শুভাকাঙ্ক্ষীদের ইমেইল নিয়ে ৩য় গ্রুপ। এতে করে খুব সহজেই সকলের নিকট নোটিফিকেশন কিংবা আপডেট পাঠানো যাবে। এমনকি কোন পোস্ট ভাইরাল করার জন্য সোস্যাল মিডিয়া এক্টিভিস্টদের নিকট উক্ত পোস্টটি ইমেইল করেও পাঠানো যেতে পারে, যাতে সোস্যাল মিডিয়া এক্টিভিস্টবৃন্দ উক্ত পোস্ট কপি করে তাদের নিজ নিজ ওয়ালে শেয়ার করতে পারেন।
সোস্যাল মিডিয়া এক্টিভিস্টবৃন্দদের মধ্যে যাদের লেখালেখির সৃজনশীলতা ভালো তাদের প্রমোট এবং উৎসাহিত করতে হবে। সবাই সবার পোস্ট-এ লাইক, শেয়ারের পাশাপাশি উৎসাহমূলক কমেন্ট করা যেতে পারে।
সোস্যাল মিডিয়া এক্টিভিস্টবৃন্দ এসোসিয়েশনের জন্য যেকোন পোস্ট শেয়ার কিংবা কপি করে তাদের ওয়ালে পোস্ট করবে। এছাড়া সোস্যাল মিডিয়া এক্টিভিস্টবৃন্দ উচ্চ শিক্ষা সম্পর্কিত যে কোন পোস্ট গ্রুপে এবং পেজে নিয়মিত দিবে। পেজে পোস্টের ক্ষেত্রে পোস্টের শেষে তাদের নাম দিয়ে দিবে সংক্ষিপ্তাকারে। সংগৃহীত পোস্টের ক্ষেত্রে অবশ্যই কালেক্টড কিংবা সংগৃহীত কথাটি লিখতে হবে।।
কোন সেমিনার কিংবা ওয়েবিনার আয়োজনের পূর্বে সোস্যাল মিডিয়া এক্টিভিস্টবৃন্দদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং উক্ত সেমিনার ও ওয়েবিনারের সংবাদটি প্রচার করতে হবে পোস্ট ও শেয়ারের মাধ্যমে। সোস্যাল ইনফ্লুয়েনশাল হিসেবে কাজ করতে হবে তাদেরকে। ওয়েবিনারে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।
এসোসিয়েশন থেকে গুরুত্বপূর্ণ পোস্ট ইমেইলের মাধ্যমে কিংবা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে পাঠানো হবে এবং উক্ত পোস্ট কপি করে নিজ নিজ ওয়ালে পোস্ট করার দায়িত্বে থাকবে সোস্যাল মিডিয়া এক্টিভিস্টবৃন্দদের।
সোস্যাল মিডিয়া এক্টিভিস্টদের মধ্যে যাদের লেখালেখির সৃজনশীলতা থাকবে তারা নিয়মিত পোস্ট করবে এবং উক্ত পোস্টে অন্য সোস্যাল মিডিয়া এক্টিভিস্টবৃন্দ লাইক ও কমেন্ট করে তাদেরকে উৎসাহিত করবে।
সোস্যাল মিডিয়া এক্টিভিস্ট সদস্যদের লেখালেখির অভ্যাস গড়ে তোলার অনুরোধ করা যাচ্ছে। লেখনের মাধ্যমে সোস্যাল ইনফ্লুয়েন্স কিভাবে করতে সেটার অভিজ্ঞতা অর্জনের জন্যই মূলত সোস্যাল মিডিয়া এক্টিভিস্ট টিম গঠন করা। যাতে করে পরবর্তীতে উচ্চ শিক্ষার পাশাপাশি তারা সামাজিক ইনফ্লুয়েন্স-এ নিজেদের জড়িত রাখতে পারে ।
Regional কমিটি তাদের স্ব স্ব Region - এর সেমিনার ও ওয়েবিনার আয়োজনের দায়িত্বে থাকবে।
Regional কমিটির কো-অর্ডিনেটর ও তার মেম্বারগণ সেমিনার কিংবা ওয়েবিনার আয়োজনের মত কোন রিসোর্স (যেমন- কোন সিনিয়র ভাই) পেলে, উক্ত অঞ্চলের কো-অর্ডিনেটর তা এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করবে এবং আলোচনা সাপেক্ষে উক্ত আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করবে।
আঞ্চলিক কো-অর্ডিনেটরগণ তাদের স্ব স্ব মেম্বারদের মধ্যে যারা হোস্ট হতে ইচ্ছুক ছিল তাদের নিয়ে সাপ্তাহিক কিংবা পাক্ষিক (সুবিধামত) অনলাইন মিটিং করবে এবং উক্ত মিটিংয়ের হোস্ট ভিন্ন দিনে ভিন্ন জন হবে। অর্থাৎ মেম্বারগণ এক্ষেত্রে নিজেদের মধ্যে সমন্বয় করে নিবেন। এভাবে তারা হোস্ট হবার প্র্যাক্টিস চালিয়ে যাবে। তারা চাইলে, সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে উক্ত মিটিংয়ে আমন্ত্রণ জানাতে পারবে। হোস্টারদের মূল্যায়ন করে বেস্ট হোস্টার নির্ধারণ করবেন কো-অর্ডিনেটর।
আঞ্চলিক সেমিনার কিংবা ওয়েবিনারের ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলের কো-অর্ডিনেটর ও মেম্বারগণ হতে হোস্ট নেওয়া হবে।