বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, দুঃস্থ ও গরীব জনসাধারণের মধ্যে মানবিক সহায়তা প্রদান
দুর্যোগ পূর্ববর্তী সতর্কতা এবং সম্ভাব্য দুর্যোগ পুর্ণ এলাকার জনসাধারণকে নির্ধারিত আশ্রয়কেন্দ্র যাওয়ার জন্য ব্যবস্থা ও উদ্বুদ্ধ করণ।
দুর্যোগ কালীন সময়ে দুর্গতদের উর্দ্ধার, ত্রাণ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, চিকিৎসা প্রদানের ব্যবস্থা করণ ও স্থানীয় অবস্থার পরিপ্রেক্ষিতে অন্যান্য জরুরী ব্যবস্থা গ্রহণ
দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ও দু:স্থদের পুনর্বাসন।
গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থানের মাধ্যমে আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন এবং সে সঙ্গে এলাকার উন্নয়ন এ কর্মসূচির মূল উদ্দেশ্য
বাংলাদেশে নদী ভাঙ্গন, চরাঞ্চল, মঙ্গাপীড়িত এলাকার অতিদরিদ্র জনগোষ্ঠির সংখ্যা অধিক। তারা বছরের অধিকাংশ সময়ে বেকার থাকে এবং তাদের উপার্জনের সুযোগ থাকে না। তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, সে সাথে সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা