প্রতি মাসে স্কলারশীপ (Scholarship in every Month):

“নিউরন এডুকেশনাল সাপোর্ট সেন্টার” মেধাবী এবং গরীব শিক্ষার্থীদের জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকার মাসিক স্কলারশীপ ঘোষণা করেছে। মেধাবীদের জন্য এ স্কলারশীপ সাপ্তাহিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে দেওয়া হবে। সপ্তাহের প্রতি মঙ্গলবারে বিগত ৬ দিনের পঠিতব্য বিষয়ের উপর সাপ্তাহিক “মেধা অন্বেষণ” পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি মাসে প্রতি ব্যাচ থেকে ৩ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে গড়ে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে এ স্কলারশীপ দেওয়া হবে। আর বাকি ২ জন ছাত্র-ছাত্রীকে পারিবারিক অস্বচ্ছলতার ভিত্তিতে এ স্কলারশীপ দেওয়া হবে। তাদেরকে “নিউরন এডুকেশনাল সাপোর্ট সেন্টার” এর চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক বরাবর দরখাস্ত জমা দিতে হবে।