তোমার হৃদয় বড় এক সমুদ্র
প্রেমময়, অতএব মহাকাব্য,
তোমার প্রতিটি হাসি আমার জীবনে
এক মধুময় গল্প, স্রষ্টার কাছে ঋণ ধার্য।
তোমার চক্ষুর কোণে দেখা যায়
সব অমূল্য রতন, শোকে ও হর্ষে,
জীবনের প্রতিটি মিষ্টি স্বপ্নে
সফলতায় ও ব্যর্থতায়, সঙ্গী হয়ে থেকো মোর পার্শ্বে।
তুমি দিয়েছো মোর জীবনকে রঙে রাঙ্গিয়ে
ছন্দ বদ্ধ কবিতা রূপে, দেখিয়েছো সম্মুখের উপায় ও আশা,
চিনিয়েছো মোরে সভ্যতা, সংস্কৃতি ও শেকড়কে,
তাঁকে আঁকড়ে ধরতে, প্রয়োজন মধুময় ভালোবাসা।
বাবা, তোমার জন্য এই কবিতা,
একটা ছোট্ট উপহার, আমার হৃদয় হতে লেখা।।