যদি আপনার হৃদয়ে থাকে সংস্কৃতির প্রতি ভালবাসা, আনন্দে মিশে যেতে চাওয়া এক প্রাণ, তবে লক্ষ্য উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার এই সুযোগটি এক অনন্য আহ্বান।
এটি শুধু একটি উৎসব নয়,
এ এক অনুভবের যাত্রা —
যেখানে সুরে, ছন্দে, রঙে আর মিলনে
জাগে জীবনের গভীরতম আনন্দ।
আপনার অংশগ্রহণ আমাদের আনন্দকে করবে পূর্ণ,
আপনার উপস্থিতি হবে আমাদের শক্তি।
নিচের লিংকে ক্লিক করুন,
আর চলুন, একসাথে সৃষ্টি করি এক স্বপ্নময় মুহূর্ত —
যেখানে আপনি শুধু দর্শক নন, বরং উৎসবের প্রাণ।
🌸 আপনার আসাটাই হোক আমাদের উৎসবের সবচেয়ে সুন্দর উপহার 🌸
-: নিয়মাবলী :-
১। সকল প্রতিযোগীকে নির্ধারিত আবেদন পত্রে আবেদন করতে হবে।
২। প্রয়োজনবোধে তারিখ এবং সময় পরিবর্তন করার অধিকার কর্তৃপক্ষের থাকবে।
৩। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কোন প্রবেশ মূল্য লাগবে না।
৪। বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিযোগীদের বয়স প্রমাণ করার জন্য জন্ম সার্টিফিকেট দেখাতে হবে।
৫। প্রত্যেক প্রতিযোগিতার শুরুর নির্দিষ্ট সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে।
৬। বসে আঁকো প্রতিযোগিতায় কর্তৃপক্ষ কেবলমাত্র কাগজ সরবরাহ করবে।
৭। সঙ্গীত পরিবেশনের পূর্বে গানের তিন কপি অনুলিপি জমা দিতে হবে।
৮। সঙ্গীত প্রতিযোগিতায় প্রতিযোগী সর্বাধিক ৪ জন বাদ্য যন্ত্রী রাখতে পারবে।
৯। সঙ্গীত পরিবেশনের সময়সীমা সর্বাধিক ৫ মিনিট।
১০। বাদ্যযন্ত্র অংশগ্রহণকারীদের নিয়ে আসতে হবে।
১১। নৃত্য প্রতিযোগিতার সময় সর্বাধিক ৫ মিনিট।
১২। নৃত্য প্রতিযোগীকে নিজস্ব সঙ্গীতকার / ক্যাসেট অবশ্যই আনতে হবে।
১৩। দলগত লোকনৃত্য দলের সদস্য সংখ্যা সর্ব নিম্ন ৪ জন, সর্বাধিক ৭ জন।
১৪। দলগত লোকনৃত্যের সময়সীমা সর্বোচ্চ ৭ মিনিট।
১৫। তবলা প্রতিযোগিতায় প্রয়োজনে হারমোনিয়াম ও তবলা কমিটি সরবরাহ করবে।
১৬। বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১৭। ক্যুইজে প্রতিদলে সর্বাধিক তিন জন থাকতে পারবে।
আবেদন পত্র জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা প্রতিযোগিতার নির্দিষ্ট তারিখের ১ দিন আগে।
ফর্ম ফিলাপ করার সময় বয়স অনুযায়ী - "ক" বিভাগ /"খ" বিভাগ / "গ " বিভাগ / "ঘ " বিভাগ নির্বাচন করুন ।
জন্ম সাল ২০১৯-২০২৬ পর্যন্ত "ক" বিভাগ
জন্ম সাল ২০১৫- ২০১৮ পর্যন্ত "খ " বিভাগ
জন্ম সাল ২০১১ -২০১৪ পর্যন্ত "গ " বিভাগ
জন্ম সাল ২০১০ বা পূর্বে "ঘ " বিভাগ
সবাইকে জন্ম সার্টিফিকেট সঙ্গে আনার জন্য অনুরোধ করা হচ্ছে ।
প্রতিযোগিতার আগের দিন সন্ধ্যা ৬টার মধ্যে ফর্ম পূরণ বাধ্যতা মূলক এর পর অনলাইন আবেদন গ্রহনযোগ্য নয় ।