অর্ডার ও ডেলিভারি সম্পর্কিত তথ্য-
'মফিজের ক্ষেত', একটি ঘরোয়া ভাবে পরিচালিত উঠান কৃষি ও খামারজাত পণ্য প্রতিষ্ঠান। মফিজের ক্ষেতে পণ্য অর্ডার করতে হলে আপনাকে মূলত প্রতি সপ্তাহে শনিবার থেকে বুধবার পর্যন্ত তাদের ফেসবুক পেজে ও গ্রুপে চোখ রাখতে হবে। সপ্তাহের প্রতিদিনই প্রায় মফিজের ক্ষেত থেকে পণ্যের বিবরণসহ ছবি ও ভিডিও প্রকাশ করে থাকে। আপনি মফিজের ক্ষেতের পোষ্ট অনুযায়ী যে কোন পণ্য সপ্তাহের শনিবার থেকে বুধবার এর মধ্যে মফিজের ক্ষেত- এ অর্ডার দিতে পারবেন। আপনার অর্ডারকৃত পণ্য প্রতি শুক্রবারে আপনার বাসার ঠিকানায় হোম ডেলিভারি করা হবে, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। মফিজের ক্ষেত শনিবার থেকে বুধবার পর্যন্ত অর্ডার সংগ্রহ করে বৃহস্পতিবার পণ্যগুলো ক্ষেত থেকে যাচাই-বাছাই করে সংগ্রহ করে। তারপর বৃহস্পতিবার রাতে পণ্যগুলো ঢাকায় নিয়ে আসে। শুক্রবার সারাদিন এই পণ্যগুলো ঢাকার বিভিন্ন স্থানে হোম ডেলিভারি দেয়া হয়।
অর্ডার করতে আপনি আপনার ফোন বা ল্যাপটপ থেকে পোষ্টের স্ক্রিনশট নিয়ে মফিজের ক্ষেত - এর ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটস এপ ম্যাসেজে স্ক্রিনশটটি পাঠিয়ে দিতে পারেন। সাথে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পণ্যের নাম বা কোড, পণ্যের পরিমাণ - এসব তথ্য প্রদান করে অর্ডারটি করতে পারেন। আপনার অর্ডারটি রিসিভ করে মফিজের ক্ষেত একটি ফিরতি ম্যাসাজে আপনাকে আপনার অর্ডার কনফার্ম করবে এবং ডেলিভারির তারিখ বা ডেলিভারি শিডিউল জানাবে (প্রতি শুক্রবার ডেলিভারি করা হয়)। পাশাপাশি আপনাকে পণ্যের বর্তমান মূল্য অনুযায়ী অর্ডারের টোটাল বিল জানিয়ে দিবে। পরবর্তীতে সেই তারিখে আপনি আপনার বাসার ঠিকানায় পণ্যটি বুঝে নিবেন ও ক্যাশ টাকায় বিল পরিশোধ করবেন ডেলিভারি প্রতিনিধির হাতে।
অর্ডার করার ধাপগুলো-
১। আমাদের ফেসবুক পেজে বা আমাদের ফেসবুক গ্রুপে চোখ রাখুন।
২। দৈনিক পোষ্ট থেকে পণ্যের স্ক্রিন শট নিয়ে আমাদের পাঠান অথবা আপনার একান্ত পছন্দের কোন খাবারের চাহিদা আমাদের লিখে পাঠান ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটস এপ ম্যাসেজে।
৩। ফিরতি ম্যাসাজে আপনার পণ্যটি দাম, সংগ্রহের তারিখ, ডেলিভারির তারিখ জানাবে মফিজের ক্ষেত।
৪। মফিজের ক্ষেতের বিবরণ অনুযায়ী আগ্রহী হলে অর্ডারটি নিশ্চিত করতে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, পণ্যের নাম, অর্ডারের পরিমাণ লিখে অর্ডারটি নিশ্চিত করুন। (আরও বিস্তারিত কোন প্রশ্ন থাকলে এই সময় আপনি মফিজের ক্ষেতের হোয়াটস এপ নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারেন।)
৫। অর্ডারটি নিশ্চিত হলে ডেলিভারির শিডিউল বা তারিখ পর্যন্ত অপেক্ষা করুন।
৬। ডেলিভারি শিডিউল মূলত প্রতি শুক্রবার হয়ে থাকে, সেহেতু আপনার ডেলিভারির শুক্রবারে যত তারিখ হয় সেই তারিখটি মনে রাখুন। শুক্রবার সারাদিনের যে কোন সময় আমাদের মফিজের ক্ষেতের একজন ডেলিভারি প্রতিনিধি আপনার বাসায় পৌঁছে যাবে পণ্য হাতে নিয়ে।
৭। ডেলিভারি করা পণ্য, বিল/ইনভয়েস সঠিকভাবে যাচাই করে নিন। পণ্য পরিমাপ নিশ্চিত হতে চাইলে ডেলিভারি প্রতিনিধির কাছে থাকা ডিজিটাল পকেট স্কেলটির দ্বারা পণ্যটি পুনরায় পরিমাপ করে নিশ্চিত হয়ে নিন।
৮। অবশেষে সকল কিছু ঠিকঠাক থাকলে পণ্যের বিল ডকুমেন্ট অনুযায়ী মূল্য পরিশোধ করুন ক্যাশ টাকায়।
৯। ডেলিভারি প্রতিনিধি আপনার বাসা ত্যাগ করার পূর্বে আপনার কাছ থেকে ১০ সেকেন্ডের একটি ভিডিও রিভিউ প্রাপ্তির আগ্রহ প্রকাশ করবে। সেখানে আপনি পণ্য প্রাপ্তির তারিখ উল্লেখ্য করে একটি শুভকামনা বার্তা প্রেরণ করতে পারেন ভিডিওর মাধ্যমে যদি আপনার কোন প্রকার আপত্তি না থাকে। আপনি চাইলে এই ভিডিও রিভিউ বা বার্তাটি আমাদের হোয়াটস এপ ম্যাসাজে বা ফেসবুক ম্যাসাজেও পাঠাতে পারেন আপনার মোবাইলে থেকে। এই ভিডিও বার্তাটি আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ওয়েবসাইট ইত্যাদিতে পোষ্ট করা হবে। এই বার্তায় কোথাও আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, ইমেইল আইডি প্রকাশ করা থাকবে না এই বিষয়ে আমরা আপনাকে নিশ্চিত করছি। ভিডিও বার্তায় যা যা বলতে হবে তার নমুনা স্ক্রিপ্ট নিচে প্রেরণ করা হল-
"আজ ১০ মার্চ, ২০২৩। গত ৭ মার্চ ২০২৩ এ মফিজের ক্ষেতে লালশাক, করলা, পুকুরের রুইমাছ অর্ডার করেছিলাম । মফিজের ক্ষেত থেকে সেই বাজার মাত্র হাতে পেলাম। মফিজের ক্ষেতের সকলকে অনেক ধন্যবাদ। মফিজের ক্ষেতের জন্য শুভকামনা রইল"
এই কথাগুলো নিজের ভাষায় প্রকাশ করে ক্যামেরাটি বাজারের দিকে রাখুন ২-৫ সেকেন্ড।
আপনার এই ছোট্ট ভিডিও বার্তাটি অন্যান্য গ্রাহক ও মফিজের ক্ষেতের বাকি সদস্যদের আস্থা, ভরসা ও ভালোবাসা বাড়িয়ে দেবে বহুগুণ। তার পাশাপাশি মফিজের ক্ষেত নিজেদের গ্রাহক বৃদ্ধির মাধ্যমে সেবার মান উন্নত করতে সক্ষম হবে আগামীতে অনেক বেশি পরিমাণে।
অর্ডার বা অন্যান্য যোগাযোগের জন্য,
গ্রুপের লিংক- https://www.facebook.com/groups/mofijerkhet
আমাদের পেজের লিংক- https://www.facebook.com/MofijerKhet
আমাদের ফেসবুক বার্তা পাঠান- m.me/MofijerKhet
আপডেট ও ব্লগ পোষ্ট দেখুন- https://www.youtube.com/@MofijerKhet
ওয়েবসাইট- https://sites.google.com/view/mofijerkhet/
গুগোল বিজনেস প্রোফাইল- https://g.co/kgs/vxEazh
হোয়াটস এপ নাম্বার- 01515669794
ডেস্কটপ হোয়াটস এপ ওয়েব লিংক- https://wa.me/message/VYEGJ46EPVXPH1
গুগোল রিভিউ প্রদানের লিংক- https://g.page/r/CdmULxxnN2aDEB0/review