I am Md. Moshfiqur Rahman and I am 24 years old. I read in 3rd year of B.B.A. During the day I regularly spent most of my time in my reading room. My mother is a housewife and she gives me proper guidance for my studies. My father is a jobholder. He has a business besides his job. Which I see and hear in his absence. Also, I am currently engaged in journalistic profession as a college representative in "Dainik Sangram Pratidin" newspaper and online news portal "Shokaler Shironam". I like to read stories, poems and short documentaries in my spare time. I also like to do various computer work. My teachers, family members and friends always appreciate my creative work a lot.
I am the eldest son of my extended family. I loved the company of my family members and especially my grandparents and great-grandparents. My grandfather was a brave freedom fighter. He died on 2nd March 2016. My grandfather was a teacher. He died on 30th April 2012. They were my best friends. I follow their ideals. My goal is to be a good person and help the needy people. Beside this work in a good bank. Currently, I do various things on the computer besides studying. For example: computer writing, banner design, image editing etc.
আমি মোঃ মুসফিকুর রহমান এবং আমার বয়স ২৪ বছর। আমি বি.বি.এ ৩য় বর্ষে পড়ি। দিনে আমি নিয়মিত আমার পড়ার ঘরে বেশির ভাগ সময় কাটাতাম। আমার মা একজন গৃহিনী এবং তিনি আমাকে আমার পড়াশোনার জন্য সঠিক নির্দেশিকা দেন। আমার বাবা চাকরিজীবি। চাকরির পাশাপাশি তার একটি ব্যবসা রয়েছে। যেটি তার অবর্তমানে আমি দেখা-শুনা করি। এছাড়াও আমি বর্তমানে ”দৈনিক সংগ্রাম প্রতিদিন” পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল “সকালের শিরোনাম” এ কলেজ প্রতিনিধি হিসেবে সাংবাদিক পেশায় জরিত আছি। আমি অবসর সময়ে গল্প, কবিতা এবং ছোট ডকুমেন্টারি পড়তে পছন্দ করি। আমি কম্পিউটারের বিভিন্ন কাজ করতেও অনেক পছন্দ করি। আমার শিক্ষক, পরিবারের সদস্য এবং বন্ধুরা সবসময় আমার সৃজনশীল কাজের অনেক প্রশংসা করে।
আমি আমার বর্ধিত পরিবারের বড় ছেলে। আমি আমার পরিবারের সদস্য এবং বিশেষ করে আমার দাদা-দাদি এবং নানা-নানির সঙ্গ পছন্দ করতাম। আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ২রা মার্চ ২০১৬ সালে মৃত্যবরণ করেন। আমার নানা ছিলেন শিক্ষক। তিনি ৩০শে এপ্রিল ২০১২সালে মৃত্যবরণ করেন। তারা আমার সেরা বন্ধু ছিলেন। আমি তাদের আদর্শকে অনুসরণ করি। আমার লক্ষ্য একজন ভালো মানুষ হওয়া ও অসহায় মানুষকে সাহায্য করা। এর পাশা-পাশি একটি ভালো ব্যাংকে চাকরি করা। বর্তমান সময়ে পড়াশুনার পাশা-পাশি কম্পিউটারে নানাবিধ কাজ করে থাকি। যেমনঃ কম্পিউটারে লেখা-লেখি, ব্যানার ডিজাইন, ছবি এডিটিং ইত্যাদি।