১ম খবর

তারিখ : ১ মার্চ ২০২৪

সংবাদ মাধ্যমের নাম : দৈনিক ইত্তেফাক I

সংবাদের শিরোনাম :  রাজধানীর বেইলী রোডে  বহুতল ভবনে ভয়াবহ আগুন I

সংবাদের বিষয় :  গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে I এই ভয়াবহ আগুনে পুড়ে ও দম আটকে নিহত হয়েছে ৪৩ জন I

আমার মতামত : অপরিকল্পিত ভবন পর্যালোচনা করা উচিত বেশি।  আমার মতে  এই আগুন লাগার মূল কারণ  অপরিকল্পিত নির্মাণ।


২য় খবর


তারিখঃ ২ মার্চ ২০২৪


সংবাদের মাধ্যমঃ Daily star


সংবাদের শিরোনামঃ  ওয়ারীর রেস্টুরেন্টে আগুন  


সংবাদের বিষয়ঃ ঢাকার ওয়ারী এলাকায় একটি রেস্তোরাঁর রান্নাঘরে লাগা আগুন আধা ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।


আমার মতামত :  আরো সাবধান হতে হবে না হলে এসব ক্ষতি হতেই থাকবে।


য় খবর


তারিখঃ ২ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ DhakaTribune


সংবাদের শিরোনামঃ  ঢাকায় বৃষ্টি হয়েছে


সংবাদের বিষয়ঃবেলা সাড়ে ১১টার পর বৃষ্টিতে ভিজে যায় রাজধানীর উত্তরা, রামপুরা, কল্যাণপুর, মিরপুর, আগারগাঁও, বাড্ডাসহ অধিকাংশ এলাকা।বৃষ্টিতে ভিজতে বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে এসেছেন অনেকে।

বৃহস্পতিবার থেকে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রথম ফোঁটা পড়েছিল, যেন আকাশই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।


আমার মতামতঃ আমি  এই সংবাদে অনেক খুশি হয়েছি


৪র্থ খবর

তারিখঃ ৪ মার্চ ২০২৪


সংবাদের মাধ্যমঃ দৈনিক ইত্তেফাক I


সংবাদের শিরোনামঃ পুড়ছে এস আলম সুগার মিলের চিনি


সংবাদের বিষয়ঃ চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছাপুর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে আগুন লেগেছে।সোমবার বিকাল ৪টার দিকে মিলের ১ নম্বর গুদামে এ আগুন লাগে, যেখানে এক লাখ টন অপরিশোধিত চিনি ছিল।


আমার মতামতঃ দিন শেষে সবকিছু  চেক করা উচিত  না হলে রাতে এরকম দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটবে


৫ম খবর


তারিখঃ ৫ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ যমুনা টিভি


সংবাদের শিরোনামঃ হবিগঞ্জে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৫


সংবাদের বিষয়ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য; অপরজন প্রাইভেট কারটিরচালক। 


আমার মতামতঃ  মানুষকে আরও সাবধান হতে হবে


৬ষ্ঠ খবর


তারিখঃ.৬ মার্চ ২০২৪


সংবাদের মাধ্যমঃ  দৈনিক ইত্তেফাক


সংবাদের শিরোনামঃ   বিশ্বজুড়ে ফেসবুকে বিপর্যয়


সংবাদের বিষয়ঃ বিশ্বজুড়ে হঠাৎ লগ আউট হয়ে যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার ইন্সটাগ্রাম ওয়ার্ড গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ফেসবুক লগআউট এবং সেশন আউট হয়ে যায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে


আমার মতামতঃ সংবাদ পড়েছি এবং বিভিন্ন মাধ্যমে যাচাই করা সম্পদের সত্যতা পেয়েছি


৭ম খবর


তারিখঃ ৭ মার্চ


সংবাদের মাধ্যমঃ দৈনিক ইত্তেফাক


সংবাদের শিরোনামঃ  গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদী গোসল করতে গিয়ে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার


সংবাদের বিষয়ঃ গতকাল বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ফুলছড়ি উপজেলায় বালাসিতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তারা দুজন নিখোঁজ হয়


আমার মতামতঃ আমাদের আরো সতর্কতা হবে

 

৮ম খবর


তারিখঃ ১৪ এপ্রিল ২০২৪


সংবাদের মাধ্যমঃ TV 9 Bangla


সংবাদের শিরোনামঃ ইরান ইসরাইলকে আক্রমণ করে


সংবাদের বিষয়ঃ  ইরান ইসরাইলের উপর এতে ইসরাইলের ব্যালিস্টিক হামলা অনেক ক্ষতি হয়


আমার মতামতঃ ইরান যা করেছে তা ঠিক করেছে ইজরাইল যুদ্ধে দুর্বল হয়


৯ম খবর


তারিখঃ ১৬ মার্চ ২০২৪


সংবাদের মাধ্যমঃ BBC


সংবাদের শিরোনামঃ ২৩ নাবিক নিয়ে অজানা গন্তব্যে এমভি আবদুল্লাহ


সংবাদের বিষয়ঃ চারদিন পেরিয়ে গেলেও ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রুসমেত জলদস্যুকবলিত বাণিজ্যিক জাহাজ এমভি আব্দুল্লাহর কোন কুলকিনারা হয় নি। মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজটিকে সোমালিয়ার গারকাদ বন্দর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করার পর শুক্রবার সেটিকে নিয়ে অজানা গন্তব্যে রওয়ানা হয় দস্যুরা।


আমার মতামতঃ  নাবিকদের আরও সচেতন হওয়া উচিত। কর্তৃপক্ষকে মত নাবিকদের আনা দায়িত্ব নেওয়া উচিত


১০ম খবর


তারিখঃ ১৯ এপ্রিল ২০২৪


সংবাদের মাধ্যমঃ দৈনিক ইত্তেফাক


সংবাদের শিরোনামঃ কৃত্রিম বৃষ্টির কারণে কি প্লাবিত দুবাই


সংবাদের বিষয়ঃ  প্রভার বৃষ্টি ও ঝড়ের কারণে মরুভূমি এলাকা দুবাই একক বন্যার সম্মুখীন হয়েছে জানা গেছে এটি নাকি কৃত্রিম কারণে কিন্তু প্রশাসন বলে এটি প্রাকৃতিক। বছরের মধ্যে এটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বেশি বৃষ্টি।


আমার মতামতঃ এটি বৈশ্বিক উষ্ণায়নের জন্য হয়েছে আমাদের আরও বেশি বেশি করে গাছ লাগাইতে হবে এবং বৈশ্বিক উষ্ণতা থামাতে হবে


১১তম খবর


তারিখঃ ২০ এপ্রিল ২০২৪


সংবাদের মাধ্যমঃ প্রথম আলো


সংবাদের শিরোনামঃসারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা


সংবাদের বিষয়ঃ চলমান তীব্র তাপদাহের কারণে সারা দেশে স্কুল, কলেজ ও মাদ্রাসা ছুটি ঘোষণা করেছে সরকার। ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।


আমার মতামতঃ  অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা ক্লাস নিতে কষ্ট হবে বলে এই 

সিদ্ধান্ত সরকার দিয়েছে এবং আমি এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান করছি



১২তম খবর


তারিখঃ ১ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ যুগান্তর


সংবাদের শিরোনামঃ ৭৬ বছরের ইতিহাসে প্রথম, সারা দেশে টানা তাপপ্রবাহের রেকর্ড


সংবাদের বিষয়ঃ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, সারা দেশে তাপপ্রবাহের ব্যাপ্তি, তীব্রতা ও সময়কাল বিবেচনায় গত ৭৬ বছরের মধ্যে চলতি এপ্রিল মাস নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে ১৯৯২ সালে ৩০ দিন তাপপ্রবাহ থাকলেও তা শুধু দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। এ বছর সারা দেশেই তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এরপরই চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি রেকর্ড করা হয়।


আমার মতামতঃ  বৈশ্বিক উষ্ণায়ন জন্য এটি হচ্ছে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে।


১৩তম খবর


তারিখঃ ২ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ BBC 


সংবাদের শিরোনামঃ আলোচিত, সমালোচিত মিল্টন সমাদ্দারের বিষয়ে যা জানা যাচ্ছে


সংবাদের বিষয়ঃ দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ও আলোচিত ব্যক্তি বাংলাদেশের মিল্টন সমাদ্দার। সম্প্রতি গণমাধ্যমে এসব কাজের আড়ালে তার নানা অন্যায়-অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এরপর বুধবার এই মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।



আমার মতামতঃ  এটা কোন মানসিক পর্যায় পড়ে না


১৪তম খবর


তারিখঃ ৬ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ RisingBD.com


সংবাদের শিরোনামঃ বাংলাদেশে এখন ইসরায়েলের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ


সংবাদের বিষয়ঃ বাংলাদেশ ছাত্রলীগ গত ৬ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এছাড়াও, সংগঠনটি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে এবং দেশজুড়ে পূর্বঘোষিত কর্মসূচিতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে।


আমার মতামতঃ  এই সমাবেশের পক্ষে আমি অবস্থান করছি। বাংলাদেশ থেকে আমার যতটুকু পারি ফিলিস্তিনমানুষদেরকে আমরা এরই মাধ্যমে সাহায্য করছি।


১৫তম খবর


তারিখঃ ৬ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ সময় টিভি


সংবাদের শিরোনামঃ পূর্ব সুন্দরবনের আগুন


সংবাদের বিষয়ঃ পূর্ব সুন্দরবনের  লতিফের শিলা এলাকায় এলাকা আগুন নিয়ন্ত্রণে এসেছে.  সোমবার সকালে ফায়ার সার্ভিসে পরিচালক অপারেশন ও মেইনটেন্স আগুন নিয়ন্ত্রণ ঘোষণা দেন.  শনিবারে আগুন লাগে


আমার মতামতঃ   এটি প্রাকৃতিকভাবেও হতে পারে  বা মানুষের দ্বারাও হতে পারে  সুষ্ঠু পরিচালনা করতে হবে


১৬তম খবর


তারিখঃ ৮ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ প্রথম আলো


সংবাদের শিরোনামঃ ঢাকায় মে মাসে ৩৪ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা


সংবাদের বিষয়ঃ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা গত ৩৪ বছরের মে মাসের রেকর্ড ছুঁয়ে গেছে। আর সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রাও ৯ বছরের রেকর্ড ছুঁয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী দু-তিন দিন সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে।


আমার মতামতঃ  বৈশ্বিক উষ্ণায়ন জন্য এটি হচ্ছে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে।


১৭তম খবর


তারিখঃ ৮ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ সময় টিভি


সংবাদের শিরোনামঃ রেল লাইনের লোহার বিপরীতে বাঁশ 


সংবাদের বিষয়ঃ রেললাইনের ত্রুটি থাকা স্থানীয়রা তা বাঁশ দিয়ে ঠিক করে। প্রতিদিন এর উপর দিয়ে ট্রেন চলে।


আমার মতামতঃ    আমাদের সাবধান হতে হবে  এবং প্রশাসনকেও সাবধান করতে হবে


১৮তম খবর


তারিখঃ ৯ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ প্রথম আলো


সংবাদের শিরোনামঃ ৯৯৯–এ কল: স্বামীকে ফাঁসাতে ইয়াবা কিনে এনে গ্রেপ্তার


সংবাদের বিষয়ঃ রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে রুমা আক্তার নামের এক নারীকে ১৪টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, পারিবারিক কলহের জের ধরে স্বামীকে ফাঁসাতে রুমা এসব ইয়াবা বড়ি বাসায় নিয়ে এসেছিলেন।

পুলিশ এর ভিত্তিতে বাসায় গেলে রুমার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুমা স্বামীকে ফাঁসাতে ইয়াবাগুলো কিনে এনেছেন 

বলে জানান। 

আমার মতামতঃ   লোভ এবং হিংসা মানুষকে ধ্বংস   করে


১৯তম খবর


তারিখঃ ৯ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ যুগান্তর


সংবাদের শিরোনামঃ বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত


সংবাদের বিষয়ঃ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পাইলট। চিকিৎসা নিচ্ছেন আহত কো-পাইলট।বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড় ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 


আমার মতামতঃ  মানুষকে এ বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে


২০তম খবর


তারিখঃ ১০ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ RTV


সংবাদের শিরোনামঃ ভেস্তে গেল যুদ্ধবিরতির আলোচনা, রাফায় ইসরায়েলের ব্যাপক হামলা 


সংবাদের বিষয়ঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলা বন্ধে দুপক্ষের যুদ্ধবিরতির আলোচনা চুক্তি ছাড়াই শেষ হয়েছে। চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি আলোচনা শেষ হওয়ায় ইসরায়েল রাফাতে হামলা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে। তারা রাফা অঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ করেছে। 


আমার মতামতঃ 


২১তম খবর


তারিখঃ ১১ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ Daily Bangladesh


সংবাদের শিরোনামঃ 'odd signature' কণ্ঠশিল্পী পিয়াল, 'অমর দেহখান' খ্যাত, সড়ক দুর্ঘটনায় নিহত

সংবাদের বিষয়ঃ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আমার দেখান’ গানের গায়ক আহসান তানভীর পিয়াল (২৬)। শনিবার (১১ মে) সকালে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান রক ব্যান্ড “অড সিগনেচার”-এর কণ্ঠশিল্পী পিয়াল।


আমার মতামতঃ  এটি খুব দুঃখের সংবাদ



২২তম খবর


তারিখঃ ১১ মে ২০২৪


সংবাদের মাধ্যমঃ প্রথম আলো


সংবাদের শিরোনামঃ তুরস্ক কিনেছে বিপুল সোনা, আরও যেসব কারণে বেড়েই চলেছে সোনার দাম


সংবাদের বিষয়ঃ বিশ্ববাজারে গত মাসে সোনার দাম আকাশ ছুঁয়েছিল। তবে এরপর দাম কিছুটা কমেছে এই মূল্যবান ধাতুর। গত সপ্তাহে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ২ হাজার ৩০০ ডলারে, যা চলতি বছরের প্রথম দিনের দামের তুলনায় ১২ শতাংশ বেশি। অর্থাৎ দাম এখনো গত বছরের তুলনায় অনেক বেশি।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর সোনার দাম প্রায় ৬০০ ডলার বেড়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষক হ্যারি ডেম্পসির মতে, সোনার দামের এই উত্থানকে ক্রিপ্টোকারেন্সির উত্থানের সঙ্গে তুলনা করা যেতে পারে।


আমার মতামতঃ  মানুষকে দুর্নীতি কমাতে আরো বেশি সচেতন হতে হবে