শিক্ষার্থীদের উপর ইন্টারনেটের প্রভাব



আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার অনেক.  আমার প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করে থাকি ।  আমরা শিক্ষার্থীরাও ইন্টারনেট ব্যবহার করে থাকি। ইন্টারনেট থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা পেয়ে থাকি  আবার অনেক সময় পথভ্রষ্ট হয়ে যায়  নিম্নে এ সম্পর্কে বিভিন্ন  আলোচনা করা হলো 



ইন্টারনেটের ভালো দিক:

এখন প্রশ্ন হচ্ছে এই ইন্টারনেট থেকে আমরা কিছু কি   লাভ পাই?   হ্যাঁ অবশ্যই পাই।  নিচে কিছু ইন্টারনেট থেকে সুবিধা পাওয়ার  তালিকা দেওয়া হলো


১।   ইন্টারনেট থেকে আমরা বিভিন্ন ফ্রি কোর্স ডাউনলোড করে যে কোন কিছু শিখে নিতে পারিঃ


আমরা অনেকেই অনেক কিছু শিখতে চাই  কিন্তু টাকার অভাবে মাঝে মাঝে সেটা শিখা হয় না  সেজন্য ইন্টারনেটে বিভিন্ন ফ্রি কোর্স দেওয়া থাকে  যাতে আমরা  সাধারণ ধারণা নিতে পারি বিষয়টির থেকে  আবার মাঝে মাঝে সম্পূর্ণ জিনিসও শিখে নিতে পারি



২। ইন্টারনেট থেকে আমরা অনেক কিছু জানতে পারিঃ


আমাদের অনেক সময় অনেক কৌতুহলী জাগে  কিছু জিনিস জানার জন্য  সেই জিনিসগুলো জানার জন্য আমরা  ইন্টারনেট ব্যবহার করতে পারি  আমরা যেকোনো সার্চ ইঞ্জিনে গিয়ে  সেই জিনিসটি সার্চ করে  জিনিস সম্পর্কে খুব সহজে জেনে নিতে পারি  যেমনঃ  মহাবিশ্ব কত বড়?


৩। আমার বিভিন্ন কাজ খুব সহজেই  কেমনে করতে হয় তা ইন্টারনেট থেকে জানতে পারিঃ


আমার মাঝে মাঝে বিভিন্ন ধরনের কাজ করে থাকি  কিন্তু সে কাজ সবচেয়ে তাড়াতাড়ি কেমনে করতে হয়  তা সম্পর্কে ধারণা কম থাকে  আমরা সেই সম্পর্কে ধারণা নেয়ার জন্য ইন্টারনেট থেকে  তথ্য নিতে পারি।


এখানে ইন্টারনেটের বিভিন্ন সুবিধা সম্পর্কে বলা হয়েছে তাছাড়া এটা আরো অনেক সুবিধা আছে  তা  সম্পর্কে জানতে চাইলে আমরা আবারও ইন্টারনেট থেকে জেনে নিতে পারি



 ইন্টারনেটের খারাপ দিক:


কিন্তু ইন্টারনেট যে সবসময় একই ভাবে ব্যবহার করা হয় তা কিন্তু না অনেক সময় দেখা যায় ইন্টারনেট ভুল ভাবে  শিক্ষার্থীরা ব্যবহার করে থাকে ফলে তারা পথভ্রষ্ট হয়ে যায়  এবং বিভিন্ন ধরনের  অপরাধে যুক্ত হয়ে যায়  বা  সময় নষ্ট করা কাজে যুক্ত হয়ে যায়।   নিম্নের তালিকা দেওয়া হলঃ


১। শিক্ষার্থীরা বিভিন্ন সময় অনলাইন গেমে  অ্যাডিক্টেড হয়ে যায়  ফলে তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে


২। শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে যুক্ত হয়ে থাকে  যেমন হ্যাকিং  অথবা অ্যাকাউন্ট খুলে  আরেকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া



৩। শিক্ষার্থীরা বিভিন্ন সময় অপরিচিতদের সাথে কথা বলে পথভ্রষ্ট হয়ে যায়


এখানে ইন্টারনেটের কিছু খারাপ দিক সম্পর্কে বলা হয়েছে তাছাড়া আরও অনেক  খারাপ দিক রয়েছে ইন্টারনেটে


আমার মতামতঃ

ইন্টারনেট কেমনে একটি শিক্ষার্থী ব্যবহার করবে তা তার একান্ত সিদ্ধান্ত  এটা ইন্টারনেটকে দোষ দিলে হবে না ইন্টারনেটকে দুই ভাবে ব্যবহার করা যায় খারাপ ভাবেও ভালো ভাবেও এখন একজন শিক্ষার্থী সেটি ভালোভাবে ব্যবহার করবে নাকি খারাপ ভাবে ব্যবহার করবে সেটা তার ভাবনা এবং চিন্তা।

একটি চাকুকে দুই ভাবে ব্যবহার করা যায়  ফল কাটার জন্য ব্যবহার করা যায় আবার মানুষ মারার জন্য ব্যবহার করা যায় ঠিক একইভাবে ইন্টারনেট কেউ দুই ভাবে ব্যবহার করা যায় ভালোভাবে ব্যবহার করা যায় আবার মন্দ ভাবে ব্যবহার করা যায়।