ছবি
কবিতা
'রিসাইক্লিং'
-নিপন ত্রিপুরা
বিএ (বাংলা), ৩য় বর্ষ , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আমি অসহায়, আমি নিস্তব্ধ
প্রকৃতি আজ অতি ক্রুদ্ধ!
হানাহানি, যুদ্ধ ও ধ্বংস চলছে আপন গতিতে
পুঁজিবাদী বিশ্ব চালাচ্ছে নিজ রীতিতে!
উপনিবেশ এ এক কঠিন আবার সহজ সমীকরণ
বুঝবে সেদিন, আসবে যেদিন করিও স্মরণ!
ঐতিহ্যে, ভাষায় ও সাহিত্যে আছে পদচারণা
হয়েছে জোর যার মুলুক তার অতি সম্ভাবনা!!!
আগামী বিশ্ব থাকবে তুমুল বিশৃঙ্খলায়
পুঁজিবাদী চালাবে আধিপত্য আপন লীলায়!
উত্তর-দক্ষিণ দেখ তাকিয়ে
ধ্বংস হচ্ছে আপন আলয়ে।
বিশ্বের খবর চলে, জানি সত্যের মায়া
হয়তো, পত্রিকায় আছে উপনিবেশিক ছায়া!
জাতি,ধর্ম,বর্ণ বৈষম্য করেছে চরম অবনতি
তৃতীয় বিশ্বের মানুষ হয়ে পেয়েছি সেই স্বীকৃতি!
তারিখঃ এপ্রিল ১৮, ২০২১ ইং, রবিবার, খাগড়াছড়ি।