আসসালামু আলাইকুম। সবাইকে জানা অজানা এর ওয়েবসাইট এ স্বাগতম। জানা অজানা একটি শিক্ষামূলক ওয়েবসাইট ।
পশ্চিম অষ্ট্রেলিয়ার মিডল আইল্যান্ডে অবস্থিত অন্যতম বিখ্যাত হ্রদ 'লেক হিলিয়া'। এ হ্রদের পানির রঙ নীল নয়, গোলাপি। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা এর কারণ খুঁজে চলেছেন। সম্প্রতি সে রহস্যভেদ হয়েছে। ২০১৫ সালে লেক হিলিয়ার পানির রঙ নিয়ে গবেষণা শুরু করেন এক্সট্রিম মাইক্রোবায়োমি প্রজেক্ট (XMP) এর একদল বিজ্ঞানী। তারা প্রথমেই লেক হিলিয়ার পানির নমুনা সংগ্রহ করেন। পরীক্ষার পর বিজ্ঞানীরা দেখেন, লেক হিলিয়ার পানিতে রয়েছে ১০ ধরণের ব্যাকটেরিয়া, যারা লবণাক্ত পরিবেশে থাকতে ভালোবাসে। তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ডানালিয়েলা অ্যালগি বা শ্যাওলা, যার বেশির ভাগের রঙই সবুজের পরিবর্তে গোলাপী বা লাল। তবে এ ধরণের শ্যাওলার রঙের জন্যই লেক হিলিয়ার পানির রঙ গোলাপী নয়! এর থেকে অবাক করে দেয়া এক তথ্য পান বিজ্ঞানীরা। পানির ঐ নমুনায় যেসব ব্যাকটেরিয়া পাওয়া গেছে, তার মধ্যে ৩৩ শতাংশ জুড়ে ছিল 'স্যালিনিব্যাকটের রাবার' নামের এক বিশেষ ব্যাকটেরিয়া। বিজ্ঞানীদের দাবি, কোনও শ্যাওলা নয়, বরং 'স্যালিনিব্যাকটের রাবার' নামের ঐ বিশেষ ব্যাকটেরিয়ার কারণেই লেক হিলিয়ার পানির রঙ গোলাপী।
📌১৮০২ সালে ক্যাপ্টেন ম্যাথু ফ্লিন্ডার্স নামের একজন নৌবাহিনীর কর্মী এবং চিত্রশিল্পী হিলিয়ার লেকের প্রথম আবিষ্কার করেন।
~~~~~~~~~~~~~~~
©️ মোহাম্মদ আশিকুজ্জামান
✴️ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ ❤️🙂❤