মনের কথা এইখানে মূলত আমার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ব্যাক্তিগত মতামত ব্যাক্ত করবো। কাউকে উদ্দেশ্য করে বা আঘাত করা আমার উদ্দেশ্য নয়, আল্লাহ উত্তম বিচারক।
১ম কথাঃ এদেশে লেভেল ও সার্টিফিকেটধারী হওয়া ছাড়া কোনো প্রয়াস গ্রহণ করা উচিত না। আবার এও দেখলাম বড় বড় ডিগ্রিধারী লোকেদের ব্যারথতা এই বাংলাদেশে কোনো বিষয় নিয়ে লেখালেখি করতে গেলে পাব্লিক এর ট্যাগনাম থাকা লাগে। নাইলে সবাই মজা নেয়। একটা সময় ভাবসিলাম বড় বড় অলিম্পিয়াডে চ্যাম্পিয়ান হয়ে স্কুলের নাম উজ্জ্বল করবো। এখন দেখি, ওমা! আমাকে আগে পাব্লিকের ট্যাগ হাতে নিতে হবে, তাই সেটা আগে পাওয়ার ধান্দাই আমি করছি, পাব্লিক কিছু না কইরাই কত কিছুর আশেপাশে দিয়া ঘোরে, তমুক স্যারের ্তমুক অলিম্পিয়াডের সামনে গিয়া পোলাপান পোজ মেরে মেরে ছবি তোলে অথচ এসব পোলাপানের একটাও কোনোদিন কোনো অলিম্পিয়াডে ছিলো কিনা জানা নাই আমার। অথচ একটা টপিক ভালো জানায় সেটা হেল্প করানোর জন্য আমি ভিডিও বানায়ছিলাম, বুলিয়িং বোঝো? বুলিয়িং এর স্বীকার আমি এখন, এক স্যার এখন আরেক স্যার দিয়ে মজা নেয়ায়, এটা কেমন মেন্টালিটি সেটাও আমি জানিনা, অথচ এদের কাছে আমি কোনো টপিক ভালো পারলে উনারাই আমাকে বলতো নেজাদ এটা তুমি আরো ১০ জনকে শেয়ার করবা, আর এখন তাদের সুরই চেঞ্জ। যাইহোক সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করেন ভালোর জন্যই। একদিন ইচ্ছা আছে দেখিয়ে দেবো, আমার ভাইয়েরা আমার ইচ্ছাশক্তির প্রশংসা করেছেন, আমিও আশা রাখি, পরিশ্রম করি, হে আল্লাহ আপনি সহায় হোন।
২য় কথাঃ তোমার যোগ্যতা না থাকলে তোমার শুভাকাংখী ও তোমার বিরুদ্ধে যাবে ৩য় কথাঃ সহজ-সরল মানুষদের সরলতার সুযোগ নিয়ে তাদের সবাই পচায়, বুলিয়িং করে আমি নিজেও যেভাবে এর শিকার সামনে পরীক্ষা থাকায় এসব নিয়ে লেখালেখির সময় পাইনা। নিজের জীবনে ঘটে যাওয়া এসব শিক্ষামূলক ঘটনা জানাবো শীঘ্রই! দোয়ায় রাখবেন