রসায়নে, বিক্রিয়া একটি অতিসাধারণ ব্যাপার। চলো একটা Common Sense খাটাই। দুই বা ততোধিক বিক্রিয়ক দিয়েই কিন্তু বিক্রিয়া করবা। তো সব কিছুর কিন্তু একটা পরিমাণ থাকে, রসায়নের Stoichiometry এর যে হিসাবশাখার ব্যাপার, সেখানে কোনো বিক্রিয়ক এর উপাদান কে মূলত গ্রাম পার মোল বা g/mol দিয়ে হিসাব করা হয়, এগুলা রুপান্তরের আবার নিয়ম আছে, লিমিটিং বিক্রিয়কের ম্যাথ করার নিয়ম কিন্তু ২-৩ টা। তবে আজকে যেটি আলোচনা করবো সেটির জন্য আমরা W=(SMV)/1000 সমীকরণ টি ব্যবহার করবো। এখানে,
S=মোলারিটি,M=আনবিক ভরV=দ্রবনটির আয়তন(দেয়া থাকলে), আর যদি সরাসরি W দেয়া থাকে তাইলে তো মা-শা-আল্লাহ।
এতক্ষণ তো অনেক বকবক করলাম। এবার সরাসরি প্রশ্ন সলভ এর মাধ্যমেই কভার করা হবে। প্রশ্নটি পড়ুনঃ
5g NH3 ও 10g H2SO4 এর বিক্রিয়ায় কত গ্রাম (NH4)2SO4 উৎপন্ন হবে?
প্রথম সমাধান, কোনটি লিমিটিং বিক্রিয়ক, মাত্র ১ মিনিটে কিভাবে বের করবো? চলো বের করি।
NH3 এর ভর=(7+1x3)=10g
H2SO4 এর ভর=(1x2+32+16x4)= 98g
(NH4)2SO4 এর ভর=(14x2+1x8+32+16x4)=132g
এখন,
মাত্র এক মিনিটে বের করি, তার জন্য অনুপাত বের করে তুলনা করবো, তাহলে অনুপাতে কোনটা ভাজ্য আর কোনটা ভাজক হবে? উত্তরঃ
প্রশ্নে যে ভর(ভাজক)÷ আসল অথবা আনবিক ভর। এবার দুটি বিক্রিয়কের ক্ষেত্রেই এই ভাগফল বের করব, যেটি ছোট, সেটিই লিমিটিং বিক্রিয়ক, সিম্পল! চলো এবার বুয়েটের এই প্রশ্ন টি সমাধান করে দেখা যাক।
এখন অনুপাত বের করি। NH3 এর অনুপাত= 5÷10= 0.5
H2SO4 এর অনুপাত= 10÷98=0.10
দেখা যাচ্ছে H2SO4 ছোট, তাই H2SO4 ই হবে লিমিটিং বিক্রিয়ক, উত্তর বের করে ফেললাম, পরীক্ষার খাতায় কিভাবে করতে হবে তা নিচে লেখে দিচ্ছি :)
তথাকথিত পরীক্ষায় লেখার Style :3=এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক বাম পাশে রাখবে বন্ধু!
বিক্রিয়াটি হবে(অবশ্যই সমতা করতে হবে)ঃ 2NH3+H2SO4=(NH4)2SO4 [2NH3 এর ভর=34g, H2SO4=98gই,NH4)2SO4=132g ই]
98g H2SO4 বিক্রিয়া করে 34g NH3 এর সাথে
1g H2SO4 বিক্রিয়া করে 34/98g NH3 এর সাথে
10g H2SO4 বিক্রিয়া করে=(34x10)/98
=3.46g NH3 এর সাথে
দেখা যায়, সমস্ত 10g H2SO4 বিক্রিয়া করলেও সমস্ত 5g NH3 বিক্রিয়া করেনা। তাই উদ্দীপকে H2SO4 লিমিটিং বিক্রিয়ক।
যদি বলে কতটুকু NH3 অবশিষ্ট থাকবে, পারবে তো?, সেক্ষেত্রে কিন্তু কোনটি লিমিটিং উদ্দীপকই বলে দেয়, তখন এভাবে করার পর দেখো, উদ্দীপকে আছে 5g কিন্তু বিক্রিয়া করে মাত্র 3.46g, অর্থাৎ (5-3.46)=1.54g NH3 অবশিষ্ট থাকে, সিম্পল।
এবার,প্রশ্নে যা বলল, কতটুকু উৎপাদ বা (NH4)2SO4 পাওয়া যাবে, পারবে তো?লিমিটিং বিক্রিয়কের অনুপাতে উৎপাদ তৈরি হয়।তাহলে সমাধানটি হবে এরকমঃ
98g H2SO4 থেকে উৎপন্ন হয় 132g (NH4)2SO4
1g H2SO4 থেকে উৎপন্ন হয় (132/98)g (NH4)2SO4
10g H2SO4 থেকে উৎপন্ন হয় (132x10)/98
=13.46g (NH4)2SO4
এবার,প্রশ্নে যা বলল, প্রত্যাশিত উৎপাদ (20g) (NH4)2SO4 পাওয়া যাবে, পারবে তো? সমাধানটি হবে এরকমঃ
132g (NH4)2SO4 উৎপন্ন করতে লাগে 98g H2SO4
1g (NH4)2SO4 উৎপন্ন করতে লাগে (98/132)g H2SO4
20g (NH4)2SO4 উৎপন্ন করতে লাগে {(98x20)/132}
=14.84g H2SO4
কিন্তু উদ্দীপকে আছে মাত্র 10g, অর্থাৎ (14.84-10)= 4.84g H2SO4 কম আছে, তাই প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেলো না।
আশা করি বুঝতে পেরেছো তোমরা, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই নিয়ম ফলো করে বুয়েট লেভেলের লিমিটিং বিক্রিয়কেও সহজে বস হওয়া যায়, শেখা কোনো অপরাধ না, এটলিস্ট, আজকালকের গেমিং করা, প্রেমের পেজ চালানো থেকেও ভালো কাজ। তাই এটি উৎসাহিত করুন! এই Article টির পেছনে রয়েছে আমার বস Mottashin Pahlovi ভাইয়ের বেসিক, ভিডিও টিও চাইলে দেখে আসতে পারেন। আমরা ভবিষ্যৎ প্রজন্ম, আর আমরাই এই দেশকে এগিয়ে নিতে চাই, এবং আগাবো ইন-শা-আল্লাহ, আমার জন্য দোইয়া করবেন, I belive in Hardwork, not in Talent.
Real Video Link: https://www.youtube.com/watch?v=BOTYsAlYoZY&t
©Mahmud Ahmadi Nejad
About Me
How long is life? I can call myself successful in this life only when I can do something for this generation. I'll try, what's the use of enmity? Not tagging anyone, more to come in-sha-Allah