কর্মজীবী মানুষ মাত্রই শিশুতোষ থেকে বঞ্চিত হতে হয়। প্রথম হেসে ওঠা, প্রথম আঙুল ধরতে শেখা, বসতে পারা, স্বর চিনে ফেলা, আধো আধো প্রথম অর্থবহ শব্দ, প্রথম ভ্রুকুটি—আরও যে কত প্রথম তাদের উৎসর্গ করতে হয়, কে জানে! পিতৃপ্রধান এ সমাজের বেশিরভাগ মায়েরা এইযে এতো এতো প্রথম-- প্রথমেই দেখে ফেলে, এতো শত পবিত্রতার প্রথম সাক্ষী হয়, সে হিসেব কি করে রাখবে তুমি? রাখবে হিসেব?
চাইলেই হতে পারো এ হিসেবের প্রথম হিসেবরক্ষক!
বাড়ি ফিরছ? কে তোমার জন্য অপেক্ষা করবে? কেউ কি আছে অপেক্ষায়? দুরন্ত চোখের, ছটফট করা মনের ছোট্ট কেউ? নতুন নতুন পাক ধরা চুলের মাঝবয়েসী কোন ছায়া-নারী? কিংবা নিজ অপরাগতায় ক্লান্ত হয়ে আসা শান্ত নিস্তেজ মলিন কোন অবয়ব? ঘরে ফিরছ? কে আছে সেখানে? এমন কেউ কি আছে; যে কিনা পাহাড় প্রতিম দৃঢ়তায় আগলে রাখবে তোমাকে? তোমার যত রাগ, অভিযোগ, বিরক্তি সব শুষে নেবে এক নিমিষেই? নীরবে? আর কত ঘর বাঁধবে তুমি? একাকী? দূর পরবাসে?
Where is my dream, dada vai? Is it beyond the sky?
যখন বেশ ছোট ছিলাম, কাগজ দিয়ে জোড়া নৌকা বানাতাম। দশ-পনেরটা নৌকা বানিয়ে আঠা দিয়ে জোড়া লাগাতাম। তারপর সেগুলোকে নদীতে ভাসিয়ে দিতাম। ভেসে চলা নৌকাগুলোর সাথে সাথে হাঁটতাম। যতক্ষণ না পানি-কাগজেতে গভীর বন্ধুত্ব হয়; কাগজগুলো বন্ধুত্বে পরাজিত হয়।
সময়টা পুরনো হয়ে গেছে। আর স্মৃতিরা বৃদ্ধ!
"জীবনের তিনটি স্টেজ আছে। আমি বড় হচ্ছি, আমি এচিভ করছি, আমি ফুরিয়ে যাচ্ছি।"
অন্য বসন্ত-- সুচিত্রা ভট্টাচার্য