S I R A J G A N J
L E A R N T O I N N O V A T E
আমাদের সমাজে প্রযুক্তির সহজলভ্যতা বৃদ্ধির সাথে এর অপব্যবহারও ক্রমাগত বেড়েই চলেছে। প্রযুক্তির জগৎটা একটি মহাসমুদ্রের মতো, আর ব্যবহারকারী একটি ক্ষুদ্র পিঁপড়া সমতুল্য। এই সমুদ্রে বিচরণের সঠিক পন্থা না জানলে সে সমুদ্রের অতল গহীনে তলিয়ে যাবে। আর এর সবথেকে ভয়ানক ঝুঁকিতে রয়েছে আমাদের তরুণ প্রজন্ম। প্রযুক্তির এই মহাসমুদ্রে বিচরণের সঠিক দিকনির্দেশনা প্রদান করাই আমাদের উদ্দেশ্য।
প্রযুক্তি ক্রমাগত পরিবর্তনশীল। একে চিরায়ত মুখস্থ পদ্ধতি দ্বারা গ্রহণ করা যায় না। প্রযুক্তির পরিবর্তনের ধারাতে নিজেকে প্রবাহমান রেখে এর সাথে মিশে যেতে হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাক্রম এর 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' এবং 'ডিজিটাল প্রযুক্তি' বই দুটি প্রযুক্তিকে সাদরে গ্রহণ করার অত্যন্ত সমৃদ্ধ। আমাদের সর্বাত্মক চেষ্টা এই শিক্ষাক্রমের সম্পূর্ণ (প্রয়োজনে অধিক) পরিমাণ ব্যবহারিক জ্ঞান প্রদান করা।
ডিজিটাল লজিক সার্কিট ব্যবহারিক
শুধুমাত্র সিমুলেশন দ্বারা ডিজিটাল ডিভাইস এর প্রকৃত গভীরতা উপলব্ধ করা যায় না। সিরাজগঞ্জে আমরাই প্রথম সম্পূর্ণ বাস্তব কম্পোনেন্ট দ্বারা ডিজিটাল ডিভাইসের হাতে-কলমে ব্যবহারিক ও কর্মমুখী শিক্ষা প্রদান করে থাকি। .