'Innotech Lab' এ বর্তমানে ৮ম ও ৯ম শ্রেণির 'ডিজিটাল প্রযুক্তি' এবং ১১শ ও ১২শ শ্রেণির 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' বিষয়ে ব্যবহারিক শিক্ষা প্রদান করা হচ্ছে। কোর্স বিবরণী নিচে উল্লেখ করা হলোঃ
'ডিজিটাল প্রযুক্তি' বিষয়ক শিক্ষা ৮ম ও ৯ম শ্রেণির পৃথক পৃথক ব্যাচ অনুযায়ী প্রদান করা হবে।
পাঠ্য বইয়ের সকল বিষয়বস্তুর উপর ব্যবহারিক শিক্ষা প্রদান এবং সপ্তাহে তিনটি ক্লাস করা হবে।
ওয়ার্ডপ্রেস এবং গুগল সাইট দ্বারা ওয়েবসাইট তৈরি করার উপর বিস্তারিত কোর্সের ব্যবস্থা রয়েছে।
পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ওপর তিন মাস ও ছয় মাসের পৃথক কোর্স রয়েছে।
কোনো শিক্ষার্থী যদি ওয়ার্ডপ্রেস, গুগল সাইট ও পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ওপর পৃথক কোর্সে অংশগ্রহণ করতে না চায় তাহলে পাঠ্য বইয়ে যতটুকু আছে ততটুকুই শিখতে পারবে।
ওয়ার্ডপ্রেস, গুগল সাইট ও পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ওপর পৃথক কোর্স সমাপ্ত না করলে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না।
কোনো শিক্ষার্থী পৃথক কোর্সে অংশগ্রহণ চলাকালীন রেগুলার মাসিক টিউশন ফি প্রদান করতে হবে না। তবে কোর্সের নির্দিষ্ট ফি প্রদান করে কোর্সে অংশ নিতে হবে।
'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' বিষয়ক শিক্ষা ১১শ ও ১২শ শ্রেণির পৃথক পৃথক ব্যাচ অনুযায়ী প্রদান করা হবে।
পাঠ্য বইয়ের প্রায় সকল বিষয়বস্তুর উপর ব্যবহারিক শিক্ষা প্রদান এবং সপ্তাহে তিনটি ক্লাস করা হবে।
ডিজিটাল ডিভাইস এর সকল প্রকার লজিক গেট, লজিক সার্কিট ও ডিভাইসসহ সব কিছুই বাস্তব ইলেক্ট্রনিক্স কম্পোনেন্ট দ্বারা সম্পূর্ণ হাতে-কলমে ব্যবহারিক ক্লাস এর সুবিধা।
ওয়েব ডিজাইইন ও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ওপর তিন মাস ও ছয় মাসের পৃথক কোর্সের ব্যবস্থা।
কোনো শিক্ষার্থী যদি ওয়েব ডিজাইইন ও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ওপর পৃথক কোর্সে অংশগ্রহণ করতে না চায় তাহলে পাঠ্য বইয়ে যতটুকু আছে ততটুকুই শিখতে পারবে।
ওয়েব ডিজাইইন ও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ওপর পৃথক কোর্স সমাপ্ত না করলে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না।
কোনো শিক্ষার্থী পৃথক কোর্সে অংশগ্রহণ চলাকালীন রেগুলার মাসিক টিউশন ফি প্রদান করতে হবে না। তবে কোর্সের নির্দিষ্ট ফি প্রদান করে কোর্সে অংশ নিতে হবে।
'Innotech Lab' এ বর্তমানে ৪ টি বিষয়ের ওপর তিন মাস ও ছয় মাস এর পৃথক কোর্স প্রদান করা হচ্ছে।
১। ওয়ার্ডপ্রেস ও গুগল সাইট
২। ওয়েব ডিজাইন (HTML 5 ও CSS 3)
৩। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
৪। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
এই কোর্সগুলো মূলত নির্দিষ্ট শ্রেণিভিত্তিক। তবে প্রযুক্তি সকলের জন্য উন্মুক্ত, তাই যে কোন শ্রেণির শিক্ষার্থী এই কোর্সগুলো সম্পন্ন করতে পারবে। এবং কোনো শিক্ষার্থী ইচ্ছা করলে উপরোক্ত বিষয়ভিত্তিক ক্লাস না করলেও শুধুমাত্র এই কোর্সে অংশগ্রহন করতে পারবে।
বিশেষতঃ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বা ট্রেনিং হিসেবে এই কোর্সগুলো করতে পারবে। কোর্স সমাপ্তের পর সার্টিফিকেট প্রদান করা হবে।
৮ম - ১০ম শ্রেণিঃ ডিজিটাল প্রযুক্তি
মাসিক বেতনঃ ১,০০০ /-
বৃত্তি ব্যবস্থাঃ
২০% বৃত্তি = ৮০০ /-
৪০% বৃত্তি = ৬০০ /-
এবং ১০০% বৃত্তি = ০ /- (বিনামূল্যে)
১১শ - ১২শ শ্রেণিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মাসিক বেতনঃ ১,২০০ /-
বৃত্তি ব্যবস্থাঃ
২০% বৃত্তি = ৮৪০ /-
৪০% বৃত্তি = ৭২০ /-
এবং ১০০% বৃত্তি = ০ /- (বিনামূল্যে)
প্রশিক্ষণ কোর্সসমূহের ফি
১। ওয়ার্ডপ্রেস ও গুগল সাইটঃ
[৩ মাস] ৪,০০০ /- [৬ মাস] [নাই]
২। ওয়েব ডিজাইন (HTML5 & CSS3):
[৩ মাস] ৪,৫০০ /- [৬ মাস] ৮,০০০ /-
৩। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজঃ
[৩ মাস] ৫,০০০ /- [৬ মাস] ৯,০০০ /-
৪। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজঃ
[৩ মাস] ৫,০০০ /- [৬ মাস] ৯,০০০ /-
বৃত্তি ব্যবস্থাঃ যেকোন বিষয় এবং যেকোনো মেয়াদী কোর্স ফি এর ওপর একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৩০% বৃত্তি পেতে পারবে।
বৃত্তি পাওয়ার শর্তসমূহ
যেকোনো শিক্ষার্থী বৃত্তি পাওয়ার উপযুক্ত। তবে আমাদের কাছে প্রথম অগ্রাধিকার পাবে আর্থিকভাবে অস্বচ্ছলতাসম্পন্ন মেধাবী শিক্ষার্থীবৃন্দ। এছাড়া অন্যান্য শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন প্রদান করে নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। পরীক্ষা অনলাইনে বা অফলাইনে হতে পারে। পরীক্ষায় ন্যুনতম ৬০% নম্বর অর্জন করার পর তন্মধ্যে সর্বোৎকৃষ্ট ৫% শিক্ষার্থী পাবে বিনামূল্য শিক্ষা গ্রহণের সুযোগ, উৎকৃষ্ট পরবর্তী ১০% শিক্ষার্থী পাবে ৪০% বৃত্তি এবং উৎকৃষ্ট পরবর্তী ১৫% শিক্ষার্থী পাবে ২০% বৃত্তিতে শিক্ষা গ্রহণের সুযোগ।