আমাদের হারিয়ে যাওয়া ছেলেবেলা
১৯৯৫-২০০৫ সালের মধ্যে জন্মগ্রহণকারী আমরা - একটি প্রজন্ম যারা হয়তো বিশেষ কিছু ছিলাম না, কিন্তু আমাদের ছেলেবেলা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।
হাত জামার ভিতরে ঢুকিয়ে "আমার হাত নাই" বলে বন্ধুদের ভয় দেখানো, চার রঙের কালি রাখা "কলম" দিয়ে লেখার চেষ্টা, এক হাত সমান কলম" কেটে "আরও ছোট কলম" বানানো - এসব ছিল আমাদের দৈনন্দিন খেলাধুলার অংশ।
দরজার পিছনে লুকিয়ে চমকে দেওয়া, রাতের আকাশে চাঁদকে আমাদের সাথে ছুটতে দেখা, সুইচের দুইদিকে একসাথে আঙ্গুল চেপে অন-অফের মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা - কত অদ্ভুত কল্পনার খেলা!
স্কুলে যাওয়ার পথে দৌড়াদৌড়ি, ক্লাসে কলম-কলম খেলা, খাতায় ক্রিকেট খেলা, চোর-ডাকাত-বাবু-পুলিশ খেলা - স্কুল ছুটি হলে মিনা কার্টুন দেখার জন্য দৌড়ে বাসায় আসা -
এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম, হাওয়াই মিঠাই, হেলিকপ্টার, BTV তে সিনেমা, আলিফ লায়লা, সিন্দবাদ, রবিনহুড, ম্যাকাইভার -
ফলের গুটি খাওয়ার পর পেটে গাছ হবে বলে দুশ্চিন্তা, মাথায় ধাক্কা লেগে শিং গজানোর ভয়, বন্ধুর মাথার উপর দিয়ে ঝাপ দিয়ে তাকে লম্বা হতে না দেওয়া, বিকেলে কুতকুত, কানামাছি, গোল্লাছুট -
ফাইনাল পরীক্ষা শেষ হলে পড়া না করার আনন্দ, নানু বাড়ি, দাদু বাড়ি -
ডিসেম্বর মাস আর শীতকাল -
৩১ ডিসেম্বর - ফাইনালের রেজাল্ট -
এই স্মৃতিগুলো মনে পড়লে মনে হয় যেন সেই ছেলেবেলাটা আবার ফিরে পেলে কত ভালো হতো!
আমাদের জেনারেশনের সকলের মনেই নিশ্চয়ই এই স্মৃতিগুলো হাসি ফুটিয়ে তুলবে।
আসলেই, সেই সুন্দর দিনগুলোকে আমরা খুব মিস করি!