• English site: sites.google.com/view/hope-lab
হোপ ল্যাব
ল্যাবরেটরি ফর হেলথ, ওমিক্স অ্যান্ড পাথওয়ে এক্সপ্লোরেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Under construction
• English site: sites.google.com/view/hope-lab
ল্যাবরেটরি ফর হেলথ, ওমিক্স অ্যান্ড পাথওয়ে এক্সপ্লোরেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
হোপ ল্যাবে (HOPE Lab) আমরা অণুজীবের বায়োকেমিক্যাল পাথওয়ে (Biochemical Pathways), মলিকিউলার মেকানিজম (Molecular Mechanisms) এবং ফাংশনাল বায়োমলিকিউল (Functional Biomolecules) নিয়ে গবেষণা করি। অণুজীব ও তাদের উৎপাদিত বিভিন্ন জৈবযৌগ মানবস্বাস্থ্য এবং ইকোসিস্টেমের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইক্রোবিয়াল বায়োকেমিস্ট্রি, জিনোমিক্স, মেটাবোলোমিক্স ও কম্পিউটেশনাল পদ্ধতির সমন্বয়ে আমরা অণুজীবের পাশাপাশি উদ্ভিদ, প্রাণী ও পরিবেশের সঙ্গে তাদের পারস্পরিক সম্পর্ক, প্রতিক্রিয়া এবং জৈবিক কার্যক্রম বোঝার চেষ্টা করি। আমাদের লক্ষ্য হলো এই মৌলিক গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে স্বাস্থ্য, খাদ্য, কৃষি ও পরিবেশের জন্য নতুন সম্ভাবনা খুঁজে বের করা।
আমরা ফার্মেন্টেড খাবার, প্রোবায়োটিক অণুজীব এবং তাদের উৎপাদিত উপকারী মেটাবোলাইটস (Metabolites) নিয়ে গবেষণা করি। এসব অণুজীবের বৈশিষ্ট্য ও কার্যকারিতা বোঝার পাশাপাশি ফাংশনাল ফুড উন্নয়ন (Functional food development), খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা বজায় রাখা এবং পুষ্টি ও জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের সম্ভাব্য ভূমিকা অনুসন্ধান করি।
অণুজীবের উৎপাদিত বিভিন্ন বায়োঅ্যাকটিভ কম্পাউন্ডস (Bioactive Compounds), যেমন প্রাকৃতিক পিগমেন্ট, এক্সোপলিস্যাকারাইড, বায়োসারফ্যাকট্যান্ট ও এনজাইমের বৈচিত্র্য, বৈশিষ্ট্য এবং কার্যকারিতা আমাদের গবেষণার অন্যতম আগ্রহের ক্ষেত্র। এসব যৌগের জৈবিক কার্যক্রম বোঝার পাশাপাশি স্বাস্থ্য, বায়োটেকনোলজি ও অন্যান্য প্রয়োগক্ষেত্রে তাদের সম্ভাবনাও অনুসন্ধান করি।
জীবের বিপাকীয় এবং জটিল জৈবিক কার্যক্রম বুঝতে আমরা জিনোমিক্স, গ্লাইকোমিক্স, মেটাবোলোমিক্স ও বায়োইনফরমেটিক্সের সমন্বিত পদ্ধতি ব্যবহার করি। এসব পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়া ও ছত্রাকের জিনগত ও মলিকিউলার বৈশিষ্ট্য, বিপাকীয় প্রণালী এবং বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার পারস্পরিক সম্পর্ক জানতে চেষ্টা করি।
1H → 2O → 3P → 4E
ওয়ান হেলথ (One Health) ধারণাকে কেন্দ্র করে আমাদের গবেষণার দিকনির্দেশনা চারটি পরস্পর-সম্পর্কিত মাত্রায় সাজানো হয়েছে। এর মাধ্যমে মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্য, বিভিন্ন জীবের মলিকিউলার বৈশিষ্ট্য, জৈবিক পাথওয়ে, প্রোবায়োটিকস এবং পরিবেশগত মিথস্ক্রিয়াকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে বিবেচনা করা হয়।
স্বাস্থ্যব্যবস্থার পারস্পরিক সম্পর্ক
মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্য একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এসব ব্যবস্থার মধ্যে বিদ্যমান সংযোগ এবং সেগুলোকে প্রভাবিত করে এমন বিভিন্ন জৈবিক উপাদান ও প্রক্রিয়া বোঝাই এই গবেষণার মূল লক্ষ্য।
ওরগানিজম · ওমিকস্
জীব, অণুজীব ও মলিকিউলার অনুসন্ধান
জিনোমিক্স, গ্লাইকোমিক্স ও মেটাবোলোমিক্সের মাধ্যমে বিভিন্ন জীব ও তাদের মলিকিউলার বৈশিষ্ট্য অনুসন্ধান করা।
পাথওয়ে · প্রোবায়োটিক্স · প্রোটেকশন
জৈবিক কার্যকারিতা ও সম্ভাবনা
অণুজীবের উৎপাদিত বিভিন্ন কার্যকর যৌগ, বায়োকেমিক্যাল পাথওয়ে এবং স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এগুলোর সম্ভাব্য ব্যবহার নিয়ে গবেষণা করা।
ইকোলজি · এনভায়রনমেন্ট · ইভোল্যুশন · ইমারজেন্স
পরিবেশগত মিথস্ক্রিয়া ও টেকসইতা
বিভিন্ন পরিবেশে জীবের অভিযোজন, পারস্পরিক সম্পর্ক এবং জৈবিক কার্যকারিতা কীভাবে গড়ে ওঠে ও পরিবর্তিত হয়, তা অনুসন্ধান করা।
২৩ টি পিয়ার-রিভিউড গবেষণাপত্র
মাইক্রোবিয়াল বায়োকেমিস্ট্রি, প্রোবায়োটিকস, বায়োঅ্যাকটিভ অণু এবং মাল্টি-ওমিক্সসহ গবেষণার বিভিন্ন ক্ষেত্রে হোপ ল্যাবের সদস্যদের প্রকাশিত ও যৌথভাবে রচিত গবেষণাপত্র।
সাম্প্রতিক গবেষণা প্রকাশনা
Functional and transcriptomic analyses in Neurospora crassa reveal the crucial role of N‑glycoprotein deglycosylation process in fungal homeostasis
The FEBS Journal · ২০২৬
Multifunctional lactic acid bacteria from sugarcane juice with probiotic properties for gut adaptation, health benefits, food preservation and quality enhancement
Scientific Reports · ২০২৬
Comparative evaluation of different sol–gel processed M-type barium hexaferrite on structural and antimicrobial efficacy
Next Bioengineering · ২০২৬
সহযোগী অধ্যাপক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ড. তানিম জাবিদ হোসাইন একজন মাইক্রোবিয়াল বায়োকেমিস্ট। তাঁর গবেষণার মূল আগ্রহ অণুজীবের কার্যকারিতা, মলিকিউলার পাথওয়ে, মেটাবোলিজম, এবং স্বাস্থ্য ও পরিবেশের সঙ্গে সম্পর্কিত জৈবিক মিথস্ক্রিয়া। ২০১২ সালে তিনি জাপানের রাইকেনে (RIKEN)-এ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অ্যাসোসিয়েট হিসেবে নির্বাচিত হন। সেখানে তিনি মাইক্রোবিয়াল গ্লাইকোবায়োলজি বিষয়ে ডক্টরাল গবেষণা করেন এবং এন-লিঙ্কড গ্লাইক্যান (N-linked glycan) এবং অণুজীবের গ্লাইক্যান-প্রক্রিয়াকরণ পাথওয়ে নিয়ে কাজ করেন। হোপ ল্যাবে (HOPE Lab) তিনি মূলত প্রোবায়োটিকস, অণুজীবজাত বায়োঅ্যাকটিভ যৌগ, জিনোমিক্স এবং ওয়ান হেলথভিত্তিক গবেষণায় নিয়োজিত আছেন। তাঁর গবেষণার মূল লক্ষ্য জীবজগতের বিভিন্ন প্রক্রিয়া ও কার্যকারিতা সম্পর্কে মৌলিক ধারণা সমৃদ্ধ করা এবং স্বাস্থ্য, খাদ্যব্যবস্থা, কৃষি ও পরিবেশের ক্ষেত্রে এসব গবেষণার সম্ভাব্য ব্যবহার অনুসন্ধান করা।
অণুজীব এবং তাদের সঙ্গে হোস্ট ও পরিবেশের পারস্পরিক সম্পর্কসহ জীবজগতের অনেক প্রক্রিয়া এখনও মলিকিউলার ও পরিবেশগত পর্যায়ে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব হয়নি। হোপ ল্যাবে আমরা বায়োকেমিক্যাল ও মলিকিউলার গবেষণার মাধ্যমে এসব প্রক্রিয়া অনুসন্ধান করি এবং নতুন বৈজ্ঞানিক জ্ঞান কীভাবে স্বাস্থ্য, বায়োটেকনোলজি ও টেকসই সমাধানের বিকাশে ভূমিকা রাখতে পারে, তা খুঁজে দেখি। বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও গবেষণার অভিজ্ঞতা একত্রিত করে জীবজগত সম্পর্কে আরও গভীর ধারণা অর্জন এবং নতুন সম্ভাবনা অনুসন্ধানের লক্ষ্যে আমরা বৈজ্ঞানিক আলোচনা ও যৌথ গবেষণাকে স্বাগত জানাই।
গবেষণাসংক্রান্ত কোনো প্রশ্ন আছে? [যোগাযোগ করুন →]