Technology
বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা
বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ছাড়া একটি দিনও কল্পনা করার উপায় নেই। তথ্যপ্রযুক্তির ব্যবহার মানুষের জীবনযাত্রার মান যে কিভাবে বদলে দিতে পারে তা বাংলাদেশের মানুষ দেখছে। অন্যান্য সময়ের চেয়ে, এই করণাকালীন সময়ে বাংলাদেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার অনেকটাই বেড়েছে। এখন স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, প্রতিনিয়ত অনলাইনে ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার রেজাল্টও পাওয়া যাচ্ছে।
শিক্ষাসহ প্রতিটি খাতেই প্রযুক্তির ব্যবহার অনেকটাই বেড়েছে এবং ভবিষতে আরো বাড়বে। গত দুই দশকে বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তির অভাবনীয় পরিবর্তন ঘটেছে যার ফলে আমাদের দেশের অর্থনীতিতেও তার প্রভাব অনেকাংশ ছড়িয়ে পড়েছে।
যোগাযোগ প্রযুক্তির বিশ্বায়নের ফলে বিশ্বকে একসূত্রে গাঁথা সহজ হয়ে গেছে, বাংলাদেশের গ্রাম-গঞ্জ থেকে শুরু করে সর্বক্ষেত্রে যোগাযোগ এবং তথ্যের আদান প্রদানের ব্যবহার অনেকটাই সহজ হয়েছে।
তথ্য প্রযুক্তির যে ভূমিকা গুলি দৈনন্দিন আমরা দেখছি:
ঘরে বসেই অনলাইন শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।
চাকরি খোঁজ করা এবং চাকরির পরীক্ষা দেয়া হচ্ছে।
বিদ্যুতের বিল পরিশোধ এবং অভিযোগ নিষ্পত্তি হচ্ছে ঘরে বসেই।
অনলাইন টিকেটিং সিস্টেম এর মাধ্যমে ঘরে বসে স্টেশনের ট্রেনের টিকিট প্লেনের টিকিট বাসের টিকিট কেনা যাচ্ছে।
সব ধরনের পত্রিকা পড়া যাচ্ছে।
ফ্রীল্যানচিং, লেখালেখি করা যাচ্ছে।
ঘরে বসেই খাবার খাবার অর্ডার করা যাচ্ছে।
মোটরবাইক, প্রাইভেট কার ও অন্যান্য গাড়ী ভাড়া করা যাচ্ছে নিমিষেই।
ই-কমার্স, ই-বুক, ই-টেন্ডারিং, ই-নথি, ভিডিও কনফারেন্স অডিট ম্যানেজমেন্ট হচ্ছে এবং সবর্ত্র পেপারলেস অফিস করার পরিকল্পনা করা হচ্ছে। এবং অন্যান্য আরো অনেক কার্যক্রম অনলাইনের মাধ্যমে করা হচ্ছে।
সুতরাং প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে এবং এর থেকে আমরা সর্বাত্তক সুবিধাগুলি আদায় করে নিচ্ছি।
যদিও বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই ঝুঁকি বেড়েছে এবং অনেককে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, বিশেষ করে তরুণ-তরুণীরাই এতে বেশি আকৃষ্ট হয়ে পড়ছে এবং তারা নানান ভাবে না বুঝেই ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তার পরেও বলতে চাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা ভালো কাজগুলো করতে চাই এবং এর মাধ্যমে আমাদের দেশ তথা বিশ্বের উন্নয়নের অংশীদার হতে চাই।
Article Written By:
Md Hafizur Rahaman Sajib
ITP, Member of Dhaka Taxes Bar Association
CA (Partly), MBS (Accounting)
সাম্প্রতিক ঘটনা