Welcome to the Fayez Excel Help Center!
এখানে আপনি পাবেন আমাদের সফটওয়্যার ব্যবহারের জন্য প্রয়োজনীয় সব সহায়তা — সহজ ভাষায় ব্যাখ্যাযুক্ত FAQ এবং স্টেপ-বাই-স্টেপ ভিডিও TUTORIALS এবং দ্রুত শুরু করার জন্য সম্পূর্ণ Onboarding Guide. আপনার Smart Google Sheets Software ব্যবহারের যেকোনো প্রশ্নের সমাধান — সব এক জায়গায়।
Your complete guide to Smart, Secure & Fully Automated Google Sheets Software — All in one place.
SECTION 1 : FAQ
এখানে আপনার সবচেয়ে সাধারণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর দ্রুত উত্তর পাবেন। নতুন বা পুরনো — সব ব্যবহারকারীর জন্যই এই অংশটি সবচেয়ে প্রয়োজনীয়।
প্রশ্ন ১ঃ Fayez Excel কী ধরনের সফটওয়্যার?
উত্তরঃ Fayez Excel হলো Smart, Secure & Fully Automated Google Sheets–Based Accounting Software। ছোট ব্যবসা, দোকানদার, ফ্রিল্যান্সার ও ব্যক্তিগত হিসাব ব্যবস্থাপনার জন্য সহজ, নির্ভুল ও সাশ্রয়ী সমাধান।
প্রশ্ন ১১ঃ আমার জন্য তৈরি সফটওয়্যার কপিতে কি আমার/আমাদের প্রতিষ্ঠানের কোনো ব্যক্তিগত তথ্য (নাম, ছবি বা লোগো) প্রদর্শিত হবে?
উত্তরঃ জ্বি, অবশ্যই। আপনি আমাদের কোনো Subscription Plan গ্রহণ করলে অথবা Fully Custom Software অর্ডার করলে, আপনার জন্য আলাদাভাবে একটি সফটওয়্যার কপি ও ইউনিক সফটওয়্যার আইডি (Software Code) জেনারেট করা হয়।
সফটওয়্যার সেটআপের সময় আপনার কাছ থেকে আপনার/প্রতিষ্ঠানের নাম এবং ফটো বা লোগো সংগ্রহ করা হয় এবং সেগুলো আপনার সফটওয়্যার কপিতে যুক্ত করা হয়।
সফটওয়্যার ওপেন করলে নিচের অংশে (Footer/Info Section) আপনি আপনার নাম, ফটো/লোগো এবং ইউনিক সফটওয়্যার আইডি স্পষ্টভাবে দেখতে পারবেন।
এটি আপনার সফটওয়্যার কপিকে সম্পূর্ণ পার্সোনালাইজড, প্রফেশনাল এবং ইউনিক করে তোলে।
প্রশ্ন ২ঃ এটি কি সাধারণ Google Sheet? নাকি আলাদা সফটওয়্যার?
উত্তরঃ এটি সাধারণ Google Sheet নয় — বরং Google Sheets-এ তৈরি একটি সম্পূর্ণ Automated Software System, যেখানে Smart Entry Form, Dynamic Dashboard, Backend Data Sheet, Auto Posting, Auto Calculation সবই রয়েছে।
প্রশ্ন ১২ঃ Fayez Excel সফটওয়্যার ব্যবহার করতে Apps Script Authorization কেন প্রয়োজন?
উত্তরঃ Fayez Excel-এর সফটওয়্যারগুলোতে Entry Form automation, Auto Posting, Timestamp–সহ বিভিন্ন স্বয়ংক্রিয় কাজ Google Apps Script দ্বারা সম্পন্ন হয়। তাই Google নিরাপত্তার অংশ হিসেবে প্রথমবার ব্যবহারের সময় আপনার অনুমতি (Authorization) চায়। যাতে স্ক্রিপ্টটি আপনার Google Drive বা Sheet-এর নির্দিষ্ট ডাটায় অ্যাক্সেস করতে পারে।
এটি সম্পূর্ণ নিরাপদ এবং Google-এর স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রসেস, যাতে আপনার ডাটা সুরক্ষা নিশ্চিত হয়।
প্রশ্ন ৩ঃ Ready Software আর Custom Software-এর মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ Ready Software প্রস্তুত অবস্থায় পাওয়া যায়, সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় এবং Custom Software সম্পূর্ণ আপনার ব্যবসা/প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয়।
প্রশ্ন ১৩ঃ Apps Script Authorization কখন, কিভাবে এবং কতবার দিতে হয়?
উত্তরঃ আপনি যখন প্রথমবার—
Entry Form থেকে ডাটা Submit করবেন, অথবা
Extensions → Apps Script → ▶ Run → Review permissions চালাবেন/ক্লিক করবেন — তখন Google একটি পপ-আপ বার্তা দেখাবে: “Authorization required”
এটি অনুমোদনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
OK / Continue প্রেস করুন।
আপনার Gmail অ্যাকাউন্ট নির্বাচন করুন।
Advanced এ ক্লিক করে → Go to [Software Code/Name] (unsafe) নির্বাচন করুন।
শেষে Allow বাটন চাপুন।
সর্বশেষে “Submitted Successfully” দেখালে Authorization সম্পন্ন হবে। OK প্রেস করুন।
🔒 এটি মাত্র একবার দিতে হয়। এরপর আপনার সফটওয়্যার সবসময় স্বয়ংক্রিয়ভাবে চলবে—পুনরায় অনুমতির প্রয়োজন হবে না।
প্রশ্ন ৪ঃ সফটওয়্যার কোথায় সেভ থাকে? ডাটা কি নিরাপদ?
উত্তরঃ আপনার সব ডাটা আপনার নিজস্ব Google Drive-এ সেভ থাকে। আমাদের কাছে কোনো ডাটা থাকে না। ফলে ডাটা সম্পূর্ণ নিরাপদ এবং আপনার নিয়ন্ত্রণে।
প্রশ্ন ১৪ঃ কিভাবে Fayez Excel-এর সফটওয়্যার সহজে অ্যাক্সেসযোগ্য এবং অর্গানাইজ করে রাখবেন?
উত্তরঃ আপনার সফটওয়্যারগুলো দ্রুত খুঁজে পাওয়া এবং সঠিকভাবে সাজিয়ে ব্যবহারের জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন—
Sheets অ্যাপ খুলুনঃ
Gmail-এর উপরের ডানদিকে থাকা (প্রোফাইলের বামে ৯ ডট বিশিষ্ট) “Google Apps” আইকন থেকে Sheets ওপেন করুন। এতে আপনার সকল শীটস বা সফটওয়্যার সহজেই খুঁজে পাবেন।
ব্রাউজারে সহজ অ্যাক্সেসের জন্য Pin করুনঃ
সফটওয়্যারটি ব্রাউজারে ওপেন অবস্থায় ট্যাবে রাইট-ক্লিক করুন → Pin নির্বাচন করুন। এতে প্রতিবার দ্রুত অ্যাক্সেস পাবেন। এছাড়া ট্যাবটি চেপে ধরে ড্রাগ করে ডানে-বামে নিয়ে পছন্দসই জায়গায় রাখতে পারেন।
Drive-এ নির্দিষ্ট ফোল্ডারে সংগঠিত করুনঃ
Google Drive-এ আপনার সফটওয়্যার রাখার জন্য একটি আলাদা ফোল্ডার তৈরি করুন, যেমন—
📁 Fayez Excel Software
এতে সকল সফটওয়্যার এক জায়গায় সুন্দরভাবে সাজানো থাকবে।
এই তিনটি পদক্ষেপ অনুসরণ করলে আপনার Fayez Excel সফটওয়্যারগুলো সর্বদা সহজে খুঁজে পাওয়া, ব্যবহার করা এবং ম্যানেজ করা যাবে।
প্রশ্ন ৫ঃ কতগুলো এন্ট্রি করা যায়?
উত্তরঃ Unlimited Entries — কোন সীমাবদ্ধতা নেই।
প্রশ্ন ১৫ঃ ভুল, টেস্ট বা অপ্রয়োজনীয় এন্ট্রি কিভাবে মুছে ফেলবো?
উত্তরঃ যদি কোনো এন্ট্রি ভুল, টেস্ট বা অপ্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই মুছে ফেলতে বা সংশোধন করতে পারেন—
Data Sheet-এ যানঃ
সব এন্ট্রি Data Sheet-এ সংরক্ষিত থাকে (সর্বশেষ এন্ট্রি উপরে থাকে)। ভুল বা অপ্রয়োজনীয় এন্ট্রি চিহ্নিত করুন এবং সংশ্লিষ্ট সারি (Row) শনাক্ত করুন যেটি মুছে ফেলতে বা ঠিক করতে চান।
পুরো এন্ট্রি মুছতেঃ
সারির বাম পাশে থাকা Serial Number (Row Number)-এ রাইট-ক্লিক করুন → Delete row নির্বাচন করুন। এন্ট্রিটি সম্পূর্ণভাবে মুছে যাবে।
ভুল এন্ট্রি সংশোধন করতেঃ
শুধু ভুল এন্ট্রির ভ্যালু (যেমন Amount / Work Hours / সফটওয়্যার অনুযায়ী মূল ভ্যালু) পরিবর্তন করতে চাইলে সংশ্লিষ্ট সেলে ডাবল ক্লিক করুন এবং নতুন সঠিক ভ্যালু টাইপ করুন। পরিবর্তন করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সঠিকভাবে আপডেট হবে।
প্রশ্ন ৬ঃ সাবস্ক্রিপশন কীভাবে কাজ করে?
উত্তরঃ মাসিক/বার্ষিক সাবস্ক্রিপশনের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করা যায়। বার্ষিক পেমেন্টে অতিরিক্ত ছাড় থাকে।
প্রশ্ন ১৬ঃ সফটওয়্যার ব্যক্তিগতকরণ (Customization) কিভাবে করবো? নিয়মিত আপডেট প্রয়োজন হলে সমাধান কী?
উত্তরঃ Fayez Excel সফটওয়্যার ব্যবহারে প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন বা আপডেট করা স্বাভাবিক। এই পুরো বিষয়টি আমাদের Regular Maintenance Support–এর অন্তর্গত। যদি আপনি আমাদের সফটওয়্যার ব্যবহারকারী বা সাবসক্রাইবার হন, তাহলে—
আপনার সফটওয়্যারে জটিল বা টেকনিকাল ধরনের যেকোনো আপডেট, Bug Fixing, সংশোধন বা ব্যক্তিগতকরণের কাজ আমরা সম্পূর্ণ ফ্রি করে দিই।
যেসব বিষয় ঘন ঘন আপডেট করতে হয়, সেগুলো সংশ্লিষ্ট সফটওয়্যারের Details & Features মূলক ভিডিওর শেষ অংশে গাইড দেখে খুব সহজেই আপনি নিজেই পরিবর্তন করে নিতে পারবেন — কোনো টেকনিকাল জ্ঞান ছাড়াই।
মৌলিক আপডেট আপনি সহজেই করতে পারবেন, আর জটিল কাস্টমাইজেশন আমরা করে দেবো।
প্রশ্ন ৭ঃ পেমেন্ট করার পর কীভাবে সফটওয়্যার পাব?
উত্তরঃ Gmail ID এবং পেমেন্ট কনফার্মেশন পাওয়ার পরই আপনার জন্য সফটওয়্যার কপি তৈরি করে শেয়ার করা হবে।
প্রশ্ন ১৭ঃ Fayez Excel-এর সফটওয়্যার ব্যবহার করা কতটা সহজ? গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে কি কোনো ইন্টারনাল গাইড বা নির্দেশনা রয়েছে?
উত্তরঃ Fayez Excel-এর সফটওয়্যার ব্যবহার করা অত্যন্ত সহজ — কোনো ট্রেইনিংয়ের প্রয়োজন নেই। কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকলেই যে কেউ সহজে ব্যবহার করতে পারবেন। Fayez Excel-এর প্রতিটি সফটওয়্যার তৈরি করা হয়েছে Simple Interface, Clean Layout এবং Professional Design অনুসরণ করে, যাতে ব্যবহারকারী কোনো জটিলতা ছাড়াই কাজ সম্পন্ন করতে পারেন।
আমরা গুরুত্বপূর্ণ প্রতিটি সেল বা ফিল্ডে Note / Tooltip ব্যবহার করেছি। সেলের উপরের ডান পাশে থাকা কালো ত্রিভুজে মাউস রাখলেই সেই সেল বা ফিল্ড সম্পর্কে সহজ ও স্পষ্ট নির্দেশনা দেখাবে। এতে ব্যবহারকারী সফটওয়্যারের প্রতিটি বিষয় সহজেই বুঝতে পারেন।
প্রশ্ন ৮ঃ Custom Software বানাতে কতদিন লাগে?
উত্তরঃ সাধারণত ১৫–২০ দিন। প্রয়োজন অনুযায়ী সময়ে সামান্য পরিবর্তন হতে পারে।
প্রশ্ন ১৮ঃ Fayez Excel সফটওয়্যার কি ফ্রি ট্রায়াল পাওয়া যায়? পেতে হলে কী করতে হবে?
উত্তরঃ হ্যাঁ — আপনি আমাদের যেকোনো সফটওয়্যার ৩ দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন (সীমিত অ্যাক্সেসসহ)।
ফ্রি ট্রায়ালের জন্য নিচের তথ্যগুলো পাঠাতে হবেঃ
সফটওয়্যারের নাম
আপনার নাম
WhatsApp নম্বর (যোগাযোগের জন্য)
Gmail অ্যাড্রেস (অ্যাক্সেস দেওয়া হবে শুধুমাত্র Gmail-এ)
ঠিকানা (থানা ও জেলা)
এই তথ্যগুলো WhatsApp / Messenger / বা Gmail—যে কোনো মাধ্যমে পাঠালেই আমরা আপনার জন্য ফ্রি ট্রায়াল অ্যাক্সেস সক্রিয় করে দেব।
প্রশ্ন ৯ঃ Custom Software অর্ডার কনফার্ম করতে কী লাগবে?
উত্তরঃ মোট নির্ধারিত মূল্যের ২৫% অগ্রীম প্রয়োজন।
প্রশ্ন ১৯ঃ Fayez Excel সফটওয়্যারের সাবসক্রিপশন নিতে বা ব্যবহার শুরু করতে কী করতে হবে?
উত্তরঃ সফটওয়্যার সাবসক্রিপশন শুরু করতে আপনাকে নিচের ধাপগুলো সম্পন্ন করতে হবে—
প্রথমবার ৩ মাসের সাবসক্রিপশন ফি প্রদান করতে হবে।
সফটওয়্যার সেটআপের জন্য নিচের তথ্যগুলো প্রদান করতে হবে:
আপনার নাম / প্রতিষ্ঠানের নাম
প্রোফাইল ছবি বা লোগো
WhatsApp নম্বর
Gmail অ্যাড্রেস (সফটওয়্যার অ্যাক্সেসের জন্য প্রয়োজনীয়)
ঠিকানা (থানা ও জেলা)
আপনার তথ্য যাচাই ও সেট করার পর আপনার জন্য একটি ইউনিক ইউজার আইডি (Software Code) তৈরি করা হবে এবং সেই অনুযায়ী আপনার সফটওয়্যার কপি কাস্টমাইজ করা হবে।
সর্বশেষে, Full Access Link আপনার Gmail-এ পাঠানো হবে—যেখান থেকে আপনি আপনার সফটওয়্যার ব্যবহার শুরু করতে পারবেন।
প্রশ্ন ১০ঃ কোনো সমস্যা হলে কীভাবে সহায়তা পাব?
উত্তরঃ Help Center → Tutorials/FAQ → তারপরও সমাধান না হলে WhatsApp/Email–এ যোগাযোগ করতে পারবেন।
প্রশ্ন ২০ঃ সফটওয়্যার অ্যাক্সেস পাওয়ার পর কি নিজের প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন করতে পারবো?
উত্তরঃ না — Fayez Excel সফটওয়্যার কাঠামোগত কোনো পরিবর্তন বা সম্পাদনা করা যাবে না। সফটওয়্যারকে সঠিকভাবে ব্যবহার করতে হলে নির্ধারিত ফিচার ও ব্যবহারের নিয়ম মেনে চলতে হবে।
আপনাকে অবশ্যই নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবেঃ
শীটস আইকনের পাশে থাকা কোড/নাম (যেমন: EA25**/IE25)** হলো আপনার ইউনিক ইউজার আইডি (Software Code) — এটি পরিবর্তন করা কঠোরভাবে নিষেধ। এটি আপনার পরিচিতি নম্বর, সাপোর্ট প্রদান এবং মাসিক সাবসক্রিপশন ট্র্যাকিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনি শুধুমাত্র নিচের অংশগুলোতে কাজ করবেনঃ
Entry Form: প্রয়োজনীয় তথ্য সঠিক ফিল্ডে দিয়ে এন্ট্রি প্রদান।
Dashboard: বিভিন্ন রিপোর্ট ও বিশ্লেষণ Filter Panel ব্যবহার করে দেখা।
Data Sheet: ভুল/টেস্ট/অপ্রয়োজনীয় এন্ট্রি Delete বা সংশোধন করা।
Settings: শুধুমাত্র যেসব তথ্য নিয়মিত আপডেট করতে হয় — সেগুলো ভিডিও গাইড দেখে প্রয়োজন অনুযায়ী আপডেট করা।
এর বাইরে সফটওয়্যারের কোনো অংশে এডিট, পরিবর্তন বা কাস্টম পরিবর্তনের চেষ্টা করা যাবে না — এটি সিস্টেম নষ্ট করতে পারে।
SECTION 2 : TUTORIALS
নতুন ব্যবহারকারী? এখানে পাবেন আপনার সফটওয়্যার সেটআপ, প্রথম ডাটা এন্ট্রি, ড্যাশবোর্ড ব্যবহার, রিপোর্ট দেখা—সবকিছুর সহজ স্টার্টআপ নির্দেশিকা। সহজ ভিডিও টিউটোরিয়াল ও বিস্তারিত গাইডের মাধ্যমে আপনার সফটওয়্যার ব্যবহার আরও দ্রুত, স্মার্ট এবং স্বয়ংক্রিয় করুন। নতুন ব্যবহারকারীদের জন্য এটি Quick Learning Zone.
SECTION 3 : TROBLESHOOTING & SUPPORT
সাধারণ ত্রুটি, সমস্যা বা ব্যবহারজনিত বিভ্রান্তি দূর করার জন্য দ্রুত সমাধান। প্রয়োজনে এখান থেকেই যোগাযোগ করার তথ্য পাবেন।